Blog

  • শোক দিবসে সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট ২০২২ সোমবার সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে বাদ আসর চেম্বার ভবনে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু এর সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, পরিচালক জি. এম. মনিরুল ইসলাম মিনি, মোঃ মশিউর রহমান সহ চেম্বার অব কমার্সের কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মদ । অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।

  • তালায় জাতীয় শোক দিবস পালন

    নজরুল ইসলাম, তালা থেকে: তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
    সোমবার(১৫ ই আগস্ট) দিবসটি উপলক্ষ্যে সকাল ১১ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পকলা একাডেমীর হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ(এমপি)।
    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,সহকারী পুলিশ সুপার(তালা-পাটকেলঘাটা সার্কেল) মো: সাজ্জাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, পাটকেলঘাটা থানার পরিদর্শক(তদন্ত) বাবলুর রহমান খান, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন। এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের গণভোজের আয়োজন করা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন দিবসটি যথযোগ্য মর্যাদায় পালন করেছেন।

  • শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী। সাংগঠনিক সম্পাদক এম ইদুজ্জামান ইদ্রিসের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোকপাত করেন প্রধান অতিথি ছিলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ¦ল, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাব সদস্য সাংবাদিক এসএম রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম মনি, এসএম আকরামুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। এ মাসেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশেরই কিছু কুচক্রী মহল নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে। জাতি হিসেবে আমরা এর জন্য লজ্জিত। বক্তারা এ সময় বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে তাদের যথাযথ শাস্তির দাবী জানান। আলোচনা সভায় প্রেসক্লাবের কর্মকর্তা সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

  • কালিগঞ্জ উপজেলা জুড়ে জাতীয় শোক দিবস পালিত

    কালিগঞ্জ ব্যুরো: ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আবাধ পুরুষ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কে। এই দিনে বাঙালি জাতির ইতিহাসে কলঙ্ক লেপন করেছিল সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তা আর ক্ষমতা লিপ্সু কতিপয় রাজনীতিক।
    তাই সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, কালিগঞ্জ প্রেসক্লাব বিভিন্ন স্কুল, কলেজ ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথকভাবে সোমবার( ১৫ আগস্ট) দিনব্যাপী নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
    দিনের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন হাটবাজারে জাতীয় পতাকা অর্ধ নির্মিত ভাবে উত্তোলন করা হয়। সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য শোক শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে কাক শিয়ালি সেতু সংলগ্ন বঙ্গবন্ধু মুরাল পাদদেশে পুষ্প স্তবক অর্পণ করা হয়। পুষ্প স্তবক অর্পণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব প্রফেসর ডা: আ,ফ,ম রুহুল হক (এমপি)।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু প্রমূখ। পুষ্প মাল্য অর্পণ বেলা১০টার সময় উত্তর কালিগঞ্জ মাইক্রো চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরিম আলী মাস্টারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার আফম রুহুল হক (এমপি) বলেন দলকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় এনে মাননীয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, মহিলা আওয়ামী লীগের সভাপতি যে বুন নাহার সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বেলা সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু স্তম্ভে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়। প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফম রুহুল হক এমপির উপস্থিতিতে পুষ্প মাল্য অর্পণ করেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,
    উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ। এ ছাড়াও কালিগঞ্জ থানা প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, ওসি তদন্ত রফিকুল ইসলাম সহ থানার পুলিশ সদস্যরা পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন। ওই সময় কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের নেতৃত্বে স্মৃতিস্তম্ভ এ পুষ্পমাল্য অর্পণ করেন।
    এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান, সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন , সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কোষাধ্যক্ষ আহাদুর রহমান আহাদ, দপ্তর সম্পাদক সুমন মাহবুব, সদস্য নিয়াজ কাউসার তুহিন, শফিকুল ইসলাম, মনিরুজ্জামান, সাবেক অধ্যাপক সনৎ কুমার গাইন, জিএম মামুন, শের আলী, আফজালুর রহমান, এরপর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি , উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতি, কালিগঞ্জ সরকারি কলেজ কালিগঞ্জ রোকেয়া মুনসুর ডিগ্রী কলেজ, কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানসমূহ পুষ্পমাল্য অর্পণ করেন পুষ্প মাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে বেলা ১২টার রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান প্রমুখ।
    আলোচনা সভা শেষে বেকার যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয় আলোচনা সবার শেষে বেলা একটাই ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোয়া শেষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

  • জেলায় জাতীয় শোক দিবস পালন

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা জুড়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, ৩৩ বিজিবি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, কাঙালিভোজ, কোরআন খতমসহ নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়।
    সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি): বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমানএর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পক্ষ থেকে ব্যাটালিয়ন সদরে কোরআন খতম এবং ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত, ব্যাটালিয়ন চিত্তবিনোদন কক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করাহয়। এ উপলক্ষ্যে সাতক্ষীরা সদর থানাধীন তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় ১০০ জন অসহায় গবীর দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, তৈল, চিনি এবং আলু) বিতরণ করা হয়। এছাড়াও, ভোমরা সীমান্ত এলাকায় বসবাসকারী ৯৫ জন গবীর এবং দুঃস্থ জনসাধারণকে বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
    সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ একেএম সফিকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কলেজে ক্রীড়া শিক্ষক জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক প্রদুৎ কুমার বিশ্বাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি:
    রমজাননগর ইউনিয়ন পরিষদ : রমজাননগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং রমজাননগর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান জনাব শেখ আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জি,এম,আল- ফারুক বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৬নং রমজাননগর ইউনিয়ন পরিষদের পেনেল চেয়ারম্যান ও ৪নং ওয়াডের ইউপি সদস্য জনাব আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম সহ ইউনিয়ন ও ওয়াড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা ।
    বেত্রবতী হাইস্কুলে শোক দিবস পালিত: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বারের সভাপতিত্বে সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর দিথী খাতুন পৌর কাউন্সিলর আকিমুদ্দীন আকি, এসএমসি সদস্য রাধাপদ ঘোষ, গণপতি বিশ্বাস।
    সুন্দরবন টেক্সটাইল মিলস্ মাধ্যমিক বিদ্যালয়: দিনটি যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে সরকারি নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা সদরের সুন্দরবন টেক্সটাইল মিলস্ মাধ্যমিক বিদ্যালয়ে ভোর ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শাহজাহান সিরাজের সভাপতিত্বে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থ পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ৩ জন শিক্ষার্থী যথাক্রমে মুন্না হোসাইন,পূজা মণ্ডল ও মারিয়া সুলতানা গ্রন্থগুলোর নির্বাচিত অংশ পাঠ করে।
    নগরঘাটায় শোক দিবস পালন: ১৫ আগস্ট ২০২২ জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে সাতক্ষীরা তালা উপজেলা নগরঘাটা ৩০মাইল মোড়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
    জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। পর্যায়ক্রমে তালা ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শাহাদাৎ বার্ষিকী পালন অনুষ্ঠানে যোগদান করেন
    খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শ্রদ্ধা: খুলনায় জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
    সোমবার (১৫ আগস্ট) সকালে খুলনা জেলা প্রশাসনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে খুলনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
    এমপি রবির সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিল ও গণভোজ: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সার্বিক ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল-১৫ আগস্ট সূর্যদ্বয়ের সাথে সাথে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে কোরআন খতম, দোয়া মাহফিল, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, দিনভর মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মসজিদে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ এবং মন্দিরে প্রার্থনা, সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরণ করা হয়। দুপুরে দোয়া মাহফিল শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে দুস্থ্য-অসহায় গরীব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এবং সদর নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রান্না করা খাবার বিতরনের জন্য দলীয় নেতা কর্মীদের মাধ্যমে পাঠানো হয়। দোয়া মাহফিল ও গণভোজে আওয়ামী লীগের নেতা কর্মী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।
    সাতক্ষীরা সিটি কলেজ: সাতক্ষীরা সিটি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল উদযাপন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ আবু সাঈদ এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল উদযাপন করা হয়।
    সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ (এসবিএসি) সাতক্ষীরা শাখা। সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ সাতক্ষীরা শাখার উদ্দ্যোগে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণ, বিশেষ র‌্যালি প্রদর্শন, আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্ত্বরে বৃক্ষরোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিঃ সাতক্ষীরার শাখা ব্যবস্থাপক জি এম আব্দুল কাদের ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমারসহ ব্যাংকের সকল কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
    এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ: এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজে জাতীয় শোক পালিত হয়েছে। এক আলোচনা সভায় সোমবার সকাল ১১ টায় কলেজের বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি ভবনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিস্ট ব্যবসায়ী আবুল হোসেন মো: মোকসুদুর রহমান।
    স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখা: স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সোমবার সন্ধ্যায় সংগঠনের জেলা কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রভাষক এম সুশান্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    শ্যামনগরে পরিবার পরিকল্পনার অফিস: শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা আয়োজনে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী ও আলোচনা সভা।
    পাইকগাছায় শোক দিবস পালন: পাইকগাছায় জাতীয় শোক দিবসে সকাল ৯টায় বঙ্গবন্ধু, স্বাধীনতা মঞ্চে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ প্রসাশনের পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে সাবেক কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিহাব উদ্দিন ফিরোজ বুলু, থানার পক্ষ থেকে ওসি জিয়াউর, পাইকগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি এফ এম এ রাজ্জাক সহ উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান পূষ্প মাল্য প্রদান করেন। এরপর ১ মিনিট নিরবতা পালন করে, র‌্যালী পাইকগাছা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
    জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর আলোচনা সভা: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর আলোচনা ও দেয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্ট, সোমবার দুপুর ০১টায় সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডঃ আবুল কালাম আজাদ।
    পাইকগাছার গড়ইখালীতে শোক দিবস পালিত: পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছার ঐতিহ্যবাহী গড়ইখালী ইউনিয়ন পরিষদ আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার ম্যুরালে পুস্প মালা অর্পন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  • দেশের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কথা আজীবন আমার মনে থাকবে। চাকুরি জীবনের সব চেয়ে বেশি সময় সাতক্ষীরায় কাটিয়েছি। সাতক্ষীরার মানুষের জন্য কাজ করেছি। পুলিশকে জনগনের বন্ধু হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। সাতক্ষীরার মানুষ অত্যন্ত ভালো। কিছু দুষ্ট মানুষ রয়েছে। যারা ভালো তাদের সহযোগিতা করেছি। পক্ষ্যান্তরে যারা দুষ্টু তাদের শাস্তি দিয়েছি। রোববার রাতে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন, সাতক্ষীরার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
    তিনি আরো বলেন, দেশের স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমি চেষ্টা করেছিলাম সাতক্ষীরার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার। সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকলে দুর্নীতিবাজরা সুযোগ পেয়ে যাবে। তিনি সাতক্ষীরার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
    সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।
    সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের পরিচালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, ক্রাইম এবং অপারেশন কনক কুমার দাশ। বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যাণার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফফর রহমান, বীর মুক্তিযোদ্ধা কালিদাশ রায়, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, নির্বাহী সদস্য আব্দুল গফুর সরকার, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, এস এম রেজাউল ইসলাম, এসএম আকরামুল ইসলাম প্রমুখ।
    এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট, প্রীতি উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়।

  • গাবুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    শ্যামনগর সংবাদদাতা: গাবুরায় পানিতে ডুবে জান্নাতি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮ টার দিকে গাবুরা ইউনিয়নের খলিসাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
    জান্নাতির বাবা আবুল কালাম গাইন জানান, রাতে প্রতিবেশি বাচ্চাদের সাথে খেলাকালীন কোন একসময় পুকুরের পানিতে পড়ে যায় জান্নাতি। খোজাখুজির এক পর্যায়ে পুকুর হতে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • জেলা ছাত্রলীগের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী

    নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫ টায় জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, আইন বিষয় সম্পাদক এড. ওসমান গণি, উপ দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লিটু, শিক্ষা ও মানবস¤পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদস্য মুন্নি, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন অনু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশ ও রেজাউল ইসলাম রেজা। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সাংস্কৃতিক বিষয় সম্পাদক শামিমা পারভীন রত্না, পৌর আ’লীগের সভাপতি নাসেরুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম খান বাবু, যুগ্ম আহবায়ক এহসান হাবীব অয়ন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন বাপ্পি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিম, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন জুয়েল, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি আবির হাসান ও সাধারণ সম্পাদক শাহিন আলম বাবু, ছাত্রলীগ নেতা খায়রুল আরাফাত, সরকারী কলেজ ছাত্রলীগ নেতা আশিক, পৌর ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি কাজী মুনতাসীর ও সাধারণ সম্পাদক শিতল, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক শাহিন আলম, ছাত্রলীগ নেতা মেহেদী, সোহাগ, সানজির, বাসার প্রমূখ। আলোচনা সভার পূর্বে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি ডাঃ আ.ফ.ম রুহুল হক।

  • স্থগিতের ৩ বছর পর নিয়োগ বৈধ করতে দৌড়ঝাপ!

    নিজস্ব প্রতিবেদক: নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার সুযোগে সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) এখন নিজেকে প্রধান শিক্ষক দাবি করে বেতন উত্তোলনের আবেদন করার অভিযোগ উঠেছে সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (সহকারি প্রধান শিক্ষক) মো: আব্দুল বারীর বিরুদ্ধে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে তিনি নিজেকে প্রধান শিক্ষক দাবি করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও অবিভাবকরা।
    ২০১৯ সালে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শুন্য পদে নিয়োগের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির মনোনিত সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারীকে প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য সাতক্ষীরা জেলা পরিষদের হলরুমে নিয়োগ বোর্ড গঠন করলেও পরিচালনা কমিটির সভাপতি কতৃক পরীক্ষার আগে চার প্রার্থীর প্রবেশপত্র ছিনিয়ে নেয়া এবং উক্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাঁরা অবহিত নয় জানানোর পর দুর্নীতি ও অনিয়েমের অভিযোগে মাধ্যমিক ও উক্ত মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ পরিচালক উক্ত (প্রধান শিক্ষক) নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।
    নাম প্রকাশ না করার শর্তে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদ শুন্য থাকলেও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কৌশলে সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়ীত্ব প্রদান করেন। সম্প্রতি তিনি পুনরায় বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় পুনরায় স্থগিতকৃত পুর্বের অবৈধ নিয়োগ বৈধ ও সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারীকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানের জন্য বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ শুরু করেছেন।
    তারা আরো জানান, সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারীর নিকট থেকে ১৬ লাখ টাকা উৎকোচ নিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মো: মতিয়ার রহমান। যদিও নিয়োগ সম্পন্ন না হওয়ায় গত বছর সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) আব্দুল বারী পরিচালনা কমিটির সভাপতির নিকট টাকা ফেরত চাইলেও তিনি উক্ত টাকা বিভিন্ন স্থানে দেয়া হয়েছে এবং তাকে প্রধান শিক্ষক করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
    খোজ নিয়ে জানাগেছে, অবৈধ নিয়োগ স্থগিত হওয়ার পরও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মতিয়ার রহমান প্রধান শিক্ষক হিসেবে আব্দুল বারীকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ বৈধ করার জন্য এবং প্রধান শিক্ষক হিসেবে বেতন ছাড় করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চাপ প্রয়োগ করতে থাকেন কিন্তু তিনি রাজি না হওয়ায় পরিচালনা কমিটির সভাপতি অবৈধ ভাবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে অভিযোগ (নং-২৭/২০) দায়ের করেন। যদিও সুতচুর মতিয়ার রহমান মিথ্যা অভিযোগের কারনে নিজে বিপদে পড়ার আশংকায় জুলাই মাসে আদালত থেকে অভিযোগটি প্রত্যাহার করে নেয়।
    স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের অবিভাবকরা জানান, স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি হওয়ায় পরিচালনা কমিটির সভাপতি মতিয়ার রহমান ১৬ লাখ টাকার বিনিময়ে উক্ত নিয়োগ বৈধ করতে বিভিন্ন দপ্তর ও প্রভাবশালী ব্যাক্তিদের নিকট যোগাযোগ করেও কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদকে ম্যানেজ করতে পারেননি। সম্প্রতি তিনি পুনরায় বিদ্যালয়ের সভাপতি মনোনিত হওয়ার পর থেকেই আবারও স্থগিতকৃত নিয়োগকে বৈধ করার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নানা ভাবে চাপ প্রয়োগ করছে। তারা আরও জানান, দীর্ঘদিন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শুন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। যার কারনে অবিভাবকরা নতুন বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যালয়ে যোগত্যা সম্পন্ন প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে সভাপতিকে জানালেও তিনি গুরুত্ব দিচ্ছেন না। এসব অবিভাবকদের দাবি, সভাপতির মনোনিত প্রার্থী একই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারীর একাডেমিক (তৃতীয়বিভাগ/শ্রেণী) সমস্যা থাকায় নতুন বিজ্ঞপ্তিতে তিনি আবেদন করতে পারবেন না, যার কারনে পরিচালনা কমিটির সভাপতি পূর্বের স্থগিতকৃত অবৈধ নিয়োগ উৎকোচের বিনিময়ে বৈধ করার জন্য দিনভর ছুটে বেড়াচ্ছেন। যদিও স্কুলে শিক্ষার্থীদের লেখা-পড়ায় সমস্য হলেও সে বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না। অবিভাবকরা সভাপতির অবৈধ কার্যক্রম বন্ধ এবং বিদ্যালয়ে একজন দক্ষ ও যোগত্যা সম্পন্ন প্রধান শিক্ষক নিয়োগ প্রদানে সংশ্লিষ্ঠ উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
    দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (সহকারি প্রধান শিক্ষক) মো: আব্দুল বারী জানান, নিয়াগ পরীক্ষা স্থগিত করা হয়নি। আমি বিদ্যালয়ের নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক। ২০১৯ সালে নিয়োগের পর থেকে প্রধান শিক্ষক পদে বেতন পাচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কাগজপত্রে সামান্য ভুলের কারনে এখনও হয়নি তবে সেগুলি সংশোধনের পর বেতন পাবেন বলেন জানান।
    এবিষয়ে জানতে চাইলে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মতিয়ার রহমানের সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
    কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বের নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিদ্যালয়ের সভাপতি বা অন্যকেউ আমাকে অবহিত করেননি। বিদ্যালয়ের সভাপতি অফিসে একাধিকবার এসেছিলো, আমি প্রধান শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার জন্য বলেছি।
    পুর্বের নিয়োগ অবৈধ ও স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। তিনিও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিয়োগ সম্পন্নের জন্য বিদ্যালয়ের সভাপতির সাথে কথা বলবেন বলে জানান।
    প্রসংগত; ২০১৯ সালের ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদের সামনে থেকে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার আড়াই ঘন্টা আগে চার প্রার্থীর প্রবেশ পত্র কৌশলে নিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: মতিয়ার রহমান। পরে মোটা অংকের অর্থ লেনদেন ও অনিয়মের অভিযোগে উক্ত নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। যদিও পরিচালনা কমিটির সভাপতি মো: মতিয়ার রহমান প্রবেশ পত্র নেয়ার বিষয়টি অস্বিকার করেন।
    এসময় অংশগ্রহন করতে না দেয়া কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: হযরত আলী, লাঙ্গলঝাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বজলুর রহমান, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: বদরুজ্জামানসহ কয়েকজন প্রার্থী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নিতীর অভিযোগ তুলে সাংবাদিকদের জানান, উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর সকল যোগ্যতা থাকায় আমরা চার সহকারি প্রধান শিক্ষক, তিনজন প্রধান শিক্ষকসহ মোট ৯জন প্রার্থী সভাপতি বরাবর আবেদন করি। এরমধ্যে নিয়োগ পরীক্ষার আগেই উক্ত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মতিয়ার রহমানের সমর্থনে (মোটা অংকের টাকা নিয়ে) দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারীকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানে গোপন সিদ্ধান্ত হয়। আবেদনকারী সহকারি প্রধান শিক্ষক মো: বদরুজ্জামান বলেন, প্রধান শিক্ষক নিয়োগে সংশ্লিষ্ঠ কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ৩টায় সাতক্ষীরা জেলা পরিষদ হল রুমে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য তারিখ নির্ধারন করা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পরীক্ষায় অংশ গ্রহনের জন্য আমরা চার জন প্রার্থী বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদের সামনে পৌছালে সেখানে উপস্থিত থাকা দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো: মতিয়ার রহমান আমাদের প্রবেশ পত্র দেখতে চাই। এসময় পরীক্ষার প্রবেশ পত্র সভাপতির নিকট দেয়া হলে তিনি সেগুলি নিজের কাছে রেখে বলেন, একই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারীকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হবে, আপনারা বাড়ীতে ফিরে যান। এঘটনার পর প্রবেশ পত্র ফেরত চাইলেও তিনি দিতে অস্বীকৃতি জানায় পরে উক্ত চার প্রার্থী এধরনের দুর্নিতী ও অনিয়মের প্রতিকার ও তাদের প্রবেশপত্র ফেরত, সঠিক ভাবে পরীক্ষা গ্রহনের মাধ্যমে নিয়োগের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ঠ উর্ধতন কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেন।

  • সাক্ষ্য দিলেন প্রকৌশলী মুজিবুর রহমান ও সাংবাদিক ইয়ারব হোসেন

    নিজস্ব প্রতিবেদক: ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরায় কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি অভিযোগপত্রে সাক্ষ্য দিলেন সাতক্ষীরা জেলা আওয়্মাী লীগের সাবেক সভাপতি, সাবেক সাংসদ প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও সাংবাদিক ইয়ারব হোসেন। রবিবার তারা সাতক্ষীরার
    সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের কাছে এ সাক্ষ্য দেন। পরবর্তী সাক্ষীর জন্য আগামি ২৯ আগষ্ট দিন ধার্য করা হয়েছে।
    রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪০ জন আসামীকে আদালতের কাঠগোড়ায় হাজির করানো হয়। এ মামলায় নয় জন আসামী পলাতক রয়েছেন। সকাল ১০টা ২২ মিনিটে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল -৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও দৈনিক মানব জমিনের সাতক্ষীরা প্রতিনিধি ইয়ারব হোসেন সাক্ষ্য দেওয়ার পর তাদের জেরা শেষে দুপুর ১২টা ২২ মিনিটে মামলার কার্যক্রম শেষ হয়।
    আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড. আব্দুল মজিদ(২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. শাহানারা পারভিন বকুল,অ্যাড. সৈয়দ ইফতেখার আলী প্রমুখ।
    রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত এটর্ণি জেনারেল এসএম মুনির, সহকারি এটর্ণি জেনারেল মোঃ শাহীন মৃধা, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, সরকাাির কৌশুলী অ্যাড. শম্ভুনাথ সিংহ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এ্যসোসিয়েমনের সহসভাপতি অ্যাড. মোহাম্মদ হোসেন, অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল বারি, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. সৈয়দ জিয়া, অ্যাড. শহীদুল ইসলাম পিন্টু প্রমুখ।
    প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলারোয়ার হিজলদী গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী ও সাংবাদিক আহত হন। এঘটনায় কলারোয়ার মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোসলেমউদ্দিনের করা হামলা মামলার পেনাল কোডে মামলাটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির। মামলার অপর দুটি অংশে গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়। এ দুটি মামলায় সোমবার পর্যন্ত ৮ জন সাক্ষী দিলেন।