শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগরের কৈখালীর বৈশখালীতে বিদুৎস্পর্শে একজনের মৃত্যু, অপরিকল্পিত ভাবে ৪ তলা ভবন তৈরীর জন্য মৃত্যু হয়েছে এমন ধরেন মন্তব্য করছেন স্থানীয়রা৷
বৈশখালী গ্রামের মৃত আবু বক্কারের ছেলে ওমর আলীর চারতলা ভবনের বেলকনির ড্রফল তৈরীর জন্য একুই গ্রামের মৃত আনছার ভাঙ্গির ছেলে। শুকর আলী (৩৮) রাজ মিস্ত্রির সাথে ৩০ হাজার টাকা চুক্তিত্বে বেলকনির ড্রফল তৈরির কাজ গ্রহণ করে ৷ ১৮ আগস্ট ২০২২ তারিখ ১২ টার সময় ৪ তলা ভবনের ৩য় ফ্লোরে বেলকনির তৈরীর জন্য শুকর আলী, ভবন মালিক ওমর আলী, ফুফাতো ভাই দেলবার ও শ্রমিক রেজা ভারার বাঁশ বাঁধার সময় শুকর আলী ৪৪০ ভোল্টের পল্লীবিদুৎ এর তারের সাথে জড়িয়য়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়৷ শুকুর আলীকে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন৷
Blog
-
বৈশখালীতে বিদুৎস্পৃষ্টে একজন নিহত
-
কালিগঞ্জে ১৩০ বোতল ফেনসিডিল সহ ১ মাদক কারবারি আটক
কালিগঞ্জ ব্যুরো: মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আলী নেওয়াজ গাজী (৫০) নামে ১ মাদক কারবারিকে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ হাতে-নাতে আটক করেছে পুলিশ। সাতক্ষীরার কালিগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার( ১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার সময় নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠের পশ্চিম কোন হতে তাকে আটক করা হয়।
ওই সময় তার কাছে রক্ষিত একটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১৩০ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আলি নেওয়াজ গাজীকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি আলী নেওয়াজ গাজী উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ইউসুফপুর বারদহ গ্রামের মৃত সিফাত উল্লাহ গাজীর পুত্র। উক্ত ঘটনা থানার উপসহকারী পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মাদক মামলা দায়ের করেছে। মামলা নাম্বার-১৯।
মাদক আটকের ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার( কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু সাংবাদিকদের জানান মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমাদের নির্দেশে থানার উপসহকারী পরিদর্শক জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠের পশ্চিম কোন হতে ১৩০ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আলি নেওয়াজ গাজী কে হাতে নাতে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে অভিযানে কোন আপোষ নাই। এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। -
কৈখালীতে গাঁজাসহ আটক দুই
শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগর উপজেলার কৈখালী কোষ্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট ২০২২ বুধবার বিকাল আনুমানিক ৩.৩০ থেকে ৮.৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন এর আতাধীন বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শেখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়। আটক কৃত আসামীরা হলো শ্যামনগর উপজেলার চন্ডীপুর গ্রামের আব্দুল মোমিন গাজীর পুএ মোঃ কামাল গাজী(২৪) ২. শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের মোঃ কামাল হোসেনের স্ত্রী মোছাঃ আরিফা বেগম (২২) কে আটক করা হয়। উক্ত জব্দকৃত গাঁজা ও আটককৃত গাঁজা ব্যবসায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয় ।
-
আশাশুনিতে ভারতীয় রুপিসহ প্রতারক হাতেনাতে গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভারতীয় রুপি স্বল্পমূল্যে বিক্রয়ের নামে প্রতারণাকালে হাতেনাতে এক প্রতারক জনতার হাতে আটক হয়েছে। গতকাল বুধবার সকালে দিকে উপজেলার বড়দল ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে কাজল গাজী দীর্ঘদিন ধরে ডলার/রুপি স্বল্পমূল্যে বিক্রয়ের নামে প্রতারনা করে আসছিল। এরই অংশ হিসাবে সে শ্যামনগর উপজেলার সোনা মুদারী গ্রামের বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে স্বপন কুমার মন্ডলের সাথে যোগাযোগ করে ভারতীয় রুপি স্বল্প মূল্যে বিক্রয় করার প্রলোভন দেখায়। স্বপন মন্ডল বুধবার সকালে প্রতাপনগরে গিয়ে প্রতারক কাজলের কাছে ২ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করে ভারতীয় রুপির একটি প্যাকেট গ্রহন করে। এখানে রুপি গননা করা যাবেনা, শ্যামনগরে গিয়ে গুনে টাকা বুঝ করে দেয়া হবে বলে একসাথে সেখান থেকে বের হয়। এক পর্যায়ে কাজল সুযোগ বুঝে মোটর সাইকেলে দ্রুত পালাতে থাকে। স্বপন বুঝতে পেরে তার পিছু নেয় এবং বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা খোলারমাঠ এলাকায় পৌছলে মোটর সাইকেল থামাতে সক্ষম হলে কাজল মোটর সাইকেল থেকে নেমে বিলের মধ্যে ছুটে পালাতে থাকলে এলাকার অসংখ্য মানুষ পিছু নিয়ে তাকে আটক করে। এসময় জনতা তার কাছ থেকে ৩৮ হাজার ৫ শত টাকা ও ৪০০ টাকার ভারতীয় রুপি উদ্ধার হয়। বড়দল ইউপি চেয়ারম্যান তাকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে পরিষদে এনে থানা পুলিশে হস্তান্তর করেছেন। ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত কাজল ও প্রতারনার শিকার স্বপনকে থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
-
তালায় দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নজরুল ইসলাম: তালায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সারা দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ “বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই” স্লোগানকে সামনে রেখে তালা উপ-শহরে একটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমােেবশে তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য ইজ্ঞি:শেখ মুজিবুর রহমান।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ,সৈয়দ জুনায়েদ আকবর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু,উপজেলা আওয়ামীলীগ নেতা মীর মহাসিন হোসেন,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জেবুনেচ্ছা খানম,তালা উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়.উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন,্উপজেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম হোসেন, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, ২০০৫ সালে ১৭ আগস্ট জঙ্গি,জামায়েত শিবিরের নেতৃত্বে দেশের ৬৩ জেলাব্যাপি একযোগে বোম হামলা পরিচালিত হয়। বোমা হমলায় আ.লীগ নেত্রী আইভি রহমান ও আওয়ামীলীগের শীর্ষ নেতারা সহ অনেক নিরীহ মানুষ প্রাণ হারায়। তারই প্রতিবাদে প্রতিবছর এই দিনে বাংলাদেশ আওয়ামীলীগ দিবসটি পালন করে আসছেন। -
‘বৃক্ষ মেলার’ উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
নিজস্ব প্রতিবেদক: “বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলা উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শোকাবহ ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৭ ও ২১ আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘এই শোকাবহ আগস্টে যারা এদেশকে ধ্বংশ করতে চেয়েছিল তাদের প্রতি ঘৃর্ণা। জননেত্রী শেখ হাসিনা প্রত্যেককে ৩টি করে গাছের চারা রোপন করার নির্দেশনা দিয়েছেন। সকলকে ফলজ, বণজ ও ভেষজ গাছের চারা রোপন করতে হবে। বজ্রপাত রোধে জননেত্রী শেখ হাসিনা তাল গাছ রোপন করার প্রতি গুরুত্বারোপ করেছেন। এমপি রবি আরো বলেন, সাতক্ষীরার সৌন্দর্য্য বদ্ধনে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো নজরুল ইসলাম প্রমুখ। এসময় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল , সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা -তুজ- জোহরা, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ-আল- মামুন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা নার্সারী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ২০০ শিক্ষার্থীর মাঝে ফলজ, বণজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষ মেলায় ৬জন নার্সারী মালিককে প্রত্যেককে ১০ হাজার ৬শ ৬৭ টাকা করে প্রদান করা হয়। আলোচনা সভা পূর্বে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক গিয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, দি হাইব্রীড নার্সারী, ফোর এ এগ্রো, ফাহিম নার্সারী, ডালিয়া নার্সারী, জাহাঙ্গীর নার্সারী, সরদার নার্সারী, মদিনা নার্সারী, মায়া কানন নার্সারী, এমরান নার্সারী, পল্লী নার্সারীসহ মেলায় মোট ২৯টি স্টল স্থান পেয়েছে। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা ও নার্সারী মালিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন। -
আশাশুনিতে সাব-রেজিঃ অফিসে জাতীয় শোক দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সাব রেজিষ্ট্রি অফিসের বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে। সোমবার আশাশুনি সাব রেজিঃ অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুননেছা মুজিব সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা সাব রেজিষ্ট্রার কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতি আলোচনা রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শম্ভুজিৎ মন্ডল। অফিস সহকারী শেখ আকরাম হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন উপজেলা যুবলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান স.ম. সেলিম রেজা মিলন, শ্রমীক লীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, উপজেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজা সানা, কৃষকলীগের আইনবিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, যুবলীগ নেতা পরেশ অধিকারী, মোহরার দীনেশ কুমার মল্লিক, গোলদার আব্দুস সামাদ, টি,সি মোহরার রবিউল ইসলাম, নকল নবিশ নির্মল কুমার সরদার, উপজেলা দলিল লেখক সমিতির কর্মকর্তা মোর্শেদ মাহবুব, লিপ্টন, আহসান উল্লাহ আছু, আইয়ুব আলী, নকল নবিশ বিজন সরকার, দীগন্ত তরফদার, নাজমুল হুসাইন, ইছাফুল কবির সহ নকল নবিশের বিভিন্ন ব্যক্তিবর্গ।
-
জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও সারা বাংলাদেশে বি.এন.পি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকাল ৫টায় শহরের পরিবহন কাউন্টারের সামনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
শোকাবহ ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ১৭ ও ২১ আগস্টের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“সাতক্ষীরার মাটিতে কোন জঙ্গি সন্ত্রাসীদের স্থান নেই। বিএনপি-জামাত খুনের রাজনীতি করে। যারা দেশের স্বাধীনতায় বিশ^াস করেনা। তারা বারবার বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংশ করতে হামলা করেছে। ১৭-ই আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা করেছিল সন্ত্রাসী জঙ্গিরা। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আবারও জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো।”
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, পোৗর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, আ.হ.ম তারেক উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন আসিফ মুন্নী, মাহফুজা সুলতানা রুবি, জেলা যুব মহিলালীগ নেত্রী সাবিহা হোসেন, জেলা যুবলীগ নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শরিফুল ইসলাম খান বাবু, সদস্য সচিব এহছান হাবিব অয়ন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, আওয়ামী লীগ নেতা মো. দিদারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন। -
দেবহাটায় ভোটার তালিকা হালনাগাদ করনে সমন্বয় সভা অনুষ্ঠিত
লিটন ঘোষ বাপী, দেবহাটা থেকে: দেবহাটায় ভোটার তালিকা হালনাগাদ করন-২০২২ উপলক্ষে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী সোহেল জুয়েলের সঞ্চলনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমা সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল প্রমুখ।
এসময় শিক্ষা অফিসার শাহজাহান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, সরকারি কেবিএ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্ল্যা সাবির হোসেন, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রামপ্রসাদ ঘোষ উপস্থিাত ছিলেন।
ডিজিটাল জন্মনিবন্ধন দিয়েই আগামী ১ জানুয়ারী ২০০৭ এর পূর্বে যাদের জন্ম তারা সবাই ছবি সহ ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে পারবেন বলে জানান কর্মকর্তারা। যে সকল ব্যক্তি সাম্প্রতিক মারা গেছেন তাদের মৃত্যু সনদ নিয়ে ভোটার তালিকা থেকে বাতিল করতে হবে। আগামী ২৪ আগষ্ট শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে হালনাগাদ তথ্য সংগ্রহের কাজ। এছাড়া ভোটার তালিকা হালনাগদ সুষ্ঠ ও সুন্দর ভাবে শেষ করার লক্ষে সকলের সহযোগীতা চেয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। -
দেবহাটার সখিপুরে ট্রাক চাপায় আখ ব্যবসায়ীর মৃত্যু
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটার সখিপুরে বালুর ট্রাকের চাপায় আখ ব্যবসায়ী চার সন্তানের জনক আবুল কালাম(৪৫) এর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬ টায় সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলা সখিপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের পিয়ার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় আবুল কালাম আখ তুলতে সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন জমিতে আসেন। বাড়ি থেকে সখিপুরে আখ তুলতে যাওয়ার সময় পিছন দিক থেকে দেবহাটায় বালু নিতে আসা খুলনা মেট্রো -ট-১১-২১৩১ নাম্বারের একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনা দেখে ট্রাক চালক গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উল্লেখ্য যে, চলতিত বছরের ২৮ মে তার ভাই আব্দুল লতিফ মৎস্যঘেরে অবস্থান কালে বজ্রপাতে তার মৃত্যু হয়। কয়েক মাসের ব্যবধানে একই পরিবারের ২ পুত্র সন্তান নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরাদেহ বর্তমানে সখিপুর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
২