Blog

  • অসাম্প্রদায়িক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন-এমপি বাবু

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর আলোচনা সভায় খুলনা-৬’র এমপি আক্তারুজ্জামান বাবু বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার রাষ্ট্র পরিচালনা করছেন। শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ীতে উপজেলা ও পৌরসভা পূজাউদযাপন পরিষদ আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রাপুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরোও বলেন, ৭১’র এ লাখো শহীদ ও মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের হিন্দু-মুসলিম ও সব সম্প্রদায়ের মুক্তিকামী মানুষ যুদ্ধে অংশ গ্রহন করেন। তাই এ দেশ তোমার, আমার সকলের। যুগে-যুগে কংসদের মতো অপশক্তি মাথাচাড়া দিয়ে ভাংচুর,সহায় সম্পদের ক্ষতি করে দেশ ও জাতিকে অস্থিতিশীল করে তোলেন। এমপি বাবু বলেন, জীবন যুদ্ধের লড়াই শেষ হয়নি, তাই প্রতিবেশিকে ফেলে রেখে অন্য দেশে চলে যাওয়া সমাধান নয় বলে তিনি মন্তব্য করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভার পুর্বে প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চম্পক কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খৃঃ ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনা এ সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা কৃষকলীগের আহবায়ক সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম,কাউন্সিল তৈয়বুর রহমান সহ জেলা, উপজেলা ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রানকৃষ্ণ দাশ,সাবেক ভাইস কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, উত্তম সাধু,শংকর দেবনাথ,হিন্দু বৌঃ খৃঃ ঐক্য পরিষদ সাধারন সম্পাদক তৃপ্তিরঞ্জন সেন, হেমেশ মন্ডল, বি,সরকার, স্নেহেন্দু বিকাশ,প্রকাশ ঘোষ বিধান, পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল ও সম্পাদক জগদীশ রায়, দেবব্রত রায় দেবু, অখিল মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার,কালীপদ বিশ্বাস, বিপুল বিশ্বাস,জগন্নাথ দেবনাথ, সুভাষ রায়,কবিন সানা,বিজন বাউয়ালী,দীপঙ্কর সরকার,অপুর্ব রায় সহ যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম,প্রভাঃ বাবলুর রহমান,আকরামুল ইসলাম, পরেশ মন্ডল, ত্রিনাথ বাছাড়,সাবেক ইউপি সদস্য নাজমা কামাল,সিপিপির টিম লিডার আব্দুল্লাহ আল মামুন,রামপ্রসাদ,দীপঙ্কর মন্ডল,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ অনেকে। দুদিন ব্যাপি অনুষ্ঠানে পুর্জা অর্চনা,ভাগবত পাঠ,ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, প্রসাদ বিতরন,শিশু কিশোরদের মধ্যে গীতাপাঠ প্রতিযোগিতা সহ শনিবারে নন্দোৎসব।

  • পাইকগাছায় ১শ কেজি ওজনের শিবলিঙ্গ মিললো জেলের জালে

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় জেলের জালে আটকাপড়ে ১শ কেজি ওজনের শিবলিঙ্গ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলার হরিঢালী ইউপির গোলাবাড়ীস্থ কপোতাক্ষ নদ থেকে জগদীশ-অঞ্জনা বিশ্বাস দম্পত্তি এ শিবলিঙ্গের সন্ধান পেয়ে তা উদ্ধার করেন। পরবর্তীতে তারা হরিঢালীর ৫ নং ওয়ার্ড সদস্য আজিজুল হক খান ও ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে জ্ঞাত করে শনিবার দুপুরে থানায় হস্তান্তর করেন। শিবলিঙ্গের উদ্ধার সম্বন্ধে নোয়াকাটির মালোপাড়ার বাসিন্দা জগদীশ-অঞ্জনা দম্পতি বলেন, মাছধরার জন্য আমরা প্রতিদিনের ন্যায় কপোতাক্ষ নদে পাটাজাল পাতি। জাল তোলার সময় বাঁধা পেলে নদে নেমে এ শিবলিঙ্গের সন্ধান পেয়ে তা উদ্ধার করে বাড়িতে এনে সকলের খবর দেই। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, প্রায় ১শ কেজি ওজনের ৩ ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গটি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা ছাড়া এ মুহূর্তে কিছুই বলা যাবে না।

  • শ্যামনগরে আহত নরেন্দ্র মুন্ডার মৃত্যু, গ্রেফতার দুই

    শ্যামনগর সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালী গ্রামের আদিবাসী মুন্ডা পল্লীতে শুক্রবার অতর্কিত হামলায় আহত নরেন্দ্র নাথ মুন্ডার মৃত্যু। ২০ আগষ্ট শনিবার দুপুর ৩টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উক্ত হামলার ঘটনায় দুইজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার ঘটনায় আদিবাসী মুন্ডা পল্লীর ফনিন্দ্র নাথ মুন্ডা বাদী হয়ে ২২ জন এর নামে ও ১৬০ থেকে ১৭০ জনকে অজ্ঞাত আসামি করে শ্যামনগর থানায় মামলা করেন। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মো: সানোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে মামলা রেকর্ড হয়েছে মামলা নং-৩৮। মামলার আসামীদের গ্রেফতার করার প্রচেষ্টা চলছে ইতোমধ্যে নুরহোসেন ও নুরমোহাম্মদ নামের দুইজন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

  • এমপি রবির পক্ষ থেকে মো. সামসুল ইসলাম ও সালেক সুফিকে শুভেচ্ছা

    সংবাদদাতা: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশন’র জাতীয় ক্রীড়া ভাষ্যকার মো. সামসুল ইসলাম ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’র জ্বালানী বিশেষজ্ঞ ও সাবেক পরিচালক সালেক সুফিকে শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান সাতক্ষীরা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু।

  • শহরের বিভিন্ন এলাকার রাস্তা পরির্দশন করলেন এমপি রবি

    সংবাদদাতা: বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টি উপক্ষো করে শহরের বিভিন্ন এলাকার রাস্তা পরির্দশণ ও সাধারণ মানুষের খোঁজ-খবর নিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (২০ আগস্ট) সকালে শহরের মুনজিতপুর মীর মহলের পাশ দিয়ে উত্তর দিক দিয়ে টাউন স্পোটিং ক্লাব সড়ক, পুরাতন হাসপাতালের ভিতর দিয়ে মুনজিতপুরে প্রবেশ রাস্তা, এলাহী বখস্ এর বাড়ির সড়কসহ শহরের বিভিন্ন সড়কে যান। এসময় এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং রাস্তা, ড্রেণ ও সড়ক বাতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় মীর মহলের পাশ দিয়ে উত্তর দিক দিয়ে টাউন স্পোটিং ক্লাব সড়কটি অংশিক আরসিসি ঢালাই রাস্তা হয়েছে। ঐ সড়কটির বাকি অংশ আরসিসি ঢালাই করার পরিকল্পনা আছে বলে জানান এমপি রবি। কিন্তু রাস্তা তৈরীতে যে জায়গা লাগবে তা নেই। সেজন্য এলাকাবাসীর সহযোগিতা চাইলেন। সবাই যদি একটু করে জায়গা ছাড়ে তাহলে দ্রুত ঐ সড়কটি টাউন স্পোটিং ক্লাব ভায়া শিল্পী চক্র হয়ে মেইন সড়ক পর্যন্ত ড্রেণসহ আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা সম্ভব হবে এবং সকলের চলাচলের উপযোগি হবে বলে জানান এমপি রবি। অপরদিকে পুরাতন হাসপাতালের ভিতর দিয়ে মুনজিতপুরে প্রবেশ রাস্তাটি আরসিসি ঢালাই করা হবে বলে জানান। অন্যদিকে মুনজিতপুর এলাকার এলাহী বকস্ এর বাড়ির সড়কে যান এমপি রবি। এসময় রাস্তাটি প্রশস্ত না হওয়ায় ড্রেণের উপর স্লাব বসিয়ে রাস্তাটি প্রশস্ত করতে তাৎক্ষণিক সংশ্লিষ্টদের বরাদ্দ দিয়ে দ্রুত কাজ করার নির্দেশনা দেন।

  • রমজাননগর সোরা মিনি সুন্দরবনের গাছ কেটে উজাড়

    শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগরের রমজাননগরে সোরা মিনি সুন্দরবনের গাছ কেটে উজাড় করে দিয়েছে চোরাকারবারিরা৷ গত ১৯ আগষ্ট ২০২২ তারিখ গভীর রাতে সোরা গ্রামের ছাত্তার গাজীর ছেলে ইস্রাফিল, ইস্রাফিলের স্ত্রী নূরজাহান, ছফেদ আলী স্ত্রী রোকেয়া, নুরুল আলীর ছেলে শামসুর খা, রাজ্জাক গাজী মেয়ে সাহিদা, মোমিন মোল্ল্যার স্ত্রী টুরি বিবি, বাবলু গাজীর স্ত্রী রাশিদা, জহুর মোল্ল্যার স্ত্রী আনোয়ারা সোরা মিনি সুন্দরবনের গাছ কেটে বাড়িতে নিয়ে আসে৷ বিষয়টি ইউপি সদস্য আব্দুল্ল্যাহ আল-মামুন জেনে স্থানীয় চৌকিদার শফিকুল ইসলাম পাঠিয়ে কাজগুলো জব্দ করেন৷

  • শ্যামনগরে ছয় দফা দাবিতে মেম্বার এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

    শ্যামনগর সংবাদদাতা: সাতক্ষীরা শ্যামমনগরে ছয় দফা দাবিতে বাংলাদেশ মেম্বার এসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব আজগর আলী গাজী ও পবিত্র গীতা পাঠ করেন উৎপল কুমার জোয়ারদার। রবিবার (২০শে আগষ্ট) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি অবস্থিত বরসা রিসোর্টের হলরুমে সম্মেলনের আয়োজন করা হয়। গাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এস এম আতাউল হক দোলন উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ। প্রধান বক্তা ছিলেন, মামুনুর রশিদ মুন্না সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঢাকা। তিনি মেস্বর এসোসিয়শনের ছয় দাবি পাঠ করে শোনান। সেগুলো হচ্ছে ইউ পি সদস্যদের বেতন ভাতা বৃদ্ধি, সকল ধরনের উৎসব ভাতা, প্রত্যেক ওয়ার্ডে ইউ পি সদস্যদের অফিস, উপজেলার সকল ধরনের মিটিংয়ে মেম্বার এসোসিয়েশন থেকে একজন সদস্য রাখা ও জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইউপি সদস্যকে গ্রেফতার করা যাবে না। অনুষ্ঠানের উদ্বোধক মফিজ উদ্দিন মুফতি আহ্বায়ক মেম্বার এসোসিয়েশন সাতক্ষীরা সকলকে একত্রিত হয়ে সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী আবুল কালাম আজাদ সহ সভাপতি মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, তরিকুল ইসলাম সিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,এস এম ফরিদ রানা সভাপতি খুলনা জেলা শাখা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও মোঃ তুহিন মিয়া সদস্য সচিব মেম্বার এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এ কে এম জাফরুল আলম বাবু চেয়ারম্যান ভূরুলিয়া ইউনিয়ন পরিষদ, গাজী আনিসুজ্জামান আনিচ চেয়ারম্যান কাশিমাড়ি ইউনিয়ন পরিষদ,শেখ আল মামুন চেয়ারম্যান রমজাননগর ইউনিয়ন পরিষদ অসীম কুমার মৃধা চেয়ারম্যান মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ ও মোঃ নজরুল ইসলাম মোল্ল্যা চেয়ারম্যান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংবাদকর্মী ও ইউপি সদস্য এস কে সিরাজ ও এস এম রবিউল ইসলাম সদস্য, মেম্বার এসোসিয়েশন শ্যামনগর উপজেলা শাখা।
    অনুষ্ঠানের শেষে জেলা কমিটির পক্ষ থেকে খুলনা জেলা কমিটির সভাপতি এসএম ফরিদ রানা আংশিক কমিটি ঘোষণা করেন। আংশিক কমিটিতে গাজী গোলাম মোস্তফাকে সভাপতি, এস কে সিরাজ সাধারণ সম্পাদক ও জি এম আব্দুর রউফ সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেন কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটি।

  • বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আহাজ¦ লোকমান হামিক আর নেই

    শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাশের্^খালী গ্রামের আলহাজ¦ লোকমান হাকিম সরদার ১৯ আগষ্ট রাত্র ৮.৩০ মিনিটে স্টোক জনিত কারনে মৃত্যুবরণ করেছেন। তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুল তৈরিতে জায়গা ও অর্থ দিয়ে সহযোগীতা করেছেন। সমাজে তাহার অদান অতুলনীয়। তিনি ১৯২৯ সালে জন্ম গ্রহন করেন এবং ২০২২ সালের ১৯ আগষ্ট মৃত্যু বরণ করেন। তাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ২০ আগষ্ট বাদ জোহর তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং বাড়ির পাশে মসজিদের সামনে দাফন করা হয়। তাঁর শোকাহত পরিবারের প্রতি সকলেই সমবেদনা জানান।

  • সৎ সন্তানদের অত্যাচারে দুইপুত্র নিয়ে পথে পথে মা আয়শা

    নিজস্ব সংবাদদাতা: ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হলেও স্বামীর জীবন দশায় স্বামীর ভিটায় ঠাই মেলেনি ২য় স্ত্রীর। ২য় পক্ষের সন্তান হওয়ার অপরাধে পিতার ভিটায় থাকার সৌভাগ্যও হয়নি অসহায় মায়ের দুই পুত্র সন্তানের। এমনকি সন্তানদের পিতার মৃত্যুর পর শেষ বারের মত লাশের মুখ দেখার অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন স্ত্রী ও সন্তানরা। আর এমনই ঘটনা ঘটেছে আশাশুনি উপজেলা বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামে।
    আইনে ন্যায় বিচার পেতে ও প্রতিকার চেয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন অসহায় বিধবা স্ত্রী আয়শা খাতুন। অভিযোগ নং ১৪৫৭/২২। লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, প্রায় ১২/১৩বছর পূর্বে কুল্যা গ্রামের নওশের গাজীর মেয়ে আয়েশা খাতুনের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক পাইথালী গ্রামের জৈনিক আব্দুস সাত্তারের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকে ১ম স্ত্রী ও সন্তানদের চাপে স্বামী আব্দুস সাত্তার নিজের ভিটায় ২য় স্ত্রীকে নিয়ে বসবাস করতে পারেননি। বাধ্য হয়ে ২য় স্ত্রী আয়েশা খাতুনকে তার পিত্রালয়ে রেখে সংসার করতো স্বামী আব্দুস সাত্তার। পিত্রালয়ে থাকলেও স্বামীর প্রতি কোন ক্ষোভ বা অভিমান ছিলো না ২য় স্ত্রী আয়েশা খাতুনের। সংসারে কিছুটা অভাব অনাটন থাকলেও ২য় স্ত্রী আয়েশা খাতুন নিয়ে সুখেই ছিলো তারা। দাম্পত্য জীবনে কয়েক বছরের ব্যবধানে তাদের ২টি পুত্র সন্তানের জন্ম হয়। স্বামী আব্দুস সাত্তার ১ম স্ত্রী ও ২য় স্ত্রীর পরিবারে নিয়ম মাওফিক সময় দিয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ একদিন স্বামী আব্দুস সাত্তার মৃত্যু বরণ করেন। আব্দুস সাত্তারের মৃত্যুর সংবাদ ২য় স্ত্রী আয়েশা ও তার সন্তানদের কাছে গোপন রেখে তড়িঘড়ি করে লাশের দাফন সম্পন্ন করে ১ম স্ত্রী ও তার সন্তানরা। বিষয়টি জানতে পেরে স্বামীর কবর জিয়ারত করতে এবং সন্তানদের পিতার কবর দেখাতে নিয়ে গেলে তাদের প্রতি অমানবিক আচারণ করেন সৎ সন্তান জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন ও কন্যা নাজমা খাতুন। ভবিষতে স্বামীর ভিটায় গেলে সৎ সন্তানরা আয়েশা সহ তার দুই সন্তানকে খুন, যখম করার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন ২য় স্ত্রী অসহায় আয়শা খাতুন। বর্তমানে সন্তানদের মুখে দু’বেলা দু’মুঠো ভাত তুলে দিতে মাঠে ঘাটে কামলা খেটে রোজগার করেন বিধাব স্ত্রী আয়েশা খাতুন। ঘটনা শুনে ও লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহনের জন্য আশাশুনি থানা অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। অভিযোগের ভিত্তিতে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্র উভয় পক্ষকে ফাঁড়িতে হাজির হতে বললেও মূল অভিযুক্তরা হাজির হননি বলে জানান ভুক্তভোগী আয়েশা খাতুন। তিনি আরও বলেন, স্বামীর মৃত্যুন্তে স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেনের নিকট একাধিকবার ধর্ণা দিলেও তিনি মৃত স্বামীর ওয়ারেশ কায়েম সনদে স্বাক্ষর করেননি বলে দুঃখ প্রকাশ করেন। এমতাবস্থায় সৎ সন্তানদের অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে ও আইনে ন্যায় বিচার পেতে সংশ্লিষ্ট প্রসাশনের কাছে আকুল আবেদন জানিয়েছেন বিধাব অসহায় স্ত্রী আয়েশা খাতুন।
  • ওয়ার্কার্স পার্টির সাবীরের নিয়োগ বাণিজ্য

    ৪ পদের বিপরীতে ৫০ লাখ টাকা লেনদেন;
    নিয়োগ বোর্ড বন্ধ করে দিলেন জেলা প্রশাসক;

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার গাছা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাবীর হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। এদিকে নিয়োগ বন্ধের দাবীতে বৃহস্পতিবার সকালে খলিষখালীর ইউনিয়নের গাছা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে। বিষয়টি নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ম্যানেজিং কমিটির দুই জন সদস্য। এঘটনার পর আজ শুক্রবারের নির্ধারিত নিয়োগ বোর্ড গতকাল গভীর রাতে বন্ধ করে দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। অভিযোগ উঠেছে, গত ২৭ জুলাই সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা পত্রিকায় গাছা আদর্শ উচ্চ বিদ্যালয়ের, সহাকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী ও আয়ার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৪ টি পদে ১৯ জন চাকরী প্রত্যাশী আবেদন করেন।
    আজ শুক্রবার (১৯আগষ্ট) সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত বিদ্যালয়ের সভাপতি খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য অধ্যাপক মোল্লা সাবীর হোসেন চাকরি প্রত্যাশী কয়েকজনের কাছ থেকে নিয়োগের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। স্থানীয় কৃষ্ণনগর গ্রামের ভুপতি সরকারের ছেলে জয়ন্ত সরকারকে অফিস সহায়ক পদের জন্য ৮ লাখ টাকায় চাকরী দেয়ার কথা বলে টাকা ম্যানেজ করতে বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রথিন্দ্র নাথ মন্ডল ও সভাপতি অধ্যাপক মোল্লা সাবীর হোসেন। প্রধান শিক্ষকের কথামত জমি বিক্রি, স্বর্ণের গহনা বিক্রি, ঘেরের জমি বন্ধক রেখে বুধবার ৭ লাখ টাকা নিয়ে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি চেয়ারম্যান সবির হোসেন এর কাছে যায় চাকরী প্রত্যাশী জয়ন্ত সরকার। এসময় এত কম টাকায় চাকরি হবে না আরও কয়েক লাখ টাকা দিতে হবে বলে তাকে ফিরিয়ে দেন চেয়ারম্যান সাবীর হোসেন। এরপর নিয়োগের নামে ঘুষ গ্রহনের বিষয়টি প্রচার হয়। অভিযোগ উঠেছে এর আগেই ১৩ লাখ টাকা নিয়ে ওই পদে আরেক জনের নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। এদিকে ৪ টি পদে নিয়োগের নামে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এমন অভিযোগ তুলে এবং নিয়োগ বোর্ড বন্ধের দাবীতে বৃহস্পতিবার সকালে গাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিভাবকরা বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য সরজিৎ সরকার, ভবোতোস কান্তি মন্ডল, ছাত্রলীগ নেতা ইন্দ্রজিৎ মন্ডল, আ’লীগ নেতা গোপাল সরকার, নিয়োগ প্রার্থী, বাঁধন সরকার, জয়ন্ত সরকার, দিপ্ত বাছাড়, পার্থ রায় চৌধুরী প্রমুথ।
    বক্তরা অভিযোগ করেন, গাছা উচ্চ বিদ্যালয়ে নিয়োগের নামে অর্ধকোটি টাকা লুটপাট নেতৃত্ব দিচ্ছে বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতি ওয়ার্কাস পার্টির কেন্দ্রিয় নেতা অধ্যাপক সাবীর হোসেন ও প্রধান শিক্ষক রথিন্দ্র নাথ মন্ডল। এছাড়া তারা নিয়োগ প্রার্থীর কাছ থেকে মোটা অংকের অর্থ দাবী করেছেন। মোটা অংকের অর্থের বিনিময়ে, সহকারী প্রধান শিক্ষক পদে খলিষখালী ইউনিয়নের বিশেষকাটি গ্রামের গুরুপদ মন্ডল, অফিস সহায়ক পদে তুষার সরকার, আয়া পদে অর্পিতা রায়, নিরাপত্তাকর্মী পদে মাসুমকে নিয়োগের তোড়জোড় করা হয়। প্রধান শিক্ষকের যোগসাজশে ইতোমধ্যে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন সভাপতি চেয়ারম্যান সাবীর হোসেন। বক্তরা মানবন্ধনে অভিযোগ করেন প্রধান শিক্ষক যোগদানের পর অনিমিয়ত বিদ্যালয়ে না আসা বিভিন্ন প্রকল্পের টাকা লুটপাট সহ দুর্নীতির আখড়া খানায় পরিনত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। বর্তমানে সে সভাপতির সাথে মিলে ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে নিয়োগ বোর্ড করার তোড়জোড় করা হয়। প্রকৃত মেধাবীদের চাকরি না দিয়ে পাতানো নিয়োগ বোর্ড করতে শিক্ষা কর্মকর্তাদের ম্যানেজ করা হয়। শুক্রবার সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ে পাতানো নিয়োগ বোর্ডের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে মানবন্ধন কর্মসূচী পালন শেষে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য সরজিৎ সরকার ও ভবতোষ মন্ডল লিখিত আবেদন করেন জেলা প্রশাসক বরাবর।

    এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি খলিশখালি ইউপি চেয়ারম্যান ও ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য অধ্যাপক মোল্লা সাবীর হোসেন তার বিরুদ্ধে স্থানীয়দের আনিত নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষরা এটি ছড়াচ্ছে। ১০/১৫ জন ব্যক্তি মানববন্ধন করে মিথ্যা অভিযোগ করেছেন। তিনি যোগ করে বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে। স্থানীয় সংসদ সদস্যের কোন হস্তক্ষেপ আছে কিনা এমন প্রশ্নের জবাবেব তিনি না সূচক জবাব দেন।
    সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন করিব জানান, তিনি অভিযোগ পেয়ে নিয়োগ বন্ধের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
    সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গাছা মাধ্যমিক উচ্চ বিদ্যলয়ে অর্ধকোটি টাকা ঘুষ নিয়ে চাকরি দেয়া হচ্ছে এমন অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশে আজ শুক্রবারের নিয়োগ বোর্ড বন্ধ করে দেয়া হয়েছে।