Blog

  • পাইকগাছায় জমি জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত-১২

    পাইকগাছা সংবাদদাতা: খুলনার পাইকগাছায় জমি দখলে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলা-মারপিটে গৃহবধূ,শিক্ষার্থী সহ একই সম্প্রদায়ের ১২ ব্যক্তি আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের ঠাকুরনবাড়ীর চকে এ ঘটনা ঘটেছে। আহত অনেকের মাথা ফেটেছে, অনেকের হাত-পা, মুখ,ঠোট,হাটু সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতরা হলেন, ঠাকুরনবাড়ীর কুঞ্জু সরদার(৬০) জয়ন্তী সরদার (৫২) মঙ্গল সানা( ৫০) যমুনা সানা(৩৫) দম্পতি, প্রভাষ সানা (৪২) রনজিৎ সরদার( ৫৫) কলেজ ছাত্রী চুমকি সানা(১৮) লতা সরদার( ১৮) ও রামপ্রসাদ সরদার, শ্যামলী রানী সহ অনেকে। ঘটনার পর পরই আহতদের থানায় আনা হয়। এ সময় ডিউটিরত পুলিশ কর্মকর্তা দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। হাসপাতালে চিকিৎসাধীন কুঞ্জু সরদার জানান,বসতবাড়ী সংলগ্ন ৩ একর জমি বংশানুক্রমে আমরা কয়েকটি পরিবার ভোগ দখল করে আসছি। তিনি আরোও জানান, সম্প্রতি লক্ষীখোলার মজিদ কাগজী, অজিয়ার কাগজীরা ক্রয়সুত্রে এ সম্পত্তি দাবী করে আসছেন। কুঞ্জু সরদার,মঙ্গল ও যমুনা সানা দম্পতি অভিযোগ করেন রবিবার সকালে আজিয়ার ও মজিদ কাগজীর ইন্ধনে তাদের ছেলে সুমন কাগজী, সোহাগ কাগজী সহ ভুট্টু কাগজী, আলমতলার মোস্ত,জামাল সহ ৩৫/৪০ ভাড়াটে লোকজন নিয়ে এ জমিতে পৌঁছে বাসা বেধে দখল চেষ্টা করেন। এ সময় বাঁধা দিলে লাঠিসোটা, হাঁতুড়িপেটা করে কুঞ্জু সরদার দম্পত্তি সহ ১২ জন নারী-পুরুষ আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় আমন মৌসুমের বীজতলার ধানের পাতা নষ্ট করে দেওয়া হয়েছে।

  • পাইকগাছায় পাউবোর ২কিলোমিটার বাঁধে গাছ রোপণের উদ্বোধন

    পাইকগাছা সংবাদদাতা: পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে পাউবোর অর্থায়নে ২ কিলোমিটার গাছ রোপণের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে পাইকগাছা উপজেলার পাউবোর ১৮/১৯ নং পোল্ডারে লতা ইউনিয়নের কাঠামারী হইতে গদারডাংগা অভিমুখে ২কিঃমিঃ ওয়াপদা রাস্তায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার, লতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি প্রকাশ সরকার টুকু, সাংগঠনিক সম্পাদক সোহরাব হাওলাদার, ইউপি সদস্য পুলকেশ রায়, স্বপন মন্ডল, আজিজুল বিশ্বাস, ফেরদৌস ঢালী, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মোঃ আবু তাহের গাজী, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার।

  • পাইকগাছায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

    পাইকগাছা সংবাদদাতা: পাইকগাছায় ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এড. সোহরাব আলী সানা। সভাপতিত্ব করেন, উপজেলা কমিটির সহ-সভাপতি সমীরণ কুমার সাধু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা নির্মল মজুমদার, হেমেশ চন্দ্র মন্ডল, জিএম ইকরামুল ইসলাম, সহকারি অধ্যাপক ময়নুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, বিভূতিভূষণ সানা, সাকিয়ার রহমান, মিজানুর রহমান, জগদীশ রায়, সেবানন্দ রায়, শেখ মাসুদ, সাংবাদিক আঃ রাজ্জাক রাজু,প্রভাষক বজলু, পার্থপ্রতীম চক্রবর্তী, ফাইমিন সরদার, রায়হান পারভেজ রনি, আবির আক্তার। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। উপস্থিত ছিলেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

  • শ্যামনগরে নরেনমুন্ডা হত্যা ও মুন্ডা সম্প্রদায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাটে আদিবাসী মুন্ড সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে তিন নারীকে পিটিয়ে জখম ও একজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উত্তরন, এমএসএফ, ভুমিকমিটি, পানি কমিটি, আউনও সালিস কেন্দ্র ঢাক,স্বদেশ-সাতক্ষীরা, এইচআরডিএফ সাতক্ষীরা, সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা, জেলা আদিবাসি ফোরাম, সামস্ শ্যামনগর সহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করে।
    জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী, অধ্যাপক আনিসুর রহিম, এড. আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মদ বাপ্পি, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, মাধব চন্দ্র দত্ত, জ্যোস্না দত্ত, এড. মনিরউদ্দিন, ফণীন্দ্রনাথ মুন্ড,তারপদ মুন্ডা, জয়দেব মুন্ডা, প্রশান্ত মুন্ডা, গোপাল মুন্ডা, ফরিদা আক্তার বিউটি, আফজাল হোসেনম রানা লুইস গাইন, মরিয়ম মান্নান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অসিত মুন্ডা, ধীমান সরকার প্রমুখ।
    বক্তারা বলেন, আদিবাসি মুন্ডা সম্প্রদায়ের জমি প্রজাস্বত্ব আইনে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। অথচ শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামের রাশেদুল ও এবাদুল ধুমঘাটের মুল্লুক চাদ মুন্ডার আট বিঘা জমি জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে শুক্রবার সকালে জবরদখলের চেষ্টা করে। সেখানে বসবাসরত ২২টি মুন্ডা সম্প্রদায়ের মানুষজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধানের বীজতলা পাওয়ার টিলার দিয়ে চষে দেওয়া হয়। বাধা দেওয়ায় তিন নারী ও এক পুুরুষকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। শনিবার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নরেন্দ্র মুন্ডা মারা যায়।এ ঘটনায় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এ ছাড়া কৈখালি ইউনিয়নের সাহেবখালিতে কর্ণ মুন্ডা, সঞ্জিত মুন্ডা ও খুকুমনি মুন্ডার উপর হামলা চালানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভোলা আদালতে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা শুকুর আলী, যুবলীগ নেতা ফিরোজ হোসেনসহ বিভিন্ন রাজৈ নতিক দল ও বংশীপুরের দুটি ক্লাবের বেশ কিছু সদস্য জড়িত।
    অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা এবং মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি ঘোষনা করা হয়।

  • সুন্দরবনে ঝড়ে নিখোঁজ ৬৫ জেলে উদ্ধার

    শ্যামনগর সংবাদদাতা: সুন্দরবনে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নিখোঁজ ৬৫ জেলেকে উদ্ধার করেছে, বন বিভাগ পশ্চিম সুন্দরবনের নিরাপত্তা কাজে নিয়োজিত স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা। গত পরশু সন্ধ্যা ৭টার দিকে স্মার্ট প্যাট্টল টিমের দলপতি কোবাতক বনস্টেশন অফিসার (এসও) সাদ-আল জামিরের নেতৃত্বে সদস্যরা গহিন সুন্দরবনের কোবরাখালীর খাল থেকে জেলেদের উদ্ধার করে। এসময় জেলেদের ব্যবহৃত ৩টি ফিশিং ট্রলার এমভি মায়ের দোয়া, এমভি লাকি ও এমভি ভাই ভাই উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের বাড়ী বরগুনা ও ভোলা জেলার বিভিন্ন এলাকায়- সংশ্লিষ্ট বনবিভাগ বিষয়টি নিশ্চিত করে।
    উদ্ধারকৃত জেলেরা হলেন- হাবিবুর রহমান, সাব্বির, আলামিন, ইয়াছিন, নাসির, মিরাজ, হানিফ, কালাম, ইমাদুল, জাকির, রায়হান, মোঃ বেল্লাল, নিজাম, আবু কালাম, ফারুক, শামিম, নাসির সরদার, কবির খলিফা প্রমুখ এবং ভোলা জেলার আইশা এলাকার জাফর হাওলাদার, নাইম শিকদার, মোঃ আলম, নুর ইসলাম, মাহবুব হাওলাদার, মোঃ দিলু হাওলাদার, বাদশা, জসিম হাওলাদার, মোঃ ইমরান, জসিম, ইলিয়াছ প্রমুখ।
    সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৯ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরাকালীন ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ হয় জেলেরা। এসময় জেলেরা ভাসতে ভাসতে সুন্দরবনের কোবরাখালী খাল এলাকায় আশ্রয় নেয়। একপর্যায়ে স্মার্ট প্যাট্টল টিম টহল দেওয়ার সময় জেলেদের দেখতে পেয়ে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের স্বাক্ষর নিয়ে নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে তিনি জানান।

  • সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন এবং জনগূরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন এবং জনগূরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগস্ট) বেলা ১১টায় পৌরসভার কনফারেন্স রুমে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার প্রধান উপদেষ্টা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    এসময় এমপি রবি বলেন, “সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবার মান উন্নত করতে হবে। সাতক্ষীরা পৌরসভার বেহাল দশা পৌরবাসীর কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কষ্ট থেকে মুক্তি দিতে পৌরবাসীর চাওয়া পাওয়া পূরণ করতে হবে। সাতক্ষীরা পৌরসভার সৌন্দর্য্য ও শোভা বদ্ধনে ও পৌরসভার সামগ্রীক উন্নয়ন কর্মকান্ড দ্রুত শুরু করতে হবে। আগামী নভেম্বর-ডিসেম্বর সাতক্ষীরা পৌরসভার উন্নয়নে জার্মান সরকার প্রদত্ত কেএফ ডব্লু প্রকল্পের টেন্ডার কার্যক্রম শুরু হবে। সাতক্ষীরা পৌর এলাকার সকল রাস্তা নির্মাণ করতে হলে সাথে অবশ্যই ড্রেণেজ ব্যবস্থা রাখতে হবে। সাতক্ষীরা পৌর এলাকাকে টোটাল ড্রেণেজ ব্যবস্থার আওতায় আনতে হবে এবং ড্রেণেজ ব্যবস্থাকে দু’টি ভাগে ভাগ করে মরিচ্চাপ ও বেতনা নদীর সাথে ড্রেণেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণে পানি অপসারণ করা হবে। এই প্রকল্পের কাজ হলে সাতক্ষীরা পৌরসভার চেহারাই পাল্টে যাবে।”
    আলোচনা সভায় শহরের মীর মহলের পাশ দিয়ে টাউন স্পোটিং ক্লাব হয়ে শিল্পী চক্র পর্যন্ত সড়কটি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির মাতা মেহেরুন্নেছার নামে নামকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সাতক্ষীরা পৌরসভার অনূকূলে মন্ত্রণালয় থেকে পৌর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে করার ব্যাপারে নির্দেশনা। সাতক্ষীরা প্রাণসায়ের খালের সৌন্দর্য্য বদ্ধনে দ্রুত কাজ শুরু করা। শহর সম্প্রসারণ করার উদ্যোগ। জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল লাবসা অথবা ছয়ঘরিয়া এলাকায় স্থানান্তর করা হবে এবং যান জট নিরসনে পরিবহন কাউন্টারগুলি শহরের বাহিরে স্থানান্তরের সিদ্ধার্ন্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। এসময় “গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কমিটির সভা, “মানবিক সহায়তা কর্মসূচি কমিটির সভা, “পৌর এলাকার দোকান বরাদ্দ কমিটির সভা, “পৌরসভা ভিজিএফ কমিটির সভা ও পৌরসভা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভায় সাতক্ষীরা পৌরসভার অনূকূলে উন্নয়ন এবং জনগূরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধার্ন্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, পৌরসভার কমিটির উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার সচিব মো. লিয়াকত আলী, প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, রাবেয়া পারভীন, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ, ৭নং ওয়ার্ড কাউন্সলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, ১,২ও৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী ও ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডলসহ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন কমিটির সদস্য, কর্মকর্তা ও পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

  • কালিগঞ্জে প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়

    কালিগঞ্জ সংবাদদাতা: প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন কালিগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা। রবিবার (২১ আগস্ট) বিকেল ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় করেন সাংবাদিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের ত্রুটিগুলো জনসম্মুখে উন্মোচিত হয়। স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
    এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ (দৈনিক আলোকিত বাংলাদেশ), সহ-সভাপতি হাফিজুর রহমান ( দৈনিক সাতনদী), সাদেকুর রহমান (দৈনিক সংযোগ বাংলাদেশ), সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও বার্তা বাজার), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন (দৈনিক আজকের পত্রিকা ও দৃষ্টিপাত), সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী (দৈনিক আলোকিত সকাল ও সাতঘরিয়া), কোষাধ্যক্ষ আহাদুজ্জামান (দৈনিক জনতা ও পত্রদূত), দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন (দৈনিক গ্রামের কাগজ), কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন (দৈনিক সময়ের খবর ও পত্রদূত), মাষ্টার শফিকুল ইসলাম (দৈনিক মুসলিম টাইমস), মোখলেসুর রহমান মুকুল (দৈনিক খবরের আলো), সদস্য যথাক্রমে মাষ্টার আফজাল হোসেন (দৈনিক স্পন্দন), জি, এম মামুন (দৈনিক আজকের সাতক্ষীরা), মীর মাসুম বিল্লাহ (দৈনিক তৃতীয় মাত্রা), শের আলী (দৈনিক সংবাদ প্রতিদিন), আবুল কালাম বিন আকবর (দৈনিক বাংলাদেশ সমাচার), ফজলুল হক (দৈনিক অগ্নি শিখা) ও মাসুদ খান (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা)।
    এর আগে সাংবাদিকবৃন্দ কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমানের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের আয়না। সমাজের দর্পণ হিসেবে সব সাংবাদিকদের দেশ-জাতির উন্নয়নে কাজ করতে হবে। আপনাদের যে কোন ভালো কাজে সবসময় আমাকে পাশে পাবেন।
    এছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, কৃষি অফিসার ওয়াসীম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

  • দেবহাটায় ২১ আগস্ট উপলক্ষ্যে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্ট উপলক্ষ্যে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগষ্ট, ২২) বিকাল ৫টায় উপজেলার ঈদগাহ শহীদ মিনার প্রাঙ্গনে ভয়াবহ গ্রেনেড হামলার বিচার দাবী করে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাহেব আলী, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিধান চন্দ্র, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লোকমান হেসেনসহ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • গাছা স্কুলের নিয়োগ পরীক্ষা নিতে গিয়ে বিক্ষোভের মুখে সাবীর হোসেন

    নিজস্ব প্রতিবেদক: খলিষখালী ইউপি চেয়ারম্যান ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় নেতা মোল্লা সাবীর হোসেন ও গাছা মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক গোপনে নিয়োগ বোর্ড করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছে। খলিষখালী ইউনিয়নের গাছা,বাগডাঙ্গা,কৃষ্ণনগর,দূর্বাডাঙ্গা এলাকার কয়েক‘শ নারী পুরুষ ঘেরাও করে তাদের। বিকেল ৪ টায় গাছা বাজারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিকান্ত সরকার ঘন্টাখানিক অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে তাকে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে। পরে গাছা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস কক্ষে নিয়োগ বোর্ড বসানোর তোড়জোড় করলে সেখানেও ঘেরাও করে স্থানীয় লোকজন। এসম অফিস রুমে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাবীর হোসেন অবরুদ্ধ হয়ে পড়ে। এক পর্যায় খলিষখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান বিক্ষুব্দ লোকজনকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পাটকেলঘাটা থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে।
    স্থানীয় লোকজন জানান, গাছা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকসহ ৪ টি চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ নিয়ে পরিচালনা পরিষদের সভাপতি চেয়ারম্যান সাবীর হোসেন ও প্রধান শিক্ষক রথিন্দ্র নাথ মন্ডলের বিরুদ্ধে ৫০ লাখ টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ ওঠে। শুক্রবার সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বোর্ড আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ। এদিকে নিয়োগ বানিজ্যে প্রতিবাদে স্থানীয় অভিভাবক,চাকরী প্রত্যাশী কয়েকজনসহ এলাকাবাসী বৃহস্পতিবার গাছা হাইস্কুলের সামনে সড়কে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ করে। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়ে পাতানো নিয়োগ বোর্ড বন্ধের দাবী জানান ম্যানেজিং কমিটির দুই জন। এঘটনায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শুক্রবারের নিয়োগ বোর্ড বন্ধ করতে বৃহস্পতিবার রাতে নিয়োগ বোর্ডের দায়িত্বে খাকা সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ মন্ডলকে জানিয়ে দেন। কিন্ত জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে শুক্রবার সকালে সরকারী স্কুলে নিয়োগ বোর্ড শুরু করে এসময় জেলা প্রশাসকের নির্দেশে সেই নিয়োগ বোর্ডের চাকরী পরীক্ষার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ওয়ার্কাসপার্টির নেতা স্থানয়ি সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লার চাপে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শনিবার বিকেলে গাছা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বোর্ড করতে অনুমতি দেন। সেই অনুযায়ী শনিবার বিকেলে গাছা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বোর্ডের আয়োজন করে প্রধান শিক্ষক ও সভাপতি। পাতানো এ নিয়োগ পরীক্ষার খবর পেয়ে চাকরী প্রত্যাশীরাসহ এলাকার কয়েকশ নারী পুরুষ প্রধান শিক্ষক ও সভাপতিকে অবরুদ্ধ করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এবং নিয়োগ বোর্ড বন্ধের দাবী জানায়। এসময় চেয়ারম্যান সাবীর হোসেন ফোন করে খলিষখালী থেকে তার লোক জন নিয়ে চেষ্টা করে নিয়োগ পরীক্ষা করাতে। এসময় লোকজন আরও বিক্ষুব্দ হয়ে ওঠে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে। এসময় আন্দোলনের মুখে নিয়োগ পরীক্ষা স্থগীত করতে বাধ্যহন বিদ্যালয় কতৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রথিন্দ্র নাথ মন্ডল জানান, তিনি উপরের মহলের নির্দেশে নিয়োগ পরীক্ষার আয়োজন করেন। পরে বিক্ষোভের মুখে তা বন্ধ করে দেন বলে স্বিকার করেন তিনি।

  • জেলা কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

    সংবাদদাতা: ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকাল ৫ টায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি স.ম আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, এন.এন.বি রাশেদ সরোয়ার শেলী, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স.ম তাজমিনূর রহমান টুটুল, পৌর কৃষকলীগের সভাপতি মো. শামসুজ্জামান জুয়েল, শ্যামনগর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জি.এম আনিসুর রহমান আনিস, তালা উপজেলা কৃষক লীগের সভাপতি মো. ময়নুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহী মসজিদের খতিব মুফতি হাফিজুর রহমান। এসময় কৃষকলীগের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন।