সংবাদদাতা: ২০০৪ সালের ২১ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা ও আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ আগস্ট) বেলা ১২ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু ছাত্রহল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মেডিকেল কলেজের একাডেমিক ভবন প্রদক্ষিণ করে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন বলেন, বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় ২০০৪ সালে এ বর্বরোচিত বোমা হামলা ঘটানো হয়েছিল। আজমল হোসেন বর্বরোচিত গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রতিবাদ সমাবেশ শেষে গ্রেনেড হামলায় নিহত আওয়ামীলীগ নেত্রী আইভিরহমানসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
Blog
-
২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সামেক ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ
-
চট্টগ্রামে যোগদানের উদ্দেশ্যে মুস্তাফিজুর রহমান এর সাতক্ষীরা ত্যাগ
সংবাদদাতা: সোমবার ২২ আগস্ট দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও পুস্প সুসজ্জিত গাড়িতে রশিটেনে তাকে বিদায় জানানো হয়।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, ২০১৯ সালের ২৭ জুলাই সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিপিএম (বার)। তিনি সুনামের সাথে দীর্ঘ ৩ বছর এক মাস দায়িত্ব পালন করেন। তিনি সাতক্ষীরা জেলায় যোগদানের পর জেলা পুলিশ অপরাধ দমনে তার নেতৃত্বে ব্যাপক সফলতা অর্জন করেছে। পুলিশি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছেদিতে রাত দিন নিরলস ভাবে কাজ করে গেছেন তিনি।
তার কর্মকালীন সময়ে নিয়মিত ৮ হাজার ৭৪৪ মামলায় ১০ হাজার ৪২৭ জন আসামি গ্রেফতার হয়। গ্রেফতারি পরোয়ানা মূলে ২৫ হাজার ৯১৮ জন আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করাহয়। মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে তিনি কঠোর পদক্ষেপ গ্রহন করেন। তার নেতৃত্বে জেলায় ২ হাজার ৩১৫ টি মাদক মামলায় ১ হাজার ৬৪৭ জন আসামি গ্রেফতার হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। যার মধ্যে ফেনসিডিল ১৩ হাজার ৬৪৩ বোতল, গাঁজা ২৯৯ কেজি, ইয়াবা ২৬ হাজার ৪৪৯ পিস, দেশি মদ ১৭৩ বোতল, বিদেশি মদ ৮০ বোতল। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর সময় কালে জেলার বিভিন্ন থানায় ৩৮ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করাহয়।
এছাড়া তিনি চোরাচালান, ছিনতাই, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, উগ্রবাদী, জঙ্গিবাদ টেন্ডারবাজি রোধ কল্পে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহন করে শান্তি-শৃংখলা বজায় রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন। চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলা, আওয়ামী লীগ নেতা নজরুল হত্যা মামলা, সহ শতাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন ও এর সাথে জড়িত আসামি গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাবস্থা করেন তিনি।
এছাড়াও সাতক্ষীরা জেলায় সকল ডাকাতি মামলার রহস্য উদঘাটনসহ ডাকাতি ঘটনার সাথে জড়িতদের খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে লুণ্ঠিত মালামাল উদ্ধার পূর্বক আসামিদের আদালতে সোপর্দ করার ব্যাবস্থা করেন তিনি।
অপরাধ দমন ছাড়াও বিভিন্ন মানবিক কার্যক্রম করে সাতক্ষীরাবাসীর মনে মানবিক পুলিশ সুপার হিসেবে স্থান করে নিয়েছেন তিনি। করোনা মহামারিতে জেলার ৭ হাজার ৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে লকডাউন বাস্তবায়নে সাহসী ভূমিকা রেখেন তিনি।
তার দ্বায়িত্ব কালে জেলা পুলিশে ব্যাপক উন্নয়ন ঘটে। তিনি জেলা পুলিশের আওতায় ৪৪টির অধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। এদের মধ্যে বৃক্ষ রোপণ, পুলিশ লাইন্সের জরাজীর্ণ রাস্তা সংস্কার, মসজিদ নির্মাণ, শ্যামনগরে জেলা পুলিশের উদ্যোগে লঞ্চঘাট ও স্প্রিডবোট এর ব্যবস্থা করা হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। যার মাধ্যমে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অপরাধ করা ব্যাক্তিদের খুব সহজেই আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। জেলার ৬০০ এর বেশি হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিকাশ ও নগত প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫ লক্ষাধিক টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিপিএম (বার) তার কার্যগুনে জেলা পুলিশের সদস্য, জেলার সাধারণ মানুষ, সকল দপ্তরের নিকট একজন আস্থাভাজন, বিশ্বাসযোগ্য, কর্মপরায়ন, পেশাদার ও মানবিক পুলিশ সুপার হিসেবে নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছেন। -
সীমান্তে ভারতীয় রুপার গহনাসহ যুবক আটক
সংবাদদাতা: ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি ওজনের রুপার গহনা ও মোটর সাইকেলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২২ আগষ্ট) দুপুরে সদর উপজেলার সাতানী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত রপার গহনার বর্তমান বাজার মূল্য ১৩ লাখ ৭ হাজার টাকা।
আটককৃত যুবকের নাম ফিরোজ রহমান (৩২)। সে সাতক্ষীরা শহরের চালতেতলা বাগান বাড়ি এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
পুলিশ জানায়, সাতক্ষীরার সাতানী সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে অবৈধভাবে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এস.আই ফকির জুয়েল রানার নেতেৃত্বে এএসআই আনোয়ার, এএসআই লালন সহ পুলিশের একটি টহলদল সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে মোটর সাইকেলযোগে আসা ফিরোজ রহমানকে তারা গতিরোধ করে তাকে আটক করে। এরপর তার মোটরসাইকেলের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১২ কেজি ওজনের রুপার গহনা জব্দ করে। জব্দকৃত রপার গহনার বর্তমান বাজার মূল্য ১৩ লাখ ৭ হাজার টাকা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ এস.এম. কাইয়ুম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। -
শ্যামনগরে নরেন্দ্র মুন্ডা হত্যার বিচারের দাবীতে আল্টিমেটাম
সংবাদদাতা: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের অন্তাখালী গ্রামে আদিবাসী মুন্ডাদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৩ জন নারী ও নরেন্দ্র নাথ মুন্ডা হত্যায় আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলা ও সাতক্ষীরা জেলার সর্ব শ্রেণীর জনগণ ও বিভিন্ন সংগঠন।
সোমবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্তরে মুন্ডা সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ ও আন্দোলন সংগ্রাম কমিটি আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে সামসের সভাপতি গোপাল মুন্ডার সভাপতিত্বে ও জেলা নাগরিক কমিটির সদস্য ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সময় টিভির স্টাফ রিপোর্টার মমতাজ আহমেদ বাপী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ, বাংলাদেশ ত্রীণমূল ক্ষুদ্র নৃগোষ্ঠি ফেডারেশনের সভাপতি শিপন শীল, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, হেডের পরিচালক লুইস রানা গাইন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবির, জাসদের সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, এএলআরডির সহকারী পরিচালক রওশন জাহান মনি, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, সাংবাদিক রঘুনাথ খাঁ, আলী আশরাফ, সিডিওর পরিচালক আল ইমরান, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন, সামসের পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, নিলিমা মুন্ডা, হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন কুমার দাশ প্রমুখ।
বক্তরা বলেন, জমিদাররা মুন্ডাদের রাঁচি থেকে এনেছিলেন সুন্দরবন কেটে বসতি গড়ার জন্য। তারা বাঘ কুমিরের মুখে জীবন দিয়ে সুন্দরবন এলাকায় বসতি গড়েছেন। তারাই আজ নিজের জায়গা হারাচ্ছে। তাদের জায়গা নিয়ে লড়াই করতে হচ্ছে। ১৯৫০ সালের প্রজাসত্ত্ব আইনে মুন্ডা সম্প্রদায়ের জমি হস্তান্তর যোগ্য নয় বলে আইন পাশ হয়। কিন্তু প্রভাবশালীরা মুন্ডাদের পদবী পরিবর্তন করে কৌশলে তাদের জমি হাতিয়ে নিচ্ছে। মানববন্ধন থেকে নরেন্দ্র মুন্ডার হত্যাকারীকে শাস্তি না দিলে কঠোর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয় এবং ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।
মানববন্ধন ও সমাবেশে জেলা নাগরিক কমিটি, সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি, ডিস্ট্রিক হিউম্যান রাইসটস ডিফেন্ডার নেটওয়ার্ক, শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, শ্যামনগর উপজেলা যুব ফোরাম, লিডার্স, স্বদেশ, উত্তরণ, আইন ও সালিস কেন্দ্র, এইচ আর ডি এফ, সিএসও কোয়ালিশন, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা, কেন্দ্রীয় ভূমি কমিটি, বাংলাদেশ দলিত পরিষদ, সুন্দরবন ফাউন্ডেশন, আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন, প্রভাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়।
আন্দোলনকে বেগবান করতে অধ্যক্ষ আশেক ই এলাহীকে আহবায়ক ও দিপঙ্কর মন্ডলকে সদস্য সচিব করে মুন্ডা সম্প্রদায় স্বার্থ সংরক্ষণ ও আন্দোলন সংগ্রাম কমিটি ঘোষণা দেওয়া হয়। -
নিহত সকল শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা
সংবাদদাতা: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সকল শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “শোকাবহ আগস্ট বাঙালী জাতির জন্য একটি বেদনার মাস। এ মাসে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদেরকে হারিয়েছি। এ মাসে ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলা করা হয়েছিল। ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা করেছিল। শোকাবহ আগস্টের সেই মর্মান্তিক স্মৃতি আজো আমাদের কাঁদায়। যারা ২০১৩ সালে সাতক্ষীরায় হত্যাযজ্ঞ চালিয়েছে তারা বক্তব্যে তাদের অপরাধ স্বীকার করেছে। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত আজো হুমকি দেয় আবারও সাতক্ষীরাতে ১৩ সালের তান্ডব সৃষ্টি করবে। তাদের সেই চাওয়া আর কখনও পূরণ হবেনা। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ ও স্বোচ্ছার। দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। ইট মারলে পাটকেল খেতে প্রস্তুত হয়ে যান। আমরা বঙ্গবন্ধুর আদর্শ্যের সৈনিক। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে অপরাধীদের বিচার করেছেন এবং কঠিন সাজা দিয়েছেন। যারা দেশে ও দেশের বাহিরে অপরাধ করে পালিয়ে বেড়াচ্ছেন তাদের ক্ষমা নেই। পাপের সাজা ভোগ করতেই হবে। ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবেই।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, সাংগঠনি সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাশ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো, সুমন হোসেন, মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাশ, সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, সোনিয়া পারভিন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মী, প্রচার সম্পাদক কবি অধ্যাপক সালেহা আক্তার, শ্রম বিষয়ক সম্পাদক রাবেয়া পারভিন, রোখসানা পারভিন, কলারোয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রহিমা বেগম কাজল, কালিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেছা, শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রহিমা আক্তার প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত জেলা মহিলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আলিয়া মাদ্রসার আরবী প্রভাষক মাওলানা আজিজুল আলম। -
দেবহাটা রিলাক্স সেন্টারে সন্ত্রাসী হামলায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা সদরের দেবহাটা কলেজের পাশে অবস্থিত রিলাক্স সেন্টার ইলেকট্রনিক্স শোরুমে সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় সন্ত্রাসীরা দোকানের ১ ছেলে ও ১ মহিলা কর্মচারীকে মারধর করে এবং নগদ টাকা লুটপাট ও লক্ষাধিক টাকার ইলেকট্রনিরক্স সামগ্রী ভাঙচুর করে ক্ষতিসাধন করেছে। এ ঘটনায় উক্ত দোকানের মালিক দেবহাটা উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত আব্দুল গফুর সরদারের ছেলে জাকির হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেক করে এবং অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ মতে জানা গেছে, ২২ আগষ্ট, ২২ ইং দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে দেবহাটা কলেজে দেবহাটা ও বসন্তপুর গ্রামের ছেলেরা মারামারি করে। উক্ত ইস্যুকে কেন্দ্র করে বাদী জাকির হোসেনের রিলাক্স সেন্টারে সাফি (২১) পিতা- মাহমুদ, লিটন (২৪) পিতা- ফজর আলী, বেল্লাল (১৯) পিতা- অজ্ঞাত মাতা- মনু খাতুন, রিয়াজ হোসেন (১৯) পিতা- জামাল উদ্দীন, সর্ব সাং- দেবহাটা, সান (২০) পিতা- আব্দুল আলিম, সাং- মাঘরী, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাসহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন এসে দোকানের কর্মচারী ফরহাদ হোসেনকে আক্রমন করে মারপিট করে। এসময় দোকানের অপর মহিলা কর্মচারী মনিরা ও কর্মচারী মামুন তাদেরকে ঠেকাতে গেলে আসামীরা তাদেরকেও মারপিট করে। একপর্যায়ে আসামীরা দোকানে থাকা টেলিভিশন, মোবাইল সেট, ফ্রিজ, রাইচ কুকার ভাঙচুর করে এবং ৮টি স্মার্ট ফোন ও দোকানের ক্যাশ বাক্সে রক্ষিত নগদ ১ লক্ষ ৩৮ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। এবিষয়ে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
-
জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটায় নজরুল ইসলামের মতবিনিময়
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব নজরুল ইসলাম।
সোমবার থেকে নির্বাচনী এলাকা জেলার ৭৮টি ইউনিয়ন পরিষদ ও দুইটি পৌরসভা সফর শুরু করেছেন তিনি। চলমান এ নির্বাচনী সফরে জেলার সাতটি উপজেলার সহস্রাধিক জনপ্রতিনিধিদের কাছ থেকে তিনি তার বিগত ৫ বছরের কর্মকান্ডের বিষয়ে মতামত, পরামর্শ ও অভিযোগ সমূহ আমলে নিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা করেছেন আলহাজ্ব নজরুল ইসলাম। সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদে প্রথম মতবিনিময় সভায় আলহাজ্ব নজরুল ইসলাম ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘বিগত পাঁচ বছরে সরকারের থেকে যেটুকু অর্থ জেলা পরিষদে বরাদ্দ পেয়েছি তা দিয়ে আপনাদের এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছি। বরাদ্দের তুলনায় আপনাদের প্রত্যাশা বেশি থাকায় হয়তো সকলের চাহিদা আমরা পূরণ করতে পারিনি, কিন্তু সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার প্রতি আপনাদের আস্থা, ভালবাসা ও পূর্ণ সমর্থন আছে কি-না তা জানতে প্রার্থী হওয়ার আগেই সরাসরি আপনাদের দুয়ারে ছুটে এসেছি। আমাকে যোগ্য মনে করে যদি আপনারা পুনরায় আমাকে সমর্থন দেন, তাহলেই আমি নির্বাচনে অংশগ্রহন করবো; অন্যথায় আমি নির্বাচন করবো নাথ। এসময় উপস্থিাত জনপ্রতিনিধিগণ আগামী নির্বাচনে সমর্থন দেয়ার ব্যাপারে আলহাজ্ব নজরুল ইসলামকে আশ্বস্ত করেন। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের সাবেক সদস্য ও আগামী নির্বাচনের প্রার্থী আলহাজ্ব আল ফেরদাউস আলফার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিগণ উপস্থিাত ছিলেন। মতবিনিময় শেষে ভিজিডি চক্রের সুবিধাভোগীদের মাঝে সরকারি চাউল বিতরণ করেন তিনি। পরবর্তীতে কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুন ও সবশেষে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর নেতৃত্বে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধিদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় বক্তৃতা করেন আলহাজ্ব নজরুল ইসলাম। -
শ্যামনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
শ্যামনগর সংবাদদাতা: বেসরকারি মানবাধিকার সংস্থা “নাগরিক উদ্যোগ ” এর আয়োজনে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষে শ্যামনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২শে আগস্ট) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন এর সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগ প্রধান কার্যালয়ের প্রজেক্ট অফিসার সাইফুর রহমান এর সঞ্চালনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়ক রহিদুল ইসলাম, ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রোগ্রাম অফিস, ওসিসি প্রণব বিশ্বাস, নাগরিক উদ্যোগের সহকারী বিভাগীয় সমন্বয়ক পলাশ দাশ প্রমুখ। -
খেশরা ব্লাড ফাউন্ডেশন এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সংবাদদাতা: “তুচ্ছ নয় রক্তদান-বাঁচাতে পারে একটি প্রান” – এ অঙ্গীকার নিয়ে এক ঝাঁক তরুণের ছোঁয়ায় প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও মানব কল্যাণে নিয়োজিত তালা উপজেলার অন্যতম সংগঠন “খেশরা ব্লাড ফাউন্ডেশন” এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হলো শালিখা ডিগ্রী কলেজের হলরুমে ।
সোমবার(২২ আগষ্ট) এ উপলক্ষে শালিখার ডিগ্রী কলেজে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে দিবসটির কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মেজবাহুর রহমান নাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
প্রধান অতিথি’র নেতৃত্বে র্যালিটি শালিখা ডিগ্রী কলেজ ও আশেপাশের এলাকা প্রদক্ষিন করে।
পরে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার শুভেচ্ছা বক্তব্যে বলেন,আমাদের দেশের হাসপাতালগুলোতে এখনো প্রয়োজনের তুলনায় রক্তের সরবরাহ অনেক কম। প্রতিবছর অনেক রোগী রক্তের অভাবে মারা যায়। এর কারণ রক্ত দান সম্পর্কে আমাদের অজ্ঞতা ও অমূলক কুসংস্কার। কেউ যদি স্বেচ্ছায় রক্ত দান করেন এতে যেমন একজন মুমূর্ষু রোগীর জীবন যেমন বাঁচে, তেমনি রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে গড়ে উঠে সম্পর্কের সেতুবন্ধন। তিনি তরুণ প্রজন্মের মধ্যে এমন উৎসাহ দেখে খুব খুশী হন। ব্লাড সংগ্রহে তরুণদের এমন মহতি উদ্যোগকে তিনি স্বাগত জানান।
বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রাজিব হোসেন রাজু, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন।
উপস্থিত গণের মধ্যে আরো বক্তব্য রাখেন গোলদার সুমন হোসেন, যুবলীগ নেতা মাহিম হাসান মিলন, বিকিরণের সাধারণ সম্পাদক মাষ্টার শেখ তানভীর হোসেন তমাল, প্রভাষক মোতাহার হোসেন বুলবুল, যুবনেতা মেহেদি হাসান সাগর, প্রভাষক এস. আর আওয়াল, আলিম সাহিত্য সংসদের সভাপতি আবুল কালাম আজাদ, মোড়ল শামসুল হক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রিয়াদ হোসেন।
উল্লেখ্য,”খেশরা ব্লাড ফাউন্ডেশন ” কোভিড-১৯করোনা মহামারী কালীন এবং করোনা পরবর্তী সময় মুমূর্ষদের রক্ত প্রদান, জরুরী অক্সিজেন সেবাসহ অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণের ব্যবস্থা গ্রহণ করে। -
৩ দফা দাবিতে ১২ঘণ্টার ধর্মঘটে জ্বালানি তেল ব্যবসায়ীরা
খুলনা প্রতিবেদক: খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীরা তেল বিক্রির কমিশন, ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করছেন।
সোমবার (২২ আগস্ট) ভোর ৬টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ রয়েছে। যা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনসহ ৪টি সংগঠন এই ধর্মঘট পালন করছে।
প্রতিকী ধর্মঘটের আওতায় যেসব জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে সেগুলো হল- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ।
পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘট চললেও বেসরকারি পাম্পগুলো থেকে জ্বালানি তেল বিক্রি অব্যাহত রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জ্বালানি পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কার্যালয়ের অফিস সেক্রেটারি সরোজ দাস পিন্টু।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে ১২ ঘণ্টার প্রতিকী ধর্মঘট পালন করা হচ্ছে। সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- বর্তমান জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে।
অয়েল ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাহিরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি করতে হবে। পেট্রোল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে হবে।
কর্মসূচি চলাকালে দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে সারাদেশব্যাপী কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে।
বাংলাদেশ জ্বালানি পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কার্যালয়ের অফিস সেক্রেটারি সরোজ দাস পিন্টু বলেন, ‘বেসরকারি পাম্পগুলো থেকে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্র থেকে এ প্রতিকী ধর্মঘট ডাকা হয়েছে। তবে তেল পরিবেশনের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অ্যাসোসিয়েশন এই ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।’
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলের মূল্যের (পূর্ব মূল্য) ২ দশমিক ৭১ টাকা কমিশন দেওয়া হয়। অতীতে কমিশন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট দপ্তর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে (বিপিসি) একাধিকবার আবেদন করেও কোনো ফলাফল পাওয়া যায়নি। জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক বৃদ্ধি পেলেও তাদের কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। এ অবস্থায় কমিশন প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রদানের দাবি জানানো হচ্ছে।
বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন গণমাধ্যমকে বলেন, দবর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়াতে হবে। তা না হলে আমরা টিকে থাকতে পারবো না।দ
দআমরা ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করছি। খুলনায় রাষ্ট্রায়ত্ত ৩ ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের ৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
এর আগে একই দাবিতে গত ৭ আগস্ট সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার জন্য ধর্মঘট শুরু করেছিলো বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও জ্বালানি তেল পাম্প মালিক সমিতি। তবে ৯ ঘণ্টা ধর্মঘট পালনের পর প্রশাসনের আশ্বাসে স্থগিত করা হয়েছিলো সেই ধর্মঘট।
তবে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি চলছে।