Blog

  • আশাশুনিতে বিএনপির বিক্ষাভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    আশাশুনি প্রতিনিধি: জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোড শেডিং, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, খুন গুম এর প্রতিবাদে ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি উপজেলা সদরের দুর্গাপুর বালির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহযোগিতায় জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বাএনটির যুগ্ম আহবায়ক ডাঃ শহিদুল আলম। জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ এফতেখার আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা যুগ্ম আহবায়ক আলিপুর ইউপি বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক শেখ তরিকুল হাসান, পৌর বিএনপির আহবায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কিদ্দুছ ও বিএনপি নেতা শাহরিয়ার জামান।

  • বিবিএমপি ইনস্টিটিউশানের পরিত্যক্ত ভবন অপসারণের দাবি

    লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটা সরকারি বিপিন বিহারি মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশানের শতবছরের পরিত্যক্ত ভবন ভেঙে পড়তে শুরু করেছে কয়েক বছর ধরে। আর তাই পাঠদান বন্ধ রেখে পুরনো ভবন পরিত্যক্ত ঘোষনা করেছে কর্তৃপক্ষ। পরিত্যক্ত ঘোষনার ৩ বছর পার হলেও অপসারণ না হওয়ায় ঝুঁকিতে শিক্ষার্থীরা।
    সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের ইছমতি নদীর তীরে অবস্থিাত দেবহাটা সরকারি বিপিন বিহারি মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশানের হাল চিত্র। ১৯১৯ সালে তৎকালিন জমিদার ফনিভূষন মন্ডল তার বাবার নামে বিপেন বিহারী মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশনের নামকরণ করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টি বেশ সুনাম অর্জন করে চলেছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৭১৬ জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। এছাড়া ১৩ জন শিক্ষক-শিক্ষিকা ও ৩ জন খন্ডকালিন শিক্ষক পাঠদান করছেন। ১৯১৯ খ্রিস্টাব্দে যাত্রা শুরু করা শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৮৫ খ্রিস্টাব্দে এমপিও ভুক্ত হয়। গত ২০১৮ সালের ৭ মে দেবহাটা বিপিন বিহারি মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশান সরকারিকরণ করেন বর্তমান সরকার। কিন্তু বিদ্যালয়ের প্রতিষ্ঠা পরবর্তী উত্তরপাশের ৩ তলা বিশিষ্ট ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে কর্তৃপক্ষ পুরাতন ভবনে ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত গ্রহন করে পরিত্যক্ত ঘোষনা দেন। সেই সাথে ভবনটি অপসরণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোন সুফল না পাওয়ায় বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেই সাথে ভবনের বিভিন্ন অংশ ধ্বংসে পড়তে শুরু করেছে। এমনকি ভবনের বিভিন্ন দেয়াল হেলে পড়েছে। ছাদের পলেস্তরা খসে খসে পড়ছে। যে কোন সময় বড় দূর্ঘটনার আশাংঙ্কা বিরাজ করছে।
    বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুম বিল্লাহ জানান, তাদের বিদ্যালয়ের মাঠে খেলা করার সময় ভয়ে থাকতে হয়। পুরানো ভবন বিভিন্ন সময় ভেঙে পড়ায় তাদের সব সময় আতঙ্কে চলাফেরা করতে হয়।
    বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুর ফেরদৌস, চৌতালি রায়, রিয়া দত্ত জানান, যেখানে পুরানো ভবন তার পাশে স্কুলের একটি মন্দির রয়েছে। মন্দিরে প্রার্থনার সময় তাদের ভয়ে থাকতে হয়। তাছাড়া ভবনের নিচ দিয়ে হাটতে গেলেও গা ছম ছম করে। এমনকি বিদ্যালয়ের মাঠে সমাবেশ করার সময় পুরাতন ভবন ভেঙে পড়ার ভয় কাজ করতে থাকে। তাই দ্রুত ভবনটি ভেঙে ফেলার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
    বিদ্যালয়ের সহকারী বাংলা শিক্ষক মোঃ আব্দুল্যাহ জানান, পুরাতন ভবনটির আয়ুষ্কাল শেষ হওয়ায় ইতোমধ্যে এটি পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। কিন্তু ভেঙে না ফেলায় আমরা চরম ঝুঁকিতে আছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
    বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধান শিক্ষক মদন মোহন পাল জানান, শতবর্ষে পর্দাপন করা বিদ্যালয়টির পুরাতন ভবনটি ব্যবহারের অযোগ্য হওয়ায় ৩ বছর আগে পরিত্যক্ত ঘোষনা করা হয়। কিন্তু কোন সাড়া না পেয়ে ভবন ভেঙে ফেলার অনুমতি চেয়ে চলতি বছরের ১৯ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি চাওয়া হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ২৭ এপ্রিল পত্রের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেন। তারই প্রেক্ষিতে ১৫ মে জেলা প্রশাসক ভবনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাা নিতে নির্বাহী অফিসারের নির্দেশ দেন। ইউএনও মহোদয় ব্যবস্থা নিতে ১৯ জুলাই সহকারী প্রকৌশালী (শিক্ষা) এর নিকট দর নির্ধারনে জন্য পত্র প্রেরণ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরেও এখনো ব্যবস্থা না নেওয়ায় আমরা খুবই ঝুঁকিতে আছি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনার মাধ্যমে ভবনটি ভেঙে ফেলতে প্রয়োজনীয় ব্যবস্থাা গ্রহনে অনুরোধ জানাচ্ছি।

  • ১৫ বছর শিকলবন্দী তালার হোসেন আলী

    শেখ ইমরান, তালা থেকে: পনের বছর ধরে শিকলবন্দী হয়ে জীবনযাপন করছে হোসেন আলী। জন্ম থেকেই বাক ও বুদ্ধি প্রতিবন্ধী। বাড়ির পিছনে রাস্তার ধারে শিকল বন্দী অবস্থায় দেখা মেলে হোসেন আলীর। পথযাত্রীদের কাছে হোসেন আলী পরিচিত মুখ।
    হোসেন আলী সরদার (২২) সে সাতক্ষীরার তালা উপজেলার শুকদেরপুর গ্রামের মালেক সরদারের বড় ছেলে। মালেক সরদার একজন দিন মজুর। তার সামান্য মুজুরির টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয় সে জন্য হোসেন আলীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে পারেন না তিনি।
    জন্ম থেকে প্রতিবন্ধী হওয়ায় তাকে শিকলবন্দি করে রাখে তার পরিবার। যদি তাকে ছেড়ে দেওয়া হয় তবে সে দূরদূরান্তে চলে যায়। এদিকে, হোসেন আলী পথযাত্রীদের কাছে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে খাদ্য খাবারের দাবী করেন। তার আকুতি দেখে অনেকে তাকে খাবার কিনেও দেন। পথযাত্রীদের সামান্য উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সে। শিকলবন্দী এই জীবনের অনুভূতি যে বেশ কষ্টকর, সেটা তাকে দেখলে বুঝতে বাকী থাকেনা। হোসেন আলী প্রতিবন্ধী হলেও বাবা মার কাছে সে চোখের মণি। তাকে হারাতে চায়না তার পরিবার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোসেন আলীকে মানসিক হাসপাতালে পাঠানোর কথা থাকলেও অমানসিক নির্যাতনের ভয়ে তাকে সেখানে দেয়নি তার বাবা মা। এভাবে শিকলবন্দি হয়ে বাকী জীবনটা কাটবে হোসেন আলীর এমনটা জানালেন তার পরিবার।
    হোসেন আলীর বাবা মালেক সরদার জানান, ছোট বেলা থেকে অন্য শিশুদের থেকে ভিন্ন আচারন করতো হোসেন আলী। সে কথা বলতে পারতোনা। বিভিন্ন রকম অসঙ্গতিপূর্ণ আচারণ করতো। একটি পর্যায়ে তাকে আমরা বিভিন্ন ডাক্তার ও কবিরাজ দেখানোর পরে জানতে পারি সে প্রতিবন্ধী। ছোট বেলায় তাকে ছেড়ে দিয়ে রাখলে সে বিভিন্ন স্থানে চলে যেতো। কয়েকদিন নিখোঁজ থাকার পর তাকে বহু কষ্ট খুঁজে পাওয়া যেতো। তাই বাধ্য হয়ে তাকে পনের বছর যাবৎ শিকলবন্দী করে রেখেছি। আমাদের থেকে দূরে চলে যাওয়া ঠেকাতে এটা ছাড়া আর কিছু নেই।
    তিনি আরও বলেন, অনেক চিকিৎসক দেখানোর পরেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা থাকলেও নির্যাতনের ভয়ে তাকে সেখানে পাঠায়নি। শুনেছি পাবনা মানসিক হাসপাতালে শারীরিক ভাবে নির্যাতন করা হয়।
    হোসেন আলীর মা আছিয়া বেগম বলেন, আমার বড় ছেলে হোসেন আলী মানসিক প্রতিবন্ধী হওয়ায় সে বিভিন্ন জায়গায় চলে যেতো। তাকে খুঁজে পেতে আমাদের খুব কষ্ট হয়ে যেতো। তাছাড়া তাকে ছাড়া আমরা থাকতে পারিনা, তাই বাধ্য হয়ে তার পায়ে শিকল দিয়ে রাখি। সকালে তাকে ঘর থেকে বের করে বাড়ির পিছনে রাস্তার ধারে শিকড়বন্দী অবস্থায় রাখি। সন্ধ্যায় তাকে উঠিয়ে নিজে হাতে গোসল করায় ভাত খাওয়ায় তারপরে ঘরে মধ্যে তালা বন্দী করে রাখি। এটা আমার নিত্যদিনের কাজে পরিনত হয়েছে। গত ১৫ বছর যাবত এই কাজ আমি করে আসছি। সে যদি মারা যায় তাহলে আমার কাছে থেকে মারা যাক। তবুও তাকে আমি দূরে যেতে দিতে চাইনা।
    তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, হোসেন আলীকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়া হয়েছে। তাছাড়া সরকারি সুবিধা এলে তাকে সেটা দেওয়া হবে।
    তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক রাজিব সরদার জানান, ছেলেটা মানসিক প্রতিবন্ধী। স্থানীয়ভাবে তার ভালো চিকিৎসা সম্ভব নয়। বিষয়টি নিয়ে পর্যালোচনা করে চিকিৎসা দেওয়া সম্ভব। তবে বয়স বেড়ে যাওয়ায় এখন আর সুস্থ হওয়ার সম্ভবনা খুব কম।

  • কলারোয়ায় স্কুল এমপিওভুক্ত হওয়ায় এড.মুস্তফা লুৎফুল্লাহ এম.পি কে সংবর্ধনা

    কলারোয়া ব্যুরো: কলারোয়া উপজেলার শাকদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়।
    কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও শাকদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল আলম মল্লিক রবির সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ।
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, আওয়ামী লীগ নেতা সরদার আমজাদ হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী গাজী, কুশোডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, স্থানীয় ইউপি সদস্য ফরিদুজ্জামান খাঁন, সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খাঁন প্রমুখ।
    অনুষ্ঠানের শুরুতে স্কুলের ছাত্রীরা পবিত্র কোরান, গীতা ও বাইবেল পাঠ করেন। জাতীয় সংগীত পরিবেশনের পর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সভাপতি রবিউল আলম মল্লিক রবি। আলোচনা অনুষ্ঠান শুরু করার পূর্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সংবর্ধিত অতিথি সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ সহ সকল আমন্ত্রিত অতিথিদের।
    অনুষ্ঠানে সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেন, এই প্রতিষ্ঠান এমপিওভুক্তীর সকল প্রশংসার দাবীদার আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি। আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করেছি মাত্র। তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগে নারী শিক্ষাকে এগিয়ে নিতে এই বালিকা বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন।

  • ২২ লক্ষ মানুষকে জিম্মি করতে দেয়া হবে না

    আহাদুর রহমান জনি: নাশকতাকারী, খুনী, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী এমন লোক সব মিলিয়েও ১ ভাগও নয়। মুষ্টিমেয় অপরাধীর কাছে ২২লক্ষ লোককে জিম্মি করতে দেয়া যাবে না। আমরা পুলিশরা তা হতে দেব না। ২৪ আগস্ট বুধবার জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে সাতক্ষীরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সাতক্ষীরা জেলার নব নিযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
    সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, কালেরচিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, চ্যানেল আই’র জেল প্রতিনিধি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, সাতনদী সম্পাদক হাবিবুর রহমান, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় জেলা পুলিশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান(প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান (সদর সার্কেল), অন্যান্য অফিসারগন এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পর্যায়ক্রমে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
    বক্তব্যের শুরুতে স্মরণ করেন মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য,স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ বীর মুক্তিযুদ্ধাদের, পাশাপাশি সকলের আত্মার মাগফেরাত কামনা করেন জেলা পুলিশ সুপার
    নব নিযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন বেষ্টিত একটি জেলা। যার দক্ষিণে বঙ্গপসাগর ও পশ্চিমে সুদীর্ঘ ১০২ কিলোমিটার ভারতীয় সীমান্ত। সাতক্ষীরা জেলার স্বাধীনতাত্তোর সব থেকে কঠিন সময় ২০১৩-১৪ সালে রাজনৈতিক অস্থিরতার সময় অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। দেশ মাতৃকার সেবায় আমি কখনো পিছপা হইনি। নিজের জীবন বাজি রেখে শুধু কাজ করেছি সাতক্ষীরা জেলাবাসীর জন্য। সাতক্ষীরাবাসীর জানমাল এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আমি ২০১৩-১৪সালে করেছিলাম। সাতক্ষীরাকে আমি মন থেকে আমি অনেক ভালবাসি। যার কারণে বাংলাদেশ সরকার আমাকে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে মনোনিত করেছেন। আমি সে জন্য বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই।
    সাংবাদিকদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, আপনারা সমাজের দর্পন। এই সাতক্ষীরা জেলাবাসীকে সর্বপ্রকার আইনগত সহায়তা দিতে আপনাদের সহযোগীতার মাধ্যমে আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখবার জন্য যা যা প্রয়োজন সকল প্রায়শ আমি গ্রহণ করবো। আমি অবশ্যই এটুকু বলতে পারি আপনাদের সাথে শুধু সু-সম্পর্ক বজায়ই রাখবো না, আপনাদের কাছ থেকে আমি শিখবো জানবো আমাদের সাতক্ষীরার খেটে খাওয়া অসহায় নিরন্ন মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ, সাংবাদিক ভাইরা তথাপি আমার প্রাণের সাতক্ষীরা ২২ লক্ষ মানুষের জন্য আমি কাজ করে যাব।
    পৃথিবী অবাক তাকিয়ে রয়েছে আম্ফান, করোনা, ইক্রেন-রাশিয়ার যুদ্ধ এত কিছুর পরও বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। যেখানে উন্নত সমৃদ্ধিশীল দেশে খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। জার্মানির মত উন্নত দেশগুলোতে দেখা দিয়েছে জ্বালানির অভাব। আমাদের বাংলাদেশে এখনও তার তাপ লাগেনাই। আমি আশা করি বর্তমান সরকারের ভিশন ২০৩০ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যে কোন দেশের শান্তিশৃঙ্খলা দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকায় এবং পূর্বশর্ত বলে আমরা জানি। দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা তখনই সফল ভাবে সম্পন্ন হয় যখন একটি দেশের আইনশৃঙ্খলা সমুন্নত ও স্থিতিশীল থাকে।
    অতীতের সাতক্ষীরার ইতিহাস আমরা কোন ভাবেই সেই জায়গায় ফিরে যেতে চাই না। সাতক্ষীরা জেলার শাস্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা যে কোন মূল্যেই আমি বজায় রাখবো।
    মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহনে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিলো। সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ দেশে মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারী ব্যপকভাবে কমেছে বলে আমি মনে করি। এ ক্ষেত্রে আপনাদের ভূমিকা সবচেয়ে অগ্রগামী। এই ভূমিকা আপনারা অব্যাহত রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। পুলিশ ও জনতা যেই মাদকের সাথে জড়িত হোক তার সঠিক তথ্য আপনারা আমাকে জানাবেন। এটা আমার অনুরোধ।
    পুলিশের বিষয়ে অনেক খবর অতিরঞ্জিত হয়। সেগুলোর দিকেও আপনারা খেয়াল রাখবেন। সাতক্ষীরা জেলায় ২২ লক্ষ জনগন। আমরা জনবান্ধব পুলিশিং করতে বদ্ধপরিকর। জনবান্ধব পুলিশিংয়ের পূর্ব শর্ত হচ্ছে রাষ্ট্রের তৃতীয় নয়ন সাংবাদিকদের সহযোগীতা। আপনাদের সহযোগীতায় জনবান্ধব পুলিশিংয়েল অন্যন্য দৃষ্ঠান্ত স্থাপন করবো বলে আমি মনে করি। আইনের শাসন প্রতিষ্ঠায় আমি এক বিন্দুও ছাড় দিবনা।
    পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সাতক্ষীরা ২০১৩ সালের মত সহিংসতা হতে দেয়া হবে না। আপনাদের জন্য আমার দরজা ২৪ ঘন্টা খোলা। আপনাদের চোখ দিয়ে আমি দেখবো। অপর একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাজের প্রত্যেকটি ধাপ ভাল খারপ মিলেই হয়। চেষ্টা সবাই করেছেন। আমিও চেষ্টা করবো। সকলে মিলে সহায়তা করলে সফলতা আসবেই। মানুষ মহামানব নয়। কথা দিচ্ছি মাদকের বিরুদ্ধে দূর্বার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।
    এছাড়াও জেলার আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে আইজিপি নির্দেশিত পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • সাতক্ষীরার দায়িত্ব ভার গ্রহণ করলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

    নিজস্ব প্রতিবেদক: ২৩ আগস্ট মঙ্গলবার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করলেন নব নিযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। যোগদান করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
    অন্যদিকে নব-নিযুক্ত পুলিশ সুপার তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস(ক্রাইম এন্ড অপস) ও সদর সার্কেল, তালা সার্কেল, দেবহাটা সার্কেল ও কালিগঞ্জ সার্কেল।
    তিনি যোগদান করে সাক্ষাৎ করেন জেলার আগত অতিথি আইজিপি মহোদয়ের সহধর্মিনীর সাথে। এবং তিনি সকল অফিসার ইনচার্জ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথেও সৌজন্য সাক্ষাৎকার ও মতবিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে সাতক্ষীরা বাসিদের সহযোগিতা চেয়েছেন।

  • জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

    নিজস্ব প্রতিবেদক: জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আল রাজী এবং জেলা প্রশাসক হুমায়ুন কবীরের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা জেলার নব নিযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। সৌজন্য সাক্ষাতে পুলিশ সুপার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে লেখা মহামূল্যবান বই উপহার প্রদান করেন।
    সৌজন্য সাক্ষাতে পুলিশ সুপার সাতক্ষীরা মহোদয় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজ্ঞ জেলা ও দায়রাজজ, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট সহ সম্মানিত সাতক্ষীরা বাসি সকলের সহযোগিতা কামনা করেন।

  • তালার সন্ত্রাসী মশিয়ার এখন বেপরোয়া

    আলোচিত লুৎফর নিকারী হত্যা মামলার প্রধান আসামী সে;
    আওয়ামীলীগ থেকে বহিস্কৃত নেতা তিনি;
    বিরোধপূর্ণ জমি দখল দেওয়ার মূলহোতা সে;
    শিবির নেতা থেকে হঠাৎ বনে যাওয়া আওয়ামী লীগ নেতার আছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী;
    আলোচিত লুৎফর নিকারী হত্যা মামলার বাদী ও স্বাক্ষীদের হুমকি প্রদর্শন;

    হাবিবুর রহমান: তালায় চাঞ্চল্যকর লুৎফর নিকারী হত্যা মামলার প্রধান আসামী তৎকালীন শিবির নেতা হতে হঠাৎ করে বনে যাওয়া কথিত আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ায় এখন বিরোধী জমি জবর দখল করা সহ নানান অপকর্ম করে জড়িত হয়ে পড়েছেন। আর তার এই কাজে হাইব্রিড আওয়ামী লীগের পাতিনেতা, চরমপন্থী বাহিনীর সদস্য, সরকারী কর্মচারীদের সমন্বয়ে গঠিত ভূমিদস্যু,দখলবাজ ও চাঁদাবাজদের কজ¦ায় আতঙ্কিত হয়ে উঠেছে উপজেলা।
    তথ্য মতে প্রকাশ, তালায় আলোচিত তালা মৌজার এসএ ১৪৩ খতিয়ানের সাবেক ২৭৭, হাল দাগ ২০৫১ আরএস খতিয়ান ২০৬৫, ডিপি খতিয়ান ২একর ৯৩.৭৫ শতক এসএ মালিক হাবিল শেখ, কাদের শেখ, আকিমুদ্দিন শেখ, তিনভাইর নামে সমান অংশে রেকর্ড হয়। পারিবারিক আপোষ সুত্রে আলোচিত সম্পত্তি একক ভাবে আকিমুদ্দিন শেখ, পিতা লঙ্কর শেখ, সাং-মোবারকপুর একক ভাবে ভোগদখল করেন। মাঠজরীপের আমিন খতিয়ানের ৯ কলামে অত্র দাগে আবুল কাশেম শেখ পিতা হাবিল শেখ গংদের দখলনাই উল্লেখ করেন। এবং উক্ত জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে কিন্তু তদতসত্বেও নিসত্ববান ব্যক্তির কাছ হতে এই সন্ত্রাসী মশিয়ার ভূয়া ও তঞ্চক দলিল তৈরী করে জমিতে জবর দখল করার চেষ্টা করে আসছেন। তা সাথে সংযুক্ত আছেন আওয়ামী লীগের পাতিনেতা, চরমপন্থী বাহিনীর সদস্য, সরকারী কর্মচারীদের নিয়ে গঠিত তালিকায় রয়েছে তারই আপন বড় ভাই ভূমিদস্যুদের গডফাদার সরদার গোলজার, শফি সরদার, শিমুল, তৎকালীন চরমপন্থী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সিরাজুল মোড়ল, উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা অজয় কুমার ঘোষ, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী মনিরুজ্জামান মনির সহ আরও অনেকে।
    অপর দিকে এই সন্ত্রাসী মশিয়ারের বিষয়ে আরও খোঁজ নিয়ে জানা যায় গত ১৭ আগষ্ট (সোমবার) রাত ১১টার দিকে তালা উপজেলার নলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরার সময় ঘেরে মাছ চুরির অভিযোগ এনে লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন সাবেক শিবির নেতা বর্তমান কথিত বহিস্কৃত আ’লীগ নেতা সরদার মশিয়ার রহমান। সঙ্গে ছিলেন সরদার মশিয়ারের সহযোগী হাজরাকাটি গ্রামের মোসলেম শেখের ছেলে মাদক ব্যবসায়ী তালা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তুহিন শেখ ও বারুইহাটি গ্রামের জাবেদ আলী বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস। তিনজন একত্রে সেলিম নিকারীকে হত্যার চেষ্টা করছে এমন খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী। ঘটনাস্থলে উপস্থিত হলে মশিয়ার রহমান তাকে বুকে লাখি মেরে খালে ফেলে দেন। এরপর গ্রামবাসীরা লুৎফর নিকারীকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠে গোটা তালা উপজেলা। ঘটনার পর মঙ্গলবার সকালে লাশ নিয়ে তালা সদরে বিক্ষোভ মিছিল করে হত্যাকারী মশিয়ার রহমানের ফাঁসির দাবিতে থানা ঘেরাও করে গ্রামবাসী।পুলিশ তোপের মুখে মশিয়ার রহমানকে গ্রেফতার করে ও ঘটনায় জড়িত তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রেকর্ড করে। মামলা বাদী হন নিহতের ছেলে সেলিম নিকারী। কিন্তু এই মামলাটির প্রধান আসামী সন্ত্রাসী সরদার মশিয়ার তার অন্ধকার পেশীশক্তির বলে ও কালো টাকার বিনিময়ে তৎকালীন পুলিশ কর্মকর্তা (তালা থানার সেকেন্ড অফিসার) এসআই প্রীতেশ রায়ের মাধ্যমে এফআই আর এ বর্ণিত সাক্ষীদের জবানবন্দী গ্রহণ না করে বিতর্কিত চার্জশিট প্রেরণ করেন।
    প্রকাশ থাকে যে, এই সন্ত্রাসী মশিয়ারের শাস্তির দাবিতে গত ১৯ আগষ্ট সাতক্ষীরা সদরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন সরকারি দলের এসব খুনী ও সহযোগীদের হাতে জিম্মি হয়ে পড়া হাজার হাজার গ্রামবাসী। ওই দিন রাতেই উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় সন্ত্রাসী মশিয়ার রহমানকে। মশিয়ার রহমানকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে তালা উপজেলাজুড়ে সন্ত্রাসী বাহিনী গঠণ করে তান্ডব চালানোর বিষয়টি জেলা আওয়ামী লীগের বহিষ্কার লিপিতেও উল্লেখ করা হয়েছে।
    মামলার আদালতের তথ্য মতে, তালা থানা মামলা নাম্বার ১৭ তারিখ ১৮/০৮/২০২০ সালের জি আর ৭৩/২০ নং মামলায় এক তঞ্চকী চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার সাবেক সেকেন্ড অফিসার(দায়িত্বপ্রাপ্ত) এসআই প্রীতেশ রায়। বাংলাদেশের আইন অনুযায়ী চুড়ান্ত প্রতিবেদন/অভিযোগ পত্র আদালতে দাখিলের পূর্বে এজাহারে বর্ণিত স্বাক্ষীদের অথাৎ ফৌঃ কাযর্ঃ বিধি ১৬১ ধারার জবানবন্দী গ্রহণ করার সময় অব্যশই সকল স্বাক্ষীদের জবানবন্ধী গ্রহণ পূর্বক অভিযোগ পত্রের সহিত সংযুক্ত বাধ্যতামূলক। কিন্তু এসকল আইনের তোয়াক্কা না করে গত ইং৩১/০৮/২১ তারিখ অভিযোগ পত্র নং ৬৮ আনয়ন করেন। অভিযোগ পত্রে তদন্তকারী কর্মকর্তা এসআই প্রীতেশ রায় ৩১/০৮/২১ ইং তারিখের স্বাক্ষরিত ও ১৮/০৮/২০ তারিখের স্বাক্ষীর জবানবন্ধীর নিজ স্বাক্ষরিত ফৌঃ কাযর্ঃ বিধির কপি সংযুক্ত করেন। উল্লেখিত চাঞ্চল্যকর হত্যা মামলার সুরতহাল রিপোর্টে লাথি মেরে লুৎফর নিকারীকে হত্যা করা হয়েছে বলে লিপিবদ্ধ থাকিলেও কোন কিছুর তোয়াক্কা না করে বিষয়টি চুপিসারে এড়িয়ে গিয়ে সম্পুন্ন তর্কিত একটি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে।
    এজাহারে বর্ণিত লুৎফর নিকারী হত্যা মামলাটির ৩২৩/৩০৭/৩০২/১১৪ পিসি থাকলেও অভিযোগ পত্রে ৩৪২/৩২৩/৫০৬ ধারা উল্লেখ করেছেন। অভিযোগ পত্রে অত্র মামলার দুই নং আসামী রনি বিশ্বাস এর বিরুদ্ধে পিসি ৩৪২/৩২৩/৫০৬ ও তিন নং আসামী শেখ তুহিন এর বিরুদ্ধে পিসি ৩২৩/৫০৬ ধারার অভিযোগ পৃথক পৃথক ভাবে সত্য প্রতিয়মান হয়েছে মর্মে উল্লেখ করেন। এদিকে ১ নং আসামী সরদার মশিয়ার রহমানের বিরুদ্ধে পিসি ৩০২/৩০৭/১১৪ ধারার অভিযোগ সত্যতা মেলেনি মর্মে উল্লেখ করেন। এমন শুভংকারের ফাকি মত হাস্যকর বিষয় অভিযোগ পত্রে দাখিলকৃত ১৬১ ধারার জবাবন্দীতে কোন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়নি। যাহা এজাহার বর্ণিত সাক্ষীদের কাছ জিজ্ঞাসা অন্তে জানিতে পারা যায়। তাই এ সকল তথ্যের উপর ভিত্তি না করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রীতেশ রায় আদালতে যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তাহা তার নিজ হস্তে সাজানো বলে প্রতিয়মান হচ্ছে।
    কারন তদন্ত প্রতিবেদন ১ নং শুভংকরের ফাঁকি করেছেন মামলার বাদী সেলিম নিকারীর ও ১নং ২নং সাক্ষীর কোন জবাববন্ধী গ্রহণ করা হয়নি। ২ নং ফাঁকি, মামলায় ১৮/০৮/২০ তারিখ আসামীদের কোর্টে প্রেরণের পত্র(ফরোয়াডিং) এ উল্লেখ করেছেন আসামীদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রীতেশ রিমান্ড আবেদন জন্য আদালতে শুনানী করেননি বা রিমান্ডে এনে আসামীদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। ৩ নং ফাঁকি, মামলার সাক্ষী দের কাছ হতে কোন জবানবন্ধী গ্রহণ করা হয়নি। ৪ নং ফাঁকি চার্জশিটে স্বাক্ষী মুছা নিকারী, ইন্নাত আলী নিকারী জবানবন্ধী দেখানো হয়েছে মামলা রেকর্ড হওয়ার দিন অর্থাৎ মামলাটি রেকর্ড হয় ১৮/০৮/২০ ইং আবার মামলার প্রধান সাক্ষীদের জবানবন্ধী দেখানো হয় ১৮/০৮/২০ তারিখ। ৫ নং হলো- চার্জশিটে মামলার সাক্ষী দের যে জবানবন্ধী দেওয়া হয়েছে তাহা সব একই রকম। ৬নং হলো মামলার সাক্ষী মোছা: ছবিরন বেগম(৫২), মো: আসাদ নিকারী(৪৫), শাহিনুর নিকারী(৩২), তারিফ নিকারী (৫৫) স্বাক্ষ্য গ্রহণনের তারিখ ও সময় স্পষ্ট ভালো না লিখে ইচ্ছাকৃত ভাবে ভুল দেখানো হয়েছে। জবানবন্ধী গুলো নিজ মনগড়া হিসেবে তৈরী করে স্বাক্ষীদের নাম উল্লেখ্য করে একই কথা বা শব্দ সংযোজন বিয়োজন করা হয়েছে। মামলায় ৩০২ ধারা হতে আসামীদের অব্যাহতি প্রার্থনার বিরুদ্ধে মঙ্গলবার নারাজি পিটিশন শুনানী অুনষ্ঠিত হবে বলে একটি সূত্রে জানা গেছে। উক্ত মামলার চার্জশিটে এসআই প্রীতেশ উল্লেখ করেছেন লুৎফর নিকারী স্ট্রোক জনিত কারনে মৃত্যুবরণ করেছেন।তাহার শরীরে আঘাতে কোন চিহ্ন নেই। এসকল কাজ সম্পাদন করতে এসআই প্রীতেশের সহযোগিতা করেছেন ময়না তদন্তকারী কর্মকর্তা স্বয়ং। পরে নিরুপায় হয়ে আলোচিত লুৎফর নিকারী হত্যা মামলার বাদী সেলিম নিকারী আদালতের মাধ্যমে নারাজি পিটিশন দাখিল করেন।
    আদালত দোতরফা শুনানী অন্তে মামলটি সিআইডি তদন্ত করার নির্দেশিকা প্রদান করেন। এ আদেশ দেন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিজ্ঞ বিচারক মহিদুল হাসান। এসময় বাদী পক্ষের আইনজীবি হিসেবে শুনানী করেন এডভোকেট আশরাফুজ্জামান, এডভোকেট অজয় কুমার, এডভোকেট মেজবাউর রহমান অপরদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট এম হায়দার আলী।
    মামলার বাদী সেলিম নিকারী বলেন, আমার চোখের সামনে পিতাকে হত্যা করেছে সরদার মশিয়ার। কিন্তু আমার পিতার হত্যাকারীর সহিত তদন্তকারী কর্মকর্তার সখ্যতা থাকায় মামলার চার্জশিট অন্য দিকে প্রবাহিত করেছেন। পরে আদালতের মাধ্যমে মামলাটি সিআইডি তদন্ত করার নির্দেশ প্রদান করা হয়। এখন এই সিআইডি তদন্ত চলামান থাকা অবস্থায় প্রধান আসামী সরদার মশিয়ার ও তার সন্ত্রাসী বাহিনী আমি সহ আমার পরিবার এবং মামলার স্বাক্ষীদের জীবন নাশের হুমকি প্রদর্শন করছেন। এখন আমরা ওই সন্ত্রাসী বাহিনীর কারনে নিরাপত্তাহীনতার মাঝে দিনযাপন করছি। আমি আমার পিতার হত্যাকারী সরদার মশিয়ার সহ সকল আসামীদের আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
    আরও তথ্য সূত্রে জানা যায়, এই সন্ত্রাসী সরদার মশিয়ার আওয়ামী লীগ করার আগে শিবির নেতা ছিলেন। এদের পরিবারের সকল সদস্যরা আসলে সুযোগ সন্ধানী হিসেবে পরিচিত। যেদল যখন ক্ষমতায় আসে সেদলের নেতা বনে যান তারা। সরদার মশিয়ার ও তার বাহিনীর আসল কাজ হলো বিতর্কিত জমি জবর দখল করে নেওয়া। আর সাধারণ মানুষদের জিম্মি করে হয়রানী করা।
    অপর দিকে, তালার আলোচিত বিরোধ পূর্ণ সম্পর্তি ওয়ারেশ ও দখল মালিক আলাউদ্দীন শেখ জানান, আমার পৈতিক সূত্রে ও দান সূত্রে পাওয়া সম্পর্তি এলারকার সন্ত্রাসী বাহিনী নেতা সরদার মশিয়ার ও তার সাঙ্গ পাঙ্গরা জবর দখল করে নেওয়ার চেষ্টা করছেন। তারা জমি জবর দখল করার যে দলিল দেখাচ্ছেন তা সম্পুর্ণ তঞ্চকী ও ভূয়া। তারা প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে জীবননাশের হুমকি দিয়ে আসছে। আমরা এই সন্ত্রাসী বাহিনী প্রধান সরদার মশিয়ার, সরদার গোলজার, সিরাজুল মোড়লে, সরকারী কার্মকর্তা অজয় ঘোষ ও মনিরুজ্জামান মনিরের হাত হতে রক্ষা পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

  • তালায় পোস্ট অফিসের নতুন ডাক গাড়ির শুভ উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক: ডাক সেবা আরও সহজতার করার লক্ষ্যে আঠারো মাইল টু কয়রা রোডে নতুন ডাক গাড়ির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(২২ শে আগস্ট) সকালে তালা উপজেলা পোস্ট অফিসের সামনে হতে ফিতা কেটে নতুন এই ডাকগাড়ির শুভ উদ্বোধন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পোস্ট মাস্টার জেনারেল দক্ষিনাঞ্চল সার্কেল মোঃ শামসুল আলম।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আরএমএস ই-বিভাগ মোঃ মিজানুর রহমান, খুলনা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এফ.এম.ওয়ালিউজ্জামান, খুলনা বিভাগীয় ইউনিটের সুপার, পরিদর্শকবৃন্দ।
    এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পোস্ট মাস্টার সুদিন কুমার বৈদ্য, সহকারী পরিদর্শক ওহিদুজ্জামান শাহিন, তালা ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোক্তা এম আতাউর রহমান এলিট সহ ও তালা উপজেলা পোস্ট অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার খাজরা ইউযনিয়নের পারিশামারী নয়ারাবাদ ফটিকখালি মাধ্যমিক বিদ্যালয় এর পরিচালনা কমিটি নির্বাচনের লক্ষ্যে ঘোষিত তফশীল অনুযায়ী নমিনেশন পত্র সংগ্রহের ১ম দিনে ১১টি মনোনয়নপত্র বিক্রয় হয়েছে। সোমবার (২২ আগষ্ট) স্কুল থেকে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নমিনেশন পত্র সংগ্রহ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য ও দ্বাতা সদস্য পদে নির্বাচনের লক্ষ্যে সোমবার থেকে নমিনেশন পত্র বিক্রয় শুরু হয়েছে। প্রথম দিনে অভিভাবক সদস্য ৫টি পদে (সংরক্ষিত মহিলা সদস্য একটিসহ) ১০টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে। আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিস থেকে রমজান আলি ৫ জন প্রার্থীর পক্ষে ৫টি মনোয়নপত্র সংগ্রহ করেন। স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাচ্চু একজন দাতা সদস্যের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।