Blog

  • সুন্দরবনে বনবিভাগের পৃথক অভিযানে ৬ জেলে আটক

    শ্যামনগর সংবাদদাতা: বন বিভাগ পশ্চিম সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে মালামাল সহ ৬ জেলেকে আটক করছে। শনিবার (২৭ আগস্ট) ভোরের দিকে পৃথক অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ৬টি নৌকা, কাঁকড়া, আটন, জাল, ড্রাম ও দা- বৈঠা সহ আনসাঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দল।
    আটক জেলেরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত আব্দুল হাকিম মোল্যার ছেলে ফজর আলী মোল্যা, মৃত মানিক গাজীর ছেলে মোঃ আমির গাজী ও মৃত বরকত মোল্যার ছেলে মোঃ মুজিবর মোল্যা এবং গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের মৃত মালেক গাজীর ছেলে কবির হোসেন, রফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম ও মৃত রূপচাঁদ গাজীর ছেলে আজাহারুল ইসলাম।
    সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ আগস্ট) রাত আড়াইটার দিকে (এসও) নুর আলমের নেতৃত্বে সদস্যরা সুন্দরবনের টাটেরমুখ এলাকা থেকে তিন জেলেকে আটক করে। আটক ওই জেলেদের ৭৫ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়। অপর এক অভিযানে স্মার্ট প্যাট্টল টিমের দলপতি কোবাতক বনস্টেশন অফিসার (এসও) সাদ-আল জামিরের নেতৃত্বে সদস্যরা শনিবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদী থেকে তিন জেলেকে আটক করে। এসময় জেলেদের কাছ থেকে ৭০ কেজি কাঁকড়া জব্দ করে একই নদীতে অবমুক্ত করা হয়। আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে বাড়ি থেকে স্বর্বস্ব লুট

    শ্যামনগর সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে থানার পিছনে এক বাড়িতে রাতের আধারে ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে স্বর্বস্ব লুট করেছে দুবৃর্ত্তরা। শনিবার (২৭ আগস্ট) গভীর রাতের কোন এক সময়ে চন্ডিপুর গ্রামের নুরু গাজীর বাড়িতে দুবৃর্ত্তরা এ কান্ড ঘটায়।
    বাড়ির মালিক রেজাউল জানান, রাতে খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়ার পরে ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে কৌশলে ঘরের দরজা খুলে আলমারীতে রক্ষিত ব্যবসায়ের দেড় লাখ টাকা সহ তিন ভরি স্বর্নালঙ্কার লুট করে দুবৃর্ত্তের দল। সকালে বিষয়টি তারা জানতে পারে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সাতক্ষীরায় বারসিক আয়োজিত সেনিমারে উপকূলীয় অঞ্চলের নারীদের প্রজনন স্বাস্থ্যঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সুন্দরবন উপকূলে লোনা পানির প্রভাব ও নারীর স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের নারীদের প্রজনন স্বাস্থ্যজনিত ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নারীদের সুস্বাস্থ্য নিশ্চিতে সমন্বিতভাবে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ, বিস্তর গবেষণা ও সুনির্দিষ্ট তহবিল গঠন করার উপর গুরুত্বারোপ করেন।
    শনিবার (২৭ আগস্ট) সাতক্ষীরা সদর হাসপাতালের সভা কক্ষে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিছুর রহিম, বারসিকের পরিচালক ও গবেষক পাভেল পার্থ। ধারণাপত্র পাঠ করেন সাংবাদিক আমিনা বিলকিস ময়না।
    আলোচনায় অংশ নেন, সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সোমা রানী দাশ, ডা. স্মৃতিভা, ডা. আসাদুজ্জামান, ডা. আশরাফুল, ডা. এসএমএ মুক্তাদির তামিম, সাংবাদিক মিজানুর রহমান, এম কামরুজ্জামান, শরীফুল্লাহ কায়সার সুমন, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, আসাদুজ্জামান সরদার, পিযুষ বাউলিয়া পিন্টু, রাম কৃষ্ণ জোয়ারদার প্রমুখ।
    বক্তারা বলেন, লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের নারীদের অকাল গর্ভপাত, প্রজননতন্ত্রের সমস্যা, ঋতুচক্র জনিত সমস্যাসহ জরায়ু কেটে ফেলার মতো ভয়াবহ ঘটনাও ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে এটি কেবল উপকূলের নারীদের স্বাস্থ্যহানি ঘটাবে না, বরং জাতীয় অর্থনীতিতে বিরুপ প্রভাব ফেলবে। কারণ এই নারীরাই উপকূলের কৃষি ও মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
    বক্তারা আরও বলেন, উপকূলীয় এলাকার কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা ও জেলা হাসপাতালকে বিশেষ গুরুত্ব দিয়ে পর্যাপ্ত পরিমানে প্রাথমিক স্বাস্থ্য সেবার উপকরণ, ওষুধ ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিশোরী ও নারীরা তাদের প্রজনন স্বাস্থ্যজনিত সমস্যা যাতে তাদের পরিবারও চিকিৎসকদের কাছে নিরাপদে তুলে ধরতে পারে এরকম সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।
    সেমিনারে গাইনী বিশেষজ্ঞ ডা. সোনা রানী দাশ বলেন, জরায়ুুমুখে ক্যান্সার হচ্ছে কি না, এর পরীক্ষার ব্যবস্থা সরকারি হাসপাতালে আছে। কিন্তু বায়োপসি পরীক্ষার ব্যবস্থা আমাদের সব জায়গায় নেই। লবণাক্ততার কারণেই জরায়ু ক্যান্সার বাড়ছে কি না, এ বিষয়ে আমাদের আরও বেশি গবেষণা দরকার।
    সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, বিষয়টি জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্যের বিষয়। শ্যামনগর উপকূলে একটি পাইলট স্ট্যাডি করতে পারে লবণাক্ততা ও নারীর স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে। আমাদের চিকিৎসকদেরকেরও গবেষণা কাজে আরও বেশি যুক্ত হওয়ার দরকার। এভিডেন্স বেজ প্রাকটিস এবং এভিডেন্স বেজ ট্রিটমেন্ট আরও বেশি বাড়ানো দরকার।

  • কলারোয়ায় ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

    কলারোয়া ব্যুরো: কলারোয়ায় ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। শনিবার সকাল ১০ টায় কলারোয়া উন্নয়ন পরিষদ (উপ) ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-কলারোয়া উন্নয়ন পরিষদ (উপ) নির্বাহী পরিচালক আব্দুস সালাম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
    বিশেষ অতিথির বক্তব্য দেন-উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো -সাতক্ষীরার সহকারী পরিচালক হিরামন কুমার বিশ্বাস, মনিটরিং অফিসার মিজানুর রহমান, গাজী শামিম হোসেন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম রবি, মাস্টার ট্রেইনার শামীম হোসেন মিন্টু, প্রোগ্রাম সুপার ভাইজার মনিশংকর হালদার, মঈনুল ইসলাম, মমতাজ পারভীন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষক-শিক্ষিকামন্ডলী।

  • আশাশুনির বড়দলে ভিজিডির চাউল বিতরণ

    বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এ চাউল বিতরণ করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস বাস্তবায়নে ভিজিডি কর্মসূচীর আওতায় চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যারন জগদীশ চন্দ্র সানা। ইউনিয়নের ৩৭৮ জন দুঃস্থ মহিলাকে ১১ হাজার ৩৪০ কেজি চাউল বিতরণ করা হয়। যার মধ্যে ১নং ওয়ার্ডে ২৩ জন, ২ নং ওয়ার্ডে ৪৪ জন, ৩ নং ওয়ার্ডে ৫৩ জন, ৪ নং ওয়ার্ডে ৫৬ জন, ৫ নং ওয়ার্ডে ৪০ জন, ৬ নং ওয়ার্ডে ৪১ জন, ৭ নং ওয়ার্ডে ৫৮ জন, ৮ ওয়ার্ডে ৩৪ জন ও ৯ নং ওয়ার্ডে ২৯ জন মহিলাকে এই চাউল প্রদান করা হয়। এসময় গ্রাম পুলিশ সাইফুল ইসলাম ও তুহিন এবং সাস ট্রেইনার রুহুল কুদ্দুস রুবেল উপস্থিত ছিলেন।

  • পাটকেলঘাটায় ভ্রাম্যমান আদালতে ৩ প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা

    সংবাদদাতা: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় র‌্যাব-৬ ও জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষন অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে পাটকেলঘাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩টি প্রতিষ্ঠান থেকে ১লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠান গুলোর মধ্য হতে পাটকেলঘাটা বলফিল্ড বাস স্টান্ডের মেসার্স ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের কারখানার মালিক শিবুপদ ঘোষের নিকট থেকে ৭৫ হাজার, ওভার ব্রিজের নিচে মান্নান হুজুরের নিকট থেকে ৫০ হাজার ও বলফিল্ড এলাকার পলাশ হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭, ৪৩, ৪৫ ও ৫৩ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।

  • নবনিযুক্ত জেলা তথ্য অফিসারকে ফুলেল শুভেচ্ছা

    ফিংড়ী সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কৃতি সন্তান সাতক্ষীরা জেলার নব-নিযুক্ত তথ্য অফিসার হওয়ায় ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে অবস্থিত এ ডি এস প্রেসক্লাবের পক্ষ থেকে মো:জাহারুল ইসলাম টুটুলকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। এডি এস প্রেসক্লাবের সভাপতি শেখ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে (২৬ আগস্ট) শুক্রবার বিকাল ৫ টার সময় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলার তথ্য অফিসার মো:জাহারুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দৈনিক দৃষ্টিপাত পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি মো: মোস্তাফিজুর রহমান, এডি এস প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ তৈমুর হোসেন, দপ্তর সম্পাদক শেখ রিপজা হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মুর্শিদ আলম, সাহিত্য সম্পাদক সেকেন্দার আবু জাফর, সদস্য মো:শিহাব উদ্দিন প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এডি এস প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে থাকবেন ও ক্লাবের সার্বিক খোঁজ খবর নেবেন সব সময় এমন আশ্বাস দিয়েছেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন,দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার স্টাফ রিপোর্টার মো: জিয়ারুল ইসলাম।

  • দেবহাটায় পুলিশি অভিযানে ৩ আসামী গ্রেফতার

    ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটায় পুলিশি অভিযানে ৩জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৬আগস্ট শুক্রবার দিনভর অভিযানে ওই তিনজন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করা হয়।
    দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অপরাধ) জনাব মোঃ সজীব খান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)জনাব কনক কুমার দাস সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ সার্বিক তত্ত্বাবধানে উক্ত অভিযান পরিচালনা করা হয়। দেবহাটা থানায় পরিচালিত আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে আজ (২৬’আগস্ট) দেবহাটা থানাধীন কুলিয়া, সখিপুর ও নাংলা এলাকা খেকে এসআই (নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) শোভন দাস, এএসআই(নিঃ)/৫৬ মোঃ শামীম হোসেন, এএসআই (নিঃ) জাহিদুর রহমান, এএসআই (নিঃ)/৩২ শামীম হোসেন এবং সংঙ্গীয় ফোর্সসহ ১। সিআর-৯৮/২১ এর আসামী মৃত আঃ কাশেমের ছেলে জহিরুল ইসলাম (তাজ) ২। জিআর-১২৭/২১ (দেবহাটা) এর আসামী রফিক সরদারের ছেলে মোঃ আলমগীর সরদার (৪২) ও ৩। নুর ইসলাম বিশ্বাসের ছেলে মোঃ সাজিদ হোসেন ওরফে গুরুকে গ্রেফতার করা হয়। পরে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
    দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ আরও জানান, আইন শৃঙ্খলা রক্ষার্থে দেবহাটা থানা পুলিশ অঙ্গিকার বদ্ধ।

  • সাতক্ষীরায় বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

    সংবাদদাতা: ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯দিন ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
    বৃক্ষ মেলা ২০২২ উদ্যাপন কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ, জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, নুরুন্নাহার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তামান্না তাছনীম, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবু, সাহিত্যিক শেখ সহীদুর রহমান, হেনরী সরদার, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্রু প্রমুখ।
    এ বারের বৃক্ষ মেলায় প্রথম স্থান অর্জন করেন ফোর এ এগ্রো নার্সারী। দ্বিতীয় স্থান অর্জন করেন ফাহিম নার্সারী এবং তৃতীয় স্থান অর্জন করেন ইমরান নার্সারী। এসময় অতিথিবৃন্দ তাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

  • কুলিয়া টিকেট পূর্বপাড়া এতিখানা মাদ্রাসার ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন আলফা

    স্টাফ রিপোটাস: গতকাল শুক্রুবার ২৬শে আগস্ট কুলিয়া টিকেট পূর্বপাড়া মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া নূরানী ও এতিখানা মাদ্রাসার ভিত্তি প্রস্তুর উদ্ধোধন করেন মানবতার ফেরিওয়ালা সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। এসময় তিনি বলেন, সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকল মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে নিজের অর্থ দিয়ে হলেও নিরলস ভাবে কাজ করে যেতে চাই। পরে তিনি নিজ ব্যাক্তিগত অর্থায়নে কুলিয়া টিকেট পূর্বপাড়া মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া নূরানী ও এতিখানা মাদ্রাসার জন্য নগত ১০ হাজার টাকার চেক মসজিদ কমিটির হাতে হস্তান্তর করেন। তিনি সকল সময় মসজিদের উন্নয়নের লক্ষে মসজিদ কমিটির সাথে থেকে উন্নয়নের সকল কাজের শরিক হওয়ার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, ইউপি সদস্যা শ্যামলী রানী, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, মোস্তফা, তপু, মসজিদ কমিটি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।