Blog

  • ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন আয়োজিত যৌথ সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন আয়োজিত যৌথ সভায় বক্তব্য রাখছেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু। অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সহ-সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক এসএম মাকসুদ খানসহ সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশন ও ভোমরার স্থলবন্দরের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

  • সাতক্ষীরায় শেখ হাসিনার ওপর হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

    সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার ওপর হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী জাভিদ রায়হান লাকি(৪৫) মারা গেছেন। শুক্রবার(২৬ আগস্ট) দিবাগত রাত একটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাভিদ রায়হান লাকি কলারোয়া উপজেলার তুলসীডাঙা গ্রামের ছিদ্দিক রায়হানের ছেলে।
    সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক ড. মানস কুমার ম-ল জানান, জাভিদ রায়হান লাকি আগে বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এছাড়া তিনি ডায়াবেটিস, নিউমোনিয়া ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত ২৪ আগষ্ট তিনি আবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শুক্রবার দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান।
    সাতক্ষীরা জেলা কারাগারের জেলর মামুনুর রশিদ জানিয়েছেন, ২০০২ সালে শেখ হাসিনার ওপর হামলার মামলায় সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি জাভিদ রায়হান লাকিকে চার বছর সশ্রম কারাদ- প্রদান করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। হৃদরোগজনিত কারনে গত এক বছরে তিনি দুইবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত ২৪ আগস্ট তিনি আবারও হৃদরোগে আক্রান্ত হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
    প্রসঙ্গত, এ মামলার সাজাপ্রাপ্ত আরেক আসামী দুই চোখ অন্ধ কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের মাহাবুবর রহমান সাবুও কারাগারে হৃদেেরাগে আক্রান্ত হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
  • বুধহাটায় ট্রলি চাপায় শিশুর মৃত্যু

    আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে ট্রলি চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বুধহাটা টু ব্যাংদহা সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধহাটা পশ্চিম পাড়ার মুদি ব্যবসায়ী জিয়ারুলের আড়াই বছর বয়সী কন্যা আফরা ঘটনার সময় দোকান থেকে খাবার নিয়ে মায়ের সাথে বাড়িতে যাচ্ছিল। অসতর্কতাবশত দ্রুত গতির বালি ভর্তি ট্রলি বাচ্চাটিকে চাপা দিলে সে গুরুতর জখম হয়। তাকে সাথে সাথে এ্যাম্বুলেন্স যোগে প্রথমে সাতক্ষীরা হাসপাতালে ও পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন বাদ এশা বুধহাটা পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মাওঃ আঃ ওহাব। নিষ্পাপ শিশু আফরার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • আশাশুনিতে মেম্বার কাপ ফাইনালে আনুলিয়া জয়ী

    আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে মেম্বার কাপ ২০২২ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ মেম্বার কাপ ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মনমুগ্ধকর এই খেলায় ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুলের সহযোগিতায় দরগাপুর স্পোর্টিং ক্লাব এর আয়োজনে ৮দলীয় নক-আউট টুর্নামেন্ট আয়োজন করা হয়। ফাইনালে তীব্র প্রতিদ্বদ্বিতা পূর্ণ খেলায় দরগাহপুর এবং আনুলিয়া ১-১ গোলে সমতা হলে ফলাফল নির্ধারিত হয় টাই ব্রেকারে। টাই ব্রেকারে আনুলিয়া জয় লাভ করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আনুলিয়া দলের নিজাম, ম্যান অফ দা টুর্নামেন্ট হন শেখ ফেরদৌস এবং ফেয়ার প্লেয়ার নির্বাচিত হন দিদার। খেলায় উপস্থিত ছিলেন বাঁকা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই রফিকুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, এ এস আই শফিউল্লাহ, মীর রেজাউল করিম, শেখ আব্দুল আহাদ ওয়ালীদ, শেখ মিরাজ উদ্দিন, শেখ আরিফুর রহমান, মোঃ মনজুর আলী, দরগাহপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ ও শত শত দর্শকবৃন্দ উপস্থিতি ছিলেন।

  • আশাশুনিতে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত যুবককে উদ্ধার

    আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত নামা এক যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ। গুরুত্বর জখমী সেই যুবককে আশাশুনি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। শুক্রবার দুপুরে আশাশুনি থানার এএসআই মোজাফফার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী ওয়ারেন্টের আসামী গ্রেফতার সহ মাদকদ্রব্য উদ্ধারে যায়। ফিরে আসার পথে নাকতাড়া গ্রামে রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় যুবককে দেখতে পায়। এসময় সেখানে কয়েকজন মহিলা দাড়িয়ে ছিল। তাদের কাছে কি হয়েছে ঘটনা জানতে তারা পুলিশকে জানায় অনেকক্ষন ধরে এই ছেলেটি এখানে পড়ে আছে। তার গায়ে মারপিট করার দাগ ও রয়েছে। সে কোনো রকম কথা বলতে পারছে না। অনেকক্ষন ধরে তার নাম ঠিকানা পরিচয় জানার জন্য চেষ্টা করলেও সে কথা বলতে না পারার কারনে পরিচয় জানতে পারেনি। পুলিশ তাকে উদ্ধার করে গ্রাম পুলিশের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
    এব্যাপারে আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম (পিপিএম) বলেন, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এই যুবককে এএসআই মোজাফফার হোসেন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সম্ভাবত নারীঘটিত কোনো কারণে বা তার কোনো শত্রু পক্ষ তাকে মারপিট করে রাস্তার ধারে মারা গেছে ভেবে ফেলে রেখে যায়। উদ্ধারকৃত যুবকের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি তবে তার পরিচয় খুজে বের করা সহ ঘটনা অনুসন্ধান করছে পুলিশ।

  • আশাশুনির কুঁন্দুড়িয়ায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন ব্যবস্থা জটিলতার শান্তিপূর্ণ সমাধান

    আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন ব্যবস্থা জটিলতার অবশেষে শান্তিপূর্ণ সমাধান হয়েছে। শনিবার সকালে কুঁন্দুড়িয়া গ্রামের পাখির মোড় নামক তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের লক্ষে ড্রেন কাটা উদ্বোধনের মাধ্যমে স্থানীয়দের বহু বছরের পানি নিষ্কাশন ব্যবস্থার শান্তি পূর্ণ সমাধান হয়।
    গ্রামবাসিদের সার্বিক ব্যবস্থাপনায় এসময় বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা মোকাররম হোসেন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, মোতালেব গাজী, খালেক সরদার, সঞ্জয় মন্ডল, জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় শতাধিক নারি-পুরুষ উপস্থিত ছিলেন। এসময় বহু বছরের প্রতিক্ষার পর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্মুক্ত হতে দেখে মিষ্টি বিতরন করতে দেখা গেছে।
    স্থানীয় মোতালেব গাজী ও খালেক সরদার জানান, সামান্য ১শত ফুট ড্রেন না থাকায় এলাকার মানুষকে বিগত কয়েক বছর বেশ ভোগান্তি পোহাতে হতো। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় একটু ভারী বৃষ্টি হলেই মসজিদের রাস্তাসহ মানুষের বসত বাড়ির উঠানে পানি উঠে যেত। ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু বলেন, জলাবদ্ধতা থেকে এ এলাকার মানুষকে রক্ষা করতে ড্রেন কাটা হয়ে গেলে যে কয়টি সিমেন্টের পাইপ প্রয়োজন আমি আমার ব্যক্তিগত অর্থায়নে সেটা দেব।

  • দেবহাটা প্রাথমিক বিদ্যালয়ের হেলে পড়া সীমানা প্রাচীরে ফাঁটল, দ্রুত সংস্কার দাবি!

    লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর হেলে পড়েছে দীর্ঘদিন। সেই সাথে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাঁটল। যে কোনো সময় সেটি ধ্বসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বছরের পর বছর সংস্কার না হওয়ায় দেয়াল ঘেঁষা মাঠের সাথে রাস্তা দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছেন পথচারী ও শিক্ষার্থীরা।
    সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদ থেকে কয়েকগজ দুরে অবস্থিত সদরের মডেল বিদ্যালয়। ১৯১৯ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। ইতোমধ্যে বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষায় শতবর্ষ পার করেছে। বর্তমানে বিদ্যালয়টিতে ২৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। যার বিপরীতে ১০ জন শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান করছেন। বিদ্যালয়টি লেখাপড়ার মানে এগিয়ে আছে বহুদিন ধরে। শিক্ষক ও কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত পরিবেশ তৈরী করা সম্ভব হয়েছে। কিন্তু এই বিদ্যালয়ের সামনে রয়েছে একটি সুবিশাল খেলার মাঠ। যেখানে উপজেলার প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পর্যায়ের খেলাধুলার আয়োজন করা হয়। মাঠের উত্তর পাশের শিশুদের নিরাপত্তা দিতে এবং স্কুল ভবনকে আলাদা রাখতে রয়েছে প্রাচীরের ব্যবস্থা। আর এই প্রাচীরের পাশ দিয়ে মাঠের রয়েছে সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা। তবে বিদ্যালয়ের গেইটের সাথে মিলিত প্রধান প্রাচীরটি দীর্ঘ ধরে মাঠের দিকে ঝুঁকে পড়ে মুল অংশ থেকে সরে এসেছে। এতে করে প্রাচীর ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে। এমনকি প্রাচীরের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ছোটবড় ফাঁটল। আর তাই ভেঙে পড়ার ভয়ে থাকেন শিক্ষার্থীদের অভিভাবকরা। বিষয়টি নিয়ে একাধীকবার প্রশাসনকে জানানো হলেও মেলেনি কোন সমাধান। এতে করে দুঃশ্চিন্তা বেড়েই চলেছে।
    এবিষয়ে অভিভাবক দিপঙ্কর কুমার দাস জানান, আমরা সন্তানদের স্কুলে লেখাপড়া শিখে ভালো মানুষ হয়ে দেশ সেবার জন্য। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি নিরাপদ পরিবেশ না থাকে তাহলে আমাদের চিন্তার শেষ থাকে না।
    আরেক অভিভাবক জয়দেব পাল জানান, দেবহাটার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দিয়েছে। বর্তমানে মুল প্রচীর হেলে গেছে। যে কোন সময় পড়ে যেয়ে দূর্ঘটনা ঘটতে পারে। আমরা দেশের বিভিন্ন স্থানে দেয়াল পড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুর খবর শুনতে পায়। না জানি এমন কোন খবর যেনো আমাদের স্কুলে না হয়। সেজন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
    দেবহাটার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল জানান, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।
    দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান জানান, বিষয়টি আমি জানি। আমি সহ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থাল পরিদর্শন করেছি। দ্রত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

  • যশোর-সাতক্ষীরা মহাসড়কের ঝাউডাঙ্গা বাজারের রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

    নিজস্ব প্রতিবেদক: ঠিকাদারের চরম অবহেলা অনিয়ম ও সড়ক ও জনপথ বিভাগের যথাযথ তদারকির অভাবে প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও যশোর-সাতক্ষীরা মহাসড়কের ঝাউডাঙ্গা বাজারের মাত্র দেড় কিলোমিটার প্রধান সড়কের সংস্কার কাজ শেষ না হওয়ার প্রতিবাদে এবং দ্রুত রাস্তায় চলাচলের উপযোগী করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের প্রধান সড়কের দেড় কিলোমিটার ও কলারোয়া উপজেলার ঠাকুরবাড়ি সংলগ্ন প্রধান সড়কে প্রায় আধা কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ১০ কোটিরও অধিক টাকার চুক্তিমূল্যে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে তৃপ্তি বিল্ডাস্ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে রাস্তার কাজে নিয়োজিত থাকা সকল শ্রমিকদের টাকা বকেয়া রেখে ও রাস্তার কাজ সম্পন্ন না করেই উক্ত ঠিকাদার পুরো টাকা তুলে নিয়ে উধাও হয়ে গেছে। ২০২২ সালের ৩ ফেব্রুয়ারী ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক উন্নয়নের কাজ শুরু করে। চলতি বছরের ঈদুল আজহার আগেই শেষ হওয়ার কথা থাকলেও, ঠিকাদারি প্রতিষ্ঠানটি ৫ মাস যাবত শুধু স্কেবিটর দিয়ে হাচড়া হাচড়ি আর সিডিউল অনুযায়ী রাস্তায় পানি দেয়ার কথা থাকলেও তেমনটা করা হচ্ছেনা বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে খবর ও নজর নেই সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের কোনো কর্মকর্তার। এদিকে বেশি বিপাকে পড়েছে সড়কের পাশের ব্যবসায়ী গুলো। যানবাহনে চাকায় পিষ্ট হয়ে পাথর গুলো উঠে যাওয়ায় চলাচলকারী গাড়ীর টায়ারের নিচে স্লিপ করে ছোট বড় পাথর মানুষের শরীরে ও দু’পাশের ব্যবসায়ীদের দোকান ঘরে ঢুকছে।
    এমনত অবস্থায় শনিবার (২৭শে আগস্ট) সকাল ১০ ঘটিকায় ঝাউডাঙ্গা বাজার কমিটি ও ব্যবসায়ীদে উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্নে উক্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরাসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনটি বাজার কমিটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সহ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বাজার কমিটি সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সহ সম্পাদক অলোক ঘোষ দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান,ও সদস্য মোকলেছুর রহমানসহ ব্যবসায়ীরা। এসময় বক্তারা বলেন, ‘দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করতে প্রায় ১ বছর হতে যাচ্ছে। এদিকে সংস্কার কাজও সম্পন্ন বন্ধ হয়ে আছে প্রায় দু’মাস। বৃষ্টি হলে এ রাস্তায় প্রচুর কাদা আর রৌদ্র উঠলে ধুলায় চলাচলের একদম অনুপযোগী হয়ে পড়ে। ফলে শ্বাসকষ্ট, ধুলা এলার্জি, চোখের সমস্যাসহ নানাবিধ সমস্যার মধ্যেদিয়ে দিনযাপন করছেন এলাকাবাসী। তাছাড়া ব্যবসা বাণিজ্য পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। নিয়ম অনুসারে সারাদিনে ৩-৪ বার রাস্তায় পানি দেওয়ার কথা থাকলেও এই ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার কাজ অসম্পন্ন রেখেই উধাও হয়ে গেছে। দিচ্ছেনা রাস্তায় পানি ফলে বাধ্য হয়ে রাস্তাটি অনতিবিলম্বে সংস্কার কাজ শেষ করার দাবি নিয়ে রাস্তায় দাড়িয়েছি। তাছাড়া শতশত শিশুরা স্কুলে যাতায়াত করে একমাত্র এই সড়ক দিয়ে। ফলে শিশুরা ঠান্ডা, কাশি, চোখের সমস্যাসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে। তাই অনতিবিলম্বে রাস্তার সংস্কার কাজ শেষ করার দাবিতে সংশ্লিষ্ট উদ্ধৃতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। তবে আগামী সাতদিনের মধ্যে কাজ শুরু করার আল্টিমেটাম দিয়ে বলেন, অন্যথায় নির্ধারিত সময়ের পর যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি দেয়ার হুমকি দেন তারা।’

  • পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা থানা ও পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্র অংশ হিসেবে বিভিন্ন বাধা অতিক্রম করে গদাইপুর ফুটবল খেলার মাঠে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার সকাল ১১ টায় পাইকগাছা পৌরসভা চত্বরে প্রশাসন অনুমতি দিলেও পরবর্তীতে জিরো পয়েন্টে, তারপর সরল বাজারে, সমাবেশ করার অনুমতি পরে সেখানে বিএনপি মঞ্চ তৈরি করার পরে সকালে প্রশাসন অনুমতি প্রত্যাহার করে গদাইপুর ইউনিয়ন ফুটবল খেলার মাঠে সমাবেশ করার অনুমতি দেয়। সকাল ১১ টায় তড়িঘড়ি করে মঞ্চ তৈরি করে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, আরশাফুল ইসলাম নান্নু, মোল্যা মফিজুল ইসলাম মফিজ জেলা যুবদলের সভাপতি শামিম কবির, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রুবায়েদ, জেলা ছাত্র দলের সভাপতি মান্নান মিত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক এড. আব্দুস সাত্তার, থানা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, সহ সভাপতি আসলাম পারভেজ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকী, জিয়াউদ্দিন নায়েব, মোস্তফা মোড়ল, কামাল আহমেদ সেলিম, থানা বিএনপির যুগ্ম সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, পাইকগাছা থানা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, সদস্য সচিব ইমরান সরদার, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম, কৃষক দলের থানা সভাপতি মেছের আলী, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ আহমেদ মানিক, থানা জাসাস দলের সভাপতি মুজিবুর রহমান, সম্পদক সাহেদ আলী বাবলা, থানা শ্রমিক দলের আহ্বায়ক সরদার ফারুক আহমেদ থানা ছাত্রদলের আহ্বায়ক দেবেন ঘোষ সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি/ সম্পাদক ও অঙ্গসংগঠনের সভাপতি সম্পাদক সহ বৃন্দ।

  • তালায় ৪ মাদকসেবী আটক

    বিশেষ প্রতিবেদক,তালা: তালায় মাদক বিরোধী অভিযানে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় এলাকা থেকে ৪ মাদক সেবীকে আটক করেছেন থানা পুলিশ
    শুক্রবার(২৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার পুলিশ জানতে পারেন উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় এলাকার একটি আখড়ায় কিছু মাদকসেবী মাদক সেবক করছেন। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তালা সদর ইউনিয়নের শিবপুর গ্রামের মির্জা নুরুল হক এর ছেলে উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান (৪৫), শাহাপুর গ্রামের বাসিন্দা ও সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ আলী(৪৩) বারইহাটি গ্রামের মৃত আফসার সরদার এর ছেলে সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সরদার কামরুল ইসলাম (৪২) ও শিবপুর গ্রামের বাসিন্দা যুবদল কর্মী ফজলু মিস্ত্রি (৪৮) সহ ৪ মাদক সেবীকে আটক করে থানায় নিয়ে যায়।
    তালা থানার অফিসার ইনচার্জ(ওসি)আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক সেবনের মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।