দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫১
আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন
সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।
কৃষক দলনেতা রোকনুজ্জামান- ছাত্রদলনেতা জাকিরের নেতৃত্বে সংখ্যালঘুদের পরিবারে...
সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
খুলনা-যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত- ৮
খুলনায় বাড়ছে ফুটবল উন্মাদনা
সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন
শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...
শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটা প্রাথমিক বিদ্যালয়ের হেলে পড়া সীমানা প্রাচীরে ফাঁটল, দ্রুত সংস্কার দাবি!

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৭, ২০২২
আগস্ট ২৭, ২০২২ ০ কমেন্ট 450 ভিউস

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর হেলে পড়েছে দীর্ঘদিন। সেই সাথে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাঁটল। যে কোনো সময় সেটি ধ্বসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বছরের পর বছর সংস্কার না হওয়ায় দেয়াল ঘেঁষা মাঠের সাথে রাস্তা দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছেন পথচারী ও শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদ থেকে কয়েকগজ দুরে অবস্থিত সদরের মডেল বিদ্যালয়। ১৯১৯ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। ইতোমধ্যে বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষায় শতবর্ষ পার করেছে। বর্তমানে বিদ্যালয়টিতে ২৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। যার বিপরীতে ১০ জন শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদান করছেন। বিদ্যালয়টি লেখাপড়ার মানে এগিয়ে আছে বহুদিন ধরে। শিক্ষক ও কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানের উপযুক্ত পরিবেশ তৈরী করা সম্ভব হয়েছে। কিন্তু এই বিদ্যালয়ের সামনে রয়েছে একটি সুবিশাল খেলার মাঠ। যেখানে উপজেলার প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন পর্যায়ের খেলাধুলার আয়োজন করা হয়। মাঠের উত্তর পাশের শিশুদের নিরাপত্তা দিতে এবং স্কুল ভবনকে আলাদা রাখতে রয়েছে প্রাচীরের ব্যবস্থা। আর এই প্রাচীরের পাশ দিয়ে মাঠের রয়েছে সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা। তবে বিদ্যালয়ের গেইটের সাথে মিলিত প্রধান প্রাচীরটি দীর্ঘ ধরে মাঠের দিকে ঝুঁকে পড়ে মুল অংশ থেকে সরে এসেছে। এতে করে প্রাচীর ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বিরাজ করছে। এমনকি প্রাচীরের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ছোটবড় ফাঁটল। আর তাই ভেঙে পড়ার ভয়ে থাকেন শিক্ষার্থীদের অভিভাবকরা। বিষয়টি নিয়ে একাধীকবার প্রশাসনকে জানানো হলেও মেলেনি কোন সমাধান। এতে করে দুঃশ্চিন্তা বেড়েই চলেছে।
এবিষয়ে অভিভাবক দিপঙ্কর কুমার দাস জানান, আমরা সন্তানদের স্কুলে লেখাপড়া শিখে ভালো মানুষ হয়ে দেশ সেবার জন্য। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি নিরাপদ পরিবেশ না থাকে তাহলে আমাদের চিন্তার শেষ থাকে না।
আরেক অভিভাবক জয়দেব পাল জানান, দেবহাটার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দিয়েছে। বর্তমানে মুল প্রচীর হেলে গেছে। যে কোন সময় পড়ে যেয়ে দূর্ঘটনা ঘটতে পারে। আমরা দেশের বিভিন্ন স্থানে দেয়াল পড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মৃত্যুর খবর শুনতে পায়। না জানি এমন কোন খবর যেনো আমাদের স্কুলে না হয়। সেজন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
দেবহাটার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল জানান, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।
দেবহাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান জানান, বিষয়টি আমি জানি। আমি সহ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থাল পরিদর্শন করেছি। দ্রত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যশোর-সাতক্ষীরা মহাসড়কের ঝাউডাঙ্গা বাজারের রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
পরবর্তী পোস্ট
আশাশুনির কুঁন্দুড়িয়ায় দীর্ঘদিনের পানি নিষ্কাশন ব্যবস্থা জটিলতার শান্তিপূর্ণ সমাধান

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...

মে ১৯, ২০২৬

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ

মে ১০, ২০২৬

দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা

মে ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting