Blog

  • ব্রহ্মরাজপুরে তথ্য অফিসের মহিলা সমাবেশ

    প্রেস বিজ্ঞপ্তি: মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে সোমবার বেলা ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে এ মহিলা সমাবেশ বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোহিনুর ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সাতক্ষীরা সদর, মোঃ আলাউদ্দীন, চেয়ারম্যান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ, গনেশ চন্দ্র মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক, সদর উপজেলা আওয়ামীলীগ, বাবু নিলিপ কুমার মল্লিক, সভাপতি, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগ। জেলা তথ্য অফিসের ঘোষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মহিলা সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারি তথ্য অফিসার, জনাব মোঃ রমজান আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ সেলের সদস্য মোঃ সাকিবুর রহমান, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান, ইউপি সচিব মোঃ আমিনুর রহমান, সহকারি শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় ব্রহ্মরাজপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, সাংবাদিকসহ আড়াই শতাধিক মহিলারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • ছাত্রলীগ নেতা দীপ এখন খলিষখালীর ত্রাস

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার খলিষখালিতে শিক্ষকের বাড়ীতে ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উপর ছাত্রলীগ নেতা ফারদিন এহছান দীপের নেতৃত্বে প্রকাশ্যে হামলা ও হুমকি ধামকি অব্যাহত রয়েছে। ছাত্রলীগের এই নেতার হুমকি ধামকিতে খলিষখালী ও মাগুরা ইউনিয়নের কয়েকটি এলাকায় স্ধাারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
    ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অব্যাহত ভাবে ত্রাসসৃষ্টির অভিযোগ উঠার পরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় চরমক্ষুদ্ধ খলিষখালী ইউনিয়নের সাধারন মানুষ। দীপের নেতৃত্বে বিএনপি ক্যাডার রাজু সরদার, বাবলা সরদার, সবুজ সরদার, পারভেজ, লিটন সরদার, কুদ্দুস, জাকির, আহাদ, আলামিন সরদার এখন বেপরোয়া হয়ে উঠেছে। এসব ক্যাডারদের ভয়ে জীবন নিয়ে শংকিত আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকসহ সাধারন মানুষ। ছাত্রলীগ নেতা দীপ এখন আতংকের নাম খলিষখালী ইউনিয়ন জুড়ে। এদিকে দীপের একতরফা হামলার পর পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে ওই এলাকায়।
    স্কুল শিক্ষক ইকবাল হোসেন জানান, তিনি ছাত্রলীগ নেতা দীপ বাহিনীর অব্যাহত হুমকির মুখে বাড়ী থাকতে পারছেন না। ২৮ আগষ্ট সকালে তার খলিষখালীর বাড়ীতে ও ব্যবসা প্রতিষ্ঠানে তাকে খোঁজ করে না পেয়ে পরিবারের সদস্যদের হত্যার হুমকি ধামকি দিয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান লুট করারও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের ফারদিন এহসান দীপের বিরুদ্ধে।
    খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের আরেক শিক্ষকের মাগুরার বাড়ীতে গিয়ে দীপের নেতৃত্বে বিএনপি’র রাজু, কুদ্দুস, সোহাগ সহ ২০/৩০ জন হুমকি ধামকি দিয়ে ত্রাস সৃষ্টি করছে কয়েক দিন ধরে। দীপ বাহিনীর অব্যাহত হুমকির ফলে বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ওই শিক্ষক। প্রতিদিন ওই শিক্ষকের বাড়ীতে গিয়ে খুঁজে বেড়াচ্ছে সন্ত্রাসীরা। এর ফলে ওই শিক্ষকের পরিবারের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। ২৮ আগষ্ট সকালে খলিষখালী বাজারে আওয়ামী লীগ কর্মী নাজমুল ও আজারুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী দীপসহ তার ক্যাডার বাহিনী। প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীদের হুমকির ঘটনায় পুলিশ দ্রুত ঘটনা স্থানে গেলে তারা সেখান থেকে সটকে পড়ে। এর আগে ২৭ আগষ্ট বিকেলে খলিষখালী ইউনিয়নের মোকছেদপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী বিশ্বনাথ দাশ (৪৫) ও টিকারামপুর গ্রামের এনামুল ইসলাম রানার (২৬) উপর হামলা করে ছাত্রলীগ নেতা দীপ বাহিনী।
    তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফারদিন এহসান দিপের নেতৃত্বে বিএনপি ক্যাডার রাজু সরদার, বাবলা সরদারসহ বিএনপি, যুবদল ক্যাডাররসহ চরমপন্থী ক্যাডাররা খলিষখালী ইউনিয়নে কাদিকাটি, দুধলিয়া, খলিষখালী হিন্দু অধ্যূষিত গ্রামগুলিয়ে ত্রাসসৃষ্টি করে। তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন জখমের হুমকি দিয়ে আসছিল দীর্ঘদিন ধরে। এমন অভিযোগ খলিষখালী ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের। ছাত্রলীগ নেতা দিপের সন্ত্রাসী কর্মকান্ডে খলিষখালী ইউনিয়নে সাধারন মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এলাকাবাসী জানায় ফারদিন এহসান দীপ দীর্ঘ দিন ধরে কাদিকাটি, দুধলিয়া ও খলিষখালী সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, খলিষখালীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। কেউ আইনের উর্দ্ধে নয়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
    প্রঙ্গত: গত ২৭ আগষ্ট খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন কে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ফারদিন এহসান দীপ প্রতিপক্ষ আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা ও হুমকি ধামকি দিয়ে আসছে। এর ওই ছাত্রলীগ নেতা খলিষখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রাথীর নৌকা প্রতিকের বিরুদ্ধে ওয়ার্কাস পার্টিও প্রাথীর পক্ষে অবস্থান নেয়। এমনকি ইউনিয়ন পরিষদে নৌকার পক্ষে কাজ করা আওয়ামী লীগ নেতাকর্মীদের এমনকি সংখ্যালঘু ভোটার ভয়ভিতি দেখানোসহ নানা ধরনের হুমকি ধামকির অভিয়োগ রয়েছে। এছাড়া বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার নির্বাচনী অফিসে হামলা করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সমীর দাসসহ ৫ আওয়ামী লীগ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। এঘটনায় ফারদিন এহসান দীপ তখন খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে বহিষ্কার হন। পরে বহিষ্কার আদেশ প্রত্যাহার না করে জেলা ছাত্রলীগ অনৈতিক সুবিধা নিয়ে তাকে তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব দেন। পদ পেয়ে দীপ বেপরোয়া ওঠে উঠেছে।

  • কুল্যায় গভীর রাতে বসত বাড়িতে চুরি

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যায় রাতের আধারে বসতবাড়িতে চুরি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে কুল্যার মোড় সংলগ্ন মৃত নছিরুদ্দিন সরদারের ছেলে রুস্তম সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে। জানাগেছে, রুস্তম সরদার ও তার পরিবার রাতে খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়লে সঙ্গবদ্ধ চোরের দল বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের আলমারির ড্রয়ার থাকা নগদ ৩০ হাজার টাকা, ১টি স্বর্ণের আংটি নিয়ে নেয়। চুরির শব্দে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেলে চোরের দল দ্রুত পালিয়ে যায়। পাড়া-মহল্লায় রাতের আঁধারে প্রতিনিয়ত এভাবে চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে চোরের আতঙ্ক বিরাজ করছে। রাতে পুলিশি টহল জোরদার থাকলেও চুরির ঘটনায় হতাশ হয়ে পড়েছে স্থানীয় সচেতন মহল। বিষয়টি জানতে পেরে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হাবিবুর রহমান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানাগেছে।

  • অতিরিক্ত এটর্ণি জেনারেলকে আদালতে হুমকির মামলায় ১০ আসামী গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক: ২০০২ সালের ৩০ আগষ্ট কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলার সাক্ষ্য গ্রহণের ৭ম দিনে সাক্ষ্য দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। আগামী ১৮ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে।
    সোমবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আদালতের কাঠগড়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ জন আসামী উপস্থিতি ছিলেন। এদিকে গত ২৯ জুন আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আসামী হাবিবুল ইসলাম হাবিব রাষ্ট্রপক্ষের এটর্ণি জেনারেল এস এম মুনির ও তার পরিবারের সদস্যদের এজলাসে প্রকাশ্যে জীবনননাশের হুমকির ঘটনায় জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফের দায়েরকৃত ২০৩৯ নং সাধারণ ডায়েরীর আলোকে সৃষ্ট ননএফআইআর ১৫৩/২২ নং মামলায় সাজাপ্রাপ্ত আসামী হাবিবুল ইসলাম হাবিব, আশরাফ হোসেন, আরিফুর রহমান রঞ্জু, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, তামিম আজাদ মেরিন, রকিব মোল্লা, আক্তারুল ইসলাম, মোঃ আব্দুল মজিদ ও হাসান আলীকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জিয়ারুল ইসলামের আদালতে সোমবার দুপুর একটায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
    জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ জানান, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় কারাগারে থাকা ৩৯ জন আসামীকে সোমবার সকাল ৯টায় জেলা কারাগার থেকে স্পেশাল টাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এ মামলার অপর নয়জন আসামী পলাতক রয়েছেনএ ৯টা ১০ মিনিটে এ মামলার কার্যক্রম শুরু হয়।
    আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু আহম্মেদ ও আমিনুল ইসলাম লাল্টু সাক্ষ্য দেন। দুপুর একটায় হাবিবসহ ১০ জনকে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করানো হয়। সেখানে তাদেরকে অতিরিক্ত এটর্ণি জেনারেল এসএম মুনিরকে গত ২৯ জুন এজলাসে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরীর তদন্ত শেষে সৃষ্ট ১৫৩/২২ নং ননএফআইআর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আদালত সূত্রে জানা গেছে, অধ্যাপক আবু আহম্মেদকে জেরা করার পর কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু কাঠগোড়ায় হাজির হলে সাক্ষ্য গ্রহণ শুরুতেই আসামীপক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল মজিদ এসটিসি ২০৭/১৫ ও এসটিসি২০৮/১৫ দুটি মামলার সাক্ষীর কার্যক্রম একসঙ্গে চালানোর ব্যাপারে আপত্তি জানান। নয়টি সাক্ষী চলাকালে আসামীপক্ষের আইনজীবীরা কোন কথা বলেননি, অথচ ১০ম সাক্ষী শুরুতেই একথা বলে মামলার বিচার কার্যক্রম দীর্ঘায়িত করার চেষ্টা হচ্ছে বলে আসামীপক্ষের আইনজীবীর কথার তীব্র প্রতিবাদ জানান জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ। একপর্যায়ে আমিনুল ইসলাম লাল্টুর জেরা শেষে সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় শিশু ও বয়স্কদের একসঙ্গে বিচার আইন বর্হিভুতসহ ১১টি আপত্তি তুলে ধরে তাকে মামলায় দায় হতে অব্যহতি দেওয়ার লিখিত আবেদন জানান। বিচারক বিশ্বনাথ মণ্ডল আবেদন গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে সংশ্লিষ্ট আইনজীবীদের অবহিত করেন।
    রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জিপি অ্যাড. শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল বারি, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. শহীদুল ইসলামস পিন্টু, অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. হাবিব ফেরদৌস শিমুল, অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান,প্রমুখ। অপরদিকে, আসামীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাড.শাহানারা আক্তার বকুল, অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, এ্যাড. এবিএম সেলিম প্রমুখ।
    প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন।
    সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন। এঘটনায় করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার মুখ্য ব্চিারিক হাকিম হুমায়ুন কবির। মুল মামলার তিনটি অংশের মধ্যে গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়। এ মামলায় কারান্তরীন থাকা অবস্থায় মাহাফুজুর রহমান সাবু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৫ জুলাই ও জাভিদ রায়হার লাকী গত ২৭ আগষ্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সোমবার এ নিয়ে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

  • জননেতা নুরুজ্জামানের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক ও সমবেদনা

    কলারোয়া ব্যুরো: যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জননেতা আলহাজ্ব নুরুজ্জামানের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। আলহাজ্ব নুরুজ্জামান কলারোয়া প্রেসক্লাবের আজীবন সদস্য মশিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানের ভগ্নিপতি। রোববার ভোরে তিনি চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ ও সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মাস্টার সাইফুল ইসলাম ও সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, তরিকুল ইসলাম, ফারুক হোসেন স্বপন, রাজু রায়হান প্রমুখ।

  • ঝুলে আছে মশিয়ার রহমানের বহিষ্কারাদেশ

    হাবিবুর রহমান: উপজেলা ব্যাপী ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ আছে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের বিরুদ্ধে। এ ছাড়াও জমি জবর দখল করা সহ নানা অপকর্ম করে জড়িত হয়ে পড়েছেন বলে অভিযোগ আছে।
    সম্প্রতি বিরোধী জমি দখল নিয়ে সংবাদের শিরোনাম হন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান। অপর দিকে ২০২০ সালের ১৭ আগস্ট তালা উপজেলার নলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরার সময় ঘেরে মাছ চুরির অভিযোগে নির্যাতনের শিকার নিজ এ ছেলে সেলিম নিকারীকে বাঁচাতে এসে নিহত হন লুৎফর নিকারী। নিহতের ছেলে সেলিম নিকারীর অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত হলে মশিয়ার রহমান তার বাবার বুকে লাখি মেরে খালে ফেলে দেন। এরপর গ্রামবাসীরা লুৎফর নিকারীকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠে গোটা তালা উপজেলা। ঘটনার পর মঙ্গলবার সকালে লাশ নিয়ে তালা সদরে বিক্ষোভ মিছিল করে মশিয়ার রহমানের ফাঁসির দাবিতে থানা ঘেরাও করে গ্রামবাসী। পুলিশ তোপের মুখে মশিয়ার রহমানকে গ্রেফতার করে ও ঘটনায় জড়িত তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রেকর্ড করে। মামলা বাদী হন নিহতের ছেলে সেলিম নিকারী। মশিয়ার রহমানের শাস্তির দাবিতে গত ১৯ আগষ্ট সাতক্ষীরা সদরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন গ্রামবাসীরা।
    এ ঘটনায় ওই রাতেই সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম যৌথ স্বাক্ষর যুক্ত একটি পত্রে তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার পূর্বক কৈফিত তলব করা হয়। পাঠকদের জ্ঞাতার্থে সাময়িক বহিষ্কারাদেশের হুবুহু তুলে ধরা হলো।
    “বিগত ০৮ ডিসেম্বর ২০১৯, তালা উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে উপজেলা আওয়ামী লীগের আংমিক কমিটি ঘোষিত হয়। ঘোষিত কমিটিতে আপনাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনিত করা হয়।
    আপনার বিরুদ্ধে এই মর্মে অভিযোগ পাওয়া গিয়াছে যে, আপনি সংগঠনের পদ পদবী ব্যবহার করে সমগ্র উপজেলাব্যাপী নিজস্ব সন্ত্রাসী বাহিনী গঠন সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হয়ে পড়েছেন। সম্প্রতি তালা উপজেলার জেয়ালা নলতা নামক গ্রামের নলবুনিয়া মৎস ঘেরে একজন কৃষি শ্রমিক হত্যায় আপনি জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। আপনার এহেন সন্ত্রাসী কর্মকান্ডে সংগঠনের ভাবমূর্তি প্রচন্ডভাবে ক্ষুন্ন হওয়ায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭(ক) ধারা সহ বিভিন্ন উপধারায় বর্ণিত মোতাবেক আপনাকে সংগঠনের ‘তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক’ পদ হইতে সাময়িক বহিষ্কার করা হলো।”
    “যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগ সমূহ গুরুতর, বিধায় চূড়ান্তভাবে আপনাকে কেন সংগঠন থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হবেনা তাহা অত্র পত্র প্রাপ্তির ২১ দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিত জবাব দাখি করার জন্য বলা হলো।’’
    ওই বহিষ্কারাদেশের বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাতনদীকে জানান, ‘সরদার মশিয়ার রহমান জবাব দাখিল করেছিলো। কিন্তু এরপর আর জেলা আওয়ামী লীগের সভা না হওয়ায় কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’
    বহিষ্কারাদেশের বিষয়ে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলা আওায়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান সাতনদীকে জানান, ‘আমাকে জবাব দিতে বলা হয়েছিলো, আমি জবাব দিয়েছি। কি সিদ্ধান্ত গ্রহণ করবে এটা জেলা আওয়ামী লীগের বিষয়। অন্যান্য অভিযোগের বিষয়ে তিনি জানান, সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা লুটতে একটি পক্ষ তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।’

  • কুশখালীতে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি: জেলা তথ্য অফিস, সাতক্ষীরা কর্তৃক রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন পরিষদে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি এপিএ খাতের জুলাই-সেপ্টেম্বর-২০২২ কোয়ার্টারের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল গফফার, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, কুশখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মহিলা সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারি তথ্য অফিসার মোঃ রমজান আলী, কুশখালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ তুহিন হোসেন, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আফরোজা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ১৭০ জন মহিলা অংশগ্রহণ করেন।

  • নবাগত পুলিশ সুপারকে জেলা ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

    প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার নবাগত জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। রবিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার’র কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের শেখ জাহিদ হাসান, মো. জাকির হোসেন, পৌর ছাত্রলীগের শেখ সালেহীন শীতল, মুজাহিদুর রহমান অন্ত, আবু হুরাইরা প্রিন্সসহ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • শিক্ষা উপসচিবের বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্ককারসহ মূল্যবান জিনিসপত্র খোয়া

    সংবাদদাতা: শিক্ষা উপসচিব আনম তরিকুল ইসলামের সাতক্ষীরার বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। শনিবার দিবাগত রাত আনমানিক ২টার সময় বাড়িতে এই দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটে।
    শিক্ষা উপসচিব আ.ন.ম তরিকুল ইসলাম জানান, আমার স্ত্রী সাতক্ষীরার ভালুকা চাঁদপুর কলেজের প্রভাষক। আমার ছোট ছেলে আয়ান গুরুতর অসুস্থ থাকায় বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্ত্রীসহ আমরা অবস্থান করছি। তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে বাড়িতে স্ত্রীর হাতের ২টি চুড়ি, গলার ৫টি চেইন, কানের দুল এক জোড়া ও ৪টি আংটি চোরেরা নিয়ে গেছে। এছাড়া আর কি কি নিয়ে গেছে তা এখুনি বলা যাচ্ছেনা। আমার স্ত্রী বাড়িতে যাওয়ার পর জানা যাবে। বাড়িতে কেউ না থাকার সুযোগে এই চুরি সংঘটিত হয়েছে।
    তরিকুল ইসলামের বাবা সাবেক প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জানান, চোরেরা রাতের কোন এক সময় বাড়ির ২/৩ টি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা এসময় বাড়ির বিভিন্ন জিনিস পত্র তছনছ করে স্বর্ণালংকাসহ বিভিন্ন মূল্যবান জিনিস পত্র নিয়ে গেছে।
    সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোরদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ইতিমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে।

  • শহরের রাজার বাগানে প্লাস্টিক দূষণ রোধ ও ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

    নিজস্ব প্রতিবেদক: ‘সবাই মিলে শপথ গড়ি, প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় প্লাস্টিক দূষণ রোধ ও ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
    রবিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান ঋষিপাড়ায় বেসরকারি সংস্থা বারসিকের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং আশার আলো কিশোরী টিমের উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা
    মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম। এসময় শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এবং আশার আলো কিশোরী টিমের সদস্যরা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামকে সঙ্গে নিয়ে ঋষিপাড়ার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকের জিনিসপত্র ও এডিস মশার বংশবিস্তারে সহায়ক বর্জ্যসমূহ অপসারণ করা হয়।
    এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বারসিকের পরিচালক পাভেল পার্থ, সহকারী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য সাইফুল্লাহ আল মামুন, ফারহানা আক্তার, আশার আলো কিশোরী টিমের সভাপতি শিখা দাস, সদস্য অনামিকা, শান্তা, মনিকা, সূচনা প্রমুখ।
    এসময় অংশগ্রহণকারীরা এলাকায় একটি ডাস্টবিন স্থাপনের দাবি জানান।