Blog

  • শ্যামনগরে আর,ও মেশিনের পানি পরীক্ষার দাবি

    শ্যামনগর সংবাদদাতা: পানির সংকট যেন উপকূল অঞ্চলের নিত্যসঙ্গী। পুকুর, পন্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ), বৃষ্টির পানি, বোতলজাত পানির পর বর্তমানে উপকূলের মানুষ আরও মেশিনের পানি কিনে পান করছেন। কিন্তু দিনে দিনে অনেক এলাকার আরও মেশিনের (রিভার্স অসমোসিস) পানিতে খুব বিকট রাসায়নিকের গন্ধ পাওয়া যাচ্ছে। কখনো কখনো পানির স্বাদ বদলে যায়। এই পানি পান করে অনেকে পেটের পীড়া, বদহজম এবং নানা অসুখে ভুগছে। পানি বিক্রেতার জিজ্ঞেস করলে তারা জানায়, হয়তো কিছু ক্যামিকেল (রাসায়নিক) বেশি পড়েছে। দীর্ঘদিন ধরে বিক্রি হতে থাকা এইসব আরও মেশিনের পানি নিয়মিত পরীক্ষা ও মনিটরিং করার কোনো কার্যকর ব্যবস্থা চালু হয়নি। আরও মেশিনের পানি পানযোগ্য ও নিরাপদ কীনা তা দ্রুত পরীক্ষা করার জোর দাবি জানিয়েছে এসএসটি, সিডিও এবং শ্যামনগর উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটি। মঙ্গলবার (৩০ আগস্ট) শ্যামনগর উপজেলা চত্বরে যুব সংগঠনের প্রতিনিধি, কৃষক, জেলে, বনজীবী, মুন্ডা প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী এবং উন্নয়নকর্মীরা এক মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান। মানববন্ধনে বক্তারা অবিলম্বে শ্যামনগরের সকল আর,ও মেশিনের পানি পরীক্ষা করে সেখানে কি কি রাসায়নিক আছে তার রিপোর্ট জনসম্মুখে প্রচারের দাবি জানান। প্রতিটি আরও মেশিনের পানি নিয়মিত পরীক্ষা এবং তা জনস্বাস্থ্যের জন্য কতোটা নিরাপদ সেই ব্যবস্থা দ্রুত গ্রহণের দাবিও জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন,কৃষক নেতা নজরুল ইসলাম, উন্নয়ন কর্মী পিযুষ বাবুলিয়া পিন্টু,সিডিও ইয়ুথ টিমের হাফিজুর রহমান, এসএসটির রাইসুল ইসলাম সহ স্বেচ্ছাসেবী বৃন্দ।

  • শ্যামনগরে বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

    শ্যামনগর সংবাদদাতা: “শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে শ্যামনগরে বিশ্ব সমাজকর্ম দিবস-২০২২ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসাইন মাছুম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, কৃষি কর্মকর্তা মোঃ এনামুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে উপজেলা সমাজ সেবা কর্যালয় কর্তৃক ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,স্টোকে প্যারালইস,জন্মগত হৃদরোগ,থেলাসিমিয়া রোগিদের মাঝে অনুদানের চেক বিতারণ করা হয়। অনুষ্ঠিত টি সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুল জামান।

  • একজন স্বপণের ‘আধুনিক সাতক্ষীরা গড়ার স্বপ্ন’

    বসন্তপুর নৌ-বন্দর নিয়ে আলোচনা করতে খুলনায় শেখ হেলাল এমপির বাসায় আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ও এজাজ আহমেদ স্বপন
    সেঞ্চুরি একাডেমীর শাক-সব্জী বিতরণ
    সেঞ্চুরি একাডেমীর বৃক্ষরোপন অভিযান
    ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সদ্স্যদের নিয়ে বঙ্গবন্ধুর মাজারে এজাজ আহমেদ স্বপন
    ঢাকা-সাতক্ষীরা-ভোমরা টু কোলকাতা বাস সার্ভিস চালুর আবেদন নিয়ে বিআরটিসির খুলনা বাস ডিপোয় এজাজ আহমেদ স্বপন

    আহাদুর রহমান জনি: ছাত্র জীবন থেকেই আধুনিক সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখতেন। পরিবারের রাজনৈতিক যোগসূততা থেকে শুরু হয় পথচলা। সেই থেকে এখনও থামেনি তার আধুনিক সাতক্ষীরা গড়ার জন্য ছুটে চলা। আধুনিক সাতক্ষীরা গড়তে কখনো পিছপা হননি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন।
    সম্প্রতি কোভিড-১৯ পরিস্থিতিতে করোনার করাল গ্রাসে যখন নিম্ন বিত্ত পরিবারগুলো চরম দৈন্যতায় ভুগছিলো তখনই তিনি সেঞ্চুরি একাডেমীর মাধ্যমে তাদের দিকে হাত বাড়িয়ে দেন। শহর জুড়ে হাজারেরও অধিক পরিবারের মাঝে সবজি বিতরন করা হয়। প্রায় তিনমাস ব্যাপী চলা কার্যক্রমে প্রতিদিন আড়াই থেকে তিনটন সবজি বিতরণ করা হয়। যার মোট পরিমান তিনশ টনেওর বেশি। এটা শুধু নির্ধারিত কেন্দ্র থেকে বিরতন হয়নি। পৌছে দিয়েছেন বাড়ি বাড়ি। এরই মধ্যে আম্ফানের আঘাতে জেলা ব্যাপী ক্ষতিগ্রস্থ হয়। তখন টিন বিতরণ ও জেলাব্যাপী বৃক্ষরোপন অভিযান পরিচালনা করেন। বিভিন্ন দলীয় অনুষ্ঠানে গাছের চারা বিতরন করেন তিনি। শহরের পথচারীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও পৌর এলাকার ৪৬টি মসজিদে বিনামূল্যে পানি সরবরাহ কার্যক্রম চলমান আছে।
    জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পাওয়ার পর নিজ পদের যথার্থই মূল্যায়ন করেছেন তিনি। বার বার ছুটেছেন দপ্তর থেকে দপ্তরে জেলার শিল্প ও বাণিজ্যের প্রবৃদ্ধি ও প্রসারে। যার ফলে বসন্তপুর নৌ-বন্দর পুনরায় চালুর অনুমোদন হয়েছে। সাতক্ষীরা জেলার অর্থনৈতিক অঞ্চলের জায়গা নির্ধারণের নির্দেশনাও এসেছে।
    বাবা লাবসা ইউনিয় আওয়ামী লীগের সভাপতি(আমৃত্যু) ও বাংলাদেশ আওয়ামী লীগের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পুরষ্কার প্রাপ্ত নেতা শেক রওশন আহমেদ, বড় ভাই

    ডা. শেখ রশিদ আলী ছিলেন জাতীয় শ্রমিক লগি সাতক্ষীরার সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক, অপর বড়ভাই শেখ ফারুক আহমাদ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। রাজনৈতিক পরিবারে বাবার হাতে ধরেই রাজনীতিতে হাতেখড়ি শেখ এজাজ আহমেদ স্বপনের। ১৯৮৬ নৌকা প্রতীকের প্রার্থী মরহুম মমতাজ উদ্দীনের নির্বাচনী পোস্টার সাটানোর মধ্যদিয়ে রাজপথের রাজনীতিতে সক্রিয় হন। এর তিনবছর পর ৮৯’সালে বাংলাদেশ ছাত্রলীগের সিটি কলেজ শাখার সহ-সভাপতি নির্বাচিত হন। ৯১’তে সদর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। ৯২/৯৩ সালে ছাত্রলীগ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক, ৯৪/৯৫সালে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, ৯৬-৯৮সালে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদ সদস্য, ২০০০এ জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, ২০০১-০২এ জেলা ছাত্রলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালন করেন তিনি। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়কের দায়িত্ব পালন করা কালীন তিনিই প্রথম এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের নিয়ে পিতৃভূমি টুঙ্গিপাড়া সফর করেন। এছাড়াও এসোসিয়েশনের ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, সুপেয় পানির ব্যবস্থা করা, ভোমরা স্থলবন্দরকে পূর্নাঙ্গ স্থলবন্দরে বাস্তবায়নে বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরণ, পূর্নাঙ্গ কাস্টমস্ হাউজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের অর্থ, বাণিজ্য মন্ত্রণালয়য়ে চিঠি ও এনবিআরে যোগাযোগ করেছেন।
    সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পাওয়ার পর কাজ করছেন সাতক্ষীরা জেলায় অর্থনৈতিক অঞ্চল গঠন, বসন্তপুর নৌ-বন্দর চালুর জন্য কাজ করা। যার ফলে ইতোমধ্যেই বসন্তপুর নৌ-বন্দর অনুমোদিত হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে ভোমরা স্থলবন্দরে কাস্টমস্ হাউজ চালুসহ পূর্নঙ্গ বন্দরে রূপান্তরিত হবে। অন্য দিকে সাতক্ষীরা জেলায় অর্থনৈতিক অঞ্চলের জায়গা নির্ধারনের অনুমোদন হয়েছে।
    কথা হলে এজাজ আহমেদ স্বপন জানান, সাতক্ষীরার আধুনিক রূপলাভে কাজ করে যেতে চান তিনি। তিনি বিনা স্বার্থে কাজ করে যাচ্ছেন। তাই সুযোগ পেলে সাতক্ষীরার উন্নয়নে আরও বেশি কাজ করার প্রত্যয় তিনি ব্যক্ত করেন।

  • সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কলারোয়া থানা পরিদর্শন

    ইমরান সরদার,কলারোয়া থেকে: সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আজ জেলার কলারোয়া থানা কার্যালয় পরিদর্শন করেন। ২৯ আগষ্ট বেলা ১টার দিকে তিনি কলারোয়ায় এসে পৌছালে সেখানকার থানা কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন মৃধা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনারের মাধ্যমে তাকে ছালাম প্রদান করা হয়। এ সময় থানার সকল পুলিশ অফিসার এবং কনস্টেবলগণ উপস্থিত ছিলেন।
    কলারোয়া থানা সুত্রে জানা গেছে, পুলিশ সুপার মহোদয় কলারোয়া থানা কম্পাউন্ড, ব্যারাক, অফিস পরিদর্শন এবং থানার গুরুত্বপূর্ন রেজিস্টার সমূহ পর্যালোচনা করেন। এছাড়াও পুলিশ সুপার থানার সকল অফিসার ও ফোর্সের সহিত পরিচিত হন এবং মতবিনিময় করেন।
    পরিদর্শনকালীন সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপস এ্যান্ড ক্রাইম)জনাব কনক কুমার দাস এবং সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান ।
    মতবিনিময়কালীন তিনি পুলিশ অফিসার এবং কনস্টেবলদের স্মরণ করে দিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বহাল থাকবে, যদি কোন পুলিশ সদস্য মাদকের সাথে কোনভাবে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারী দেন। এছাড়াও তিনি আরও বলেন, পুলিশ জনগনের সেবক তাই জনগনের সাথে ভাল ব্যবহার করতে হবে। একই সাথে তিনি বলেন, সাতক্ষীরা জেলার সকল পুলিশ সদস্য আমার সহকর্মী। তিনি টিম ওয়ার্ক কাজ করার মাধ্যমে সাতক্ষীরা জেলার আইন শৃংঙ্খলা সমুন্নত রাখার জন্য সকলকে নির্দেশ প্রদান করেন।
    সকলের সু-স্বাস্থ্য কামনা করে মতবিনিময় শেষে বিকাল ৩টার দিকে পুলিশ সুপার মহোদয় নিজ অফিস কার্যালয় সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা দেন।

  • তালা উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

    বিশেষ প্রতিবেদক: তেল, গ্যাস, খাদ্যদ্রব্যসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী ও স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির দাবিতে তালায় বিক্ষোভ সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার(২৯শে আগস্ট) বিকালে তালা উপজেলা বিএনপির আয়োজনে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সামাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাতক্ষীরা আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ।
    উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর সহধর্মিণী এ্যাডঃ শাহানারা পারভিন বকুল,সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তারিক, সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি মোঃ আলাউদ্দীন ।
    এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ জিল্লুর রহমান, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর কন্যা কানিতা ইয়ালাম লামা, জেলা বিএনপির সদস্য কাউন্সিলর আয়নুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবুল হাসান হাদী, জেলা বিএনপির সদস্য এ্যাডঃ তুজাম্মেল হোসেন তুজাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খালিদ হাসান, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন, তালা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, আবুল কালাম আযাদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,জেলা মহিলা দলের আহবায়ক ফরিদা আক্তার বিউটি, কলারোয়া উপজেলা বিএনপির আহবায়ক আঃ রাজ্জাক, কলারোয়া উপজেলা যুবদলের আহবায়ক আঃ আলীম সবুজ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • তালায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    নজরুল ইসলাম, তালা থেকে: তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস।
    অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রহুল কুদ্দুস, তালা থানার অফিসার ইনচার্জ(ওসি)আবু জিহাদ ফখরুল আলম খান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায়সহ বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
    এসময় তালা ও পাটকেলঘাটার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোকপাত করা সহ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে প্রত্যেকটি পূজো মন্ডপে সিসি ফুটেজের আওতায় আনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) আওতায় এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স ম কাইয়ুম, ব্র্যাক এর জেলা ব্যবস্থাপক মোঃ হুমায়ন কবির, ব্র্যাক কর্মকর্তা জাহিদা খাতুন ও ইউপি সদস্যবৃন্দ।
    সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সবার আগে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন নারীবান্ধব ও যৌন হয়রানি মুক্ত করতে হবে। স্বল্পশিক্ষিত ও শিক্ষা থেকে ঝরে পড়ার পর মেয়েরা যেন বেশি করে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এর আওতায় আসতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। সর্বোপরি আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্য বিবাহ প্রতিরোধে উদ্যোগ নিতে হবে।

  • স্ত্রীর নিক্ষেপ করা গরম তেলে দগ্ধ হয়ে চিরনিদ্রায় শায়িত স্বামী আফজাল

    বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে গাজীপুর গ্রামের ছেলে স্ত্রীর ছুড়ে দেওয়া গরম তেলে দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ৭২ঘন্টা মৃত্যু সাথে যুদ্ধ করে মৃত্যুর কোলে ঢোলে পড়ে আফজাল নামের এক যুবক। গত ২৪ আগষ্ট ঢাকা নবীনগর একটি ভাড়া বাসায় গভীর রাতে স্ত্রী কর্তৃক এ ঘটনা ঘটে। ঘটনার ৭২ঘন্টা পার হলেও আশুলিয়া থানা পুলিশ ঘাতক স্ত্রীকে গ্রেফতার করতে পারিনি বলে ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ। এদিকে দীর্ঘ ২০বছর পর নিজ জন্ম ভূমি গাজীপুর গ্রামে ফিরে আসে আফজালের লাশ। তার মৃত্যুর খবর শুনে গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের শত শত মানুষ ওই দিন সকাল হতে গভীর রাত পর্যন্ত তার বাড়ীতে ভিড় জমায়। সরেজমীন ও তথ্য অনুসন্ধানে জানাগেছে গাজীপুর গ্রামের হত দরিদ্র পিতা মুন্সি অজিয়ার রহমানের ছেলে আফজাল হোসেন। আনুঃ ২০বছর পূর্বে ঢাকা নবীনগর আশুলিয়া থানায় একটি গার্মেন্টেসে চাকুরী করতেন। এর মধ্যে বরিশাল জেলার কলাপাড়া গ্রামের আনছার সরদারের মেয়ে শিউলী খাতুন (২০)’র সাথে আফজাল ভালবাসার সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের বিয়ের ৫বছরের মধ্যে শিউলী খাতুন পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো এর অংশ হিসাবে ২৪ আগষ্ট প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। স্ত্রীর পূর্ব পরিকল্পনা অনুযায়ী নাম না জানা কথিত প্রেমিকের যোগ সাজসে ওই দিন গভীর রাতে তার স্বামীর শরীরের এক পাশ দিয়ে গরম তেল ঢেলে দেয়। দেওয়ার পর বিকট শব্দে আফজার চিৎকার দিলে পার্শ্ববর্তি ভাড়াটিয়ারা এসে দ্রুত বার্ন ইউনিট হাসপাতালে আইসিইউতে ভর্তি করে। ২৬ আগষ্ট রাত ১টার দিকে স্বামী আফজাল মৃত্যুর কোলে ঢোলে পড়ে। ময়না তদন্ত শেষে তাকে ঢাকা থেকে নিজ গ্রামে এনে রবিবার রাত ১১টার দিকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক স্ত্রী শিউলীকে আশুলিয়া থানা পুলিশ আটক করতে পারিনি বলে আফজালের পরিবার জানিয়েছে।

  • আশাশুনির দরগাহপুর কলেজিয়েট স্কুলে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সংক্রান্ত সচেতনতা মূলক বিশেষ ক্লাস

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর কলেজিয়েট স্কুল ও খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সংক্রান্ত সচেতনতা মূলক বিশেষ ক্লাস। পরিচালনা করেছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম। এ সময় তিনি পৃথক পৃথক ক্লাস ও আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, সাহস এবং বিশ্বাসের ঘাটতির কারনে শিক্ষার্থীরা প্রত্যাশিত রেজাল্ট করতে ব্যর্থ হচ্ছে। ভালো কিছু করতে পারার অদম্য বিশ্বাস আর সাথে চেষ্টা ও পরিশ্রম করতে পারলে ভাল কিছু করা সম্ভব। বিশ্বাস, সাহস ও চেষ্টা না থাকলে মেধা বিকাশে বিঘ্ন ঘটে। মানুষ মাত্রই কৌতুহলি, কোন কিছু নিষেধ করলে আমরা সেটাই করতে বা জানতে আগ্রহী হই। আমাদেরকে খারাপ কৌতুহল ও আগ্রহ দমন করতে হবে। এসময় তিনি বাল্য বিবাহের অভিশাপ থেকে দুরে থাকার আহ্বান জানান। সর্বশেষ তিনি যে কোন বিষয়ে থানার সহযোগিতার প্রয়োজন হলে তিনি সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সোমবার বেলা ১২টায় প্রথমে দরগাহপুর কলেজিয়েট স্কুল ও পরে খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ে এ বিশেষ ক্লাস ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গৌরপদ মন্ডল ও প্রধান শিক্ষক চিত্তরঞ্জন মন্ডল। পৃথক পৃথক ক্লাস ও আলোচনা সভায় দরগাহপুর কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আসাদুজ্জামান মুকুলের পরিচালনায় অভিভাবক সদস্য মেহেদী হাসান সরদার, শাহিনুর রহমান, শেখ তারুন, হাফেজ আসলাম, সহকারী প্রধান শিক্ষক এইচ এম আলাউদ্দীন, শেখ আশিকুর রহমান, গোপাল চন্দ্র সরদার, কার্তিক চন্দ্র ঢালী, মহাসিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

  • খেশরায় বাড়িঘর ভাংচুরের অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

    নিজস্ব প্রতিবেদক: তালা উপজেলার খেশরা ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন স্থাপনা ভাংচুরের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মেম্বারের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ তিনি বাড়ি না থাকার সুযোগ নিয়ে তাকে না জানিয়ে মেম্বার ইন্দ্রজিৎ বৈরাগী তার বাড়িঘর ভাংচুর করেছে।
    খেশরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজাপুরের দক্ষিণপাড়ার গোসাই বৈরাগীর দখলীয় জমির পার্শ্ব থেকে তাকে না জানিয়ে গত শুক্রবার বিকালে ভাংচুর করে মেম্বার ইন্দ্রজিৎ বৈরাগী। এসময় তিনি বাড়ি ছিলেন না। গোসাই বাড়ি না থাকার সুযোগে গোয়লঘর ভাংচুরে ইন্দ্রজিৎ মেম্বারের সাথে অংশ নেয় সামছু মেম্বার ও গ্রাম পুলিশ সদস্যরা। গোসাই’র ঘর ভাংচুর করে সেখান থেকে একটি পথ বের করে মেম্বারা। গোসাই বৈরাগী জানান, আমার গোয়াল ঘর ভাংচুরের পর আমি মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন এখানে খাস জায়গা আছে। তাই সেখান দিয়ে পথ বের করা হয়েছে। প্রকৃতপক্ষে পুরো পথটিই আমার জমি থেকে কৌশলে নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী জায়গায় খাস জমি আছে। সেখান থেকে পথ বের না করে আমাকে দূর্বল পেয়ে আমার জমিকেই তারা পথের জন্য বেছে নেয়।
    এসব অভিযোগের বিষয়ে তালার খেশরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ইন্দ্রজিৎ বৈরাগী জানান, স্থানীয় ৮-১০টি পরিবারের যাতায়তের পথ ছিলোনা। তাই চেয়ারম্যান ও মেম্বারদের সাথে পৃথক ৪টি বৈঠকে বসা হয়। সেখানে গোসাই বৈরাগির জমির পাশ থেকে পথ বের করার সিদ্ধান্ত হয়। কারণ ওই স্থানে কিছু খাস জমি আছে। গোসাই বৈরাগিকে জানানো হয়েছিলো কিন্তু সে উপস্থিত ছিলোনা। খাস জমির ওপর পথ তৈরিতে ভূমি অফিসের সহায়তা নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।