Blog

  • উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানালেন শেখ জালাল

    বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনিতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ বি এম মোস্তাকিমকে ফুলেল শুভেচ্ছা জানালেন উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক শেখ সাজিদুল ইসলাম জালাল। মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। শুভেচ্ছা বিনিময় কালে এবিএম মোস্তাাকিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের কারণে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। সকল ভেদাভেদ ভুলে তিনি আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকা প্রতীকে বিজয় করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • তালা প্রেসক্লাব সভাপতির জমজ দুই নাতির ৭ম জন্মদিন পালন

    বিশেষ প্রতিবেদক, তালা: তালা প্রেসক্লাবের সভাপতি,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলামের জমজ দুই নাতি মুহা: ঈমাম হাসান ও মুহা:ঈমাম হুসাইনের ৭ম জন্মদিন পালন উপলক্ষ্যে কোরআনখানী, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    ২০১৫ সালের ৩০ আগস্ট সাংবাদিক এস এম নজরুল ইসলামের একমাত্র কন্যা নিগার সুলতানা নিপার দুইটি জমজ পুত্র সন্তান জন্মলাভ করে। জন্মদিন পালনে মঙ্গলবার সকাল থেকে রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসার পড়ুয়া হাফেজ ছাত্ররা পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন। যোহর নামজবাদ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি,তালা উপজেলা জাতীয়পার্টির সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এড. জলিল আহমেদ, সাবেক শিক্ষক সৈয়দ মমিনুল ইসলাম এহিয়া, তালা রিপোটার্স ক্লাবের সভাপতি তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও তালা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, তালা উপজেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাইয়ূম ইসলাম ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, উপজেলা সৈনিক পার্টির সভাপতি মো: রফিকুল ইসলাম খাঁ,তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান,শিক্ষক মো: আইয়ুব আলী খাঁ,শিক্ষক এসএম কলিম উদ্দীন, স্বাস্থ্য সহকারী এসএম কামরুল ইসলাম, যমুনা টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস এম আকরামুল ইসলাম, ইউপি সদস্য সরদার ইয়াছিন সরদার, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ইকবাল হোসেন, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম দপ্তর সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু,মানবাধিকার কর্মী ডা: এনামুল ইসলাম বিপ্লব,তালা উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো: ইউনুচ আলী সরদার, ইঞ্জি: লিটন হোসেন, তালা প্রেসক্লাবের সি. কার্যকারী সদস্য বিএম বাবলুর রহমান, কার্যকরী সদস্য সোহাগ হুসাইন, বি এম বোরহান উদ্দীন, মো: ফয়সাল আহমেদ, লিটন হুসাইন, কাজী জীবন বারী, শেখ তপুসহ এলাকার শতশত গনমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্খীগণ । দোয়া অনুষ্ঠানে মুহা: ঈমাম হাসান ও মুহা:ঈমাম হুসাইনের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহা: জালাল উদ্দীন।

  • পুইজালা স্কুলের শিক্ষকদের হত্যার চেষ্টা, দা হাতুড়ি উদ্ধার

    সংবাদদাতা: আশাশুনি উপজেলার পুইজালা ভুবোন মোহন, রাধা বল্লভ মাধ্যমিক বিদ্যালয়ে হত্যার উদ্দেশ্যে শিক্ষকদের তাড়িয়ে স্কুলের ভিতরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে খবর পেয়ে পুলিশ আক্রমনকারীদের বাড়ি থেকে আক্রমনে ব্যবহৃত দু’টি দা ও হাতুড়ি উদ্ধার করেছে। স্কুলের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র মন্ডল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    লিখিত অভিযোগ ও প্রধান শিক্ষক জানান, বিবাদী একই গ্রামের বেলায়েত মোড়লের ছেলে জুলফিকার আলী, মুত দেছের আলীর স্ত্রী লায়লী বেগম স্কুলের পাশেই বসবাস করে। তারা খুবই হিংস্র ও দুর্দান্ত প্রকৃতির। তাদের বহু ছাগল ও রাজ হাঁস স্কুলের ঘেরাবেড়া ভেঙ্গে গাছগাছালি খেয়ে থাকে। শিক্ষকরা নিষেধ করলে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মান সম্মান হানি করে থাকে। ৩ মাস পূর্বে ছাগল তাড়ানো কারনে আধলা ইট নিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের মারতে ৩য় তলায় শ্রেণি কক্ষে উঠেছিল। অনেক চেষ্টা করে শিক্ষকরা তাকে নিবৃত করেন। গত ৭/৮ দিন পূর্বে প্রধান শিক্ষকের অজ্ঞাতে ও স্কুলে ছুৃটি থাকার সুযোগে স্কুলের সীমানার কিছু জমি দখলে নিয়ে ঘেরাবেড়া দেয়। প্রধান শিক্ষক তাদেরকে ঘেরা তুলে নিতে বললে মাপামাপি করে ঘেরা তুলবে বলে জানায়। কিন্তু পরবর্তীতে নানা তালবাহনা করতে থাকলে সরকারি সম্পদ রক্ষার্থে প্রধান শিক্ষক ৩০ আগষ্ট ঘেরা তুলে ফেলেন। এসময় বিবাদীরা দা, হাতুল ও লাঠিশোটা নিয়ে প্রধান শিক্ষকসহ শিক্ষকদের খুন জখম করার উদ্দেশ্যে ধাওয়া করে। এবং ধর্মীয় শিক্ষক আবু মুছার হাত ধরে দা দিয়ে হাত কেটে নিতে হুমকী দেয়। শিক্ষকদের যেখানে পাবে খুন জখম করবে বলে হুমকী দিতে থাকলে প্রধান শিক্ষক ৯৯৯ নম্বরে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছলে আক্রমনকারীরা পালিয়ে যায়। এসময় পুলিশ বিবাদীদের বাড়ি হতে আক্রমনে ব্যবহৃত ২টি দা ও লোহার হাতুড়ি উদ্ধার করেন। স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

  • দেবহাটায় ওয়ারেন্টভূক্ত ১ মহিলাসহ ৩ আসামী গ্রেফতার

    স্টাফ রিপোর্টার, দেবহাটা: দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ১ মহিলাসহ ৩ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ৩০/০৮/২০২২ তারিখ, দেবহাটা থানার নওয়াপাড়া ও খাসপাড়া এলাকা থেকে এসআই (নিঃ) মাহাবুবর রহমান, এএসআই(নিঃ)/৫৬ শামীম হোসেন, এএসআই আঃ রহিম গাজী সংঙ্গীয় ফোর্সসহ জিআর-৭৩/২১ এর আসামী ১। ফরিদ উদ্দীন (৪৫), পিতা- মৃত আঃ রউফ, সাং- নওয়াপাড়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা, নারী ও শিশু ২৬৯/২২ এর আসামী জাহানারা বেগম, জং- আঃ মান্নান ওরফে মান্নাফ, নারী ও শিশু ২৬৯/২২ এর আসামী ৩। আঃ মান্নান হাজরা ওরফে মান্নাফ, মাতা- জাহানারা বেগম, উভয় সাং- খাসপাড়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাদেরকে গ্রেফতার করা হয়। তাদেরকে ইং-৩০/০৮/২০২২ তারিখ সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন,আইন শৃঙ্খলা রক্ষার্থে দেবহাটা থানা পুলিশ অঙ্গিকার বদ্ধ।

  • কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৯তম ডায়ালগ সেশন

    প্রেস বিজ্ঞপ্তি: কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৯তম ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় শহরের চালতেতলা ক্যাথলিক মিশন হলরুমে জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি/ ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্দ্যোগে কারিতাস কর্তৃক কমিউনিটি স্যোশাল ল্যাবের ১৯তম ডায়ালগ সেশনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, কারিতাসের সোস্যাল ওয়েলফেয়ার এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট’র ম্যানেজার সৌরভ রোজারিও, পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, কারিতাস খুলনা অঞ্চলের ইনচার্জ (ডিএম) আলবিনো নাম, কারিতাস কেন্দ্রীয় অফিসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা অনিক গমেজ, ব্রাক ইউডিপি’র প্রোগ্রাম অর্গানাইজার রাশিদুল হাসান, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ফাতেমা খাতুন, কারিতাস খুলনা অঞ্চলের কমিউনিটি ফেন্সেলিটার অর্চনা মল্লিক প্রমুখ। এসময় ৭নং ওয়ার্ডের কোরটিম ও ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ডায়ালগ সেশনে ইটাগাছা পূর্বপাড়ার মৃত ব্যক্তির গোছল খানার নতুন স্থান নির্ধারণ ও নির্মাণ প্রসঙ্গে আলোচনা করা হয়। ইতোমধ্যে ডায়ালগ সেশনের মাধ্যমে চিহ্নিত সমস্যা সমূহের অনেক কাজ সম্পন্ন করা হয়েছে এবং অসমাপ্ত কাজগুলো দ্রুত সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোবাইল আউটরিচ প্রকল্পের মাঠ কর্মকর্তা প্রতাপ সেন।

  • সাতক্ষীরায় আব্দুর রশীদ স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন

    প্রেস বিজ্ঞপ্তি: “দৃষ্টি মেলে দেখতে চাই সুন্দর পৃথিবীটাকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মরহুম আলহাজ্ব আব্দুর রশীদ এঁর স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমণি খুলনা ও আল হুদা ট্রাস্ট সাতক্ষীরার সার্বিক তত্ত্বাবধানে ও সাইটসেভার্স ও আল হুদা ট্রাস্ট’র অর্থায়নে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মরহুম আলহাজ্ব আব্দুর রশীদ এঁর স্মরনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো মনিরুজ্জামান, মরহুম আলহাজ্ব আব্দুর রশীদ এঁর কন্যা সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, মেরিন ইঞ্জিনিয়ার মো. সিদ্দিক উল্লাহ, হাফেজ শফি উল্লাহ, হাফেজ হাবিবুল্লাহ, গুলশানারা, জাহানারা ও মনিরুল ইসলাম প্রমুখ। বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমণি খুলনা’র ডা. সেলিনা আক্তার, ডা. অজয় সেন ও পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমানসহ একদল চিকিৎসকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর পরিবার, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. খায়রুল বাসার।

  • আশাশুনিতে ক্রীড়া কমিটির প্রস্তুতি সভা

    আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে উপজেলা ভিত্তিক স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া কমিটির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এবিএম মোস্তকিম এর সভাপতিত্বে এবং সংগঠনের সহ সাধারণ সম্পাদক আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় প্রস্ততি সভায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোস্তফা নাহিয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, এসআই নুর নবী, উপজেলার ৮টি সাবজোনের প্রধানগন উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় উপজেলা পর্যায়ে আসন্ন গ্রীষ্মকালীন ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা প্রতিযোগিতা আগামি মাসের ৭তারিখ থেকে আয়োজনসহ এ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

  • কালিগঞ্জে মেয়ে ও তার পরকীয়া প্রেমিককে পুলিশে দিল পিতা

    কালিগঞ্জ সংবাদদাতা: স্বামী সন্তান রেখে পরকীয়ায় জড়িয়ে বাবার বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত মেয়ে ও তার পরকীয়া প্রেমিক তুহিন কে রাতভর বেঁধে রেখে সকালে পুলিশির হাতে তুলে দিল এক হতভাগ্য পিতা। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৯ আগস্ট) দিনগত রাত ১১টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী গ্রামে।
    পুলিশের হাতে আটক ১ সন্তানের জননী বেড়াখালী গ্রামের নুর ইসলাম কারিগরের কন্যা (২২) এবং তার পরকীয়া প্রেমিক পার্শ্ববর্তী বিষ্ণুপুর ইউনিয়নের নৌবাজ পুর গ্রামের আবুল বাশারের পুত্র তুহিন হোসেন (২৭)। উক্ত ঘটনায় ব্যভিচারের অভিযোগে মঙ্গলবার থানায় দায়ের করা মামলায় আটক কপোত কপোতি কে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। থানায় আটক কপোতির বাবা ভাই সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায়, তাদের কন্যা কে শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামে বিয়ে দেয়া হয়। সেখানে তাদের ২ বছরের একটি পুত্র সন্তান আছে।
    স্বামীর ঘর রেখে দীর্ঘদিন ধরে সন্তান নিয়ে পিতার বাড়ি অবস্থান করছিল সে। এই সুযোগে তুহিন নামে এক লম্পট এর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে গত ২০/২৫ দিন আগে পরকীয়া প্রেমিক তুহিন এর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে নিয়ে রাত কাটানোর সময় গ্রামবাসী অসামাজিক কার্যকলাপ এর অভিযোগ এনে গণধোলাই দেয়। ওই সময় স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান বিষয়টি ধামাচাপা দিয়ে দুজনকে ছেড়ে দেয়।
    পরে গত সোমবার রাত আনুমানিক ১১ টার সময় পরকীয়া প্রেমিক তুহিন কে নিয়ে তার বাড়িতে রাত কাটানোর সময় হাতেনাতে দুজনকে ধরে বেঁধে রেখে পুলিশের খবর দেই। খবর পেয়ে থানার উপ পরিদর্শক মিলন মঙ্গলবার সকাল ৯টার সময় ঘটনাস্থলে যেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার উপ পরিদর্শক মিলন হোসেন সাংবাদিকদের জানান আটককৃত দুজনকে ব্যাভিচারীর মামলায় কোর্টে চালান করা হয়েছে।

  • সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও মত বিনিময়

    ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটা রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দের পক্ষ থেকে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে দেবহাটা রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সংক্ষিপ্ত মতবিনিময়ে পুলিশ সুপার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির কল্যানে সাংবাদিকগনকে সঠিক সংবাদ প্রকাশ করতে হবে। তিনি সংবাদপত্রকে সমাজের দর্পন উল্লেখ করে বলেন, সাধারন মানুষের কল্যানে কাজ করার জন্য সাংবাদিকদের ভূমিকা অগ্রগন্য। পুলিশ সুপার সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক সমাজকে কাজ করার আহবান জানান। এসময় রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, সাংবাদিক ওমর ফারুক মুকুল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন মোড়ল, কোষাধ্যক্ষ আবির হোসেন লিয়ন, কার্য্যকরী সদস্য কে.এম রেজাউল করিম, কার্য্যকরী সদস্য আশরাফুল ইসলাম বাদল প্রমুখ। এসময় রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • ‘লবণাক্ততা ও উপকূলের বিপন্ন জীবন’ গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন ও গবেষণা ফলাফল উপস্থাপন

    শ্যামনগর সংবাদদাতা: কৃষি ও ধানের উপর লবণাক্ততার প্রভাব নিয়ে গবেষণা হলেও গৃহস্থালী সামাজিক জীবনে লবণাক্ততার প্রভাব নিয়ে খুব বেশি গবেষণা হয়নি। সাতক্ষীরার শ্যামনগরের ১২টি ইউনিয়নের গ্রামীণ জনগোষ্ঠীর সাথে বছরব্যাপি ধারাবাহিক গবেষণার মাধ্যমে প্রাত্যহিক জীবনের নানাক্ষেত্রে লবণাক্ততার প্রভাব নিয়ে ১৬টি বিষয়ে প্রতিবেদন তৈরি করেছেন একদল তরুণ গবেষক। কেবল জনগোষ্ঠী নয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদ লবণাক্ততা বিষয়ে কি ধরণের কাজ করছেন বইটিতে সেটিও তুলে ধরা হয়েছে। বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকে কর্মরত এই গবেষকগণ সকলেই উপকূল অঞ্চলের বাসিন্দা এবং জন্ম থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে লবণাক্ততার প্রভাব উপলব্ধি করছেন। বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান এর সঞ্চালনায় শ্যামনগর উপজেলা মিলনায়তনে মঙ্গলবার (৩০ আগস্ট) ২০২২ তারিখে বারসিক প্রকাশিত এই গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, কৃষি অফিসার এনামুল ইসলাম, মৎস্য অফিসার তুষার মজুমদার,সমাজসেবা অফিসার আরিফুজ্জামান আরিফ,ওসি তদন্ত হাওলাদার সানোয়ার হোসেন মাসুম,প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, বেসরকারি উন্নয়ন সংগঠন, গণমাধ্যমকর্মী, যুব ও জনসংগঠন প্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় লেখক-গবেষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বইটির গবেষকগণ তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করেন। এসময় বারসিকের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সেলের পরিচালক এবং বইটির সমন্বয়ক গবেষক পাভেল পার্থ বইটির সম্পর্কে মূল প্রবন্ধ সর্ম্পকে আলেঅচনা করেন। উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন পর শ্যামনগরে একটি গবেষণা কাজের প্রকাশনা অনুষ্ঠান হল এবং উপকূলের লবণাক্ততার সমস্যা নিয়ে একটি বই প্রকাশিত হল। লবণাক্ততা নিরসন এবং এর সাথে খাপ খাইয়ে বেঁচে থাকার জন্য ভবিষ্যতে বিভিন্ন প্রকল্প, গবেষণা ও কর্মসূচি গ্রহণে এই বইটির গবেষণাগুলো বেশ কাজে লাগবে বলে উল্লেখ করেন বক্তারা। বারসিকের রামকৃষ্ণ জোয়ারদার, চম্পা রানী মল্লিক, মফিজুর রহমান, বিশ^জিৎ মন্ডল, পার্থ সারথী পাল, বাবলু জোয়ারদার, দিলরুবা ইয়াসমীন, মননজয় মন্ডল ও ফজলুল হক