আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে চাঁদাদবীসহ বিভিন্ন অপরাধে মামলা দায়ের করায় বাদীকে প্রকাশ্যে সড়কের উপরে ফেলে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১টার দিকে মাড়িয়ালা মৎস্য সেট সামনে এ ঘটনা ঘটে। বিজ্ঞ আমলী আদালত ০৮ নং আদালত, সাতক্ষীরায় সিআর ২৯৭/২২ মামলার বাদী নাকতাড়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে আব্দুল হাকিম জানান, সেটে তার ব্যপসা রয়েছে। কেনাবেচা শেষে পকেটে থাকা ২৫০০০ টাকা নিয়ে রাস্তায় কয়েকজন সাংবাদিকের কাছে তথ্য দিচ্ছিলাম। আমি ৯মাস কারাগারে থাকাকালে আমার স্ত্রী রেশমা বিভিন্ন ব্যক্তির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। বাড়িতে ফিরে ঘটনা জানতে পেরে জিজ্ঞাসা করলে সে আমার কাছে মাফ চেয়ে নেয়। কয়েকদিন পর মামলার ১নং স্বাক্ষী আলম মোল্যার কাছে কালাম গাজীর ছেলে মাসুম স্ত্রীর ন্যাকেট ছবি/ ভিডিও দেখিয়ে ৫লক্ষ টাকা দাবী করে। এনিয়ে আব্দুল্লা, হাফিজুর, মাসুম, রেসমার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তথ্যসহ পরবর্তী ঘটনা সাংবাদিকদের বলার পর পিছন দিক থেকে আসামীরাসহ তাদের লোকজন অসংখ্য মানুষের সামনে সড়কের উপর নির্মম ভাবে পিটিয়ে জখম করে এবং গায়ে থাকা জামা ছিড়ে পকেটে থাকা টাকা নিয়ে নেয়। এসময় কয়েকজন তাকে উদ্ধার করে কলিমাখালী গ্রামের মোটর সাইকেল চালক মৃত নওয়াব আলি সরদারের ছেলে আবাদুল্লাহ আল মামুনের গাড়িতে তুলে দিলে তিনি দ্রুত তাকে কালিবাড়ী বাজারে পৌছে দেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুত চলছিল বলে জানা গেছে।
Blog
-
আশাশুনির বুধহাটায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত
বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাবু সূর্য কান্ত ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নওয়াপাড়া ফুটবল একাদশ বনাম মুরারিকাটি ফুটবল একাদশ। প্রতিদ্বদ্বিতা পূর্ণ এ ম্যাচে ২-০ গোলের ব্যবধানে নওয়াপাড়া ফুটবল একাদশ বড়দল ইউনিয়নের মুরারিকাটি ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচের উদ্বোধন করেন ইউপি সদস্য আলতাফ হোসেন সানা। এসময় কুঁন্দুড়িয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এড. জাকারিয়া আহমদ, ইউপি সদস্য মতিয়ার রহমান, আলতাফ হোসেন সানা, পাইথালী মিলন মহল যুব সংঘের সভাপতি জিয়াদুল ইসলাম জিয়াদ, উপজেলা পরিষদের সিও নাজমুল হুদা প্রমূখ। মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী। সহযোগিতায় ছিলেন পলাশ ও বুধু। ধারাভাষ্যে ছিলেন বেল্লাল হোসেন।
-
কালীগঞ্জে পাউবোর ভেড়ি বাঁধ কাটার প্রতিবাদ করায় মারপিট, ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ
সংবাদদাতা: পানি উন্নয়ন বোর্ডের খননকৃত হাওড়া নদীর ভেড়ি বাঁধ কেটে সরকারি জমি দখলের প্রতিবাদ করায় সিরাজ, সাকলাইন বাহিনীর ক্যাডার রা বেধড়ক পিটিয়ে ঘেরে বিষ প্রয়োগে হাজার হাজার টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ২১ আগস্ট বেলা ১১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুসড়ি হাওড়া নদীর বাঁধ এলাকায়। এ ব্যাপারে বাঁধ রক্ষার দাবিতে মারপিটের সিকার ঘুসড়ি গ্রামের আব্দুস সালাম, মোসলেম ইউনুস সহ শত শত গ্রামবাসী বাদী হয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইন চার্জ বরাবর পৃথক পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে সুপারিশ করেছেন। অভিযোগের সূত্র থেকে জানা যায় গত ২০২০-২১ অর্থবছরে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন চম্পাফুল ইউনিয়নে উজিরপুর, ঘুসড়ি গ্রাম দিয়ে অতিবাহিত হাওড়া নদীটি ৪০কোটি টাকা ব্যয়ে পুন: খনন করে বাঁধ নির্মাণ করা হয়। উক্ত বাঁধ কেটে জমি দখলের জন্য ঘুসড়ি গ্রামের ফজর আলী গাজীর পুত্র সিরাজুল ইসলাম ও তার পুত্র সাকলাইন গাজীর নেতৃত্বে ১০/১২ জনের ক্যাডার বাহিনী বাঁধ কেটে দখল করতে গেলে ওই সময় গ্রামবাসী প্রতিবাদ করে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সাকলাইন বাহিনী গ্রামবাসী আব্দুস সালাম সহ কয়েকজনকে পিটিয়ে আহত করে রাতের আঁধারে ঘেরে বিষ প্রয়োগ করে হাজার হাজার টাকার মাছের ক্ষতি সাধন করে। বিষয়টি নিয়ে এলাকাবাসী এবং সাকলাইন বাহিনীর সঙ্গে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। অভিযোগের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের কালী গঞ্জ অফিসের উপসহকারী পরকৌশলী শফিকুল ইসলাম ঘটনাস্থল তদন্ত করে সত্যতা পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। -
সরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সংবাদদাতা: জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং পুনরায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম গতকাল শনিবার সকাল ১১ টায় পাটকেলঘাটায় ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটারদের সাথে মত বিনিময় করেন।
সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এছাড়া মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি শেখ শওকাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী, সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার শেখ জামসেদ আলী, ৪নং ওয়ার্ড মেম্বার শেখ মাসুদ রানা সহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। -
দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা যুব পার্টির কমিটি গঠন
লিটন ঘোষ বাপি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা যুব পার্টির কমিটি গঠন করা হয়েছে।
শনিবার নলতা বাজার এলকায় দলটির কালিগঞ্জ কার্যালয়ে এ আলোচনা সভা পরবর্তী এ কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ডাঃ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি অশিম কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দেবব্রত অধিকারী, জেলা যুব পার্টির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা এনপিপিথর সভাপতি শেখ আহছানাল মাহমুদ বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ছোট, কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়, জাতীয়বাদ ও ধর্মীয় মূল্যেবোধের ভিত্তিতে ন্যাশনাল পিপলস পার্টির জন্ম হয়েছে। আগামী সংসদ নির্বাচনে দেশে বিভিন্ন স্থাানে দলটি নির্বাচনে অংশ নেবেন। সাতক্ষীরার ৪টি আসনে প্রার্থী দেওয়া হবে। সকল নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে এক সাথে কাজ করতে হবে। দল যাকে মনোনয়ন দেবে তাকে সমার্থন দিয়ে জয় ছিনিয়ে আনতে হবে।
এদিকে, সভা শেষে ২ উপজেলার কমিটি ঘোষনা প্রদান করা হয়। এতে দেবহাটা উপজেলা যুবপার্টির সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। এছাড়া কালিগঞ্জ উপজেলা যুব পার্টির সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস সেলিম কে মনোনিত করে কমিটি ঘোষনা প্রদান করা হয়। -
শ্যামনগরে শিশুদের পানিতে ডুবে মৃত্যু থেকে বাঁচাতে সাঁতার প্রশিক্ষণ
শ্যামনগর সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে শিশুদের অপমৃত্যুর হাত থেকে বাঁচাতে সাঁতার প্রশিক্ষণের উদ্বোগ গ্রহণ করেছে এলাকার কিছু যুবক। ৩রা সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার যাদবপুর গ্রামের শেখ হোসেন আলীর পুত্র শেখ কামরুজ্জামান (২৮) নিজ উদ্যোগে সেচ্ছাশ্রমে যাদবপুর গ্রামের বড় পুকুরে গ্রামের বেশ কয়েক জন শিশুকে সাঁতার প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে কামরুজ্জামান কে সহযোগিতা করেন অত্র এলাকার আশরাফু ও মনিরুল।
কামরুজ্জামান শিশুদের বাবা মায়ের কাছ থেকে নিজে দায়িত্বে নিয়ে এসে শিশুদেরকে সাঁতার শিখিয়ে আবার তাদের বাবা মায়ের কাছে দিয়ে আসেন। কামরুজ্জামান বলেন, আমাদের উপকূলীয় অঞ্চল হওয়ায় প্রতি বছর বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন লেগে থাকে, ফলে পুকুর নদী-নালা, খাল-বিল পানিতে থৈথৈ করে। সাঁতার না জানার জন্য পানিতে ডুবে প্রতি বছর বাংলাদেশ অনেক শিশুর মৃত্যুর খবর শোনা যায়। ফলে দেখা যায় মা-বাবা আদরের শিশুটিকে হারিয়ে দিশে হারা হয়ে পড়ছে। অনেক বাবা মা পাগলও হয়ে যায়। তিনি আরও বলেন গত একবছর আগে থেকে আমি এই প্রশিক্ষণ শুরু করেছি যা এখন পর্যন্ত চলমান রয়েছে।
স্থানীয়দের মাধ্যমে জানাযায়, কামরুজ্জামান প্রতি বছর বিভিন্ন গ্রামে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেন। এছাড়াও সে সেচ্ছায় বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন মানুষের জন্য। -
খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডে স্বজনপ্রিতীর অভিযোগ মেম্বারের বিরুদ্ধে
শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগরে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ডে ভুক্তভোগী’কে বঞ্চিত করে নতুন তালিকায় স্বজনপ্রিতী করায় ইউপি সদস্যর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছে সুবিধাবঞ্চিত পরিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদা ও দারিদ্র বাংলাদেশ গঠনের লক্ষে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ২০১৮ সালের ১ লা মার্চ থেকে শুরু হয় অতি দরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাউল খাদ্য বান্ধব কর্মসূচি। বর্তমানে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড অনলাইন রেজিস্ট্রেশন করার লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জমা নেওয়া হচ্ছে। এ সুবাদে কিছু কিছু ইউপি সদস্য তাহার প্রতিদন্দী প্রর্থীর সমর্থিতদের কার্ড কর্তন করে ও অর্থের বিনিময়ে নিজ দলীয় লোকদের নাম সংযুক্ত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩১ আগষ্ট) শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিডনের ৫ নং ওডার্ডের ইউপি সদস্য হোসেন আলীর বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির আওতাধীন ভুক্তভোগীদের নাম বাদ দিয়ে নতুন তালিকা করে স্বজনপ্রিতী ও অর্থ বাণিজ্যের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন সুবিধাবঞ্চিত এলাকাবাসী। তথ্য অনুসন্ধানে জানা যায়, ভুরুলিডা ইউনিডনের ৫ নং ওডার্ডে খাদ্য বান্ধব কর্মসূচির আওতাধীন ১২০ টি কার্ডের মধ্যে ৪০/৪৫ জনের নাম ইচ্ছেমতো বাদ দিয়েছেন ইউপি সদস্য হোসেন আলী। নতুন তালিকাড রেখেছেন তাহার আত্নীড স্বজন ও দলীড সমর্থিত লোকজনদের নাম। অভিযোগকারী লুৎফফর রহমান, মোর্শেদ হোসেন, রশিদ মল্লিক, সুবাহান, শহিদ মল্লিক সহ আরও অনেকে বলেন, আমরা অসহায় হতদরিদ্র পরিবার। আমাদের সরকারি অন্যকোন অনুদানের কার্ড নেই। মেম্বার তার আত্মীয় স্বজন ও টাকা নিয়ে আমাদের নাম বাদ দিয়ে যাদের জমিজমা ও পাঁকা ঘরবাড়ি আছে তাদের কার্ড দিচ্ছে।
এ বিষয়ে ইউপি সদস্য হোসেন আলী বলেন, আমি অসহায় মানুষের কার্ড বাতিল করেছি কিন্তু সেই কার্ড গুলো অন্য অসহায় ব্যক্তিদের মাঝে বন্টন করেছি।
বিষডটি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেন’র সাথে কথা হলে তিনি বলেন, আমার কাছে যে অভিযোগগুলো এসেছে সেগুলো তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য ফুড অফিসারের নিকট প্রেরণ করেছি। -
শ্যামনগরের পরানপুর হাতকাটা খাল ভুমিদস্যুদের দখলে
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: স্থানীয় চেয়ারম্যানকে অবগত, থানায় অভিযোগ, ৯৯৯ কল করেও বন্ধ রাখা যায়নি শ্যামনগর কৈখালী ইউনিয়নের পরানপুর হাতকাটা খাল দখল। রাতারাতি অবৈধভাবে পাকা স্থাপন তৈরি করে খালটির দখল নিয়েছে স্থানীয় ভূমিদস্যুরা।
অভিযোগ সূত্রে জানা গেছে যে, গত ২৫ শে আগষ্ট ২০২২ তারিখ সন্ধ্যায় মেহেন্দীনগর গ্রামের মৃত শহর আলীর ছেলে বাবলু গাজী পরানপুর ঐতিহ্যবাহী হাতকাটা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা করতে দেখে মৎস্যজীবী সমবায় সমিতি সাধারণ সম্পাদক আব্দুল বারেক বাঁধা প্রদান করেন৷তার বাঁধাকে উপেক্ষা করে স্থানীয় সন্ত্রাসী বাহিনী বারেককে মারতে উদ্যত হয়৷ বারেক স্থানীয় ইউপি চেয়ারম্যানকে এ বিষয়ে অবগত করলে, চেয়ারম্যান চৌকিদার পাঠিয়ে কাজ বন্ধ করে দেন৷ পরে বাবলু পুনরায় কাজ করলে বারেক শ্যামনগর থানায় অভিযোগ করেন৷ অভিযোগের প্রেক্ষিতে শ্যামনগর থানা পুলিশ এসআই মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কাজ বন্ধ করে দেন৷ গত ২ সেপ্টেম্বর ২০২২ তারিখ বাবলু পূনরায় কাজ করলে বারেক ৯৯৯ ফোন দিলে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পূর্বের মত কাজ বন্ধ করে দেন৷ কিন্তু সন্ধ্যায় কাজ শেষ করেন বাবলু৷ এতো কিছুর পর কোন অপশক্তির বলে বাবলু খাল দখল করে অবৈধ স্থাপনা তৈরী করছে বিষয়টি নিয়ে হতবাক স্থানীয় সচেতন মহল৷
এ ঘটনা চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, আমি চৌকিদার পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি৷ তারা শুনছে না৷ চুরি করে কাজ করেছে৷
শ্যামনগরের থানা পুলিশ এসআই মেহেদী বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছিলাম৷ চেয়ারম্যানের পরিষদের তাদের কাগজ দেখানোর কথা ছিলো৷ আমি ছুটিতে আসার পর শুনলাম তারা কাজ করেছে৷ বারেক ৯৯৯ কল দিলে পুলিশ পূনরায় গিয়ে কাজ বন্ধ করেছে৷ আর কিছু জানি না৷
কৈখালী তহশীলদার সুধীন কুমার বলেন, সরজমিন গিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে৷
বাবলু গাজী বলেন, আমি খাল দখল করিনি৷ আমার জায়গায় আমি কাজ করছি৷ -
তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, গ্রেফতার-১
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালার মাগুরা ইউনিয়নের মালোপাড়া গ্রামে এক মেয়ের সাতে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক করার অভিযোগে বাপী দেবনাথ নামে এক যুবককে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে মাগুরা বাজার হতে বাপীকে গ্রেফতার করেন তালা থানা পুলিশের একটি চৌকস টিম। সে মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের রবিন্দ্র দেবনাথের ছেলে।
তালার মাগুরা ইউনিয়নের মালোপাড়া গ্রামের সুমনা (ছদ্মনাম) (২১) সাথে দীর্ঘ ৬ মাস যাবত শারিরীক সম্পর্ক করে আসছিল বাপী দেবনাথ। দীর্ঘ দিন সম্পর্ক করার সত্বেও ওই যুবতীকে বিবাহ করতে অস্বীকার জানান বাপী। পরে নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী সুমনা (ছদ্মনাম)।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি)আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার বলেন, অভিযুক্ত বাপীকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞআদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। -
দেবহাটায় ঋণ দেয়ার নামে অর্থ হাতিয়ে প্রতারণা, অভিযোগ দায়ের
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটায় ঋণ দেয়ার নাম করে সঞ্চয় বাবদ জনপ্রতি ৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে ফেয়ার বাংলাদেশ নামক একটি ভুইফোঁড় সমিতির বিরুদ্ধে। ইতোমধ্যেই উপজেলার আষ্কারপুর গ্রামের নীরিহ ও অসহায় মানুষদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ওই সমিতির লোকজন। বর্তমানে ভুক্তভোগীদের রোশানলে পড়েছেন ওই সমিতির এজেন্ট হিসেবে পরিচিত আষ্কারপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে নওসের আলী ও তার স্ত্রী সুফিয়া খাতুন। এনিয়ে সোমবার আমজাদ হোসেন নামের একজন ভুক্তভোগী নওশের আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দেবহাটা থানায় অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আষ্কারপুর গ্রামের মোহর আলী গাজীর ছেলে। আমজাদ হোসেনের লিখিত অভিযোগে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা হওয়ায় অভিযুক্ত নওসের আলী ও তার স্ত্রী সুফিয়া খাতুন ভুক্তভোগীদের সকলের পরিচিত ছিলেন। প্রায় মাসখানেক আগে ওই দম্পতি ফেয়ার বাংলাদেশ নামের একটি সমিতি থেকে আমজাদ সহ ওই গ্রামের বাসিন্দাদের রাতারাতি লক্ষাধিক টাকা করে ঋণ পাইয়ে দেয়ার কথা বলে ৬ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় জমা দিতে বলেন। নওসের ও তার স্ত্রী সুফিয়ার কথা বিশ্বাস করে আমজাদ হোসেন ১৫ হাজার ৫ শত টাকা, শওকত আলী ১০ হাজার ৫শত টাকা, আশরাফুল ইসলাম ২৫ হাজার ৫শত টাকা, ফজর আলী ১০ হাজার টাকা, ইউনুস গাজী ২০ হাজার ৫শত টাকা, আব্দুল হাকিম ৬ হাজার টাকা, রুহুল আমিন ৫ হাজার ৫শত টাকাসহ গ্রামের আরও অনেক বাসিন্দারা নওসের ও সুফিয়ার হাতে টাকা তুলে দেন। এরপর থেকে ঋন না দিয়ে একের পর এক তালবাহানা শুরু করে নওসের ও সুফিয়া। কিছুদিন পর ওই সমিতি রাতারাতি উধাও হয়ে গেছে বলে নওসের ও সুফিয়া ভুক্তভোগীদের জানিয়ে দেন। পরবর্তীদের ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে ভুক্তভোগীদের সাথে দূর্ব্যবহার শুরু করে নওসের ও তার স্ত্রী সুফিয়া খাতুন। শেষমেষ কোন উপায়ন্তু না পেয়ে সোমবার থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, ভুক্তভোগীরা এসংক্রান্তে লিখিত অভিযোগ করেছেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।