নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় খুলনাস্থ সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগর। রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ বাসভবন মীর মহলে যান ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগর। শুভেচ্ছা বিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বাংলাদেশীদের জন্য হয়রানী মুক্ত ভিসা প্রসেসিং সেবা ও নিরাপদ ভারত ভ্রমন এবং সেবার মান উন্নয়নসহ সামগ্রীক বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগরকে ফুলের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত শুভেচ্ছা স্মারক ও বীর মুক্তিযোদ্ধা এমপি রবি রচিত মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা চেতনায় একাত্তর বইয়ের দ্বিতীয় সংস্করণ বইটি ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগরকে উপহার দেন।
Blog
-
দেবহাটা থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান
ওমর ফারুক মুকুল, দেবহাটা থেকে: দেবহাটা থানা পরিদর্শন করেছেন সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। রবিবার ৪ সেপ্টেম্বর, ২২ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান দেবহাটা থানা প্রাঙ্গনে আসলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ ও দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে নবাগত পুলিশ সুপারকে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল স্বশস্ত্র সালাম প্রদান করেন। সালাম গ্রহন শেষে পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন এবং জেলা ও থানার পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সাতক্ষীরা জেলার এডিশনাল এসপি (অর্থ ও প্রশাসন) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইস এন্ড অপস) কনক কুমার দাস, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম জামিল আহম্মেদ, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, ওসি (তদন্ত) মোঃ তুহিনুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবাগত পুলিশ সুপার দেবহাটা তথা সাতক্ষীরা জেলার নান্দনিক পিকনিক স্পট ইছামতি নদীর কুল ঘেষে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গড়ে তোলা দেবহাটা রুপসী ম্যানগ্রোভে যান এবং সেখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে বিকালে সাতক্ষীরা চলে যান। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
-
খেশরায় আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর নির্বাচনী গণসংযোগ
সংবাদদাতা: আগামী ১৭অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে ভোট প্রার্থনা করে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন । রবিবার দুপুরে খেশরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণসংযোগ ও মতবিনিময়কালে খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু সহ সকল ইউপি সদস্যদের কাছে দোয়া, সহযোগিতা চেয়ে ভোট প্রার্থনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ।
এসময়ে আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেনঃ তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলদার আতাউর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রশিদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষিকা লায়লা পারভীন পারভীন সেঁজুতি, সাবেক জেলা পরিষদ সদস্য-বর্তমান সদস্য পদপ্রার্থী মীর জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী ইন্দ্রজিৎ দাশ বাপ্পি, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নি, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসিফ শাহবাজ খান, মুস্তারী সুলতানা পুতুল, বড়দল ইউনিয়ন চেয়ারম্যান জগদীশ সানা, রাসেল স্মৃতি সংসদের জেলা সভাপতি রাশেদুল ইসলাম রাশি, আওয়ামীলীগ নেতা মীর মহসিন প্রমুখ।
মতবিনিময় শেষে জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খেশরা ইউনিয়নের চেয়ারম্যান ও সকল সদস্যদের কাছে দোয়া ও সহযোগিতাসহ ভোট কামনা করেন। -
আশাশুনিতে ২৫টা প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪৮৩কেজি পোনা মাছ অবমুক্ত
বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনিতে ২০২২-২০২৩ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ১১টি ইউনিয়নের ২৫টি (আংশিক) প্রাতিষ্ঠানিক জলাশয় ও বিলে বর্ষায় প্লাবিত ধানক্ষেতে ৪৮৩কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মাছ অবমুক্তকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও মোঃ সোহাগ খান প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে উপজেলার ১১টি ইউনিয়নের ২৫টা প্রাতিষ্ঠানিক জলাশয় গুলোতে মোট ৪৮৩কেজি পোনা মাছ অবমুক্ত হয়েছে।
-
চার দিনপর ইয়াছিন আলীর মাথা উদ্ধার; একাই হত্যা করে ঘাতক জাকির হোসেন;
নিজস্ব প্রতিবেদক: অবশেষে পাওয়া গেল ইয়াছিন আলীর মাথা। হত্যার ৫ দিনের মাথায় ঘাতক জাকির হোসেনকে আটকের পর তারই দেয়া তথ্যে তার হাত দিয়েই উদ্ধার করা হলো মাথাটি। মাত্র ২০ হাজার টাকার জন্য জবাই করে হত্যা করায় সাতক্ষীরার আলোচিত চা দোকানী ইয়াছিন আলীকে। এর আগে ৩১ আগস্ট বুধবার সকালে নিহত ইয়াছিন আলীর মাথা উদ্ধার করা হয়।
আটক হওয়া হত্যাকান্ডের প্রধান আসামী জাকির হোসেন(৪৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা কথা র্যাবের কাছে স্বীকার করেছেন। আটক জাকির হোসেন খুলনা শহরের বাচ্চু শেখের পুত্র। সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার বিয়ে করে দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করে আসছিল।
র্যাবের বরাতে জানা যায়, ভিকটিম খুনির পূর্ব ব্যবসায়িক পার্টনা। ব্যবসার সুবাদে খুনি ভিকটিমের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিলো। কয়েকবার তাগিদ দেওয়া সত্বেও টাকা পরিশোধ করে নাই। যে কারণে অভিযুক্ত জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে গত ৩০ আগষ্ট রাত ৯টার দিকে বাইপাস সড়কে ঘর উঠানোর কাজ করার কথা বলে সাতক্ষীরা বাইপাস সড়কে নিয়ে আসে ইয়াছিন আলীকে। রাত গভীর হলে সুযোগ বুঝে রাত আনুমানিক ১২ টার দিকে ইয়াছিনের গলায় দা দিয়ে কোপ মারে। ইয়াছিন আলী মাটিতে পড়ে গেলে তখন এলোপাতাড়ী কুপিয়ে ইয়াছিনের শরীর হতে মাথা আলাদা করে অভিযুক্ত জাকির হোসেন। পরবর্তীতে মাথাবিহীন মৃত দেহ টেনে রাস্তার পার্শ্বে পানিতে ফেলে দেয়। ঘটনাস্থল থেকে আনুমানিক ১ কিলোমিটার দুরে ব্রিজের নীচে ডোবার মধ্যে মাথা ফেলে যায়। পরের দিন ৩১ আগষ্ট এলাকার লোকজন রাস্তায় পার্শ্বে পানিতে লাশ পড়ে আছে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই সংক্রান্তে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সাতক্ষীরাসদর থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এর প্রেক্ষিতে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের জানতে পারেযে মাথাবিহীন লাশের হত্যাকারীকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার সদর থানাধীন আলীপুরের খালচরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে এই হত্যার কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে র্যাব-৬ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত মস্তকটি জলাশয় থেকে তুলে আনে।
ঘাতক জাকিরের দেওয়া জবানবন্দীর বরাত দিয়ে র্যাব-৬ এর খুলনাস্থ কমান্ডার লে. কর্নেল মোঃ মোশতাক আহমেদ বলেন, সে একাই এই হত্যার ঘটনা ঘটিয়েছে। সে আরও জানিয়েছে, শহরের সুলতানপুর এলাকার চা বিক্রেতা ইয়াসিন আলীর কাছে সে ২০ হাজার টাকা পেতো। দীর্ঘদিন ধরে এই টাকা না দেওয়ায় সে তাকে শায়েস্তা করার পরিকল্পনা করে। এরই জের হিসাবে ৩০ আগস্ট দিবাগত রাতে জাকির হোসেন বন্ধু ইয়াছিন কে একটি ভ্যানে করে কাজের কথা বলে বকচারা বাইপাস সড়কে ডেকে নিয়ে যায়। পরে সুযোগ বুঝে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এসময় লাশটি জলাশয়ে ফেলে দিয়ে ১ কি.মি দূরে কামালনগর বাইপাসের কালভার্টের নিচে বস্তায় মুড়ে পানিতে ফেলে দেয়। তবে এই হত্যার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। -
জেলাবাসীর জন্য আমি কাজ করতে চাই- এজাজ আহমেদ স্বপণ
নিজস্ব প্রতিবেদক: ছাত্রজীবন থেকেই জেলার প্রতি আমার হৃদয়ে আলাদা দরদ কাজ করে। যখনই সুযোগ পেয়েছি তখনই আমি জেলা বাসীর পাশে দাড়ানোর চেষ্টা করেছি। সাতনদীর সাথে সাক্ষাতকারে এসব কথা বলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপণ।
সম্প্রতি কোভিড-১৯ পরিস্থিতিতে করোনার করাল গ্রাসে যখন নিম্ন বিত্ত পরিবারগুলো চরম দৈন্যতায় ভুগছিলো তখনই তিনি সেঞ্চুরি একাডেমীর মাধ্যমে তাদের দিকে হাত বাড়িয়ে দেন। শহর জুড়ে হাজারেরও অধিক পরিবারের মাঝে সবজি বিতরন করা হয়। প্রায় তিনমাস ব্যাপী চলা কার্যক্রমে প্রতিদিন আড়াই থেকে তিনটন সবজি বিতরণ করা হয়। যার মোট পরিমান তিনশ টনেওর বেশি। এটা শুধু নির্ধারিত কেন্দ্র থেকে বিরতন হয়নি। পৌছে দিয়েছেন বাড়ি বাড়ি। এরই মধ্যে আম্ফানের আঘাতে জেলা ব্যাপী ক্ষতিগ্রস্থ হয়। তখন টিন বিতরণ ও জেলাব্যাপী বৃক্ষরোপন অভিযান পরিচালনা করেন। বিভিন্ন দলীয় অনুষ্ঠানে গাছের চারা বিতরন করেন তিনি। শহরের পথচারীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও পৌর এলাকার ৪৬টি মসজিদে বিনামূল্যে পানি সরবরাহ কার্যক্রম চলমান আছে।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এও আমার অবদান কম নয়। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়কের দায়িত্ব পালন করা কালীন আমিই প্রথম এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের নিয়ে পিতৃভূমি টুঙ্গিপাড়া সফর করি। এছাড়াও এসোসিয়েশনের ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, সুপেয় পানির ব্যবস্থা করা, ভোমরা স্থলবন্দরকে পূর্নাঙ্গ স্থলবন্দরে বাস্তবায়নে বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরণ, পূর্নাঙ্গ কাস্টমস্ হাউজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের অর্থ, বাণিজ্য মন্ত্রণালয়য়ে চিঠি ও এনবিআরে যোগাযোগ রক্ষার কাজও নিয়মিতই করেছি।
দীর্ঘ দিন পর বসন্তপুর নৌ-বন্দর আবারও চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিআরটিসি বাস সার্ভিস, পর্যটন হোটেল, মোটেল স্থাপনের জন্য এখনও কাজ করে যাচ্ছি। জেলায় একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্যও কাজ করে যাচ্ছি। আমি জনগনের জন্য কাজ করতে চাই। জেলা আওয়ামী লীগের সহায়তায় ও ব্যক্তি উদ্যোগে আমি সাতক্ষীরা জেলায় আধুনিকতার ছোঁয়া নয় আধুনিক করার জন্য কাজ করে যাচ্ছি। আমাকে নির্বাচিত করে সুযোগ দিলে তাদের প্রত্যাশা পূরণে আমার সর্বস্ব নিয়োগ করবো। -
আগরদাড়িতে মাদ্রাসা শিক্ষকের রাস্তা দখল করে বাড়ি নির্মান
আহাদুর রহমান জনি: আগরদাড়ি ইউনিয়নের কাঠালতলায় রাস্তা দখল করে বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সংবাদ পেয়ে মাসুদুর রহমান ঘটনাস্থলে যেয়ে কাজ বন্ধ করে দিলেও শনিবার থেকে আবারও কাজ শুরু করেছে মাদ্রাসা শিক্ষক।
সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের জেএল ৫০, এসএ ৭৬ ও আর,এস৭৯ দাগে কাঠালতলা গ্রামের সলিমুদ্দিন মাস্টার সরকারি রাস্তা কেটে বাড়ি করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ বার বার বারন করা স্বত্ত্বে তারা কথা না শুনে রাস্তা কেটে গ্রেট বিম করার জন্য ভিট কাটছে। ফলে নায়েব বরাবর অভিযোগ দিলে আগরদাড়ি ইউনিয়নের নায়েব আব্দুল হামিদ চৌধুরী ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। দুই দিন কাজ বন্ধ রাখার পর আবারও শনিবার থেকে বাড়ি নির্মানের কাজ শুরু করে মাদ্রাসা শিক্ষক সলিমুদ্দিন। চলাচলের এই সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের কাজ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষক বলেন, ২০০৫ সালের মাপ অনুযায়ী আমি ঘরের ভিট কেটেছি। নায়েব এসে আমাকে কাজ বন্ধ রাখতে বললে আমি কাজ বন্ধ রাখি। তিনি আমাকে সরকারি আমিন দিয়ে জমি মেপে বাড়ি করতে বলেছেন।
আগরদাড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নায়েব আব্দুল হামিদ চৌধুরী জানান, তাদের আমি বৃহস্পতিবার কাজ করতে বারন করে এসেছিলাম। আজ (শনিবার) স্থানীয়দের ফোন পেয়ে তাদের আবারও কাজ করতে মানা করি। কোন ভাবেই সরকারি রাস্তা দখল করতে দেয়া হবে না। -
অত্যাধুনিক গ্যজেটের প্রশিক্ষণ মহড়া করলো জেলা পুলিশ
আহাদুর রহমান জনি: পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত অত্যাধুনিক বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ অনুষ্ঠান এবং রায়ট ড্রিল প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর শনিবার সাতক্ষীরা পুলিশ লাইনসের ড্রিল সেডে এ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার শুরুতে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত গ্যাজেট বিতরণ করে মহড়ার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এসময় তিনি সাতক্ষীরা জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত অত্যাধুনিক বডি ওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট বিতরণ, রায়ট ড্রিল প্রশিক্ষণের মহড়া প্রত্যক্ষ করেন। পরে আইন শৃংখলা নিয়ন্ত্রণের লক্ষ্যে সকলের প্রতি দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম এন্ড অপস্)সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। -
ভোমরা বন্দর গতিশীল করতে সমন্বয় কমিটি গঠন
আহাদুর রহমান জনি: ব্যবসায়ীক নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয় ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের। এছাড়াও সাতক্ষীরা জেলায় আছে আমদানি-রপ্তানিকারী বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠন। এসব সংগঠনের মধ্যে সমন্বয় ও বন্দরে উদ্ভুত নানামুখী সমস্য নিরসনের লক্ষ্যে আয়োজিত এক যৌথ সভায় ভোমরা স্থলবন্দর সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালকের কার্যালয়ের কনফারেন্স কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে নাছিম ফারুক খান (মিঠু) কে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটি’টি প্রতি ৩ মাস অন্তর বন্দরের সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন।
কমিটির সদস্যরা হলে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি কাজী নওশাদ দিলওয়ার (রাজু) সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, সাবেক সভাপতি আব্দুস সবুর, বর্তমান সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়কক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির সভাপতি ফিরোজ হোসেন, ট্রান্সপোর্ট মালিক বহুমূখি সমবায় সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সিএন্ডএফ এজেন্টস্ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষ, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি-১১৫৯) সভাপতি আনারুল ইসলাম, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি-১১৫৫) সভাপতি নজরুল ইসলাম, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি-১৭২২) সভাপতি শামছুজ্জামান, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি-১৯৬৪) আশরাফুল ইসলাম বাবলু।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান জানান, বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীদের সুবিধার্থে এ কমিটি গঠিত হয়েছে। যা বন্দরকে গতিশীল করবে।
যৌথ সভায় ও ভোমরা স্থলবন্দর সমন্বয় কমিটি গঠন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এন.এস.আই) উপ-পরিচালক আনিছুর রহমান, ডিজিআই এর শাখা ইনচার্জ, কাস্টমসের ডিসি নিয়ামুল হাসান, বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার, বিজিবি’র অধিনায়কের প্রতিনিধি। -
পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের তালা থানা পরিদর্শন
নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান তালা থানার গুরুত্বপূর্ন রেজিস্টার ও দাপ্তরি কাজ পরিদর্শন করেছেন।
শনিবার(০৩ সেপ্টেম্বার) দুপুর সাড়ে ১২ টায় নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান থানায় উপস্থিত হলে থতাকে গার্ড অব অনার প্রদান সহ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। পরিদর্শন কালে সফরসঙ্গী হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ সাজ্জাদ হোসেন,তালা থাণার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান,তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ সহ জেলা পুলিশের বিভিন্ন শাখা থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় হলরুমে থানার দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে এক পরিচিতি সভা ও মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময়কালে তিনি আইন শৃংখলা সমুন্নত রাখা, মাদক, চোরাচালান,বাল্যবিবাহ, সন্ত্রাসমূলক কর্মকান্ড রোধ সহ বিভিন্ন অপরাধ মূলক কাজে পুলিশ সদস্যদের আরো নিষ্ঠা, কর্মদক্ষতা ও সততার সাথে জনগণের সেবক হিসাবে অর্পিত দায়িত্ব পালন করার উপর গুরুত্ব আরোপ সহ তালা থানা পুলিশের অবকাঠামোগত কার্যক্রম দেখে মুগ্ধ হন এবং সন্তোষ প্রকাশ করেন।
নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের পুলিশ হতে হবে। দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে জনগণকে সম্মান করা তথা জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। অপরাধ দমনের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশের কার্যক্রমকে ত্বরান্বিত করে সুবিধা এবং বিচার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে হবে।