Blog

  • একজন কানু মাঝির হৃদয় ছোঁয়া গল্প

    ইমরান হোসেন, তালা থেকে: পরিবর্তন হয়েছে সবকিছুর তবুও সমাজের পিছিয়ে থাকা কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি আজও। মাঝি কানু মিয়া তাদের-ই একজন। তিনি মানুষকে নদী পারাপার করে নিজের সংসার পরিচালনা করেন।
    সবকিছুর পরিবর্তনের ভীড়ে শুধু অপরিবর্তন থেকে গেছে মাঝি কানু মিয়া জীবন। ৪০ বছর যাবত মাঝি পেশায় থেকেও জীবনের কোন বড় পরিবর্তন হয়নি তার। যাত্রীদের নদীর এপার থেকে ওপার নিয়ে যেয়ে দুই টাকা পারিশ্রমিক পান তিনি। পৃথিবীর সব কিছুর মূল্য বৃদ্ধি পেলেও বৃদ্ধি পায়নি কানু মিয়ার পারিশ্রমিক।
    কখনো প্রখর রোদ্রের মধ্যে আবার কখনো ঝুম বৃষ্টিতে ভিজে একজন যাত্রীর জন্য অপেক্ষায় থাকেন তিনি। আবার কখনো গভীর রাতে কেউ বিপদে পড়লে পারাপারের জন্য কানু মিয়াকে ডাকলেই ছুটে চলে আসেন তিনি। স্থানীয়দের কাছে কানু মিয়া এক পরিচিত মুখ।
    মাঝি কানু মিয়ার সাথে দেখা মেলে সাতক্ষীরা জেলার তালা বাজার কপোতাক্ষ নদের পারাপার খেয়া ঘাটে। কানু মিয়া সাতক্ষীরা জেলার তালা উপজেলার চর গ্রামের সরকারি জায়গায় বসবাস করেন। তিন মেয়ে সহ তার পরিবারের সদস্য সংখ্যা ৭ জন। তার সামান্য আয়ে সংসার চালাতে রিতিমত হিমশিম খেতে তাকে। তবুও মায়ায় পড়ে বাপ দাদাদের রেখে যাওয়া এই পেশা বদলাতে পারিনি তিনি।
    স্থানীয়রা জানায়, তালায় ব্রিজ হওয়ার আগে এই খেয়াঘাটি ছিল মানুষের পারাপারের একমাত্র মাধ্যম। সময়ে শত শত মানুষ এই খেয়াঘাট দিয়ে নিয়মিত যাতায়াত করতো। ব্রিজ হওয়ার পরে এখানকার সংশ্লিষ্ট মাঝিদের জীবনে চলে আসে হতাশা দুর্দশা। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ নৌকা দিয়ে নদী পার হয় না। নদীর ওপারে একটি সামাজিক বনায়ন থাকায় কিছু লোকজন কানু মিয়ার নৌকায় সেখানে ঘুরতে যায়। তাছাড়া নদীর ওপারে অল্প কিছু সংখ্যক জনবসতি থাকায় তারা নিয়মিত যাতায়াত করে। সবমিলিয়ে দিনে ৫০ থেকে ৬০ জনের মত যাত্রী পারাপার হয় কানুনিয়া নৌকাতে। তাতে তার আয় হয় ১৫০-২০০ টাকা। সামান্য টাকায় জীবন জীবিকা বেশ কষ্টসাধ্য।
    মাঝি কানু মিয়া জানান, ৪০ বছর ধরে এই মাঝি পেশায় রয়েছি। বাপ দাদাদের এই পেশা ছাড়তে পারিনি কখনো। অন্য পেশাতে গেলে তেমন কাজও করতে পারি না। প্রতিটা যাত্রী পারাপার করে জন প্রতি দুই টাকা পায় তাই দিয়ে কোন রকমে সংসার চালায়। খুব অভাব অনটনের মধ্য দিয়ে জীবন যাপন করতে হয়। মোটা কাপড় ও মোটা চালের ভাত খেয়ে জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিয়েছি। পৃথিবীর সব কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে শুধু আমার পারিশ্রমিক বৃদ্ধি পায়নি। পারাপারের মূল্য যদি বৃদ্ধি করি তাহলে মানুষ আর আমার নৌকাতে উডঠতে চায় না। তখন বিকল্প পথে যাতায়াত করে। তাই বাধ্য হয়ে স্থানীয়দের জন্য পারাপার পারিশ্রমিক দুই টাকায় রেখেছি, অন্যরা ৫ টাকা করে দেয় কেউকেউ । দশ বছর আগেও মানুষের কাছ থেকে দুই টাকা নিতাম এখনো দুই টাকা নেই।
    এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, খেয়াঘাট ইজারার সময়ে মাঝিরা প্রথম সারিতে আবেদন করতে পারে এটা তাদের জন্য একটা বড় সুযোগ। তাছাড়া সময়ের সাথে সাথে তাদেরও মূল্যবৃদ্ধি করা দরকার। তাদের নতুন প্রজন্ম যারা তাদেরকে সরকারি সাপোর্ট দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে তবে সেটা যদি তারা আমাদেরকে জানায়।

  • যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ২০

    জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া আলীয়া মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
    প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের উদ্দেশে যাচ্ছিলো। এ সময় যশোর থেকে মাছ নিয়ে একটি পিকআপ সাতক্ষীরা দিকে যাচ্ছিলো। গাড়ি দুটি কলারোয়া আলিয়া মাদ্রাসা মোড়ে এলে যাত্রীবাহী বাস টি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বাহি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়ে একটি স্টিল ও কাচের দোকানের ভেতর ঢুকে যায় যাত্রীবাহী বাস টি। এসময় দুজন মোটরসাইকেল আরোহী এই দুর্ঘটনার শিকার হন। তাঁরাও গুরুতরভাবে আহত হন। সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছেন বলে জানা যায়। মাছবাহী পিকাপে থাকা হাবিবুর বলেন, আমরা যশোর থেকে প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের চারা মাছ নিয়ে মৌতলা বাজারে যাচ্ছিলাম। হঠাৎ সামনে থেকে আসা একটি বাস আমাদের পিকআপের সামনে এসে মেরে দেয়। পিকাপে থাকা সব মাছ মারা গেছে। আমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি আর কিছু বলতে পারছিনা।
    দোকান মালিক ইদ্রিস আলী বলেন, যাত্রীবাহী বাসে অনেক গতি ছিলো। ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিকআপ ভ্যানে আঘাত করে এবং পরে সোজা আমার দোকানের ভিতরে ঢুকিয়ে দেয়। আমার দোকানের অনেক মালামাল নষ্ট হয়েছে।
    এ বিষয়ে কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার অপু মিয়া বলেন, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস সদস্যরা ও পুলিশ যৌথ ভাবে আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।
    কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা (টি এইচ ও) ডাঃ মোঃ মাহবুবর রহমান সান্টু বলেন, আমরা আহত প্রায় ২০ এর অধিক মানুষকে চিকিৎসা দিয়েছি। দু’জনের অবস্থা আশঙ্কাজনক ছিলো তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন তাই তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে যারা এখানে ভর্তি আছেন সকলে আশঙ্কা মুক্ত।
    কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন মৃধা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অনেকে আহত হলেও কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
    এ বিষয়ে খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহতদের খোঁজ খবর নেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুলি বিশ্বাস।

  • আশাশুনির খাজরায় ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

    আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরায় ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে শিক্ষক ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ছবি তোলা, আঙ্গুলের ছাপ, স্বাক্ষর ইত্যাদি তথ্য প্রদান করেন ভোটাররা। দু’ দিনে ৭শত ৮৪জন নাগরিক নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। সিনিয়র ডাটা এন্ট্রি অফিসার শেখ মিজানুর রহমানের নেতৃত্বে দক্ষ কম্পিউটার অপরেটরগনের সহায়তায় ভোটার হালনাগাদ কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম (পিপিএম) ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম। উল্লেখ্য, ২০০৭ সালের ১জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদের মধ্যে যাদের বয়স ১৮বছর পূর্ণ হয়েছে, তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত করা হচ্ছে বলে জানান টিম লিডার শেখ মিজানুর রহমান। হালনাগাদ কার্যক্রমে ব্লাড গ্রুপিংয়ের দায়িত্বে ছিলেন ব্লাড ডোনেশন ক্লাবের অন্যতম সদস্য মিসেস ফিরোজা খানম।

  • আশাশুনিতে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী খলিলুল্লাহ ঝড়ুর মতবিনিময়

    আশাশুনি প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ খলিলুল্লাহ ঝড়ু আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে মত বিনিময় করেছেন। বৃহস্পতিবার সকালে তিনি আশাশুনিতে আগমন করেন।
    ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি, সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান, সীমান্ত আদর্শ কলেজ সাতক্ষীরার সভাপতি, যুব একাডেমী সাতক্ষীরার চেয়ারম্যান খলিলুল্লাহ ঝড়ু মত বিনিময়কালে বলেন, জেলা পরিষদ স্থানীয় সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আমি একজন সচেতন ও প্রগতিশীল নাগরিক হিসাবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে চাই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সংকটে পতিত সাতক্ষীরা জেলার জন্য সময়োপযোগি সমস্যা সমাধানের বাস্তব ভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ২২ লক্ষ মানুষের সুপেয় খাওয়ার পানির ব্যবস্থা, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশীদার সমৃদ্ধ প্রকল্প বাস্তবায়ন, উন্নয়ন বঞ্চিত এলাকা চিহ্নিত করে বরাদ্দ প্রদান ও দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন করতে চাই। পৃথক পৃথক মতবিনিময়কালে তিনি শ্রীউলা, আশাশুনি সদর ও শোভনালী ইউনিয়ন পরিষদে স্ব স্ব ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে কথা বলেন।

  • আশাশুনির বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (৬৫)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সহকারী কমিশনার (ভূমি রুহুল কুদ্দুস এর উপস্থিতিতে আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও সাতক্ষীরা জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গদাইপুর গ্রামের মুছা মোল্যার ছেলে ববীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হার্ট স্ট্রোকজনিত কারণে প্যারালাইসিস অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভারতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতদেহ দেশে আনার পর গার্ড অফ অনার শেষে গদাইপুর উত্তরপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওঃ আবু জাফর। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানসহ মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

  • আশাশুনিতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

    আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ২১০ গ্রাম গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদর ও বড়দল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সাতক্ষীরার এস আই বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ হাকিম বিশ্বাসের ছেলে গাঁজা ব্যবসায়ী ইব্রাহিম বিশ্বাস ওরফে ছাক্কাকে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে আশাশুনি সদর ইউনিয়নের জেলেখালী গ্রামে ঋষি পাড়ার বাসুদেব দাশের স্ত্রী ও নিরঞ্জন দাশের কন্যা মেঘনা দাশকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

  • মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস জুয়াসহ নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে

    বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন নিজেদের মধ্যে আত্মকলোহ সৃষ্টি হতে পারে। শত্রু বাহিনী যে কোনো সময় আক্রমন করতে পারে। সেজন্য বাংলাদেশ পুলিশ বাহিনীকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এরা সুযোগ পেলেই ওরে কাজ ওরা করার চেষ্টা করবে আর পুলিশের দায়িত্ব হল সজাগ থেকে শক্ত হাতে অপরাধ দমন করা। সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আশাশুনি থানা পরিদর্শন কালে এসব কথা বলেন।
    তিনি বলেন, মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস জুয়া ইভটিজিংসহ নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এদের কেউ সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখতে হবে এরা দেশ ও জাতির শত্রু এদের কোনো দল নেই, ভাই নেই, বন্ধু নেই। এরা কোনো দলের হতে পারেনা। কারোর ভাই বা বন্ধুও হতে পারে না। এর শুধুই সমাজের ঘৃনিত ব্যক্তি। জেলা পুলিশের কল্যানে যা কিছু করা দরকার তা করা হবে। কিন্তু মাদক জুয়া ও চাঁদাবাজীর মত জঘন্য ঘটনার সাথে সম্পৃক্ততা থাকলে সে পুলিশ সদস্য হোক আর যে হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একজন অপরাধী ও যদি বাদ যাই তাহলে কোনো নিরপারধী মানুষ যেন হয়রানীর স্বীকার না হয়। পুলিশ জনগনের বন্ধু। জনগনের সমস্যা শোনা মাত্রই যত দ্রুত হোক সেখানে পৌছাতে হবে। এটাই পুলিশের কাজ। অন্যায় অপরাধ দমনে ও জনগনের সেবায় পুলিশ সবসময় পাশে রয়েছে ও থাকবে। বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুন্ন রাখতে আমাদের যা যা করনীয় দরকার তা আমাদেরকে করতে হবে। খেয়াল রাখতে হবে কোনো ভাবেই বাংলাদেশ পুলিশের সুনাম নষ্ট না হয়। বুধবার দুপুর ১২টায় নবাগত জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আশাশুনি থানা পরিদর্শন শেষে তিনি থানা বিল্ডিংয়ে গমন করে জুনিয়র সেরেস্তাসহ গুরুতপূর্ন রেজিস্টার, অস্ত্রাগার, ব্যারাক, মেস প্রভৃতি পরিদর্শন করে থানার সার্বিক পরিবেশ ও কর্মকান্ড সম্পর্কে খোজখবর নেন। শুভেচ্ছাবিনিময় কালে থানা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলি বলেন। তিনি আরো বলেন আমি জেলা পুলিশের অভিভাবক হিসাবে দায়িত্ব নিয়েছি। জেলা পুলিশের সকল সুবিধা অসুবিধা আমি দেখব। আমার কাজ তোমাদের কল্যানে যেমন কাজ করা। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষায় অপরাধ কর্মকান্ড দমনে সবসময় প্রস্তুত থাকা। যে কোনো পরিস্থিতিতে তোমরাও সবসময় প্রস্তুত থাকবে। আশাশুনি থানা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি, এডমিন এন্ড ফিনান্স সজিব আহমেদ খান, এডিশনাল এসপি(আলফা-৩) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (আশাশুনি,দেবহাটা সার্কেল) জামিল চৌধুরী, নবাগত জেলা পুলিশ সুপার গাজী মনিরুজ্জামান আশাশুনি থানা চত্ত্বরে পৌছালে থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম এর নের্তৃত্বে ওসি তদন্ত জাহাঙ্গীর হোসাইন সহ থানা পুলিশের সদস্যবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এরপর অভিবাদন মঞ্চে দাড়িয়ে পুলিশে সালামী গ্রহন করেন এবং থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম এর পরিচালনায় প্যারেড প্রদর্শন করেন। পরে তিনি আশাশুনি থানা চতুরদিকে ঘুরে ঘুরে দেখেন। থানার সৌন্দর্য অবস্থান দেখে ও থানা পুলিশের শৃঙ্খলা সুন্দর হওয়ায় ভূহুসী প্রশংসা করেন। এরপর দুপুর ১ টার দিকে জেলা পুলিশ সুপারের সাথে আশাশুনি উপজেলা পরিষদে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেস্বর দাশ থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে মত বিনিময় করেন।

     

  • ঘোলা-ত্রিমোহনী খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়

    নিজস্ব প্রতিবেদক: আশাশুনির ঘোলা ত্রিমোহনী খেয়াঘাটে জেলা পরিষদের ২০২২ সালের টোলরেট চার্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইচ্ছামত খেয়াঘাটের ইজারা গ্রহণকারী কর্তৃক মাত্রা অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ উঠেছে। এছাড়া ২০ বছর যাবত ঘাটে যে সকল মাঝি নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তাদের কাছে ইজারাদার আব্দুর রহিম কর্তৃক মাত্রা অতিরিক্ত টাকা দাবী করায় মাঝিরা নৌকা চালানো বন্ধ করে দিয়েছে। যে কারনে আশাশুনি প্রতাপনগরের ২ পারের মানুষ ও শ্যামনগরের কাশিমারী ইউনিয়নের হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ৬ আগস্ট মঙ্গল সকাল ৯ টায় সাংবাদকর্মীরা সরেজমিনে যেয়ে এমন চিত্র দেখতে পান। মাত্রাতিরিক্ত টাকা দাবী করার কারনে নৌকা চালাতে না পারায় মাঝিরা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। পারাপার যাত্রীরা জানান আগে ২৪ টা নৌকা চলতো সেখানে ৩ টা নৌকা চলছে। যে কারনে আগে ২০ মিনিটে পার হওয়া যেত এখন প্রাই এক ঘন্টা সময় লাগে। সাধারণ জনগন জানান,তাদের সময় নষ্ট হচ্ছে টাকাও কম নিচ্ছে না। এখন দীর্ঘ সময় অপেক্ষা করার পরে নৌকা ঘাটে আসে।
    ঘোলা ত্রিমোহনী খেয়াঘাটে পারাপারে জন্য যন্ত্রচালিতজন নৌকায় ১০ টাকা নির্ধারণ করা হয়ে থাকলেও সেখানে জনপ্রতি ২০ টাকা নেওয়া হচ্ছে। মোটরসাইকেল প্রতিটি ১৫ টাকার স্থানে ৪০ টাকা, সাইকেল ৫ টাকা নেওয়ার কথা থালেও নেওয়া হচ্ছে ২০ টাকা। এছাড়া অন্যান্য জিনিস পারাপারের ক্ষেত্রে যে টোল নির্ধারণ করা হয়েছে তার থেকেও তিন থেকে চার গুণ বেশি হারে টোল আদায় করা হচ্ছে।
    অন্যদিকে মাঝি কওছার আলী, আবুল কালামসহ অনান্য মাঝিরা জানানা ইজারাদার আব্দুর রহিমের ঘাট পরিচালনাকারী আজিজুর রহমান আমাদের নৌকা হতে যাত্রী নামিয়ে তাদের লাল ফ্লাগ টানানো নৌকায় যাত্রীদের উঠায়। ইজারাদাররা আগে ৩ টাকা নিতো এখন তারা ৫ টাকা দাবী করছে।তাহলে আমাদের কোন টাকা থাকছে না। তারা ঠিকই তাদের টাকা যাত্রীদের কাছ থেকে আদায় করছে আবার আমাদের কাছ থেকে নিচ্ছে। ভুক্তভোগীরা জানান তারা ২৯ বছর ধরে এই ঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু ইজারদার আমাদের পেটৈ লাথি মেরেছে। আমরা পরিবার নিয়ে কষ্টে জীবন যাপন করছি। আমরা জেলা পরিষদের সুদৃষ্টি কামনা করছি।
    সরেজমিনে দেখা আরো দেখা যায়, জেলা পরিষদের ইজারা পাওয়ার অন্যতম শর্ত হলো অপেক্ষামান যাত্রীদের জন্য বসার জায়গা তৈরি করা, জেলা পরিষদ কতৃক টোলরেটচার্ট দর্শনীয় স্থানে রাখা কিন্তু ইজারাদার ঘাটে কোন বসার ব্যবস্থা ও চার্টরেট দর্শনীয় স্থানে না টানিয়ে জেলা পরিষদের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে। তাছাড়া ইজারা গ্রহণকারী কর্তৃপক্ষ টাকা প্রাপ্তি স্বীকার কোন রশিদও দিচ্ছেন না।
    এবিষয় একই এলাকার ফারুক হোসেনসহ এলাকাবাসী জানান, ইজারাদার কর্তৃক মাঝিদের কাছে দাবীকৃত অতিরিক্ত না দেওয়ায় তাদের নৌকার যাত্রী ইজারাদার নিজেদের নৌকায় নামিয়ে নেই। ২১ জন মাঝি ও তার পরিবার খুব কষ্টে আছে। এমন কি ইজারাদার ছাত্রছাত্রীদের নিকট থেকেও টাকা নিচ্ছেন।
    ঘোলা ত্রিমোহনী খেয়াঘাটের টোল আদায়ের দায়িত্বে থাকা আজিজুর রহমান জানান অতিরিক্ত কোন টোন আদায় হচ্ছে না। মাঝিরা আমাদের শর্ত মানছে না।
    এদিকে বিশ্বস্ত সূত্রে জানা যায়, জেলা পরিষদ কর্তৃপক্ষ ভ্যাট টাক্স বাদে খেয়াঘাট ২০২২ অর্থ বছরের জন্য ইজারা দিয়েছেন ১২ লক্ষ ১০ হাজার টাকায়। বছরে এই খেয়াঘাট থেকে ইজারা গ্রহণের টাকা বাদ দিয়ে ইজারা গ্রহণকারী কর্তৃপক্ষ লাভ করছেন দ্বিগুন টাকা।
    এ ব্যাপারে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান জানান, শুনেছি ইজারাদার ও মাঝিদের মধ্যে টাকা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। সরকার যতক্ষণ পর্যন্ত টোল পুনঃনির্ধারণ না করছে ততক্ষণ পর্যন্ত কেউ সরকারি নির্ধারণকৃত টোলের বাইরে অতিরিক্ত টোল আদায় করতে পারবে না। সরকার নির্ধারিত টোলের বাইরে কোন ইজারাদার যদি অতিরিক্ত টোল আদায় করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
    অতিরিক্ত টোল আদায়ের কারণে চরম অসন্তোষ প্রকাশ করেছে পারাপার হওয়া যাত্রীসাধারণ। সেই সাথে ইজারা গ্রহণকারীর কঠিন শাস্তির চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন মাঝিসহ এলাকাবাসী।

  • সাতক্ষীরার দুগ্ধপল্লী এখন ভেজাল দুধের রাজ্য

    শেখ ইমরান হোসেন, তালা থেকে: সাতক্ষীরার দুগ্ধপল্লী হিসাবে খ্যাত জেয়ালার ঘোষ পাড়া গ্রাম। অল্প দিনে কোটিপতি বনে গেছে এখানকার ব্যবসায়ীরা। অনুসন্ধানে জানা গেলো ঘটনার নেপথ্য কারন। এখানে গরুর দুধ নয় বরং গ্লুকোজ, পানি, চিনি ও গাম জেলি দ্বারা তৈরী হয় খাঁটি দুধ। এই দুধ সরবরাহ হয় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে।
    অনুসন্ধানে জানা যায়, এই দুগ্ধপল্লীর অধিকাংশ ঘোষেরা কিছু বছর আগেও ছিলেন অন্য খামারীদের কর্মচারী, সামান্য মুজুরীতে কাজ করে কোন রকমে সংসার চালাতো তারা। তবে কয়েক বছরের ব্যবধানে ভেজাল দুৃধ বিক্রি করে হয়েছেন কোটি টাকার মালিক। তৈরী করেছে বিলাসবহুল বাড়ি, কিনেছে ট্রাকসহ সম্পত্তি।
    জানা যায়, খামারীদের কাছ থেকে মিল্কভিটা, আকিজ, প্রাণ সহ অন্যান্য কোম্পানি যে দামে দুধ ক্রয় করেন তার চেয়ে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা কমে দুধ ক্রয় করেন স্থানীয় দুগ্ধপল্লীর ঘোষেরা। কম দামে দুধ ক্রয় করে রাসায়নিক কেমিক্যালের মিশ্রণ ঘটিয়ে সেই দুধ ৭ থেকে ১০ গুণ বৃদ্ধি করেন। তবে পরীক্ষাগারে এসকল দুধের ভেজাল সনাক্ত করতে পারেনা বলেও অভিযোগ উঠেছে। এদিকে, যাদের গরু নেই তারাও শুধু রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে দুধ তৈরী করেন এমন অভিযোগ তুলেছে স্থানীয় জনসাধারণ।
    স্থানীয় বাসিন্দা সাত্তার হোসেন জানান, চিনি, গ্লুকোজ, পানি, সয়াবিন তেল ও গাম জেলি ব্যবহার করে ভেজাল দুধ তৈরী করেন দুগ্ধপল্লীর খামারীরা। তারা তিন থেকে চার বছর ধরে এই ভেজাল দুধ তৈরী করে কোটি টাকার মালিক হয়েছে।
    তিনি আরও জানান, এই দুগ্ধপল্লীর ব্যবসায়ীরা প্রথম যখন ব্যবসা শুরু করে তখন তাদের কিছু-ই ছিলো না। তাদের ভেজাল দুধ আকিজ কোম্পানির চিলিং সেন্টারে ধরা পড়ার পরে তারা অন্যত্রে বিক্রি করে ভেজাল দুধ। ভেজাল দুৃধ বিক্রি করে লোক ঠকিয়ে দুগ্ধপল্লীর গাভির মালিকেরা কোটিপতি হয়ে গেছেন কয়েক বছরে। স্থানীয় অধিকাংশ কর্মচারী এখন মালিক হয়ে ভেজাল দুধ বিক্রি করে ট্রাক কিনেছে, বিলাসবহুল বাড়ি তৈরী করেছে। অধিকাংশ কর্মচারীদের আগে কিছু ছিলোনা শুধু ভেজাল দুধ তেরী করে কোটি টাকার সম্পত্তি তৈরী করেছে তারা।
    স্থানীয় আলি নামের একজন খামারী জানান, জেয়ালা গ্রামের যারা ঘোষ রয়েছে তারা পর্যাপ্ত পরিমানে দুধে ভেজাল মিশ্রিত করে। একটি ড্রামে ৪০ কেজি দুধ ধরে তাতে আসল দুধ দেয় ১০ কেজি আর বাকিটা গ্লুকোজ, পানি, চিনি, জেলির সংমিশ্রণ করে ৪০ কেজি পূর্ণ করে খাঁটি দুধের নামে বাজারে বিক্রি করে। এই ভাবে জিরো থেকে হিরো হয়েছে এখানকার সকল খামারিরা।
    মোশারাফ হোসেন নামের অপর এক ব্যক্তি জানান, অনেক রাসায়নিক পদার্থ ব্যবহার করে দুধের মত সেম উপাদান তৈরী করে তারা। তবে আসলে সেটা দুধ না। এই দুধ দিয়ে শিশু খাদ্য তৈরী হয়। ভেজাল দুধের তৈরী খাদ্য খেয়ে বাচ্ছারা অসুস্থ হয়ে যায়। তাছাড়া এসকল ভেজাল দুধের তৈরী খাদ্যখাবার আমরা সকলে প্রতিনিয়ত খাচ্ছি।
    যাতে করে এই ভেজাল দুধ তৈরী বন্ধ হয় সে সকল ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন তিনি।
    তালা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, ঘোষ পাড়ার প্রতিটি বাড়ি দিনে দুই থেকে তিনবার যাতায়াত করতে হয় বিভিন্ন প্রয়োজনে। বিভিন্ন সময়ে তাদের ভেজাল দুধ তৈরীর কর্মযজ্ঞ সামনে পড়ে। নিষেধ করলেও তারা অমান্য করে দীর্ঘবছর যাবত এটি চলমান রেখেছে। যদি কেউ ১০ হাজার লিটার দুধের অর্ডার দেয় তবে এই ঘোষেরা কেমিক্যাল দিয়ে ১০ হাজার লিটার দুধ তৈরী করে দেয়। এমন কি আরও অতিরিক্ত ২ হাজার লিটার থেকে যায় যেটা স্থানীয় পর্যায়ে বিক্রি করে
    তিনি আরও জানান, এমন অনেক ঘটনা আছে, যাদের গাভি নেই তারাও বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে দুধ তৈরী করে বিক্রয় করে কোটি টাকার মালিক হয়ে গেছে। এ সমস্ত ব্যবসায়ীদের কারও ১ কাঠা জমি নেই তবে সাইকেলে দুটো ড্রাম বেঁধে নামে নামে গামালে যেয়ে ভেজাল দুধ তৈরী করছে। তারা দুই তলা বাড়ি, দামি গাড়িসহ কোটি টাকার সম্পত্তি তৈরী করেছে ভেজাল দুধ বিক্রি করে।
    প্রাণ গ্রুপের চিলিং সেন্টার থেকে জানান, পর্যাপ্ত পরীক্ষার মাধ্যমে আমরা দুধ সংগ্রাম করে থাকি। চলতি মাসে ৭ জনের ভেজাল দুধ শনাক্ত হয়েছে। তাদের দুধ আমরা সংগ্রহ করছিনা আর।
    অপরদিকে, আকিজ কোম্পানির চিলিং সেন্টার থেকে জানানো হয়, ফ্যাট অনুযায়ী দুধ সংগ্রহ করা হয়। যাদের ফ্যাট বেশি তাদের দাম বেশি দেওয়া হয়। ভেজাল দুৃধ দেওয়ার কারনে অসাধু ব্যবসায়ীদের দুধ সংগ্রহ করিনা। এখন শুধু মাত্র খামারীদের দুধ সংগ্রহ করা হয়।
    তবে সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে অধিকাংশ অসাধু ব্যবসায়ীরা গাঁ ঢাকা দেন। এসময়ে শুকান্ত ঘোষ সকল অভিযোগ মিথ্যা দাবী করে জানান, দুধ পরীক্ষা করে দেখেন ভেজাল কি আসল!
    স্থানীয় সুনিল ঘোষ জানান, তার চারপাশে সবার টাইলস লাগানো বিলাসবহুল বাড়ি তবে সে সৎ হওয়ায় ভাঙ্গা টালির ঘরে পরিবার নিয়ে বসবাস করছেন।
    ভেজাল দুধের অভিযানকে সাধুবাদ জানিয়ে বলেন, অল্প সময়ে সকল অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তস্বরূপ শাস্তি দেওয়া হোক।
    এ বিষয়ে তালা সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস জানান, সাতক্ষীরা জেলার জেয়ালা ঘোষ পাড়া দুগ্ধপল্লী নামে পরিচিত। কিছুদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম রাসায়নিক পদ্ধতিগত ভাবে তারা নকল দুধ তৈরী করে। তার ধারাবাহিতায় গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ৩৫০ কেজি ভেজাল দুধ তৈরীর জেলি ও ৯৬৫ কেজি ভেজাল দুধসহ এক প্রশান্ত নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্ততী আইনী প্রক্রিয়াগত ভাবে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
    তিনি আরও জানান, ভেজাল বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। তাছাড়া স্থানীয় যারা চিলিং সেন্টার রয়েছে যারা দুধ সংগ্রহ করে তাদের কে আমরা বলেছি পর্যাপ্ত যাচায় বাছায় করে দুধ সংগ্রহ করতে। তাছাড়া অন্য যে অসাধু ব্যবসায়ী রয়েছে সকলের বিরুদ্ধে সুনিদৃষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
    তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার জানান, ভেজাল বিরোধী অভিযান চলমান রয়েছে। সুনিদৃষ্ট তথ্য পেলেই সেখানে অভিযান করা হবে। তাছাড়া চিলিং সেন্টারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ভেজাল দুধ শনাক্তের জন্য।
    উল্লেখ্য, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভেজাল দুধ তৈরী ও বিক্রি দায়ে ৩৫০ কেজি রাসায়নিক জেলি ও ৯৬৫ কেজি ভেজাল দুধ সহ গ্রেফতার হয় দুগ্ধ সমবায় সমিতির সভাপতি প্রশান্ত ঘোষ। পরবর্ততী ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে তালা উপজেলার মহান্দি গ্রামের শংকর দাস দুই ড্রাম গাম জেলিসহ পুলিশের হাতে আটক হয়। পরবর্ততী তে তাকেও দুই মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

  • কপিলমুনি ইউপির হাউলি গ্রামের আনার আলির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছার কপিলমুনি ইউপির হাউলি গ্রামের ভূমি দস্যু ও দখলবাজ শহর আলি সরদারের পুত্র আনার আলি সরদারের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে কপিলমুনি ইউপির হাউলি গ্রামের মৃত পঞ্চরাম মন্ডলের পুত্র নির্মল চন্দ্র মন্ডল লিখিত বক্তব্যে বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ের বিরোধে শহর আলির ছেলে আনার আলি সরদার ও তার বাহিনী মিলে জমি জবরদখলের পায়তারা করে চলেছে। গত ২৯/৬/২২ তারিখ ভিপি রহিতের মামলার রায়ে দখলভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে আনার আলি, আসাদ, সন্তোষ ও কার্তিকরা ১০/৮/২২ ও ১১/৮/২২ তারিখ আমার লীজ ঘেরে আমার উপর হামলা করে গুরুতর আহত করে। এসময় তারা আমার মৎস্য ঘের থেকে জোর পূর্বক প্রায় ৫০হাজার টাকার মাছ ধরে নেয়। আমি পাইকগাছা থানায় আনারসহ ৭জনের নামে জিআর -২১৪/২২নং মামলা দায়ের করি। তারা আদালত থেকে জামিন নিয়ে আমার ও আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি অব্যাহত রেখেছে। এমনকি উক্ত লীজ ঘের ছেড়ে না দিলে জোরপূর্বক দখল ও জীবনে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে বিধায় অত্র সাংবাদিক সম্মেলন।