দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৩৮
সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...
দর্জি থেকে নেতা, গ্রেফতারের দাবিতে উত্তাল শ্যামনগর
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালানির্বাচিত খবর

একজন কানু মাঝির হৃদয় ছোঁয়া গল্প

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০২২
সেপ্টেম্বর ৮, ২০২২ ০ কমেন্ট 494 ভিউস

ইমরান হোসেন, তালা থেকে: পরিবর্তন হয়েছে সবকিছুর তবুও সমাজের পিছিয়ে থাকা কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি আজও। মাঝি কানু মিয়া তাদের-ই একজন। তিনি মানুষকে নদী পারাপার করে নিজের সংসার পরিচালনা করেন।
সবকিছুর পরিবর্তনের ভীড়ে শুধু অপরিবর্তন থেকে গেছে মাঝি কানু মিয়া জীবন। ৪০ বছর যাবত মাঝি পেশায় থেকেও জীবনের কোন বড় পরিবর্তন হয়নি তার। যাত্রীদের নদীর এপার থেকে ওপার নিয়ে যেয়ে দুই টাকা পারিশ্রমিক পান তিনি। পৃথিবীর সব কিছুর মূল্য বৃদ্ধি পেলেও বৃদ্ধি পায়নি কানু মিয়ার পারিশ্রমিক।
কখনো প্রখর রোদ্রের মধ্যে আবার কখনো ঝুম বৃষ্টিতে ভিজে একজন যাত্রীর জন্য অপেক্ষায় থাকেন তিনি। আবার কখনো গভীর রাতে কেউ বিপদে পড়লে পারাপারের জন্য কানু মিয়াকে ডাকলেই ছুটে চলে আসেন তিনি। স্থানীয়দের কাছে কানু মিয়া এক পরিচিত মুখ।
মাঝি কানু মিয়ার সাথে দেখা মেলে সাতক্ষীরা জেলার তালা বাজার কপোতাক্ষ নদের পারাপার খেয়া ঘাটে। কানু মিয়া সাতক্ষীরা জেলার তালা উপজেলার চর গ্রামের সরকারি জায়গায় বসবাস করেন। তিন মেয়ে সহ তার পরিবারের সদস্য সংখ্যা ৭ জন। তার সামান্য আয়ে সংসার চালাতে রিতিমত হিমশিম খেতে তাকে। তবুও মায়ায় পড়ে বাপ দাদাদের রেখে যাওয়া এই পেশা বদলাতে পারিনি তিনি।
স্থানীয়রা জানায়, তালায় ব্রিজ হওয়ার আগে এই খেয়াঘাটি ছিল মানুষের পারাপারের একমাত্র মাধ্যম। সময়ে শত শত মানুষ এই খেয়াঘাট দিয়ে নিয়মিত যাতায়াত করতো। ব্রিজ হওয়ার পরে এখানকার সংশ্লিষ্ট মাঝিদের জীবনে চলে আসে হতাশা দুর্দশা। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ নৌকা দিয়ে নদী পার হয় না। নদীর ওপারে একটি সামাজিক বনায়ন থাকায় কিছু লোকজন কানু মিয়ার নৌকায় সেখানে ঘুরতে যায়। তাছাড়া নদীর ওপারে অল্প কিছু সংখ্যক জনবসতি থাকায় তারা নিয়মিত যাতায়াত করে। সবমিলিয়ে দিনে ৫০ থেকে ৬০ জনের মত যাত্রী পারাপার হয় কানুনিয়া নৌকাতে। তাতে তার আয় হয় ১৫০-২০০ টাকা। সামান্য টাকায় জীবন জীবিকা বেশ কষ্টসাধ্য।
মাঝি কানু মিয়া জানান, ৪০ বছর ধরে এই মাঝি পেশায় রয়েছি। বাপ দাদাদের এই পেশা ছাড়তে পারিনি কখনো। অন্য পেশাতে গেলে তেমন কাজও করতে পারি না। প্রতিটা যাত্রী পারাপার করে জন প্রতি দুই টাকা পায় তাই দিয়ে কোন রকমে সংসার চালায়। খুব অভাব অনটনের মধ্য দিয়ে জীবন যাপন করতে হয়। মোটা কাপড় ও মোটা চালের ভাত খেয়ে জীবনের অর্ধেক সময় কাটিয়ে দিয়েছি। পৃথিবীর সব কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে শুধু আমার পারিশ্রমিক বৃদ্ধি পায়নি। পারাপারের মূল্য যদি বৃদ্ধি করি তাহলে মানুষ আর আমার নৌকাতে উডঠতে চায় না। তখন বিকল্প পথে যাতায়াত করে। তাই বাধ্য হয়ে স্থানীয়দের জন্য পারাপার পারিশ্রমিক দুই টাকায় রেখেছি, অন্যরা ৫ টাকা করে দেয় কেউকেউ । দশ বছর আগেও মানুষের কাছ থেকে দুই টাকা নিতাম এখনো দুই টাকা নেই।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, খেয়াঘাট ইজারার সময়ে মাঝিরা প্রথম সারিতে আবেদন করতে পারে এটা তাদের জন্য একটা বড় সুযোগ। তাছাড়া সময়ের সাথে সাথে তাদেরও মূল্যবৃদ্ধি করা দরকার। তাদের নতুন প্রজন্ম যারা তাদেরকে সরকারি সাপোর্ট দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে তবে সেটা যদি তারা আমাদেরকে জানায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ২০
পরবর্তী পোস্ট
বিশ্বের দরবারে বাঙালীদের মাথা উঁচু করেছেন বঙ্গবন্ধু- এমপি রবি

রিলেটেড পোস্ট

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

আশাশুনির লাঙ্গলদাড়িয়ায় এক দাগে জমি কিনে ভিন্নদাগে জবর...

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারের মৎস্য ঘের দখল

এপ্রিল ১২, ২০২৬

ভূমি অফিসের নায়েব আশরাফুউজ্জামানের অঢেল সম্পদের পাহাড় !

এপ্রিল ৭, ২০২৬

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বর্ণাঢ্য জীবন

এপ্রিল ৭, ২০২৬

সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে, বন প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬

শ্যামনগর সীমান্ত দিয়ে আসছে মাদক ও অস্ত্র

মার্চ ৩০, ২০২৬

একাত্তরের স্মৃতিবিজড়িত স্থানগুলো অরক্ষিত, দিবস এলেই ধোয়ামোছা

মার্চ ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting