দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:২৬
সাংবাদিক আলিম আর নেই
সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন
ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
ঘরবন্দি অসুস্থ নারীকে ৯৯৯-এ খবর পেয়ে উদ্ধার করল...
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা
প্রেমের বিয়ে অস্বীকার করে নবজাতক ফেলে পালানোর চেষ্টা
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
সাতক্ষীরার  কালিন্দী নদী সীমান্তে পুশ-ইন রুখে দিল বিজিবি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত ২০

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০২২
সেপ্টেম্বর ৮, ২০২২ ০ কমেন্ট 432 ভিউস

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া আলীয়া মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের উদ্দেশে যাচ্ছিলো। এ সময় যশোর থেকে মাছ নিয়ে একটি পিকআপ সাতক্ষীরা দিকে যাচ্ছিলো। গাড়ি দুটি কলারোয়া আলিয়া মাদ্রাসা মোড়ে এলে যাত্রীবাহী বাস টি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বাহি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়ে একটি স্টিল ও কাচের দোকানের ভেতর ঢুকে যায় যাত্রীবাহী বাস টি। এসময় দুজন মোটরসাইকেল আরোহী এই দুর্ঘটনার শিকার হন। তাঁরাও গুরুতরভাবে আহত হন। সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছেন বলে জানা যায়। মাছবাহী পিকাপে থাকা হাবিবুর বলেন, আমরা যশোর থেকে প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের চারা মাছ নিয়ে মৌতলা বাজারে যাচ্ছিলাম। হঠাৎ সামনে থেকে আসা একটি বাস আমাদের পিকআপের সামনে এসে মেরে দেয়। পিকাপে থাকা সব মাছ মারা গেছে। আমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি আর কিছু বলতে পারছিনা।
দোকান মালিক ইদ্রিস আলী বলেন, যাত্রীবাহী বাসে অনেক গতি ছিলো। ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিকআপ ভ্যানে আঘাত করে এবং পরে সোজা আমার দোকানের ভিতরে ঢুকিয়ে দেয়। আমার দোকানের অনেক মালামাল নষ্ট হয়েছে।
এ বিষয়ে কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার অপু মিয়া বলেন, আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস সদস্যরা ও পুলিশ যৌথ ভাবে আহতদের উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা (টি এইচ ও) ডাঃ মোঃ মাহবুবর রহমান সান্টু বলেন, আমরা আহত প্রায় ২০ এর অধিক মানুষকে চিকিৎসা দিয়েছি। দু’জনের অবস্থা আশঙ্কাজনক ছিলো তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন তাই তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে যারা এখানে ভর্তি আছেন সকলে আশঙ্কা মুক্ত।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন মৃধা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় অনেকে আহত হলেও কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন ও আহতদের খোঁজ খবর নেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুলি বিশ্বাস।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির খাজরায় ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু
পরবর্তী পোস্ট
একজন কানু মাঝির হৃদয় ছোঁয়া গল্প

রিলেটেড পোস্ট

ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

সেপ্টেম্বর ১১, ২০২৬

দেবহাটার সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ২টি বিদ্যালয়কে...

সেপ্টেম্বর ১০, ২০২৬

কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা...

সেপ্টেম্বর ১০, ২০২৬

বজ্রপাত নিরোধে কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণ

সেপ্টেম্বর ৮, ২০২৬

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সেপ্টেম্বর ৭, ২০২৬

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

সেপ্টেম্বর ৭, ২০২৬

কলারোয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

আগস্ট ২৯, ২০২৬

জি,এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক...

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting