Blog

  • কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

    প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে এ আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলামের আহবানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি সোহরাব হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাজিবুল ইসলাম রাজীব, সহ-সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, তাঁতি বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আপিল, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম লিটন, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহবাহক আল-আমিন, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কুরাইশি ও মোহসিন প্রমূখ।

  • বাজার দর সমন্বয় না হওয়া পর্যন্ত টেন্ডার বয়কটের সিদ্ধান্ত

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা এলজিইডি’র কনফারেন্স রুমে এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি আলহাজ¦ আব্দুস সবুর’র সভাপতিত্বে ঠিকাদারদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সহ-সভাপতি বিশিষ্ট ঠিকাদার এনছান বাহার বুলবুল, এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সেলিম, ঠিকাদার ইকবাল জমাদ্দার প্রমুখ।
    সরকার নির্ধারিত দর অনুযায়ী বর্তমান বাজারে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে সভায় উপস্থিত সকল ঠিকাদারদের মতামতের ভিত্তিতে ও সমিতির সিদ্ধার্ন্ত মোতাবেক জেলার কোন ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণ করবেনা এবং বর্তমান বাজার দরের সাথে দর পত্রের সমন্বয় না হওয়া পর্যন্ত সমস্ত টেন্ডার বয়কট করার সিদ্ধার্ন্ত গৃহীত হয়। এসময় এলজিইডি ও জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সভায় জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সদস্য ও সাতটি উপজেলার ঠিকাদার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

  • শ্যামনগরে ৭১ মানবতাবিরোধী অপরাধ মামলার ৪ আসামিকে গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের মৃত বরকত উল্লার ছেলে এস. এম মহসিন উল মুলক, মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত নাসির উদ্দিনের ছেলে জি.এম মহিউদ্দিন, মৃত জোহর আলী গাজীর ছেলে মোঃ ফজর আলী গাও শ্রীফলকাটির মৃত মান্দার মোল্লার ছেলে কুদ্দুস গাজী।
    শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৭২ সালের ১০ অক্টোবর শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মন্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে নদীর পাড়ে গুলি করে হত্যার অভিযোগে উল্লেখিত চার ব্যক্তির বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ এপ্রিল মামলা দায়ের করেন সুরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে চদনা রানী মণ্ডল। এ মামলায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করায় তাদের গ্রেফতার করা হয়েছে।

  • কলারোয়ায় দুপুরের খাবার খেয়ে সতের জন শিক্ষার্থী অসুস্থ

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় দুপুরের খাবার খেয়ে মাদ্রাসার সতের জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। মঙ্গলবার কলারোয়া পৌরসভার কলাগাছি মোড়ে অবস্থিত মাদ্রাসাতুল বানাত আস সালাফিয়াহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
    শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিক্ষার্থীদের ভাতের সঙ্গে মাছের তরকারী দেওয়া হয়। খাবার খেয়ে শিক্ষার্থীরা প্রথমে পেটে ব্যথা অনুভব করে। পরে বমি শুরু করে এবং পাতলা পায়খানা শুরু করে। বুধবার সকালে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম বলেন, খাবার খাওয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। তাছাড়া প্রত্যেক শিক্ষার্থীর অসুস্থ হওয়ার লক্ষণ একই রকম। তবে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা ব্যক্ত করেন।
    এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল অহিদুজ্জামান বলেন, প্রতিদিনের মতো শিক্ষার্থীদের ভাত ও মাছ দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, আকাশের পানি পাত্রে ধরে রাখা ছিল। সেই পানিতে একটা নতুন কাপড় পড়েছিল। সেই কাপড়ে কোন বিষক্ত পদার্থ থাকার কারনে এ রকম সমস্যা হয়ে থাকতে পারে। তিনি আরও বলেন এই খাবার শিক্ষক শিক্ষার্থীসহ ৭০ জন খেয়েছিলেন। কিন্তু ১৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বাকী সকলেই সুস্থ আছেন।

  • শ্যামনগরে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতায় নকিপুর বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

    শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগর উপজেলা পর্যায়ে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ফুটবল খেলা প্রতিযোগিতার ফাইনাল খেলায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে।
    বুধবার ৭ সেপ্টেম্বর সরকারি নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নওয়াবেঁকী ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
    উক্ত খেলার শুভ সূচনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ তেজারত, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা।
    এসময় আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.মুহাম্মদ আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি, প্রধান শিক্ষক আব্দুল ছাত্তার, প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মন্ডল, প্রধান শিক্ষক আব্দুল করিম, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম প্রমুখ।

  • ভোটারদের ভালবাসায় আবারও বিজয়ী হব

    আহাদুর রহমান (জনি): আসছে আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচন। সাতক্ষীরার বার বার নির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক। বরাবরের মতো এবারও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ছুটে চলেছেন প্রত্যন্ত অঞ্চলে। গণমানুষের প্রতিনিধিদের কাছে।
    সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাতনদীকে জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বরত। বিগত নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৫ বছর সফলতার সাথে কাজ করেছি। আগামীতেও এই পদে আমি দলের পক্ষে প্রতিদ্ব›িদ্বতা করতে ইচ্ছুক।
    নির্বাচনী প্রচারণ সম্পর্কে তিনি বলেন, সঙ্গত কারণে আমি ইতোমধ্যেই যারা ভোটার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য প্রায় সকলের সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। আমি তাদের অকুন্ঠ সমর্থন পেয়েছি। জেলা পরিষদের পক্ষ থেকে জনগনকে যা যা দেয়ার আছে সবটুকুই আমি পৌছে দেয়ার চেষ্টা করেছি। তাদের পাশে দাড়াতে পেরেছি।
    আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে নজরুল ইসলাম বলেন, আমি প্রত্যাশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনিত করলে ভোটারদের ভালবাসায় আবারও বিপুল ভোটের ব্যবধানে এই নির্বাচনী এলাকা থেকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হব।
    এক প্রশ্নের জবাববে আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম জানান, প্রার্থী হিসেবে যেখানেই আমি গিয়েছি অভ‚তপূর্ব সাড়া পেয়েছি। নিজ দলীয় প্রার্থীদের বিষয়ে তিনি বলেন দলীয় প্রতীক না থাকলেও সমর্থনতো থাকবেই। সে ক্ষেত্রে দলের সমর্থিত প্রার্থীর প্রতি সবাই অনুগত থাকবে এটাই স্বাভাবিক।
    উল্লেখ্য, তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

  • ভোমরা কাস্টমের আর.ও আবুল কালামের খুঁটির জোর কোথায়

    নিজস্ব প্রতিবেদক: প্রভাবখাটিয়ে অবৈধ ভাবে ভোমরা বন্দরের ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ উঠেছে ভোমরা কাস্টমের রেভিনিউ অফিসার আবুল কালাম আজাদের বিরুদ্ধে। ফাইল আটকে রেখে ঘুষ এক প্রকার জোর করেই ঘুষ আদায় করার অভিযোগও আছে তার বিরুদ্ধে।
    বিশ্বস্ত সুত্রে জানা যায়, ভোমরা স্থলবন্দরের ব্যবাসায়ীদের ত্রাসে পরিনত হয়েছেন আবুল কালাম আজাদ। তার গ্রামের বাড়ি নড়াইলে হলেও গোপালগঞ্জের বাসিন্দা পরিচয়ে ভয় দেখানোর অভিযোগ করেন ব্যসায়িরা। নানা অযুহাতে অবৈধ ভাবে ফাইল আটকে অর্থ আদায়ের চেষ্টা করেন তিনি। কোন ব্যবসায়ী তার চাওয়া পূরণ না করলে তাদের তিনি গোপালগঞ্জে বাড়ি ও বঙ্গবন্ধুর সন্তান পরিচয় দিয়ে ভয় দেখান। করেন হয়রানি। তার এ নির্যাতনের হাত থেকে রক্ষায় সংশ্লিস্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভোমরা বন্দর ব্যবহারকারি ব্যবসায়ীরা।

  • তালার লুৎফর নিকারী হত্যাকারীকে মামলা থেকে বাদ দিয়েছে তদন্ত কর্মকর্তা, তদন্তে সিআইডি

    হাবিবুর রহমান: সাতক্ষীরার তালায় চাঞ্চল্যকর লুৎফর নিকারী হত্যা মামলা আদালতের নির্দেশে পুনঃতদন্ত শুরু করেছে সিআইডি। ইতোমধ্যে ঘটনাস্থল জেয়ালানলতা গ্রামের সরকারী গেটের খাল পরিদর্শন করেছে সিআইডির একটি দল। পরিদর্শনকালে মামলার প্রত্যক্ষদর্শী স্বাক্ষী রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
    হত্যা মামলার প্রধান আসামি সরকারি দলের বহিষ্কৃত নেতা হওয়ায় প্রভাব বিস্তার করে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টার আশংকা করছেন নিহতের পরিবার। মামলার বাদী নিহতের ছেলে সেলিম নিকারীসহ প্রত্যক্ষ স্বাক্ষী তারিফ নিকারি, রুহুল আমিন নিকারি, মুছা নিকারীসহ বাদি সেলিম নিকারী প্রতিবেদককে জানান, ২০২০ সালের ১৭ আগষ্ট রাত সাড়ে ৯টার দিকে সেলিম নিকারী (৩৫) ও তারিফ নিকারী (৫৫) চাড়িভাঙ্গা সরকারী গেটের খালে মাছ ধরতে যায়। মাছ ধরার জন্য খালটিতে জাল ফেলে মাছ ধরতে থাকে তারা। খালের পাশ্ববর্তী ১২০ বিঘার একটি মৎস্য ঘের হত্যা মামলার প্রধান আসামী সরদার মশিয়ার রহমানের। সেই ঘেরের পাহারাদার মামলার ৩ নং আসামী তুহিন শেখ (৩২) সেলিম নিকারীকে জোরপূর্বক আটক করে রাখে। ২ নং আসামী অপর পাহারাদার বারুইহাটি গ্রামের রনি বিশ্বাস (২৮) মোবাইল ফোনে প্রধান আসামী সরদার মশিয়ার রহমানকে সংবাদ দেয়। সেই সংবাদে রাত্র অনুমানিক সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় সরদার মশিয়ার। অপরদিকে সেলিম নিকারীকে আটক করে চড়, কিল ঘুষি মারপিট করতে থাকে। সেই খবরটি সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারীকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় সেলিমের সঙ্গে থাকা তারিফ নিকারী।
    ঘটনার বিবরণে তারা আরও জানায়, সেলিমকে মারপিট করছে এমন খবর শুনে তার বাবা লুৎফর নিকারী প্রতিবেশী রুহুল আমিন নিকারী, মুছা নিকারী, রফিকুল নিকারীসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখে প্রধান আসামী মশিয়ার সরদার সেলিম নিকারীকে জীবনে শেষ করে ফেলার নির্দেশ দিচ্ছে। তখন ৩ নং আসামী তুহিন সেখ সেলিম নিকারীর কোমরে থাকা গামছা টেনে খুলে ফেলে হত্যার উদ্দ্যেশে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারী বাঁচানোর চেষ্টা করলে সরদার মশিয়ার রহমান ডান পা দিয়ে হত্যার উদ্দ্যেশে বুকে লাথি মারে। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে লুৎফর নিকারী (৬৫) পাশের পানির মধ্যে পড়ে যায়। স্বাক্ষীরা লুৎফর নিকারী ও সেলিম নিকারীকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগে চিকিৎসা টেবিলে ডাক্তার লুৎফর নিকারীকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন।
    ঘটনার স্বাক্ষীরা আরও জানান, সে সময়ে সেলিম নিকারীকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজারো গ্রামবাসী জড়ো হয় হাসপাতাল চত্বরে। হত্যার বিচার দাবি করেন তারা।
    এদিকে, ঘটনার রাতেই লুৎফর নিকারী হত্যার প্রধান আসামী সন্ত্রাসী সরদার মশিয়ার রহমানকে গ্রেফতার করে তালা থানা পুলিশ। ১৮ আগষ্ট সকালে হাজারো গ্রামবাসী হত্যাকান্ডের বিচার দাবি করে তালা থানা ঘেরাও করে অবস্থান নেয়। অপরদিকে, পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় তৎকালীন তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার তালা হাসপাতালে আসেন ও সেলিম নিকারীর জবানবন্দী গ্রহণ করেন। ঘটনার প্রাথমিক সত্যতা পান ও তৎকালীন থানা অফিসার ইনচার্জকে মামলা নথিভুক্ত করার নির্দেশনা দেন। এরপর সেলিম নিকারী বাদী হয়ে তালা থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৭। তারিখ ১৮.৮.২০ ইং। ধারা ৩০২,৩০৭,৩২৩, ১১৪।
    সুরতহাল রিপোর্টে তালা থানার তৎকালীন এস,আই প্রিতীশ কুমার সুরতহাল রিপোর্টের প্রথম পাতার শেষের পাঁচ ছয় লাইনে দাঁত দুপাটি আটকানো উল্লেখ করেন। শেষের পাতায় লেখা রয়েছে, সেলিম নিকারী কোলাস বিলে সরকারী খালে জাল পেতে ভেঁড়িতে উঠলে ঘেরের পাহারাদাররা সেলিম নিকারীকে আটক করে। এখন সেলিমের বাবা ভিকটিম লুৎফর রহমান ঘটনাস্থলে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে তার বুকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ পর পানি থেকে উঠিয়ে লোকজন কিছুদুর ধরাধরি করে নিয়ে এসে ভ্যানযোগে তালা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত বলে জানায়।
    এই হত্যাকাণ্ডের পর মামলার প্রধান আসামী সরদার মশিয়ার রহমানকে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করে জেলা আ.লীগ। তবে সরদার মশিয়ার রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান পদে থাকায় মামলাটি ভিন্নখানে প্রবাহিত করার চেষ্টায় থাকে প্রভাবশালী চক্র। অবশেষে হত্যা মামলার দায় থেকে মশিয়ারকে বাদ দিতে সক্ষম হয় সেই চক্রটি।
    মামলার তদন্তকারী অফিসার ৩০৭ ও ৩২৩ ধারায় তুহিন শেখ ও রনি বিশ্বাসের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বাদ দেওয়া হয় প্রধান আসামী সরদার মশিয়ারকে। মামলার স্বাক্ষী ও বাদীপক্ষ আদালতে তঞ্চকী অভিযোগ পত্রের বিরুদ্ধে নারাজী পিটিশন দাখিল করেন। আদালত উভয়পক্ষ শুনানী শেষে মামলাটি সিআইডিকে পুনঃতদন্তের নির্দেশনা প্রদান করেন।
    আদালতের নির্দেশনায় সিআইডি তদন্ত শুরু করার পর মামলার বাদী ও স্বাক্ষীদের আবারও ভয়ভীতি ও হুমকি দিচ্ছে আসামীরা। এ ঘটনায় তারা ভুগছেন নিরাপত্তাহীনতায়।
    মামলার বাদী সেলিম নিকারী আরও জানান, হত্যা মামলায় বাদী পক্ষের এজাহার নামীয় স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদ না করে আসামীকে বাঁচাতে এজাহারে নাম নেই এমন ব্যক্তিদের স্বাক্ষী হিসেবে অন্তর্ভূক্ত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। যারা আসামীদের সহযোগী। এটি থেকেই নিশ্চিতভাবে বোঝা যায় হত্যার ঘটনাটি আড়াল করার চেষ্টা করা হয়েছে।
    হত্যাকাণ্ডের পর জেলা আ.লীগের তৎকালীন সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, সরদার মশিয়ার রহমান আওয়ামী লীগের পদ পদবী ব্যবহার করে তালা উপজেলার গোটা ১২ ইউনিয়নে ব্যক্তিগত সন্ত্রাসী বাহিনী গঠণ করে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দলের ভাবমুর্তি নষ্ট করছেন। সে কারণে তাকে দল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করা হলো।
    হত্যাকারীদের শাস্তির দাবিতে পৃথক পৃথকভাবে সাতক্ষীরা প্রেসক্লাব ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন, প্রতিবাদ সভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করে গ্রামবাসী। এলাকাবাসীর দাবি, প্রভাবশালী চক্রটি যেন মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে ও আদালতের মাধ্যমে হত্যায় জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।
    সাতক্ষীরা জেলা সিআইডির ওসি তাইজুল ইসলাম জানান,মামলাটি পুনরায় তদন্তর জন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে। নিরপেক্ষ তদন্ত শেষে রিপোট জমা দেওয়া হবে।

  • যক্ষ্মার বিরুদ্ধে শক্তিশালী জনসচেতনতা গড়তে হবে

    আহাদুর রহমান জনি: ব্যকটেরিয়া জনিত প্রাচীন রোগ হলো যক্ষ্মা। যক্ষ্মা কমিয়ে আনতে সরকার ‘টিপিটি’ নামের একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ফলে ২০২৬ এর মধ্যে যক্ষ্মার প্রকোপ শূণ্যের কোঠায় আসবে। যক্ষ্মা প্রতিরোধে, রোগী সনাক্তকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির কথাগুলো বলেছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত।
    ‘বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাচাই সবাই মিলে’ স্লোগানকে সামনে রেখে রোববার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে নাটাবের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন প্রধান আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের ডা. ত্রিনেত্র ঘোষ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, ৭১ টিভির জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জী প্রমুখ।
    প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশ্যে এসময় আরও বলেন, আপনাদের মাধ্যমেই যক্ষ্মার বিরুদ্ধে শক্তিশালী জনসচেতনতা গড়ে উঠবে। এ ক্ষেত্রে আপনাদের সহায়াতা গুরুত্বপূর্ণ।
    ‘টিপিটি’ সম্পর্কে তিনি তথ্য দিয়ে বলেন, যক্ষ্মা আক্রান্ত ব্যাক্তিদের পরিবার ও তার সাথে ক্লোজ কন্টাক্টে থাকা ব্যক্তিদেরও একটি চিকিৎসা পদ্ধতির আওতায় আনার জন্য এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে যক্ষ্মা রোগির সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার। এরমধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ২ লক্ষ ৪২ হাজার ৯৪২ জনকে। জেলায় এ পর্যন্ত দুই হাজারের অধিক যক্ষ্মা আক্রান্ত ব্যক্তি আছে। যাদের চিকিৎসা চলমান আছে।
    যক্ষ্মা আক্রান্ত ব্যাক্তিদের পরিবারের কারও যক্ষ্মা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের মাঝেও এর জীবানু থাকতে পারে। ফলে সহজেই তারা এতে আক্রান্ত হতে পারেন। তবে এর সঠিক কোন পরিসংখ্যান তিনি দিতে পারেননি।
    এঅন্য একটি প্রশ্নের জবাবে সিভিল সার্জন জানান, সাধারণত আমরা সবাই টিবি ব্যকটেরিয়া বহন করে থাকি। যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে তখনই সাধারণত টিবি আক্রান্ত হতে দেখা যায়। টিবি থাকা অবস্থায় কোভিড হতে পারে। ডায়াবেটিস ও এইডস রোগীদের মধ্যে যক্ষ্মার প্রকোপ অনেক বেশি।
    এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক কাফেলার চীফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, বার্তা সম্পাদক এম রফিক, আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়না, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহীন গোলদার, নাটাব সাতক্ষীরা জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম, সিভিল সার্জন অফিসের ডিপিও উজ্জ্বল কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়ন ও সঞ্চালনায় ছিলেন নাটাব কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি তরুণ কুমার বিশ্বাস।
    যক্ষ্মারোগের ক্ষেত্রে মনে রাখতে হবে যক্ষ্মা একটি জীবানু ঘঠিত সংক্রমক রোগ। এক নাগাড়ে দু সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি থাকলে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে, রোগ সনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মিত সঠিক মাত্রায় ও নির্দিষ্ট সময় পর্যন্ত ঔষধ সেবনের মাধ্যমে যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়। হাঁসি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে হবে। পরিবারে একজন যক্ষ্মা রোগী থাকলে পরিবারের অন্যদেরও বিশেষ করে শিশু এবং প্রাপ্ত বয়ষ্কদের যদি এক সপ্তাহ যাবত কাশি থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

  • এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার ২০২২- এর এ্যাডমিশন ফেয়ার শুরু

    প্রেস বিজ্ঞপ্তি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ফল -২০২২ সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। রবিবার ৪ সেপ্টেম¦র ২০২২ থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ১৬ সেপ্টেম¦র শুক্রবার ২০২২ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে ও একই সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে।
    আজ রবিবার ৭ আগস্ট, এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.এটি.এম জহিরউদ্দীন, এ সময় আরো উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার ড. মো: শাহআলম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তাবৃন্দ।
    ফেয়ার চলাকালীন সময় টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড় সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উল্লেখ্য এনইউবিটি খুলনা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।
    বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল ,আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চাল ুআছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।
    ফেয়ার চলাকালীন সময় ভর্তি ফির উপর ৬০%সহ টিউশনফির উপর ১০%-১০০% পর্যন্ত ছাড় থাকবে।