Blog

  • খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে, চেয়ারম্যানের উদ্যোগে মেরামত

    বি এম আলাউদ্দীন:বৃষ্টি ও নিম্ন চেপের কারণে প্রবল জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে। সোমবার দুপুরের জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের ৭/২নং পোল্ডারের গদাইপুরের আবদুল মান্নান মাস্টারের ঘের সংলগ্ন এলাকায় ১০ হাত জায়গা জুড়ে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা জানান, রোববার থেকে একাধারে টানা বৃষ্টি হচ্ছে। সেই সাথে নিন্মচাপের কারণে নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। দুপুরের জোয়ারে হঠাৎ করেই আবদুল মান্নান মাস্টারের ঘের সংলগ্ন এলাকায় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ৩০০ বিঘা জমির ঘের তলিয়ে গেছে।বিকাল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভেড়িবাঁধ মেরামতকরা হয়।
    খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান, ইতোমধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভেড়িবাঁধ মেরামতের হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে।
    সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, ভাঙন কবলিত বাঁধ মেরামতের জন্য তড়িৎ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
  • ভোমরা স্থলবন্দরকে অশান্ত করতে তৎপর হাসান

    নিজস্ব প্রতিবেদক: এক কালের লবন চোরাকারবারী আবু হাসান রাজনৈতিক জোটের এজেন্ডা বাস্তবায়নের জন্য ভোমরা স্থলবন্দরের নিয়ন্ত্রন নিতে মরিয়া হয়ে উঠেছে। লক্ষ্যে পৌছতে দুটি শ্রমিক সংগঠনের নেতৃত্বে বাসিয়েছে দু’জন রাজনৈতিক নেতাকে। চক্রটি অতি সম্প্রতি ভোমরা স্থল বন্দরে অসন্তোষ তৈরি করলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে তা থেমে যায়।
    তথ্যানুসন্ধানে জানা যায়, দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের জামায়াত নেতা রফিকুল ইসলাম ওরফে বাঘার পুত্র আবু হাসান। সীমান্ত উপজেলায় বাড়ী হওয়ায় প্রথম কর্মজীবন শুরু হয় ওপার থেকে লবন এপারে এলে তা পাইকারী বিক্রী করার মধ্য দিয়ে। তার পিতাও সীমান্তে চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত ছিলো। জামায়ত নেতা রফিকুল ইসলামের নামে একাধীক চোরাচালানী মামলাও ছিলো। একটি মামলায় সাজাপ্রাপ্তও হন তিনি। পিতা পুত্রের চোরাচালান ব্যবসা চলতে চলতে কোন এক সময় আবু হাসান ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। সেখানে এসে যশোরের একজন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত হয়ে পেয়াজের কারবার শুরু করেন আবু হাসান। ভোমরা থেকে পেয়াজ নিয়ে হাট-বাজারে পাইকারী বিক্রি করতেন আবু হাসান। পিতা জামায়াত নেতা রফিকুল ইসলামের হাত ধরে আবু হাসানের জামায়াতে প্রবেশ। এরপর জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের তদ্বিরে ইসলামী ব্যাংক থেকে আবু হাসান ব্যবসায়ীক ঋণ পান। সর্বশেষ এই ব্যাংকে আবু হাসানের ঋণের পরিমান শতকোটি টাকা। নিজ গ্রাম, ভোমরা স্তল বন্দর, বিনেরপোতা ও বাইপাসে আবু হাসানের আছে ডজনখানেক বাড়ী, মার্কেট ও গোডাউন। বাইপাসের ধারে তৈরী করছে ক্যাডেট মাদ্রাসা। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম রাফসান গ্রুপ। বিনেরপোতায় ১১ বিধা জমিতে ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠার কাজ চলছে। এখানে ১ নং খাস খতিয়ানভুক্ত ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রশাসন নিশ্চুপ আছে।
    বর্তমানে আবু হাসান শতকোটি টাকার সম্পদের মারিক বনে গেছে। বিপুল অর্থ বিত্তের মালিক আবু হাসান এখন ভোমরা স্থল বন্দরের নিয়ন্ত্রন নিতে চায়। জামায়াতের সহযোগীতায় কোটিপতি বনে যাওয়া আবু হাসান জেলা জামায়াতের শীর্ষ ডোনারও বটে। প্রকাশ্যে তিনি রাজনীতি না করলেও তার পিতা জামায়াতের ফ্রন্টলাইনের যোদ্ধা এবং মা জামায়াতের রোকন।
    আবু হাসান একটি রাজনৈতিক জোটের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে ভোমরা স্থলবন্দরের নিয়ন্ত্রন নিতে চায়। পরিকল্পনা করে তিনি দুটি শ্রমিক সংঠনে ২ জন জামায়াত নেতাকে নেতৃত্বে বসিয়েছেন অর্থ ব্যয় করে। ১১৫৫নং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুল এবং ১১৫৯ এর সাধারণ সম্পাদক হারুন দু’জনই জামায়াতের প্রতিনিধি। এই দু’জনকে নির্বাচনের মাধ্যমে জয়ী করতে আবু হাসান অর্থ ব্যয় করেন। সম্প্রতি ভোমরা স্থল বন্দরে শ্রমিক অসন্তোষের মূলেও আবু হাসান কলকাঠি নেড়েছে বলে অভিযোগ আছে। তবে প্রশাসন সময়মতো হস্তক্ষেপ করে শ্রমিক অসন্তোষ থামিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনসহ একাধিক গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণে আছে। সম্প্রতি ভোমরা স্থলবন্দরের আমদানীকারকদের এক সভা থেকে আবু হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কিছুদিন পূর্বে সিএন্ডএফ এজেন্ট্স এসোসিয়েশনের নির্বাচনেও আবু হাসান নিজে এবং তার মতাদর্শের লোককে কমিটির নেতৃত্বে বসাতে তৎপর হয়ে ওঠে।
    বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আবু হাসান এবং তার সংগঠনের লোকজন বসিয়ে সুযোগ বুঝে ভোমরা স্থল বন্দরে আবু হাসান তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।

  • দুর্নীতিমুক্ত জেলাপরিষদের দৃষ্টান্ত স্থাপন করতে চাই

    আহাদুর রহমান জনি: শুরু থেকেই আছেন দক্ষিণ এশিয়ার প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে। ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের সদস্য। ১৯৭১এ বঙ্গবন্ধু ঘোষিত অসহযোগ আন্দোলনে অংশ নেন সাতক্ষীরা জেলার পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খলিলুল্লাহ ঝড়ু। অসহযোগ আন্দোলনের মিছিলে চাপড়া লজ থেকে আতিয়ার ও মতিয়ার গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন আব্দুর রাজ্জাক। আরও একটি বুলেটে আঘাত করে খলিলুল্লাহর শরীরে। গুলিবিদ্ধ হন তিনি। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। ১৯৭৫এর ১৫ আগস্টের পর ছাত্রলীগের জয়েন্ট কনভেনর নির্বাচিত হন। পরবর্তীতে দায়িত্ব পালন করেন ছাত্রলীগের কনভেনর হিসেবে। ১৯৮০ থেকে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রাজনীতি থেকে অবসর গ্রহন করেন।
    রাজনীতি থেকে অবসর গ্রহণ করলেও আপাদমস্তক এ ব্যবসায়ী ছেড়ে দেননি সমাজ সেবা। দেশের স্বাধীনতার চেতনা, সার্বভৌমত্ব ও মুজিবীয় আদর্শে বিশ্বাসী খলিলুল্লাহ ঝড়ু পূর্ণ আত্মনিয়োগ করেন জেলাবাসীর সেবায়। রাজনৈতিক বা জনপ্রতিনিধির দায়িত্বে না থেকেও সাতক্ষীরাবাসীর বিপদে সব সময় পাশে থেকেছেন। ২০০০ সালের বন্যায় ত্রান কার্যক্রম পরিচালনা করেছেন, ২০০১ সালে জামায়তের তান্ডব থেকে বাঁচাতে পাশে দাড়িয়েছিলেন ভিন্ন মতাবলম্বীদের পাশে। এখানেই থেমে যাননি। আইলা, আম্পান, সিডর সহ বিধ্বংসী প্রাকৃতিক দূর্যোগে আর্তঃমানবতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলার উপকূলবাসীদের কাছে। খলিলুল্লাহ ঝড়ু সভাপতির দায়িত্ব পালন করছেন সামাজিক সংগঠন সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার। অন্যদিকে পরিচালক হিসেবে দায়িত্বপালন করছেন সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ ও সাতক্ষীরা যুব একাডেমির। এছাড়াও জড়িত আছেন বিভিন্ন সামাজিক সংগঠনে। তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে। নির্বাচনী গণসংযোগের ব্যস্ত সময়ের এক ফাঁকে সাতনদীর সাথে একান্ত সাক্ষাৎকারে মিলিত হন মোঃ খলিলুল্লাহ ঝড়ু। আলাপচারিতার চুম্বক অংশ সাতনদী’র পাঠকদের জন্য তুলে ধরা হলো।
    প্রশ্ন: দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থেকেছেন। সেবা করেছেন সাতক্ষীরাবাসীর। তাহলে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কেন?
    খলিলুল্লাহ: দীর্ঘ দিন ধরে সাতক্ষীরা বাসীর সেবা করেছি। পৌঁছে গিয়েছি সমাজের অবহেলিত মানুষদের কাছে। কাছ থেকেই দেখেছি তাদের সমস্যা। সম্ভাবনাও দেখেছি তাদের মধ্যে। ব্যক্তিগত ও সামাজিকভাবে সাধ্যমত চেষ্টা করেছি তাদের পাশে দাড়ানোর। কিন্তু তাদের জন্য এটা যথেষ্ট নয়। তাদের জন্য প্রয়োজন সুষম প্রশাসনিক সহায়তার। যা থেকে তারা বঞ্চিত। তাই এ সিদ্ধান্ত।
    প্রশ্ন: চেয়ারম্যান হিসেবে জেলাবাসীকে কি দিতে চান?
    খলিলুল্লাহ: জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় সাতক্ষীরা জেলায়। কিন্তু এটা নিয়ে কার্যত দৃশ্যমান কোন ব্যবস্থা জেলায় গৃহীত হচ্ছে না। লবনাক্ত আবহাওয়ার এ জেলায় সবচেয়ে অভাব সুপেয় পানির। জেলার চেয়াম্যান হতে পারলে চেষ্টা করবো ২২লক্ষ জনগনের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে। সম্পদের সুষ্ঠ বন্টনেও কাজ করবো। জেলায় অতীতের ন্যায় অসঙ্গতি ও পক্ষপাতমূলক প্রকল্পের বরাদ্দ না দিয়ে, উন্নয়ন বঞ্চিত এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করবো। সর্বপরি জেলা পরিষদকে স্বচ্ছ ও জবাবদিহীতামূলক প্রতিষ্ঠানে রুপান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রুপান্তরিত করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

  • কর্মীদের নিয়ে ভোট যুদ্ধে নামছেন নজরুল ইসলাম

    আহাদুর রহমান জনি: জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপির সভাপতিত্বে ১০ সেপ্টেম্বর শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দিতার জন্য নজরুল ইসলামকে মনোননিত করা হয়।
    আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরাসহ সারাদেশে ৬১ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৬ জন আওয়ামী লীগ নেতা দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছিলেন। তারা হলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আবু আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, তালা উপজেলা আওয়ামী লীগের সভপতি শেখ নুরুল ইসলাম। তাদের মধ্য থেকে আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে মনোনিত করা হলো।
    এদিকে আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের উচ্ছসিত দেখা যায়। সর্বশেস খবর পাওয়া পর্যন্ত অন্যান্য প্রার্থীরা দলের মনোননিত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানা যায়।
    উল্লেখ্য, সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে এবছর ৭৮ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ৯ জন ইউপি সদস্য, ৩ জন সংরক্ষিত ইউপি সদস্য, ২ টি পৌরসভা মেয়র ও কাউন্সিলরবৃন্দ এবং ৭টি উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলে মোট ১০৮১ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।

  • সাতনদীতে নিয়োগ পেল জাহাঙ্গীর হোসেন

    ডেস্ক রিপোর্ট: দৈনিক সাতনদীতে কলারোয়া উপজেলায় নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ পেলেনে জাহাঙ্গীর হোসেন। শনিবার সকালে সাতনদীর প্রধান কার্যালয়ে জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ পত্র হস্তান্তর করেন সাতনদী সম্পাদক হাবিবুর রহমান। জাহাঙ্গীর  হোসেন উপজেলার গদখালী গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে কর্মক্ষেত্রে তাকে আন্তরিক সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেছেন সাতনদী সম্পাদক।

  • সাতক্ষীরা সদর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

    সাতক্ষীরা সদর থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের দিক নির্দেশনা প্রদান করছেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান
    সাতক্ষীরা সদর থানা পরিদর্শনকালে গার্ড অব অনার পরিদর্শন করছেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। বৃহস্পতিবার (৮,সেপ্টেম্বর) সদর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক, জুনিয়র সেরেস্তাসহ অফিসের গুরুত্বপূর্ণ রেজিষ্টার, অস্ত্রাগার, ব্যারাক ও মেস পরিদর্শন করেন। জেলার সকল থানা হবে জনগণের জন্য নিরাপত্তার আশ্রয় স্থল, থানা হবে নিরাপদ আস্থার জায়গা, সেবার জায়গা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন, জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানার মেসে উন্নতমানের খাবার সরবরাহ, দাপ্তরিক সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার পরিছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ,সাতক্ষীরা সদর থানা কে নির্দেশ প্রদান করেন।
    এই সময়ে উপস্থিত ছিলেন মোঃসজীব খান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কনক কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মীর আসাদুজ্জামান (সদর সার্কেল) স.ম কাইয়ুম অফিসার ইনচার্জ সাতক্ষীরা সদর থানা সহ থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

     

  • “ক” জোনের ফুটবলের ফাইনালে ধুলিহর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর “ক” জোনের ফুটবলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে ডিবি ইউনাইটেড হাইস্কুলের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল খেলার ফাইনালে বিজয়ীদের মাধে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলার মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। খেলোয়াড়দের সব সময় ফিজিক্যাল ফিটনেন্স ঠিক রাখতে হবে। সেকারণে মাদক থেকে ও মোবাইল থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে এবং সব সময় সময়কে কাজে লাগাতে হবে। তাহলে সাফল্য আসবেই।” সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যুৎসায়ী সদস্য শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদুল ইসলাম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ. অভিভাবক সদস্য ইলিয়াছ বাবু, নুরুল ইসলাম বাবু, মনোরঞ্জল মন্ডল, হাবিবুর রহমান, আবুল হাসান ও ফয়জুল হক বাবু প্রমুখ। ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার “ক” জোনের ফুটবল খেলায় মোট ১৬টি দল অংশ নেয়। ফাইনালে অংশ নেয় গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এ্যান্ড কলেজ বনাম ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। খেলার নির্ধারিত সময়ে প্রথমার্ধের খেলায় কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলার ৫ মিনিটের মাথায় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৫নং জার্সি পরীহিত খেলোয়াড় সুমন ১টি গোল করে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেয় এবং বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর “ক” জোনের ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর “ক” জোনের খেলার সকল পুরস্কার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশন। খেলার রেফারীর দায়িত্ব পালন করেন কনক মাঝি, সহকারি ছিলেন মিজানুর রহমান ও সোহাগ হোসেন। ফাইনাল খেলা শুরু হওয়ার পূর্বেই ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠ দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।

  • তালায় উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    নজরুল ইসলাম, তালা থেকে: তালায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে উপজেলা জাপার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার(০৮ই সেপ্টেম্বার) বিকালে তালার তেঁতুলিয়া হাশেমী বাড়ি চত্বরে নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখত্।
    সভায় তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপত্বিতে ও উপজেলা জাপার সি.যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাপার সহ-সভাপতি মাষ্টার আজিজুর রহমান,এড.জিল্লুর রহমান,সি.যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম,মীর কাইয়ুম ইসলাম ডাবলু,সরুলিয়া ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান,কুমিরা ইউনিয়ন জাপার সভাপতি মো: জামাল উদ্দীন মোড়ল(অব.সেনা কর্মকর্তা),কুমিরা ইউনিয় জাপা নেতা গনি মেম্বার,তেঁতুলিয়া ইউনিয়ন জাপার কার্যকারী সভাপতি এমএম আবুল হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ মাহমুদ,তালা সদর ইউনিয়ন জাপানেতা রহমত আলী গোলদার,আব্দুল বারিক,মান্নান শেখ,মো: লুৎফর রহমান,ইসলামকাটি ইউনিয়ন জাপা নেতা মো: বাবু, মাগুরা ইউানয়ন জাপার সভাপতি শেখ মোঃ আব্দুল কাদের,সাধারণ সম্পাদক মো: আব্দুল মজিদ গোলদার,সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা,জালালপুর ইউনিয়ন জাপার সভাপতি মোঃ হাশেম আলী গাজী(অব.সেনা সদস্য),সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন, সাধারণ সম্পাদক খলিষখালী ইউনিয়ন জাপা মো: আসাদুজ্জামান,খেশরা ইউনিয়ন জাপা সভাপতি মেম্বর মো: সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমান, উপজেলা যুব সংহতির (ভারপ্রাপ্ত)সভাপতি এসএম তকিম উদ্দীন,সাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু,জেলা ছাত্র সমাজের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় তরুন পার্টির নেতা বিএম বাবলুর রহমান,যুব সংহতির নেতা লিটন হুসাইন,মো: মতিয়ার রহমান সরদার,বাহারুল মোড়ল,উপজেলা ছাত্র সমাজ নেতা বোরহান উদ্দীন, শেখ ফয়সাল হোসেন,শ্রমিক পাটির নেতা নজরুল ইসলাম,মো: কালাম প্রমুখ বক্তব্য রাখেন।
    এসময় প্রধান অতিথি সহ বক্তরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে তালা-কলারোয়া উপজেলার সকল ইউনিটকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে ও জননেতা সৈয়দ দিদার বখত্ কে সংসদ নির্বাচনে বিজীয় করতে প্রতিতি ইউনিয়নে সম্মেলন করতে হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে তালা-কলারোয়া আসন হতে জননেতা সৈয়দ দিদার বখত্ কে বিজয়ী করে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মাদ কাদেরের হাতকে শক্তিশালী করতে হবে। এবং আগামীতে জাপা চেয়ারম্যান জিএম কাদের সরকার গঠন করবেন ইনশাআল্লাহ।

  • সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে শতভাগ নারী শিক্ষার বিকল্প নেই

    প্রেস বিজ্ঞপ্তি: মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় দেবহাটা উপজেলার হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ হলরুমে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় দেবহাটা উপজেলার হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ হলরুমে অধ্যক্ষ মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে এ মহিলা সমাবেশ বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার, এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সভাপতি মোঃ আব্দুল মাজেদ, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপাধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শিক্ষক প্রতিনিধি অমরেন্দ্র নাথ মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মহিলা সমাবেশে বক্তারা করোনা ভাইরাস পরিস্থিতি, দুর্যোগকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), সরকারের বিভিন্ন অর্জন ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন-২০৪১, মানবপাচার, সন্ত্রাস, মাদক, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার, পরিবেশ সংরক্ষণ, তথ্য অধিকার ইত্যাদি বিষয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় আরো বক্তব্য রাখেন সহকারি তথ্য অফিসার, জনাব মোঃ রমজান আলী, একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন মেঘলা প্রমুখ। আড়াই শতাধিক নারী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • বিশ্বের দরবারে বাঙালীদের মাথা উঁচু করেছেন বঙ্গবন্ধু- এমপি রবি

    নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি মো. আমানুল্লাহ আমান’র সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমরা গর্বিত বাঙালী। বিশে^র দরবারে বাঙালীদের মাথা উঁচু করেছেন জাতির জনক বঙ্গবন্ধু। তারই দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিল। তখন অনেকে উপহাস করেছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন আমরাও পারি। স্বপ্নের পদ্মাসেতু, কর্ণফূলি টানেলসহ বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে বাংলাদেশে। আমার স্বপ্ন সুন্দর নান্দনিক সাতক্ষীরা গড়া। এজন্য শিক্ষকদেরও সহযোগিতা দরকার। আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান দিয়ে শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, বর্তমান জীবন ব্যবস্থায় শিক্ষকদের অনেক নার্য্য চাওয়া পাওয়া আছে। শিক্ষকদের যন্ত্রনার কথা আমরা জানি। উৎসব ভাতা, ঘর ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবী আমি শিক্ষা মন্ত্রীর কাছে তুলে ধরবো।”
    অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এ.এস.এম মোস্তাফিজুর রহমান, মো আবু তালেব, সহ সাংগঠনিক সম্পাদক মজিবুদৌল্লা, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, মহিলা সম্পাদিকা ও রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস, ক্রীড়া সম্পাদক আল কালাম আবু জাহিদ, কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্যা প্রমুখ। এসময় বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ মো. নজিবুল ইসলাম।