দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৫৯
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ
প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরভোমরা স্থল বন্দরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ভোমরা স্থলবন্দরকে অশান্ত করতে তৎপর হাসান

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১২, ২০২২
সেপ্টেম্বর ১২, ২০২২ ০ কমেন্ট 2153 ভিউস

নিজস্ব প্রতিবেদক: এক কালের লবন চোরাকারবারী আবু হাসান রাজনৈতিক জোটের এজেন্ডা বাস্তবায়নের জন্য ভোমরা স্থলবন্দরের নিয়ন্ত্রন নিতে মরিয়া হয়ে উঠেছে। লক্ষ্যে পৌছতে দুটি শ্রমিক সংগঠনের নেতৃত্বে বাসিয়েছে দু’জন রাজনৈতিক নেতাকে। চক্রটি অতি সম্প্রতি ভোমরা স্থল বন্দরে অসন্তোষ তৈরি করলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে তা থেমে যায়।
তথ্যানুসন্ধানে জানা যায়, দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের জামায়াত নেতা রফিকুল ইসলাম ওরফে বাঘার পুত্র আবু হাসান। সীমান্ত উপজেলায় বাড়ী হওয়ায় প্রথম কর্মজীবন শুরু হয় ওপার থেকে লবন এপারে এলে তা পাইকারী বিক্রী করার মধ্য দিয়ে। তার পিতাও সীমান্তে চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত ছিলো। জামায়ত নেতা রফিকুল ইসলামের নামে একাধীক চোরাচালানী মামলাও ছিলো। একটি মামলায় সাজাপ্রাপ্তও হন তিনি। পিতা পুত্রের চোরাচালান ব্যবসা চলতে চলতে কোন এক সময় আবু হাসান ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। সেখানে এসে যশোরের একজন ব্যবসায়ীর সঙ্গে যুক্ত হয়ে পেয়াজের কারবার শুরু করেন আবু হাসান। ভোমরা থেকে পেয়াজ নিয়ে হাট-বাজারে পাইকারী বিক্রি করতেন আবু হাসান। পিতা জামায়াত নেতা রফিকুল ইসলামের হাত ধরে আবু হাসানের জামায়াতে প্রবেশ। এরপর জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের তদ্বিরে ইসলামী ব্যাংক থেকে আবু হাসান ব্যবসায়ীক ঋণ পান। সর্বশেষ এই ব্যাংকে আবু হাসানের ঋণের পরিমান শতকোটি টাকা। নিজ গ্রাম, ভোমরা স্তল বন্দর, বিনেরপোতা ও বাইপাসে আবু হাসানের আছে ডজনখানেক বাড়ী, মার্কেট ও গোডাউন। বাইপাসের ধারে তৈরী করছে ক্যাডেট মাদ্রাসা। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম রাফসান গ্রুপ। বিনেরপোতায় ১১ বিধা জমিতে ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠার কাজ চলছে। এখানে ১ নং খাস খতিয়ানভুক্ত ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রশাসন নিশ্চুপ আছে।
বর্তমানে আবু হাসান শতকোটি টাকার সম্পদের মারিক বনে গেছে। বিপুল অর্থ বিত্তের মালিক আবু হাসান এখন ভোমরা স্থল বন্দরের নিয়ন্ত্রন নিতে চায়। জামায়াতের সহযোগীতায় কোটিপতি বনে যাওয়া আবু হাসান জেলা জামায়াতের শীর্ষ ডোনারও বটে। প্রকাশ্যে তিনি রাজনীতি না করলেও তার পিতা জামায়াতের ফ্রন্টলাইনের যোদ্ধা এবং মা জামায়াতের রোকন।
আবু হাসান একটি রাজনৈতিক জোটের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে ভোমরা স্থলবন্দরের নিয়ন্ত্রন নিতে চায়। পরিকল্পনা করে তিনি দুটি শ্রমিক সংঠনে ২ জন জামায়াত নেতাকে নেতৃত্বে বসিয়েছেন অর্থ ব্যয় করে। ১১৫৫নং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুল এবং ১১৫৯ এর সাধারণ সম্পাদক হারুন দু’জনই জামায়াতের প্রতিনিধি। এই দু’জনকে নির্বাচনের মাধ্যমে জয়ী করতে আবু হাসান অর্থ ব্যয় করেন। সম্প্রতি ভোমরা স্থল বন্দরে শ্রমিক অসন্তোষের মূলেও আবু হাসান কলকাঠি নেড়েছে বলে অভিযোগ আছে। তবে প্রশাসন সময়মতো হস্তক্ষেপ করে শ্রমিক অসন্তোষ থামিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনসহ একাধিক গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণে আছে। সম্প্রতি ভোমরা স্থলবন্দরের আমদানীকারকদের এক সভা থেকে আবু হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কিছুদিন পূর্বে সিএন্ডএফ এজেন্ট্স এসোসিয়েশনের নির্বাচনেও আবু হাসান নিজে এবং তার মতাদর্শের লোককে কমিটির নেতৃত্বে বসাতে তৎপর হয়ে ওঠে।
বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আবু হাসান এবং তার সংগঠনের লোকজন বসিয়ে সুযোগ বুঝে ভোমরা স্থল বন্দরে আবু হাসান তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুর্নীতিমুক্ত জেলাপরিষদের দৃষ্টান্ত স্থাপন করতে চাই
পরবর্তী পোস্ট
খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে, চেয়ারম্যানের উদ্যোগে মেরামত

রিলেটেড পোস্ট

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...

জুন ১০, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

জুন ১০, ২০২৬

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

চরম ঝুঁকিতে পরানদাহা ব্রিজে, দ্রুত সংস্কারের দাবি

জুন ১০, ২০২৬

সাতক্ষীরার উপকূলে ভেড়ীবাঁধ নির্মানের কাজ করতে এসে চর...

জুন ১০, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting