নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্লাবনভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ পুকুরে এ পোনা মাছ অবমুক্তকরন করা হয়।
এসয়ম উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আজহার হোসেন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমির, উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্যা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
Blog
-
দেবহাটায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ
-
দেবহাটায় সামাজিক সাম্প্রীতি কমিটির সমাবেশ
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটা উপজেলা সামাজিক সাম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার পাল, উপজেলা পরিষদ জামে সমজিদের ইমাম মুফতি আব্দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বক্তরা বলেন, যার ধর্ম সে নিজে পালন করবে। কারোর উপর কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। সামাজিক বন্ধন টিকিয়ে রাখতে একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাাপন করতে হবে। সামাজিক ভাবে হানাহানি মারামারি করা যাবে না। সমাজকে সুন্দর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। -
কালিগঞ্জে দেড় কেজি গাঁজা সহ ২ মাদক কারবারি আটক
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: ক্রেতা সেজে অভিনব ফাঁদে ফেলে দেড় কেজি গাঁজাসহ আব্দুল হামিদ ও সাইফুল ইসলাম নামে দু’জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে ছদ্মবেশে সহকারি উপপরিদর্শক জিল্লুর রহমান ও কনস্টেবল ইমাম হোসেন বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের ফেরাসতুল্লার মোর নামক স্থান হতে দেড় কেজি গাজা সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি আব্দুল হামিদ (৩৮) উপজেলার গান্ধুলিয়া গ্রামের আশরাফ আলীর পুত্র ও তার অপর সহযোগী একই গ্রামের আব্দুল জলিলের পুত্র সাইফুল ইসলাম (২৮)। উক্ত ঘটনায় থানার উপসহকারী পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মাদক আইন একটি মামলা দায়ের করেছে। মামলা নাম্বার ২০।
থানার উপ সহকারি পরিদর্শক জিল্লুর রহমান সাংবাদিকদের জানান আব্দুল হামিদ এবং সাইফুল ইসলাম দীর্ঘদিন যাবত ভারত হতে গাঁজা, ফেনসিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। আমরা এমন গোপন সংবাদ পেয়ে ক্রেতা সেজে তাদেরকে আটক করতে সক্ষম হই। -
মনোনয়ন পত্র জমা দিলেন ব্যবসায়ী ও সমাজসেবক এম খলিলুল্লাহ ঝড়ু
নিজস্ব প্রতিবেদক: পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতক্ষীরা জেলা সমিতি, ঢাকার সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ঠ ব্যবসায়ী এম খলিলুল্লাহ ঝড়ু।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এর কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলাম, জেলা আ’লীগের সদস্য রফিকুল ইসলাম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুজ্জামান আনিস, সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর প্রমুখ।
মনোনয়ন পত্র জমা দিয়ে উপস্থিত সাংবাদিকদের বলেন, পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করছি। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি আমার বাকি জীবন জনগণের সেবায় কাজ করে যেতে চাই। আমি সাধারণ জনগণের পাশে থেকে করেছি এবং আগমিতেও করবো।
তিনি বলেন, জনগণের চাওয়া পাওয়ার প্রতি গুরুত্ব দিয়ে সাতক্ষীরা জেলা পরিষদকে দূর্ণীতিমুক্ত ও স্বজন প্রীতিমুক্ত করে জেলার অঞ্চল ভিত্তিক অগ্রাধিকার দিয়ে বরাদ্দ করবো। জেলার উন্নয়নের বরাদ্দ থেকে কমিশন না কেটে সঠিকভাবে বন্টন করার উদ্যোগ নেবো এবং জনগণের উপস্থিতিতে জেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করবো।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। -
আলহাজ্ব নজরুল ইসলামকে শুভেচ্ছা জানালেন ইস্রাফিল গাজী
আব্দুর রশিদ: বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইস্রাফিল গাজী। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা শেখ সাইদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুস সেলিম, সুব্রত বিশ্বাস, মোহাম্মদ আলী, আসাদুজ্জামান লাভলু, বেলাল হোসেন, আব্দুর রাজ্জাক, সাহেব আলী, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুনছুর আলীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
-
চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন নজরুল ইসলাম
আব্দুর রশিদ: জেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। আজ বেলা ১২টায় জেলা প্রশসক হুমায়ুন কবীরের কাছে নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক।
এসময় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগে সভাপতি এ কে ফজলুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু সহ নেতাকর্মীবৃন্দ। -
অদৃশ্য শক্তিবলে একটি রাস্তার মৃত্যু

ছবির ক্যাপশন: সরকারি রাস্তার ৬ ফুট দখল করে বাড়ির বিম ঢালাই দিয়েছে মাদ্রাসা শিক্ষক। 
মাপ জরীপের সময় তোলা ছবি। আহাদুর রহমান জনি: রাস্তা দখল করে বাড়ি নির্মান অব্যাহত রেখেছে মাদ্রাসা শিক্ষক সলিমুদ্দিন। একাধিকবার ইউনিয়নের নায়েব ও মেম্বার কাজ বন্ধ করলেও অদৃশ্য শক্তিতে রাস্তা দখল বজায় রেখেছে সলিমুদ্দিন। রাস্তা দখল নিয়ে সাবেক মেম্বার থেকে পাতি নেতাদের অর্থ নেওয়ার ঘটনাগুলো আগরদাড়ির চায়ের দোকানের আলোচনার প্রধান বিষয়বস্তুতে পরিনত হয়েছে।
সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউনিয়নের (১নং ওয়ার্ড) জেএল ৫৫, এসএ ৭৬ ও আর,এস৭৯ দাগের সরকারি রাস্তার সাথে মাদ্রাসা শিক্ষক সলিমুদ্দিনের জমি আছে। সম্প্রতি তিনি তার গ্রামের জমি বিক্রী করে কাঠালতলায় বাড়ি তৈরিতে হাত দেন। তবে কোন রকম মাপের বালাই না রেখে রাস্তার ৬ ফুট দখল করে ভিটা কাটেন। এ বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিলে স্থানীয় মেম্বার মাসুদ রানা রাস্তা দখলে বাধা প্রদান করেন। কিন্তু তখন মাদ্রাসা শিক্ষকের পত্নি মেম্বারকে মারতে উদ্যত হলে তিনি চলে আসেন। পরে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস থেকে নিজের জমির সীমানা নির্ধারণ পূর্বক সলিমুদ্দিনকেক বাড়ি তৈরি করতে বলা হয়। সে মোতাবেক গত ৭ সেপ্টেম্বর তারিখে ইউনিয়ন পরিষদ থেকে চারজন আমিন (জমি জরীপকারী) ওই স্থানে মেপে দেখেন সলিমুদ্দিন সরকারি রাস্তার ৬ ফুট দখল করে বাড়ি তৈরির ভিট কেটেছে। পরবর্তী দুই দিন রাস্তা দখল বজায় রেখে বাড়ি নির্মান অব্যাহত রেখে পরের দুই দিন থেকে রড কাটা ও জোড়া দেয়ার কাজ শেষে বেজ ঢালাই দেওয়া হয়। ঘটনার সত্যতা পেয়ে স্থানীয় মেম্বার মাসুদ রানা গত ১৩ সেপ্টেম্বর বাদি হয়ে সহকারি কমিশনা (ভূমি) সদর বরাবর একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু অজ্ঞাত কারণে মেম্বারের অভিযোগটি পরদিন ১৪ সেপ্টেম্বর ভূমি অফিসের সুনীলের সহায়তায় অভিযোগটি শামিম নামের এক ব্যক্তিকে দিয়ে তুলে নেয় সলিমুদ্দিন। এ বিষয়ে জানতে মাদ্রাসা শিক্ষক সলিমুদ্দিনের সাথে যোগযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
স্থানীয়দের দেওয়া তথ্য মতে সরকারি এ রাস্তা দখল কেন্দ্র করে পকেট ভারী করেছে স্থানীয় সাবেক জনপ্রতিনিধি ও পাতি নেতারা। তাদের সকলকে ম্যানেজ করার দায়িত্বে আছে শামিম নামের ওই ব্যক্তি। টাকার ভাগ পেয়েছে আশা মেম্বার, সাবেক মেম্বার খলিল। এ ছাড়াও ইউনিয় পর্যায়ের আওয়ামী লীগ নেতাও পেয়েছেন মোটা অংকের টাকার ভাগ। তাদের চাপে প্রতিবাদ বন্ধ করেছে স্থানীয়রা। এদিকে চেয়ারম্যান ও মেম্বার নতুন হওয়ায় তারাও ভোটারদের না চটিয়ে নিরবে মেনে নিয়েছেন দখলের বিষয়টি।
এ নিয়ে আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতনদীকে জানান, বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি।
আগরদাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মাসুদ রানার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
আগরদাড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নায়েব আব্দুল হামিদ চৌধুরী জানান, আমি বেশ কয়েকবার তাদের কাজ বন্ধ করে দিয়েছি। কিন্তু কোন ভাবেই তারা মানতে নারাজ। তবে স্থানীয় কারও অভিযোগ পেলে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় বর্তমানে সাতক্ষীরা সদর ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত সহকারি কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী এ বিষয় নিয়ে বলেন, সরকারি জায়গা কেউ দখলে নিলে অবশ্যই আমরা উচ্ছেদ করবো। সরকারি জায়গা কাউকে নিতে দেওয়া হবে না। -
আশাশুনিতে পিআইও কার্যালয়ে কর্মবিরতি পালন
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা তৃতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছে। বুধবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও অধিদপ্তরের শূণ্যপদ পদোন্নতি/ চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরণসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানসহ অন্য কর্মচারীবৃন্দ অফিসের সামনে চেয়ারে বসে কর্মবিরতি পালন করেন।
-
জেলা পরিষদ নির্বাচন সদস্য পদে মনোনয়ন জমা দিলেন তালার মীর জাকির
বিশেষ প্রতিবেদক, তালা: তালার সাংবাদিক মীর জাকির হোসেন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠব্য সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরা জেলার নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদের কাছে উক্ত মনোনয়ন পত্র জমা দেন সাংবাদিক মীর জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, তালার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নগরঘাটা ইউনিয়নের ইউপি সদস্য শেখ সরোয়ার, তালা উপজেলা আওয়ামী লীগ নেতা মো: শাহিনুর রহমান খাঁ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক মোড়ল রফিকুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম রবি প্রমুখ।
সাংবাদিক মীর জাকির হোসেন বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা শাখার দুইবারের সভাপতি, তালা উপজেলা যুবলীগের দুই বারের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও তালা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ হওয়া সাতক্ষীরা জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডে সাধারণ সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আগামী জেলা পরিষদ নির্বাচনে সদস্য হিসেবে তালা উপজেলার ১২ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন। -
পাইপা্ইকগাছার রাড়ুলী ভূবন মোহিনী মাধ্যঃ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময়
পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় রাড়ুলী ভূবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সাথে শিক্ষক-কর্মচারীরা মতবিনিময় সভা করেছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভায় নতুন কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ সহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগের সাবেক সদস্য আরশাদ আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠেয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যক্ষ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষ। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাড়ুলী আর,কে,বি,কে কলেজিয়েট ইনিস্টিটিউট’র অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, বাঁকা শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত, ইউনিয়ন আ.লীগের আহবায়ক শংকর দেবনাথ, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, রাড়ুলী মাদরাসা অধ্যক্ষ মাওঃ জিয়াদ আলী, ইউপি সদস্য সম সইলুদ্দীন, সাইফুল ইসলাম, রমজান সরদার, আঃ হামিদ গাজী, ইলিয়াস মোড়ল, ঝর্না রানী। যুবলীগ নেতা আমান আলী সরদারের পরিচালনায় সভায় আরোও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আহাদ আলী গোলদার, বিমল পাল, কমিটি সদস্য শিক্ষক প্রতিনিধি হাসনাহেনা ও বিশ্বজিৎ কুমার ঘোষ, সহকারী শিক্ষক মনোয়ার হোসেন, তপতী সরকার, দেবব্রত কুমার দাশ, মুজিবুর রহমান, অনুপ কুমার দাশ, ভবরঞ্জন কুমার দাশ, আনিছুর রহমান ও মাহফুজা খানম সহ রফিকুল ইসলাম, বাবুলাল বিশ্বাস, তাপস ঘোষ, জালাল জোয়াদ্দার, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, আজিজুর রহমান সহ অনেকে।