Blog

  • আশাশুনিতে শ্রেষ্ঠ গ্রামপুলিশকে উপহার প্রদান করলেন থানার ওসি মমিনুল ইসলাম

    আশাশুনি  প্রতিবেদক: আশাশুনিতে গ্রাম পুলিশকে উপহার প্রদান করলেন থানার অফিসার ইনচার্জ। বুধবার দুপুরে থানা চত্বরে উপজেলার দরগাহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কর্মরত শ্রেষ্ঠ গ্রাম পুলিশ উজ্জ্বল কুমারকে এ উপহার প্রদান করা হয়। ওসি মোমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রামপুলিশ উজ্জ্বল কুমার সাজাপ্রাপ্ত আসামীর সন্ধান ও গ্রেফতারী পরোয়ানা তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার ছাড়াও পুলিশের বিভিন্ন গোপনীয় কাজে সহায়তায় করায় গত আগস্ট মাসের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা উপহার  প্রদান করা হয়। উপহার প্রদান কালে ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সহ সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে ওসি’র মতবিনিময়

    বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আশাশুনিতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের থানা অফিসার ইনচার্জের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে আশাশুনি থানা অফিসার ইনচার্জ এর কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় কালে ওসি মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) বলেন, সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তাই এই দুর্গোৎসবে প্রতি বছরের ন্যায় এ বছরেও থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উপজেলায় ১০৮টি পুজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। পূজা উপলক্ষে কোথাও কোন মাদক, সন্ত্রাসী কার্যকলাপ ও জুয়া সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। সে বিষয়ে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক ২৪ ঘণ্টা ডিউটি পালন করবে। কোন ব্যক্তি যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে নাশকতার চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ অব্যহত রাখবো। এবং সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দুর্গোৎসবে শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য স্ব স্ব মন্দির কমিটির সকলের সহযোগিতা কামনা করেছেন।
    মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপঙ্কর বাছাড় দিপু, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুবোধ কুমার চক্রবত্তী, ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, সহবিভিন্ন ইউনিয়নের পূজা মন্দির কমিটির সভাপতি, সাধারন সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

  • সদর পিআইও অফিসে কর্মকর্তা ও কর্মচারীদের তৃতীয় দিনেও কর্মবিরতি পালন

    নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় ঘোষিত এ কর্মবিরতি পালন করেছে। সারা দেশের ন্যায় বুধবার (১৪ সেপ্টেম্বর) সাতক্ষীরাতেও পিআইও’র কাযৃালয়ের সামনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র কর্মকর্তা-কর্মচারীরা তৃতীয় দিনেও সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত কর্মবিরতি পালন করে। এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক বলেন, আমাদের নার্য্য ৫ দফা দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে এ কর্মবিরতি পালন করছি। আগামীকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবো। আমরা আশা রাখি ‘মানবতার মা’ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নার্য্য দাবী মেনে নেবেন। তিনি আরো বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর হয়েছে প্রায় একযুগ আগে ২০১২ সালে। কিন্তু এখনো জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। দুটি পদের আপগ্রেডেশন পড়ে রয়েছে মন্ত্রণালয়ে। ফলে জেলা ও উপজেলার ডিআরআরও-পিআইওরা পাচ্ছেন না কাঙ্খিত আর্থিক সুবিধা। আমরা সরকারের প্রতিনিধিত্ব করলেও পাচ্ছিনা সামাজিক মর্যাদা। বিষয়টির সুরাহার জন্য ডিআরআরও-পিআইও এবং কর্মচারী কল্যান সমিতি এ কর্মবিরতি বিরতি পালন করছি।” এসময় কর্মবিরতিতে উপস্থিত ছিলেন পিআইও অফিসের কার্যসহকারি মোস্তাফিজুর রহমান, মীম নুর মোর্ত্তজা, ময়নুর রহমান, আল-ইকরামুল হাসান ও অফিস সহায়ক আব্দুর রহমানসহ সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • দেবহাটা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা

    নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে উপস্থিাত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আজহার হোসেন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য সুমন পারভেজ বাবু, মিজানুর রহমান, দিপঙ্কর বিশ্বাস, সুমন কুমার ঘোষ সুজন, লিটন ঘোষ বাপি, রুহুল আমিন, আব্দুস সালাম, বায়জিত বোস্তামি উজ্বল, সজল রহমান, এসকে ওভি, সহযোগী সদস্য আব্দুল আলিম মিঠু, ডাঃ মনিরুজ্জামান মনি, উত্তম কুমারসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিাত ছিলেন।
    এসময় ২০২১-২২ অর্থ বছরের কার্যকরী কমিটি বিলুপ্ত করে আজিজুল হক আরিফকে আহবায়ক, আব্দুল ওহাব ও আব্দুস সালামকে সদস্য করে আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে আগামী ১ মাসের মধ্যে গঠনতন্ত্রের আলোকে সুষ্ঠ ও নিরেপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষে সিদ্ধান্ত গ্রহন করার নির্দেন দেন উপদেষ্টামন্ডলী।

  • দেবহাটায় টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে ভিক্ষুক জোহরার বসতঘর

    লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটায় কয়েক দিনের টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে মাঘরী গ্রামের ভিক্ষুক জোহরা বেগম (৬৫) বসতঘর। ঘর ভেঙে পড়ায় বর্তমানে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে তার। কয়েকদিনের বৃষ্টির প্রভাবে মঙ্গলবার সন্ধ্যায় ঘরটি হঠাৎ ভেঙে পড়ে। আর সে সময় জোহরা বেগম ঐ ঘরের মধ্যে অবস্থাান করছিলেন। আর এতে ঘর ভেঙে পড়ে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন।
    খোঁজ নিয়ে দেখা গেছে, জোহারার স্বামী আব্দুল জব্বার কারিগর প্রায় ১৬ বছর আগে মারা গেছেন। স্বামীর পারিবারিক অবস্থা ভালো না থাকায় তেমন কোন সুযোগ সুবিধা না পেয়ে স্বামীর মৃত্যুর পর অন্যের কাছ থেকে চেয়ে কোন রকম দিন পার করতেন। স্বামীর বাড়িতে ভালো বাসস্থাান না থাকায় কোন রকম পলিথিনে ঘেরা ও টালির ছাউনি খুঁপড়িতে বসবাস করতেন জোহরা। বসতঘরটি ঝড় বৃষ্টিতেই ছিল ঝুঁকিপূর্ণ। তাছাড়া কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘরের ছাউনি দুর্বল হয়ে ভেঙে পড়ে। এতে নিমেশেই শেষ হয়ে যায় জোহরার মাথা গোঁজার ঠাই। সেই সাথে ভেঙে পড়া ঘরের আঘাতে মাথা ফেটে যায় জোহরার। ঘর ভেঙে পড়ার শব্দ শুনে স্থাানীয়রা ছুটে এসে জোহরা বেগমকে আহত অবস্থাায় উদ্ধার করেন। পরে স্থাানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা শেষে প্রতিবেশীর বাড়িতে রেখে আসেন। বর্তমানে তিনি ঐ প্রতিবেশীর বাড়ির বারান্দায় দিন কাটাচ্ছেন।
    স্থাানীয় সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, এ ঘটনা শোনামাত্র আমি অসহায় জোহরা বেগমকে দেখতে যায়। তাৎক্ষনিক ভাবে তার জন্য ডাক্তার এনে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তার সুস্থাতার জন্য প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থাা করা হয়েছে। তিনি আরো বলেন, পরিবারটির জন্য দরকার একটি মাথা গোঁজার ঠায়। আমরা উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি তার জন্য যদি একটা মাথা গোঁজার ঠায় নির্মান করার।

  • দেবহাটায় কোভিড-১৯ প্রতিরোধে টাউন হল মিটিং অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি স্বাস্থ্যা বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিসেফথর সহযোগীতায় বেসরকারী সংস্থাা দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশথর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সভার মূলপ্রবন্ধ উপস্থাাপন করেন দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী রুবিনা আখতার।
    শুভেচ্ছা বক্তব্য দেন দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর জেলা সমন্বয়কারী কাকলী সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিাত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী শিক্ষা অফিসার মনির আহম্মেদ, আজহারুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সত্তার, উপজেলা পরিষদ জামে সমজিদের ইমাম হাফেজ আব্দুর রহমান, ইউপি সদস্য ডাঃ নজরুল ইসলাম, কোঁড়া পাকড়াতলা মন্দিরের সাধারন সম্পাদক শ্যামল কুমার সরকার, পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আইএসপি আজমিন হোসেন, ভলেন্টিয়ার রিফায়েত হোসেন, রিজমা আকতার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, পুরোহিত ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
    সভায় বক্তরা বলেন, করোনা প্রতিরোধে মাক্স পড়তে হবে, সাবান পানি দিয়ে হাত ধোয়া চালু রাখা। টিকা নিতে মানুষকে আরো উৎসাহিত করতে হবে। টিকা নেওয়া আরো সহজ করতে গ্রাম বা ওয়ার্ড ক্যাম্পিং করা। স্কুল পর্যায়ে সচেতনতামূলক প্রচার ব্যবাস্থাার মাধ্যেমে করোনা সম্পর্কে সচেতন করতে হবে। শতভাগ মানুষকে টিকার আওতায় আনতে সকলকে এক সাথে কাজ করতে হবে।

  • প্রতিবাদ জানিয়েছেন কালিগঞ্জ ও তালা প্রেসক্লাব নেতৃবৃন্দ

    কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ‘দৈনিক আজকের সাতক্ষীরা’ পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম কবীর এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। অবিলম্বে ওই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সহ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কোষাধ্যক্ষ আহাদুজ্জামান আহাদ, দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দীন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মোখলেসুর রহমান মুকুল, জি, এম মামুন, মনিরুজ্জামান মনি, তাপস কুমার ঘোষ, আফজাল হোসেন, শের আলি, রফিকুল ইসলাম, আবুল কালাম, মাছুম বিল্লাহ, আবু সাইদ, সোহারাব হোসেন সবুজ, তরিকুল ইসলাম লাভলু, আব্দুর রহিম প্রমুখ।
    বিশেষ প্রতিবেদক, তালা: দনিক আজকের সাতক্ষীরা ও নির্ভীক সংবাদ এর নির্বাহী সম্পাদক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম কবীরের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করায় তালা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।
    বিবৃতি দাতারা হলেন, সভাপতি এস,এস নজরুল ইসলাম, সি:সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ন-দপ্তর সম্পাদক হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সি:কার্যকারী সদস্য এস,এম লিয়াকত হোসেন,শেখ আব্দুস সালাম, এস,এম আকরামুল ইসলাম, বিএম বাবলুর রহমান, কার্যকারী সদস্য মো:বাহারুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ, এস,এম জহর হাসান সাগর, কার্যকারী সদস্য আব্দুল মজিদ, সোহাগ মোড়ল, কাজী ইমদাদুল বারী জীবন, মো: লিটন হুসাইন, মো: আফজাল হোসেন,বিএম বোরহান উদ্দীন, মো: বাহারুল মোড়ল, মো: রুহুল আমিন মোল্লা, মো: হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, আল-মাহবুব হুসাইন, অন্তু দাশ, আব্দুল্লাহ আল মামুন, সোনালী রহমান বাবলু, মেহেদী হাসান সাক্ষর, সাইদুর রহমান আকাশ, তপু শেখ, শরিফুল ইসলাম, ফারুক খাঁন, সাধারণ সদস্য মো: জিয়াউর রহমান, মো: সাগর মোড়ল,ইকরামুল ইসলাম প্রমুখ।
    এসময় বিবৃতি দাতার বলেন,সাতক্ষীরা জেলার সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম কবীরের নামে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে দাবিয়ে রাখা যাবে না। অনতিবিলম্বে সিনিয়র সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে সাতক্ষীরার সকল উপজেলার সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয় কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

  • কালিগঞ্জের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক বিশ্বনাথ অধিকারী ও সেলিনা সুলতানা

    হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বনাথ অধিকারী শীলন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন চকদাড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা সুলতানা। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন বিশ্বাস ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার।
    উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান গত ১৪/০৯/২০২২ তারিখে উশিঅ/কালি/সাত/২২/৭০৬ নং স্মারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
    এদিকে উপজেলার সেরা প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী স্বরাব্দীপুর প্রাথমিক বিদ্যালয়ের আবু তৈয়েব খান, শ্রেষ্ঠ এসএমসি উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদ আলম, শ্রেষ্ঠ কাব শিক্ষক ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তনুপা সরকারি, শ্রেষ্ঠ কর্মচারি হিসাব সহকারী মোঃ নাসির উদ্দীন, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার একেএম মোস্তাফিজুর রহমান এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্য কমাতে সক্ষম হওয়ার কৃতিত্ব অর্জন করেছে খানজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

  • শ্রীরামপুরে চুরির সন্দেহে দুই কিশোরকে শারীরিক নির্যাতনের অভিযোগ

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুরে মোবাইল চুরি সন্দেহ দুই কিশোরকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত (১০সেপ্টেম্বর) শনিবার এমন অমানুষিক ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়, গত (৯সেপ্টেম্বর) শুক্রবার দুপুরের দিকে শ্রীরামপুর গ্রামের কামরুল বিশ্বাসের পুত্র আতাউরের একটি স্ম্যাট ফোন হারিয়ে যায়। ফোনটি হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। একই গ্রামের মৃত আ: করিমের পুত্র আযহারুল ইসলাম(১৩) ও সিরাজুল ইসলামের পুত্র রাসেল হোসেন (১৪) কে মোবাইল ফোনটি নিয়েছে সন্দেহ করে। (১০সেপ্টেম্বর) শনিবার বিকাল৫টা থেকে রাত ২টা পর্যন্ত এই দুই কিশোরকে শ্রীরামপুর রোমনা ব্রিকস্ (ইটেরভাটা) নামক নির্জন স্থানে নিয়ে তাদেরকে স্বীকার করার জন্য শারীরিক নির্যাতন করা হয়। নির্যাতনের এক পর্যায়ে তারা মোবাইলটি নিয়েছে বলে স্বীকার করে। শ্রীরামপুর ওয়ার্ডের ইউপি সদস্য নেছারুল আল মামুনকে শনিবার রাতে ডাকলে অভিযুক্তরা মোবাইল নিয়েছে বলে তার সামনে স্বীকার করে। তখন সে রাসেলকে ১০হাজার টাকা ও আযহারুলকে ৭হাজার টাকা মৌখিক ভাবে জরিমানা করে এবং তিন দিনের মধ্যে জরিমানা দেওয়ার জন্য তাদের অভিভাবকদের জানিয়ে ছেড়ে দেয়। অন্যদিকে (১২সেপ্টেম্বর) সোমবার পার্শ্ববর্তী গ্রাম গয়েশপুর মৃত মুনছুর আলীর কন্যা সারজিনা খাতুন একটি মোবাইল পেয়েছে বলে শ্রীরামপুর এনামুল কম্পিউটার মালিককে জানাই। এক পর্যায়ে সেখানে গিয়ে জানা যায় পাওয়া মোবাইলটি আতাউরের। মোবাইলটি বর্তমানে ইউপি সদস্য নেছারুল আল মামুনের কাছে সংরক্ষিত আছে। এবিষয়ে ভুক্তভোগী আযহারুল ও রাসেল জানান, আমরা দুইজন বাড়ির পাশে খেলা করছিলাম তখন আতাউরসহ কয়েকজন আমাদের দুইজনকে তুলে নিয়ে রোমানা ব্রিকস্ নির্জন স্থানে নিয়ে যায়। আমরা কারন জানতে চাইলে আতাউর বলে আমার মোবাইল কোথায়। কিন্তু আমরা তো জানিনা এমন কথা বললে করিম বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম, জোহর মন্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন, তাবারক বিশ্বাসের ছেলে লাভলু বিশ্বাস, গফুর মোড়লের ছেলে বকুল হোসেন ও ওহিদ মোড়লের ছেলে আকাশ সহ আরো অনেকেই আমাদের এলোপাতাড়ী ভাবে মারধর শুরু করে। একপর্যায়ে আমরা মার খাওয়ার ভয়ে মোবাইলটি নিয়েছি বলে স্বীকার করি। কিন্তু আমরা নেই নাই।

    ফোন মালিক আতাউর জানান, আমার ফোনটি হারিয়ে গেলে আমি খোঁজাখুজি করতে থাকলে শ্রীরামপুরের আমজাদ বিশ্বাসের ছেলে দোকান ব্যবসায়ী আক্তার হোসেনের তথ্য মতে আযহারুল ও রাসেলকে সন্দেহ হলে আমি সহ কয়েকজন তাদের দুইজনকে ডেকে নিয়ে দুই একটা চরথাপ্পর মারি স্বীকার করার জন্য।

    ইউপি সদস্য নেছারুল আল মামুন বলেন, ঘটনাটি রাতে আমাকে জানালে আমি আসি। তারপর কয়েকজন লোকজনসহ আযহারুল ও রাসেল মোবাইল নিয়েছে বলে স্বীকার করলে আমি তাদেরকে মৌখিক ভাবে জরিমানা করে তাদের অভিভাবকদের হাতে ছেড়ে দেয়।

    ভুক্তভোগীদের পরিবার জানায়, আমাদের ছেলেরা নিদোর্ষ। তাদেরকে বিনা অপরাধে মারধর করা হয়েছে। তাদেরকে আমরা প্রাথমিক ভাবে গ্রাম ডাক্তার দেখায় পরবর্তীতে আমরা তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজে নিয়ে যায়। মেডিকেল ডাক্তাদের প্রিসক্রিপশন অনুযায়ী বতর্মানে তারা বাড়িতে চিকিৎসাধীন আছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

  • দেবহাটায় এক মাদক ব্যবসায়ী সহ আটক দুই

    ওমর ফারুক মুকুল: দেবহাটা থানা পুলিশের পৃথক-পৃথক অভিযানে ২৪ বোতল ফেন্ডিসিলসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং নিয়মিত মামলার ১ জন আসামী সহ মোট ২ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৩/০৯/২০২২ তারিখ, এসআই(নিঃ) শেখ গোলাম আযম, এসআই(নিঃ) মাহাবুর রহমান, এএসআই(নিঃ) জাহিদুর রহমান সংগীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী ১। আলতাফ গাইন (২৭), পিতা- মৃত আবুল গাইন, গ্রাম- চরশ্রীপুর, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে ভারতীয় ২৪ বোতল ফেন্সিডিলসহ আটক করেন। এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয়। এছাড়া দেবহাটা থানার মামলা নং- ০৯, তারিখ- ১২/০৯/২২ ইং এর এজাহার নামীয় আসামী ২। শেখ গোলাম মোস্তফা ওরফে বাবুল (৫২), পিতা- মৃত আবু বক্কার সিদ্দিক , গ্রাম- চাঁদপুর, থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়। তাদেরকে ইং- ১৪/০৯/২০২২ ইং তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে দেবহাটা থানা পুলিশ অঙ্গিকার বদ্ধ।
    ২