ওমর ফারুক মুকুল: দেবহাটা উপজেলার কুলিয়ায় অগ্নি দূর্ঘটনায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ মহড়া করেছে দেবহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। রবিবার (১৮সেপ্টেম্বর) ১১টায় দেবহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার জাকির হোসেন ও কলিমুদ্দীনের নেতৃত্বে বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এসময় বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার ওয়ালিদ হোসাইন, সহকারী শিক্ষক খাইরুল ইসলাম, মিজানুর রহমান, কমলেন্দু দাশ, মোস্তাফিজুর রহমান, আ: সাত্তার, নজরুল ইসলাম, সাইদুজ্জামান, ফায়ারসাইটার এস.এম. আসলাম, শাহিনুর রহমান, মাসুদ রানা, চঞ্চল আলী চিনময় দাসসহ অত্র মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Blog
-
উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারের সাথে শুভেচ্ছা বিনিময়
লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন পারুলিয়া বাজার কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন পারুলিয়া বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির নেত্রাধীন নবনির্বাচিত কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।
উক্ত সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিাত ছিলেন, পারুলিয়া বাজার ব্যবস্থাাপনা কমিটির উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বাজার কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনি, আ.লীগ নেতা আরশাদ আলী, আনোয়ারুল হক, সাবেক ইউপি সদস্য শহীদুল্যাহ গাজী, বাজার কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য অসীম কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক কাশারী ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি, কোষাধ্যক্ষ সেলিম সু স্টোরের স্বত্তাধিকারী আব্দুস সেলিম, ক্রীড়া সম্পাদক কাঠ ব্যবসায়ী হাফিজুল ইসলাম, প্রচার সম্পাদক ডেকোরেটর ব্যবসায়ী আবু রায়হান খোকন, কার্যনির্বাহী সদস্য সুজন টেলিকমের স্বত্তাধিকারী সাংবাদিক সুজন ঘোষ, হার্ডওয়ার ব্যবসায়ী আলহাজ্ব ইলিয়াস হোসেন, উপহার ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী মোঃ সদরুল ইসলাম, ফার্মেসি ব্যবসায়ী আশিকুর রহমান, সেলুন ব্যবসায়ী পরিমল পরমানিক সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। -
কৈখালী সীমান্তে অবাধে আসছে গরু ও মাদক
আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: সুন্দরবনের কচুখালী সীমান্ত চোরাকারবারীদের নিরাপদ রুটে পরিনত হয়েছে। ভারত থেকে অবৈধ পথে গরু, গাঁজা, যৌন উত্তেজক ঔষধ, পাতার বিড়ি ও কেমিক্যাল আসছে এবং হচ্ছে মানবপাচার। কচুখালী, কৈখালী, গোলাখালী ৫ থেকে ৬ কিলোমিটারের মধ্যে দেশের ৬টি প্রশাসনের নজরদারী এড়িয়ে চোরা চালানের স্বর্গরাজ্য গড়ে তুলেছে চোরাকারবারিরা। কচুখালী সীমান্তে আছে বিজিবি, সুন্দরবনে আছে বনবিভাগ, নদীতে আছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড, লোকালয় আছে ইউনিয়ন পরিষদ ও থানা পুলিশ।
পরপর বিভিন্ন বাহিনীর অভিযানে অনেক পাচার ও চোরাকারবারিদের আটক করে জেল হাজতে প্রেরন করেন। এর ফলে প্রশাসনের কঠোর নজরদারীতে চোরা কারবারীরা কোন ঠাসা হয়ে পড়ে।
বর্তমানে তারা জেল থেকে ফিরে আবারও সক্রিয় হয়েছে। বর্তমানে প্রকাশ্য দিবালোকে ভারত থেকে আসা অবৈধ গরু নিয়ে যেতে দেখা যাচ্ছে হরহামেশাই। এলাকার দোকান গুলোতে পাতার বিড়ি প্রকাশ্যে বিক্রী হচ্ছে। মাদকের ছোবলে আবারও এলাকা ছেঁয়ে গেছে। কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। একসময় মাদক ও গরু আলাদা আলাদা আসলেও এখন দুটো এক সাথেই আসে। গরু আনতে কিশোর গ্যাং ভাড়া করা হচ্ছে ।চোরাকারবারীদের বিরুদ্ধে সাধারন মানুষ প্রশাসনকে তথ্য দিলে কিশোর গ্যাং হুমকি ধামকি ও হামলার শিকার হতে হচ্ছে।
ভেটখালী বাজারে এরশাদের চায়ের দোকানে প্রতিদিন চোরাকারবারীরা মিলিত হয়। সেখানে তাদের সাথে দেখা যায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চলা দালালদেরও।
গরু ব্যাবসার প্রধান ভূমিকায় রমজাননগর ইউনিয়নের গোলাখালী গ্রামের মৃত সিয়ামুদ্দীন মোল্যার ছেলে জামির আলী জামু, কালিঞ্চী গ্রামের আকবর তরফদারের ছেলে আব্দুল্লাহ, কৈখালী ইউনিয়নের বৈশালী গ্রামের মৃত ছাকাত গাজীর ছেলে বাবলু, রুহুল আমিন গাজীর ছেলে আইজুল।
অনুসন্ধানে জানাগেছে যে, ভারত থেকে অবৈধ পথে এই সব গরু প্রবেশ করাতে জামির আলী জামুর হাতে চোরাকারবারিদের দিতে গরু প্রতি বিজিবির জন্য ১ হাজার, বনবিভাগকে ৫শ, নৌ-পুলিশের জন্য ১ হাজার, কোস্টগার্ডের জন্য ৫শ ও থানা পুলিশের জন্য ২ হাজার টাকা।
চোরাকারবারীদের আত্ম-কোন্দলে মাঝে মাঝে গরু ধরা নিয়ে কিশোর গ্যাং এর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের মত পরিস্থিতিও সৃষ্টি হয়। চোরা চালান ও মাদকের বিরুদ্ধে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষনা দিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহল নবাগত পুলিশ সুপারের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন। -
কৈখালী মাদক সম্রাট খলিল মুল্লিকের পুত্র আনিছুর মুল্লিক
নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরের কৈখালী ইউনিয়নের খলিল মুল্লিক পুত্র মাদক ব্যাবসায়ী আনিছুর মুল্লিক কৈখালী ইউনিয়ন কে মাদকের সম্রাজে পরিনত করছে বলে জানা গেছে। ভারত থেকে অবৈধ ভাবে বিভিন্ন মাদক এনে গোপনে ও প্রকাশ্যে মাদক বিক্রয়ের সত্যতা অনুসন্ধানে জানা গেছে।
আনিছুর ভারত থেকে মাদক এনে গ্রামের কয়েক জন যুবক কে দিয়ে প্রকাশ পাইকারি ও খুচরা বেচা কেনা করছে। তার বাড়ি সংলগ্ন রাস্তা, ইব্রাহীমের দোকান টু আজিজ মাস্টারের মোড় পযন্ত রাস্তাটি মাদক সরবরাহের নিরাপদ রুট। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মাদক সেবী ও খুচরা বিক্রেতারা এসে বিভিন্ন মাদক ক্রয় করে নিয়ে যাচ্ছে জানা গেছে। ইতোপূর্বে আনিছুরের একাধিক সহোযোগি মাদক সহ আটক হলেও আনিছুর ধরা ছোঁয়ার বাহিরে। সে খুব টেকনিক খাটিয়ে অহরহ মাদকের ব্যাবসা করে যাচ্ছে। গ্রামের কেউ কোন রকম বাধা দিলে বিভিন্ন ভাবে হুমকি ধামকি এবং তাদের বাসায় মাদক রেখে ধরিয়ে দেয় বলে ভুক্তভোগীরা জানান।
মাদক সম্রাট আনিছুরের বিরুদ্ধেও ইতোপূর্বে একাধিক মাদক মামলা চলমান। আনিছুরের কারণে কৈখালী ও পার্শ্ববর্তী ইউনিয়ন রমজাননগর সহ আশে পাশে কয়েক ইউনিয়নের উঠতি বয়সের স্কুল ছাত্র ও যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। কয়েক জন অভিভাবক দাবী করেন হাতের নাগালে কম টাকায় বিভিন্ন মাদক পাওয়ার কারনে তাদের সন্তানেরা খুব সহজেই মাদক সেবন করছে। তারা তাদের সন্তানদের কোন ভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সাথে সাথে সন্তানের দ্বারা তারা বিভিন্ন ভাবে হেনস্তারও শিকার হতে হচ্ছেন। এলাকার এক দল অল্প বয়সের মাদকাসক্ত কিশোর তাদের এই নেশার টাকা ম্যানেজ করার জন্য বিভিন্ন এলাকায় এলাকায় চুরিসহ মোবাইল ও টাকা পয়সা ছিনতাইয়ের মতো জঘন্য অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে। এলাকাবাসী এই মাদক ব্যাবসায়ীকে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন। -
খানপুরে নারী পাচারের অভিযোগে আদালতে মামলা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার খানপুরে এক নারীকে পাচারের অভিযোগ উঠেছে। এবিষয়ে ভুক্তভোগীর মা ফরিদা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা বিজ্ঞ মানব পাচার প্রতিরোধ ও অপরাধ দমন ট্রাইব্যুনাল মামলা করেছেন। পিটিশন মামলা নং ৪২৫/২২। মামলা সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের ফরিদা খাতুনের মেয়ে রেবেকা (২৬) এর সাথে যশোর জেলার শার্শা থানার গিলিকুল মোড়(উলুশী বাজার) গ্রামের বজলুর রহমানের পুত্র সোহেল রানা(৩৫) সাথে ৭/৮বছর আগে বিবাহ হয়। তাদের সংসার জীবনে ৬বছরের লামিয়া নামে এক কন্যা সন্তানের জম্ম হয়। কিন্তু তাদের সাংসারিক জীবনে যৌতুক নামক একটি ব্যাধি কাল হয়ে দাড়ালো। সোহেল রানা রেবেকাকে ৫০হাজার টাকা যৌতুকের দাবীতে মারপিট করে বাড়ী হইতে বাহির করে দেয়। নিরুপায় হয়ে অভিযোগকারীর কন্যা রেবেকা সাতক্ষীরা জেলার খানপুর গ্রামে চলে আসে। বাড়ি আসার পর রেবেকা তার স্বামীকে মোবাইলের মাধ্যমে যৌতুক আইনে মামলা করার কথা বলিলে তার স্বামী সোহেল রানা মিমাংসার প্রস্তাব দেয়। এক পর্য্যায়ে তাদের মিমাংষা হয়ে যায়। তারপর গত ইং ১৫/৭/২২ তারিখে বেলা ৩টার দিকে সোহেল রানা ভুক্তভোগী রেবেকাকে নিয়ে ঢাকায় বেড়াতে যাওয়ার কথা বলে তাদের ৬বছরের কন্যা লামিয়াকে তার নানীর বাড়িতে রেখে যায়। বেশ কিছু দিন পর ভুক্তভোগীর মা ফরিদা খাতুন তাহার মেয়ের কাছে ফোন দিলে ফোনটি বন্ধ দেখায়। তারপর জামাই সোহেল রানার কাছে ফোন দিলে তিনি বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনেই গার্মেন্টেসে কাজ নিয়েছি। পরবর্তীতে জামাই ও মেয়ের কাছে ফরিদা খাতুন ফোন দিলে দুইজনের ফোন বন্ধ দেখায়। এমতবস্থায় গত ইং- ৩০.০৮.২২ তারিখে ফরিদা খাতুন দেবহাটা উপজেলার পারুলিয়ায় আত্বীয়ের বাড়ি হইতে নিজ বাড়ীতে ফেরার পথে সকাল ১০টার দিকে বাস হতে আলিপুর চেকপোস্টে নামে। তারপর সেখানে তার জামাই সোহেল রানাকে দেখতে পায়। ভালো মন্দ জিজ্ঞাসা করার পর এক পর্যায়ে ফরিদা জামাইয়ের কাছে তার মেয়ের কথা জানতে চাই। তখন জামাই সোহেল রানা বলে কে তোমার কন্যা? তোমার কন্যাকে আমি তো চিনি না বলে সে বিভিন্ন তালবাহানা করতে থাকে। তখন জামাই তার শাশুড়ী ফরিদা খাতুন কে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে ফরিদা খাতুনের চিৎকার শুরু করলে সেখানে স্থানীয় লোকজনের সমাগম ঘটে। সেখান থেকে তার জামাই সোহেল রানা পালিয়ে যায়। তবে ফরিদা খাতুন বলেন, লোকমুখে খবর নিয়ে জানা যায় তার জামাই সোহেল রানা আলিপুর চেকপোষ্টে এলাকায় সাত্তার মাস্টারে বাড়িতে বিয়ে করে ঘর জামাই থাকে। তখন সাতক্ষীরা বিজ্ঞ মানব পাচার প্রতিরোধ ও অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন। সুষ্ঠ তদন্তের জন্য বতর্মানে মামলাটি সাতক্ষীরা সিআইডিতে আছে। এবিষয়ে ফরিদা খাতুন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
-
তালায় জাপার সম্মেলন সফল করতে সদর ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নজরুল ইসলাম, তালা থেকে: আগামী ২০ শে সেপ্টেম্বর তালা উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সদর ইউনিয়ন জাপার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৫ ই সেপ্টেম্বার) বিকালে তালা উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ প্রস্তুতি মূলক সভায় সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা উপজেলা জাপার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসান, মীর কাউয়ুম ইসলাম ডাবলু, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন, ১নং আটারই ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি রফিকুল ইসলাম খাঁ, সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম, ২নং জেয়াল ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি(ভারপ্রাপ্ত) মো: শহর আলী সরদার, সাধারণ সম্পাদক, পার্থ প্রতিম মন্ডল, ৩নং জেয়াল নলতা ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবু হায়াত নিকারী, সাধারণ সম্পাদক মো: হোসেন আলী শেখ, ৪ নং খানপুর-মুড়াকলিয়া ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো: আব্দুল আহাদ সরদার, সহ-সভাপতি মো: আব্দুল জলিল সরদার, মো: মোনাতাজ আলী মোড়ল, ৫নং জাতপুর-আলাদীপুর- ডাঙ্গানলতা ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ আব্দুল রাজ্জাক বিশ^াস, সাধারণ সম্পাদক মো: ওমর আলী শেখ, ৬নং ভায়ড়া-আগোলঝাড়া ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো: আব্দুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মো: রহমত আলী গোলদার, সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা বিশ^াস, ৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আনছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান শেখ, ৮ নং তালা সদর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ কওছার আলী সরদার, সাধারণ সম্পাদক মো: রমজান আলী শেখ, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা কামরুল ইসলাম, মো: আব্দুস ছাত্তার মোড়ল, শ্রমিক পার্র্টির নেতা আবুল হোসেন মোড়ল, কাজী কামেল, তালা উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন হুসাইন, যুব সংহতি নেতা মো: হাফিজুর রহমান, মো: আব্দুল গণি মোড়ল, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সহ-সভাপতি বিএম বোরহান উদ্দীন, তালা সরকারী কলেজ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন, তালা সদর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: সাগর মোড়ল, ছাত্রনেতা মো: রাসেল মোড়ল, মো: ফিরোজ মোল্লা, মো:সোহেল মোল্লা, মো:হারুন মোড়ল, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: ফয়সাল শেখ, তালা উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মো: রফিকুল ইসলাম খাঁ, সাংগঠনিক সম্পাদক এসএম আব্দুল জলিল, শ্রমিক পার্টির নেতা মো: হযরত আলী বিশ^াস, মো: হযরত আলী শেখ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখত্ এর নেতৃত্বে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সাধারণ সম্পাদক শেখ আশরাফুজ্জামান আশুর সার্বিক তত্বাবধানে জেলা ও সকল উপজেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মাদ এরশাদের স্নেহভাজন ছোট ভাই জাপার চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদেরের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। আগামী ২০ শে সেপ্টেম্বর তালা উপজেলা জাতীয় পার্টির সম্মেলন উপজেলা জাপার সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের শিবপুরস্থ বাসভবন চত্বরে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলন সফল করতে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। -
আশাশুনিতে ৬টি বোমা ও দুই রাউন্ড গুলিসহ একজন আটক
আশাশুনি প্রতিবেদক: আশাশুনিতে পুলিশের অভিযানে ৬টি বোমা ও দুই রাউন্ড শর্ট গানের গুলিসহ একজনকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর নির্দেশ এসআই গোলাম মোস্তফা, এসআই নূর হোসেন, এসআই ইমরান হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের মইনুর সরদারের ছেলে মিকাইল সরদার (৩৫)কে গোপন সংবাদের ভিত্তিতে কাদাকাটি ভূমি অফিসের পাশ থেকে ৬টি বোমা ও ২রাউন্ড শর্ট গানের গুলিসহ হাতেনাতে আটক করেন। এ ব্যাপারে ঘটনাস্থল থেকে একই গ্রামের মৃত্যু রউফ সরদারের ছেলে ইসরাফিল সরদার পালিয়ে যায়। এসআই ইমরান হোসেন বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে ১৫(০৯)২০২২ মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি।
-
আশাশুনির বড়দলে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিবেদক: আসন্ন শারদীয়া দুর্গোৎসব ২০২২ সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে বড়দলে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বড়দল ইউনিয়ন পরিষদ এ সভার আয়োজন করে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন ঢালি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি থানার এস আই নুর হোসেন, শিক্ষক নিমাই চাঁদ মন্ডল। বড়দল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ইউপি সদস্য চন্দ্র কান্ত মন্ডলের সঞ্চালনায় সভায় ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সম্পাদক এবং পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। -
কালিগঞ্জে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন, বোন আহত
কালিগঞ্জ প্রতিনিধি: ভাগ্নেকে চুরির অপবাদ এবং জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে শ্যালকের শাবলের আঘাতে ভগ্নিপতি খুন এবং বোন আহত। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে।
উক্ত ঘটনায় নিহত শামসুর রহমান গাজী (৫৫) রঘুনাথপুর গ্রামের মৃত ও ওবের আলী গাজীর পুত্র এবং আহত হয়েছে তার স্ত্রী মাজদা খাতুন (৪৭)। ঘটনার পর হতে একই গ্রামের মৃত আরশাদ আলী গাজীর পুত্র ঘাতক শ্যালক ফজর আলী গাজী (৫০) এবং তার ভাই আহাদ আলী গাজী (৩২) মারা যাওয়ার খবরে শ্যামনগর হাসপাতাল থেকে পালিয়ে যায়।
রঘুনাথপুর গ্রামের মুস্তাহিদ ইসলাম, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম এবং নিহতের পুত্রবধূ শাহানারা খাতুন জানান, গত ২/৩ দিন আগে রাতে নিহত শামসুর রহমানের পুত্র মিজানুর রহমান রঘুনাথপুর গ্রামের মাজেদ সরদার, শাহিনুর রহমান এর মৎস্য ঘেরে গেলে তাকে চোর সন্দেহে আটকে রাখে। সেখান থেকে মারের ভয়ে মিজানুর পালিয়ে বাড়িতে আসে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বেলা আনুমানিক ১টার সময় মিজানুরের মামা অর্থাৎ নিহত শামসুর রহমানের শ্যালক ফজর আলী এবং আহাদ আলী ভগ্নিপতি শামসুর রহমান এবং বোন মাজেদা খাতুনের সঙ্গে ঝগড়াই লিপ্ত হয়। ওই সময় বোন ভগ্নিপতির সঙ্গে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ফজর আলী এবং আহাদ আলী শাবল দিয়ে ভগ্নিপতি শামসুর রহমানের মাথায় উপযুপুরী আঘাত করলে রক্তাক্ত জখম হয় এবং বোন মাজদা খাতুন কে পিটিয়ে হাত ভেঙে দেয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় শামসুর রহমানকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে বিকাল ৫টার সময় থানার উপ পরিদর্শক মিলন হাসপাতালে যেয়ে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে লাশ জব্দ করে থানায় নিয়ে আসে। রিপোর্ট লেখার পর্যন্ত থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান জানান ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আসামি গ্রেফতার এবং আইন গত ব্যবস্থা নেয়া হবে। -
জেলা পরিষদ নির্বাচনে ৪০ জনের মনোনয়ন জমা
শেখ ইমরান হোসেন: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময়ে চেয়ারম্যান পদে ২জন, ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ১১জন ও ৭টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ২৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টা থেকে অফিস চলাকালিন সময় মোট ৪০ জন প্রার্থীর মনোনয়ন গ্রহণের কথা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন ও সহকারি রিটানিং কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ। তিনি জানান, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: নজরুল ইসলাম এবং চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ খলিলুল্লাহ ঝড়ু মনোনয়ন জমা দিয়েছেন। তিনি আরও জানান, এবারের নির্বাচনে জেলার ১ হাজার ৬১জন ভোটার রয়েছে যারা আগামী ১৭ অক্টোবর ইভিএমে ভোট প্রদান করবেন।