আশাশুনি প্রতিবেদক: আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী ডেপুটি ডিরেক্টর ডাক্তার সৈয়দ কামরুল হাসান। রবিবার সকাল ১০টায় পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার, পুরাতন যন্ত্রাংশ যেগুলো ব্যবহার করা যায় আর যেগুলো যায় না তার তালিকা। রোগীদের রান্নাঘর, রোগীদের ওয়ার্ড, স্টোর রুম, স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের ঔষধের মান সহ হাসপাতালে সার্বিক বিষয় পরিদর্শন করে খোঁজখবর নেন। খোঁজখবর নিয়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সন্তুষ্ট প্রকাশ করেন। এসময় উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মিজানুল হক, আর এমও ডাঃ দীপন কুমার বিশ্বাস, ডাঃ প্রসেম কুমার মন্ডল, ডাক্তার আব্দুর রহমান, ডাঃ নয়ন, ডাঃ আশিক, ডাঃ শহিদুল্লাহ, ডাঃ ফরহাদ, ডাঃ কৃষ্ণা বসাক, ডাঃ মিনাক্ষী, সেনেটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সহকারি মুক্তারুজ্জামান স্বপন, স্বাস্থ্য কমপ্লেক্সের কেশিয়ার ডাক্তার জাহিদুল ইসলাম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স বৃন্দ উপস্থিত ছিলেন।
Blog
-
ধনীরাম হাই স্কুলের সভাপতি হলেন চেয়ারম্যান ডালিম
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। রবিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অভিভাবক সদস্য সাইফুল ইসলাম বাচ্চু, গোলাম রসুল, বিনয় কৃষ্ণ হালদার, সুজিত কুমার রায়, শেফালী রানী, টিআর সদস্য নেপাল চন্দ্র গাইন, পশুপতি রায়, শেলী আক্তার, প্রধান শিক্ষক বিরাজ মোহন রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পদে নির্বাচনের কথা উত্থাপিত হলে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের একটানা ৯ বার নির্বাচিত সভাপতি ও খাজরা ইউপি’ র বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম একাই মনোনয়ন পত্র জমা দেন। অন্য কোন প্রার্থী না থাকায় সভায় বেসরকারি ভাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
-
আশাশুনির হাড়িভাঙ্গা হাই স্কুলের সভাপতি হলেন মধুসুদন রায়
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি সদরের হাড়িভাঙ্গা নাটানা সব্দলপুর কুমারখালী ও থালনা মাধ্যমিক বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দিতায় এস এম সি সভাপতি হয়েছেন মধুসূদন রায়। রবিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সভায় তাকে সভাপতি ঘোষণা করা হয়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় অভিভাবক সদস্য অমল কুমার সরকার, তারক চন্দ্র মিস্ত্রি, শ্মশান মন্ডল, টিআর সদস্য হরিদাস সরকার, নব কুমার সরকার ও জানুকি রায়, প্রধান শিক্ষক সুকুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পদে নির্বাচনের কথা উল্লেখ করলে মদুসুদন রায় একাই নমিনেশন পত্র জমা দেওয়ায় এবং অন্য কোন প্রার্থী না থাকায় সর্ব সম্মতিক্রমে মধুসূদন রায়কে বেসরকারি ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময় কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম ও ইউপি সদস্য মহানন্দ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
-
নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা, চলছে ব্যাপক প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক, তালা থেকে: প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাণের সংগঠন জাতীয় পার্টি দেশব্যাপী সংগঠন গোছানোর উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে দেশের প্রত্যেকটি বিভাগে সাংগঠনিক কমিটি গঠন করে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়া সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত সাতক্ষীরা জেলার প্রত্যেকটি জেলা ও উপজেলায় উপস্থিত থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কাজ এগিয়ে নিয়ে চলেছেন। এরই অংশ হিসেবে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তালা উপজেলা জাতীয়পার্টির সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ ও গনসংযোগের মাধ্যমে নেতা কর্মীদের উজ্জীবিত করে তোলা হচ্ছে আর এ কাজে নেতৃত্ব দিচ্ছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতিক, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলাম। জাতীয় পার্টির সাধারন সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর বিগত সম্মেলনে সভাপতি নির্বাচিত হন সাংবাদিক এসএম নজরুল ইসলাম। আর সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে কারো কাছ থেকে কোন ধরনের অর্থনৈতিক সাহার্য সহযোগিতা ছাড়াই উপজেলার ১২ টি ইউনিয়নে জাতীয় পার্টিকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছেন তিনি। তার সাংগঠনিক তৎপরতা ও সভা সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে অনেক প্রশাসনিক কর্মকর্তারা মন্তব্য করে থাকেন এটি কি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর না-কি সাতক্ষীরার তালা উপজেলা? দলের মধ্যে এ ধরনের এরশাদ পাগল সত্যিই বিরল। তার বড় পুত্র এসএম কামরুল ইসলাম সাতক্ষীরা জেলা ওলামা পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সরকারী চাকুরীজীবি। ছোট পুত্র এসএম আকরামুল ইসলাম কেন্দ্রীয় ছাত্র সমাজের যুগ্ম-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক এবং যমুনা টিভির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একমাত্র মেয়ে নিগার সুলতানা রেক্সনা জেলা ছাত্র সমাজের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ও পিতার প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালকের দায়িত্বে আছেন। তার স্ত্রী মিসেস তরুনা বেগম মহিলা পার্টির নেত্রী হিসেবে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করছেন।
১২ ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে আলাপকালে জানা যায়, ২০ তারিখের সম্মেলনেও তারা সাংবাদিক এসএম নজরুল ইসলামকে সভাপতি হিসেবে পেতে চান। কারন নিজের অর্থ সম্পদ অকাতরে বিলিয়ে দিয়ে সংগঠন গড়ে তোলার মতো নেতার আজ বড়ই অভাব। তালা-কলারোয়া আসনের প্রার্থী সৈয়দ দিদার বখতও সৌভাগ্যবান যে সাংবাদিক এসএম নজরুল ইসলামের মতো একজন এরশাদ প্রেমিককে কাছে পেয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুও তাকে ব্যাক্তিগতভাবে চেনন-জানেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যখন তার বিজয় ছিনতাই করে নেয়া হয় তখন তালা সদর ইউনিয়নবাসির মতো জনাব জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে কথা বলে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন। যাই হোক সাধারন মানুষ যদি কাউকে মন-প্রাণ দিয়ে ভালোবাসে তার জন্য কোন পদ-পদবীর প্রয়োজন হয়না সাংবাদিক সাংবাদিক নজরুলই তার উৎকৃষ্ট উদাহরন। বিজয় ছিনতাই হওয়ার পরও তিনি জনগনের চেয়ারম্যান হয়ে সাধারন মানুষের আকুন্ঠ ভালোবাসায় সিক্ত হয়ে আছেন আর ২০ সেপ্টেম্বর সম্মেলনে সেই ভালোবাসার বহিঃপ্রকাশের জন্যই হয়তো নেতা-কর্মীরা অপেক্ষার প্রহর গুনছেন। -
মূল আসামীকে ফজর আলী গ্রেফতার করেছে র্যাব-৬
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে শ্যালক কর্তৃক শাবল দিয়ে আঘাত করে আপন ভগ্নিপতিকে হত্যার মূল আসামি মোঃ আহাদ আলী গাজী (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর সদস্যরা। রোববার (১৮ সেপ্টেম্বর) যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি আহাদ আলী গাজী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, নিহত সামছুর গাজীর ছেলে মোঃ মিজানুর কর্তৃক মাছের ঘেরে মাছ চুরি করা নিয়ে গত ১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে ভিকটিমের সাথে তার শ্যালকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সামছুর গাজীর বড় শ্যালক ১নং আসামী মোঃ ফজর আলী এবং ছোট শ্যালক ২নং আসামী মোঃ আহাদ আলী গাজী শাবল দিয়ে ভিকটিমের মাথায় এবং গায়ে এলাপাথাড়ি আঘাত করে । যার ফলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। এছাড়াও তারা ভিকটিমের স্ত্রীকেও আঘাত করে গুরতর জখম করে। পরবর্তীতে ভিকটিমকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ সামছুর গাজীকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনা এলাকার জনমনে চাঞ্চল্য এবং উদ্ধেগের সৃষ্টি করে। ঘটনা সংবাদ প্রাপ্তির সাথে সাথে র্যাব-৬, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল আসামীদের আইনের আওতায় আনার জন্য গোপনে ছায়া তদন্ত শুরু করে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সাতক্ষীরা এর আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে রোববার যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সামছুর গাজী হত্যার ঘটনার মূল হোতা মোঃ আহাদ আলী গাজীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আহাদ আলী গাজী উক্ত হত্যার সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা জানায়। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। -
আলিপুরে শিশু নির্যাতন, পিতার বিরুদ্ধে থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার: সদর উপজেলার দক্ষিণ আলিপুরে পিতা কর্তৃক নিজের শিশু সন্তানকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এবিষয়ে পুত্রের নানী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণ আলিপুর গ্রামের মৃত আ: গফ্ফারের স্ত্রী মনোয়ারা খাতুন (৫১) মেয়ে রেকসোনা খাতুনের সাথে সদর উপজেলার পদ্মশাঁখরা গ্রামের মৃত জিয়াদ আলীর পুত্র কারিমুল ইসলাম(৪০)সাথে বিয়ে হওয়ার প্রায় ১২বছর পূর্বে বিবাহবিচ্ছেদ হয়। তাদের ঘর সংসার করা কালে একটি পুত্র সন্তান হয়। পুত্র সন্তানের নাম রাকিবুল হোসেন (১৩)। তালাকের পর রাকিবুল তার নানীর নিকট থাকে। অভাবের কারনে রাকিবের মা বাহিরে কাজ করে। কিন্তুু রাকিবের পিতা রাকিবের কোন খোঁজ খবর নেয় না। কোন খরচ দেয় না। নানীর আর্থিক অবস্থা খারাপ হওয়ায় রাকিবুল মাঝে মধ্যে ভোমরা স্থলবন্দরে যেয়ে পিয়াজ কুড়িয়ে বিক্রি করে সেই টাকা দিয়ে সংসার চালায়। রাকিবের বাবা কারিমুলও ভোমরা স্থল বন্দরে সর্দারের কাজ করে। রাকিবুল ভোমরা স্থলবন্দরে কাজ করায় তার বাবা রাকিবের নানীর উপর ক্ষিপ্ত হয়। গত ২মাস পূর্বে রাকিবের বাবা রাকিবকে তার বাড়িতে নিয়ে শেকল দিয়ে বেঁধে রাখে। তখন রাকিবের নানী স্থানীয় সাংবাদিকদের ঘটনাস্থলে নিয়ে যায়। তারপর তার নানী সেখান থেকে রাকিবকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। গত ইং- ১৭/০৯/২০২২ তারিখে রাকিব ভোমরায় পেয়াঁজ কুড়ানোর পর রাত আনু: ৯টার সময় রাকিবের বাবা রাকিবকে ভোমরা স্থলবন্দরে পেয়ে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে জখম করে। মারধরের সময় রাকিবের বাবা কারিমুল লোক দ্বারা রাকিবুলকে খুন করে তার নানীকে ফাঁসিয়ে মামলা করে জেল হাজত খাটাবে বলে হুমকি দেয়। রাকিবুলের নানী রাকিবুলকে রবিবার ১৮/০৯/২২ সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এ ব্যাপারে রাকিবুলের নানী মনোয়ারা খাতুন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। -
সামেক হাসপাতাল চত্বরে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে- এমপি রবি
সংবাদদাতা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে প্রধান অতিথি হিসেবে ফলজ, বণজ ও ভেষজ গাছের রোপন করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথি এমপি রবি বলেন, “পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপনের বিকল্প নেই। গাছ আমাদের প্রকৃতিকে রক্ষা করে এবং মানুষকে অক্সিজেন দেয়। যেকারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপনের মধ্য দিয়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা হবে।” এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত -ই- খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক অজয় কুমার সাহা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. আহমেদ আল-মারুফ, প্রধান সহকারি মোত্তাজুল ইসলাম, হেলথ এডুকেটর শেখ মুরাদ হোসেন, এমপি রেডিওলজি আব্দুল হালিম, এমপি ল্যাব সুব্রত কুমার প্রমুখ। -
সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র বিদায় সংবর্ধনা
সংবাদদাতা: সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় এমপি রবি ভবনের ৪র্থতলায় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দের আয়োজনে সাতক্ষীরা সিটি কলেজ গভর্নিং বডির সভাপতি মো. মকসুমুল হাকিম’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সিটি কলেজের বিদায়ী অধ্যক্ষ মো. আবু সাঈদ, সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, গভর্নিং বডির সদস্য ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, মো. আব্দুর রহমান বাবু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম বাপ্পী, সহকারী অধ্যাপক তরুণ কান্তি সানা, আব্দুল আজিজ, হারিরা খানম, মনিরুজ্জামান, মার্কেটিং বিভাগের প্রভাষক পবিত্র কুমার মন্ডল, ইতিহাস বিভাগের শিক্ষক শিমুল হোসেন, বিএম শাখার সহকারী অধ্যাপক ইউনুস আলী, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আশরাফুন্নাহার মনি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান শাওন, সাতক্ষীরা সিটি কলেজের অফিস সহকারী মছরুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরার সিটি কলেজের অফিস সহকারী হারুনার রশিদ। -
দুইটি মামলায় সাক্ষ্য দিলেন অ্যাড. আজাহার হোসেন
নিজস্ব প্রতিবেদক: ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরায় কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলার সাক্ষ্য গ্রহণের ৮ম দিনে সাক্ষ্য দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম। আগামী ২৭ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে। এ নিয়ে এ মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো।
রবিবার সকাল সোয়া ৯টায় জেলা কারাগার থেকে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল -৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে হাজির করানো হয় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ জনকে। আসামী উপস্থিতি ছিলেন। সকাল ৯টা ২৫ মিনিটে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। স্বাক্ষীকে জেরার একপর্যায়ে আসামীপক্ষের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এ্যসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. জয়নুল আবেদিন ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আমিরুল ইসলাম গত ধার্য তারিখে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দুটি মামলা একসঙ্গে সাক্ষ্য গ্রহণ না করা সম্পর্কিত আসামীপক্ষের আইনজীবীদের দায়ের করা একটি আবেদন বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তারা এভিডেন্স এ্যক্ট এর ৩৩ সেকশনের ব্যাখা দেন। বাদির জবানবন্দি ২০০ ধারা মোতাবেক রেকর্ড করে পরবর্তীতে ১৫৩ ধারা মোতাবেক এফআইআর হিসেবে গণ্যা করার নির্র্দেশ দেওয়া যায়না বলে তারা ব্যাখ্যা করেন। এ ছাড়া দুটি মামলায় একই সাক্ষী একসাথে জবানবন্দি জেরা করা যাবে না ও শিশু আইনের মামলার আসামীর সঙ্গে পূর্ণবয়স্ক আসামীর এক সাথে বিচার না করার বিষয়টির আইনগত ব্যাখ্যা তুলে ধরেন। তবে বিচারক সকল আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, কাউন্টার মামলার জন্য যে আইনের ব্যাখ্যা বিষ্ফোরক দ্রব্য আইনের মামলার সঙ্গে অস্ত্র আইনের মামলার ব্যাখা এক নয়। তা ছাড়া শুরু থেকেই উভয়পক্ষ একই সাথে দুটি মামলার সাক্ষীর জেরা ও জবানবন্দি করার ব্যাপারে ঐক্যমত পোষণ করলে আদালত তার উপর সম্মান রেখেই কার্যক্রম শুরু করেন।
রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড. আব্দুল লতিফ বলেন, দুটি মামলার একসাথে সাক্ষীর জেরা ও জবানবন্দি করতে উভয়পক্ষ রাজী হয়। তারপর ১০ জনের সাক্ষী ও জেরা হয়ে গেছে। তাছাড়া শিশু আইনের মামলায় রকিবের বিরুদ্ধে চার্জশীট পূর্ণ বয়স্ক মানুষের সঙ্গে দেওয়া হলে প্রতিপক্ষরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেন। ২৬৫ সি ধারা মোতাবেক বাংলাদেশের হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট এ সম্পর্কিত ব্যাখা দিয়ে আবেদন খারিজ করে নতুন করে চার্জ গঠণের নির্দেশ দিয়েই আজকের আসামীপক্ষের একাংশের প্রশ্নের জবাবের নিষ্পত্তি করে দিয়েছেন। ১০ জন সাক্ষীর পর এখন এ ধরণের আবেদন করে আদালতের সময় নষ্ট করা হচ্ছে, যাতে বিচার বিলম্বিত হয়।
একপর্যায়ে তিনি রাষ্ট্রপক্ষ থেকে আসামীপক্ষের উপস্থাপিত প্রশ্নের আইনগত ব্যাখা দেওয়ার জন্য আদালতের কাছে সময়ের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এ্যসোসিয়েশনের সহসভাপতি অ্যাড. মোহাম্মদ আলী, অ্যাড. সত্যরঞ্জন মণ্ডল, সরকারি ক্যেশুলী অ্যাড. শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. ওকালত আলী, অ্যাড. আব্দুল বারী, অ্যাড. মোস্তাফিজুর রহমান শাহানাজ প্রমুখ।
আসামীপক্ষের আইনজীবী ঢাকা সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশানের সাবেক সভাপতি জয়নুল আবেদিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড. আব্দুল মজিদ,
অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. মাসুদুল আলম দোহা, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. লিওন, অ্যৗাড. শাহানারা পারভিন বকুল প্রমুখ।
প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন।
সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের ১ ডজন নেতা-কর্মী আহত হন। এঘটনায় করা হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। এছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দুটি মামলায় চার্জ গঠন করা হয়। এ পর্যন্ত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ৫০ জন আসামীর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে কারাগারে চিকিৎসাধীন অবস্থায়। -
সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর ফাঁসির আদেশ
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ৮০ হাজার টাকা যৌতুকের দাবিতে নিজের স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী আজগার আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম আদালতে এ রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত আসামী আজগার আলী (৫০) সাতক্ষীরা শহরের সুলতানপুরের এন্তাজ সরদারের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৪ সালে আজগার আলীর সঙ্গে সদর উপজেলার গোবরদাড়ি গ্রামের আব্দুুল মান্নানের মেয়ে রেহেনা পারভিনের বিয়ে হয়। বিয়ের ছয় মাস না যেতেই যৌতুকের দাবিতে রেহেনাকে প্রতিনিয়ত নির্যাতন করতো আজগার আলী ও তার পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাপের বাড়ি থেকে যৌতুকের ৮০ হাজার টাকা আনতে অপারগতা প্রকাশ করায় ১৯৯৭ সালের ২০ এপ্রিল বাড়িতে রেহেনাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা শওকত আলী সরদার বাদি হয়ে আজগার আলী, তার ভাই রুহুল কুদ্দুসসহ ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আদালত আসামীদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। ১৯৯৮ সালে আসামী আজগার আলী ও তার ভাই রুহুল কুদ্দুসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ (ক) ধারায় অভিযোগ গঠণ করা হয়। পরবর্তীতে আসামী রুহুল কুদ্দুস মারা যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু জানান, মামলার নথি, ১২ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি পর্যালোচনা শেষে স্ত্রীকে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামী আজগর আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামী পলাতক রয়েছে।