দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪০
পাটলেকেশ্বরী কালী মন্দিরে শ্রী শ্রী গনেশ পূজা অনুষ্ঠিত
সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি
 প্রেমিকার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহন করায় ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা
সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...
কালিগঞ্জে মেমো-চালান ছাড়াই সার পাচারের অভিযোগ
কালিগঞ্জে প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশবান্ধব বিকল্প নিয়ে...
দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন...
কালিগঞ্জে সার সিন্ডিকেট ও অতিরিক্ত দামের অভিযোগের মুখে...
কালিগঞ্জে বিএনপি নেতা ‘ছোট বাবু’ স্থায়ীভাবে বহিষ্কার
সাতক্ষীরার তালায় নকল সার-কীটনাশক তৈরির অভিযোগে সাব-ডিলার আটক,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালালিড নিউজ

ঝুলে আছে মশিয়ার রহমানের বহিষ্কারাদেশ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৮, ২০২২
আগস্ট ২৮, ২০২২ ০ কমেন্ট 727 ভিউস

হাবিবুর রহমান: উপজেলা ব্যাপী ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ আছে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের বিরুদ্ধে। এ ছাড়াও জমি জবর দখল করা সহ নানা অপকর্ম করে জড়িত হয়ে পড়েছেন বলে অভিযোগ আছে।
সম্প্রতি বিরোধী জমি দখল নিয়ে সংবাদের শিরোনাম হন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান। অপর দিকে ২০২০ সালের ১৭ আগস্ট তালা উপজেলার নলবুনিয়া বিলের সরকারি খালে মাছ ধরার সময় ঘেরে মাছ চুরির অভিযোগে নির্যাতনের শিকার নিজ এ ছেলে সেলিম নিকারীকে বাঁচাতে এসে নিহত হন লুৎফর নিকারী। নিহতের ছেলে সেলিম নিকারীর অভিযোগ ঘটনাস্থলে উপস্থিত হলে মশিয়ার রহমান তার বাবার বুকে লাখি মেরে খালে ফেলে দেন। এরপর গ্রামবাসীরা লুৎফর নিকারীকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠে গোটা তালা উপজেলা। ঘটনার পর মঙ্গলবার সকালে লাশ নিয়ে তালা সদরে বিক্ষোভ মিছিল করে মশিয়ার রহমানের ফাঁসির দাবিতে থানা ঘেরাও করে গ্রামবাসী। পুলিশ তোপের মুখে মশিয়ার রহমানকে গ্রেফতার করে ও ঘটনায় জড়িত তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রেকর্ড করে। মামলা বাদী হন নিহতের ছেলে সেলিম নিকারী। মশিয়ার রহমানের শাস্তির দাবিতে গত ১৯ আগষ্ট সাতক্ষীরা সদরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন গ্রামবাসীরা।
এ ঘটনায় ওই রাতেই সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম যৌথ স্বাক্ষর যুক্ত একটি পত্রে তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার পূর্বক কৈফিত তলব করা হয়। পাঠকদের জ্ঞাতার্থে সাময়িক বহিষ্কারাদেশের হুবুহু তুলে ধরা হলো।
“বিগত ০৮ ডিসেম্বর ২০১৯, তালা উপজেলা আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে উপজেলা আওয়ামী লীগের আংমিক কমিটি ঘোষিত হয়। ঘোষিত কমিটিতে আপনাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনিত করা হয়।
আপনার বিরুদ্ধে এই মর্মে অভিযোগ পাওয়া গিয়াছে যে, আপনি সংগঠনের পদ পদবী ব্যবহার করে সমগ্র উপজেলাব্যাপী নিজস্ব সন্ত্রাসী বাহিনী গঠন সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হয়ে পড়েছেন। সম্প্রতি তালা উপজেলার জেয়ালা নলতা নামক গ্রামের নলবুনিয়া মৎস ঘেরে একজন কৃষি শ্রমিক হত্যায় আপনি জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। আপনার এহেন সন্ত্রাসী কর্মকান্ডে সংগঠনের ভাবমূর্তি প্রচন্ডভাবে ক্ষুন্ন হওয়ায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭(ক) ধারা সহ বিভিন্ন উপধারায় বর্ণিত মোতাবেক আপনাকে সংগঠনের ‘তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক’ পদ হইতে সাময়িক বহিষ্কার করা হলো।”
“যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগ সমূহ গুরুতর, বিধায় চূড়ান্তভাবে আপনাকে কেন সংগঠন থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হবেনা তাহা অত্র পত্র প্রাপ্তির ২১ দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিত জবাব দাখি করার জন্য বলা হলো।’’
ওই বহিষ্কারাদেশের বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাতনদীকে জানান, ‘সরদার মশিয়ার রহমান জবাব দাখিল করেছিলো। কিন্তু এরপর আর জেলা আওয়ামী লীগের সভা না হওয়ায় কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’
বহিষ্কারাদেশের বিষয়ে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলা আওায়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান সাতনদীকে জানান, ‘আমাকে জবাব দিতে বলা হয়েছিলো, আমি জবাব দিয়েছি। কি সিদ্ধান্ত গ্রহণ করবে এটা জেলা আওয়ামী লীগের বিষয়। অন্যান্য অভিযোগের বিষয়ে তিনি জানান, সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা লুটতে একটি পক্ষ তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুশখালীতে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
জননেতা নুরুজ্জামানের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক ও সমবেদনা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় পুলিশ সুপার আবু সালেহের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ে...

সেপ্টেম্বর ১৬, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

হলুদ সাংবাদিকতা ও চরিত্রহনন নিয়ন্ত্রণে আইন হচ্ছে: সাতক্ষীরায়...

সেপ্টেম্বর ১৩, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

ভাদিয়ালী সীমান্ত দিয়ে তিন কেজি সোনা পাচার

সেপ্টেম্বর ১১, ২০২৬

তালার ইসলামকাটিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

সেপ্টেম্বর ১০, ২০২৬

তালায় এসএসসি ফলাফলে হতাশাজনক চিত্র

সেপ্টেম্বর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting