নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বোরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগস্ট) বিকাল ৫টায় শহরের সিদ্দিক সুপার মার্কেটের সামনে পৌর আওয়ামী আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “২০০৪ সালের ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বোরোচিত গ্রেনেড হামলার ঘটনা মনে পড়লে আজো আমাদের কাঁদায়। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল বলেই শোকাবহ আগস্টের খুনীদের বিচার হয়েছে। আর যে সব খুনী আজো দেশের বাহিরে আছে তাদের ফিরিয়ে এনে বিচার করতে হবে। খুনী সন্ত্রাসীরা সাবধান হয়ে যান। অনেক ভদ্রতা দেখিয়েছি। কোন ছাড় দেওয়া হবেনা। আর কোন ষড়যন্ত্র আর মেনে নেবোনা। কোন উদ্ভট কর্মকান্ড করলে কড়া প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে, আর ছাড় দেওয়া হবেনা। যারা দেশের ভাল চায়না, দেশের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করে সেই বিএনপি-জামাত নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। তারা আবারো ষড়যন্ত্র করছে। বিএনপি-জামাতের জঙ্গি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন আসিফ মুন্নী, মাহফুজা সুলতানা রুবি, জেলা যুব মহিলালীগ নেত্রী সাবিহা হোসেন, জেলা যুবলীগ নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শরিফুল ইসলাম খান বাবু, সদস্য সচিব এহছান হাবিব অয়ন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু প্রমুখ। এসময় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।
Blog
-
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সাতক্ষীরায় পৌর আওয়ামী লীগের প্রতিবাদ সভা
-
তালায় বাল্য বিবাহের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
তালা সংবাদদাতা: সাতক্ষীরা জেলার তালা উপজেলার মানিকহার গ্রামের মোকফুর রহমানের মেয়ের সঙ্গে নগরঘাটা গ্রামের মোহাম্মদ সিরাজুলের ছেলে আব্দুল আওয়ালের বিয়ের আয়োজনের খবর পায় মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
রবিবার (২১ আগস্ট)দুপুরে ওই কিশোরীর বাড়িতে অভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে বরযাত্রী, কাজী ও কনের বাড়ির সব পুরুষ পালিয়ে যান। তবে তার আগেই বাল্যবিবাহ পড়ানো সম্পন্ন হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাল্যবিবাহ নিরোধ আইনে অর্থাৎ ১৫ বছরের মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে কনের পিতা-মাতাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কনের পিতা-মাতাকে বিয়ে দেয়ার অপরাধে সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কনেকে বরের বাড়িতে যেতে দেবেন না ও বরকে কনের বাড়িতে আসা-যাওয়া করতে দেবেন না এই মর্মে মুচলেকা নেন। অভিযানকালে থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি আদালতকে সহযোগীতা প্রদান করেন।
কিশোরীকে বিয়ে দেয়ার অপরাধে কনের পিতা-মাতাকে এই ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস তাকে জরিমানা করেন। এ সময় বাল্যবিবাহ পড়ানোর দায়ে কাজী সাতক্ষীরার ধুলিহর এলাকার রওশন আলমের লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়। অপরদিকে বর পক্ষকে হাজির হবার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, বাল্যবিবাহ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাল্যবিবাহের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক,আয়োজক ও কাজিকে আইনের আওতায় এনে শান্তি দেওয়া হবে। -
কৈখালীতে রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ
শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ উঠেছে। ১৫ ডাম্পার দূর্বল রাবিস নিয়ে কৈখালীতে ঠিকাদার আব্দুর রাজ্জাক চুরি করে “খ” য়ের বদলে রাবিস দিয়ে অনিয়ম করার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের হস্তক্ষেপে বন্ধ হয় দূর্বল রাবিস দেওয়া। গত ৪ থেকে ৫ বছর আগে ঠিকাদার প্রতিষ্ঠান নলতার আব্দুর রাজ্জাক শৈলখালী রাস্তাটি টেন্ডার গ্রহণ করেন। বালু উত্তোলন, এজিংয়ে অনিয়ম শেষে ২১ আগষ্ট ২০২২ তারিখ সন্ধ্যায় ১৫ গাড়ি দূর্বল রাবিস রাস্তায় বিছাতে থাকলে জনরোষানালে পড়ে ড্রাইভাররা।
উপজেলা এলজিডি অফিসের প্রকৌশলী সোহাগ হোসেন বলেন, রাতে আঁধারে কেন, দিনের আলোতে কাজ করবে। আপনারা কাজ বন্ধ করে দেন।
উপজেলা চেয়ারম্যান শেখ আতাউল হক দোলন বিষয়টি দেখার আশ্বাস দেন।
কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, কোন প্রকার অনিয়ম হতে দেবো না। চৌকিদার দিয়ে কাজ বন্ধ করেছি। সকালে ঘটনাস্থল পরির্দশন করবো। -
সাবীরসহ নিয়োগ বোর্ড ঘেরাও
বিক্ষোভে ফেটে পরে খলিষখালীর কয়েক’শ নারী-পুরুষ;
সংসদ সদস্যর চাপে নিয়োগ বোর্ড করতে অনুমতি;
পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন;
পরীক্ষা বন্ধ করে ফিরে গেলেন শিক্ষা কর্মকর্তারা;নিজস্ব প্রতিবেদক: খলিষখালী ইউপি চেয়ারম্যান ওয়ার্কাস পাটির কেন্দ্রীয় নেতা মোল্লা সাবীর হোসেন ও গাছা মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক গোপনে নিয়োগ বোর্ড করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছে। খলিষখালী ইউনিয়নের গাছা, বাগডাঙ্গা, কৃষ্ণনগর, দূর্বাডাঙ্গা এলাকার কয়েক‘শ নারী পুরুষ ঘেরাও করে তাদের। বিকেল ৪ টায় গাছা বাজারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিকান্ত সরকার ঘন্টাখানিক অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে তাকে বিক্ষোভকারীদের হাত থেকে উদ্ধার করে। পরে গাছা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস কক্ষে নিয়োগ বোর্ড বসানোর তোড়জোড় করলে সেখানেও ঘেরাও করে স্থানীয় লোকজন। এসম অফিস রুমে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাবীর হোসেন অবরুদ্ধ হয়ে পড়ে। এক পর্যায় খলিষখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান বিক্ষুব্দ লোকজনকে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পাটকেলঘাটা থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে।

স্থানীয় লোকজন জানান, গাছা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকসহ ৪ টি চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ নিয়ে পরিচালনা পরিষদের সভাপতি চেয়ারম্যান সাবীর হোসেন ও প্রধান শিক্ষক রথিন্দ্র নাথ মন্ডলের বিরুদ্ধে ৫০ লাখ টাকার নিয়োগ বানিজ্যের অভিযোগ ওঠে। শুক্রবার সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বোর্ড আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ। এদিকে নিয়োগ বানিজ্যে প্রতিবাদে স্থানীয় অভিভাবক, চাকরী প্রত্যাশী কয়েকজনসহ এলাকাবাসী বৃহস্পতিবার গাছা হাইস্কুলের সামনে সড়কে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশ করে। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়ে পাতানো নিয়োগ বোর্ড বন্ধের দাবী জানান ম্যানেজিং কমিটির দুই জন। এঘটনায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শুক্রবারের নিয়োগ বোর্ড বন্ধ করতে বৃহস্পতিবার রাতে নিয়োগ বোর্ডের দায়িত্বে খাকা সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ মন্ডলকে জানিয়ে দেন। কিন্ত জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে শুক্রবার সকালে সরকারী স্কুলে নিয়োগ বোর্ড শুরু করে এসময় জেলা প্রশাসকের নির্দেশে সেই নিয়োগ বোর্ডের চাকরী পরীক্ষার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ওয়ার্কাসপার্টির নেতা স্থানীয় সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লার চাপে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শনিবার বিকেলে গাছা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বোর্ড করতে অনুমতি দেন। সেই অনুযায়ী শনিবার বিকেলে গাছা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বোর্ডের আয়োজন করে প্রধান শিক্ষক ও সভাপতি। পাতানো এ নিয়োগ পরীক্ষার খবর পেয়ে চাকরী প্রত্যাশীরাসহ এলাকার কয়েকশ নারী পুরুষ প্রধান শিক্ষক ও সভাপতিকে অবরুদ্ধ করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে এবং নিয়োগ বোর্ড বন্ধের দাবী জানায়। এসময় চেয়ারম্যান সাবীর হোসেন ফোন করে খলিষখালী থেকে তার লোকজন নিয়ে চেষ্টা করে নিয়োগ পরীক্ষা করাতে। এসময় লোকজন আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রে আনে। এসময় আন্দোলনের মুখে নিয়োগ পরীক্ষা স্থগীত করতে বাধ্যহন বিদ্যালয় কতৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রথিন্দ্র নাথ মন্ডল জানান, তিনি উপরের মহলের নির্দেশে নিয়োগ পরীক্ষার আয়োজন করেন। পরে বিক্ষোভের মুখে তা বন্ধ করে দেন বলে স্বীকার করেন তিনি। -
সকল ভেদাভেদ ভুলে একই ব্যানারে কর্মসূচি পালন করা হবে
সংবাদদাতা: সাতক্ষীরা জেলা বিএনপির সকল ভেদাভেদ ভুলে একই মঞ্চে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. ইফতেখার আলী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, শেখ তারিকুল হাসান, হাবিবুর রহমান হবি, সদস্য সচিব আব্দুল আলীম, সদস্য আব্দুল ওয়াহেদ, শেখ সিরাজুল ইসলাম, আবুল হাসান হাদী, মাসুম বিল্লাহ শাহীন, আইনুল ইসলাম নান্টা, তাজকিন আহমেদ চিশতি, শের আলী, মহিউদ্দিন, রুহুল কুদ্দুস, আব্দুস সামাদ, আবু জাহিদ ডাবলু, সোহেল আহমেদ মানিক, ফরিদা আক্তার বিউটি, খুরশিদ জাহান শিলা, আহসানুল কাদির স্বপন, মো. আসিফুর রহমান তুহিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, এখন বসে থাকার সময় নেই, জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে এবং কঠোর আন্দোলনের মাধ্যমে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দাবী এবং তারেক রহমানের বিরুদ্ধে সকল প্রকার মামলা প্রত্যাহার করার দাবী জানান। সেই সাথে সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবীবকে নি:শর্ত মুক্তির দাবী জানান বক্তারা। বক্তারা বলেন, এখন থেকে জেলা বিএনপির সকল কর্মসূচি একই ব্যানারে পালন করা হবে বলে জানানো হয়।
-
অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরে পেতে লাঙ্গল কে বিজয়ী করুন-সাবেক মন্ত্রী সৈয়দ দিদার
বিশেষ প্রতিবেদক, তালা থেকে: তালায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে পাটকেলঘাটার প্রশাসনিক থানার পাঁচটি ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদকদের সমন্নয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১ শে আগস্ট) বিকালে পাটকেলঘাটাস্থ জাতীয় পার্টির কার্যালয়ে সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ নুরোল ইসলাম খোকার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখত্।
জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির তালা উপজেলা শাখার সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস,এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এসএম আলাউদ্দীন।
এসময় বক্তব্য রাখেন খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জনাব মোঃ নুরোল ইসলাম মোল্যা,সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ আরশাফুল আলম,জাপানেতা মোঃ আব্দুর জব্বার কাগুজী, কুমিরা ইউনিয়ন জাপার সভাপতি মোঃ জামাল উদ্দীন মোড়ল, নগরঘাটা ইউনিয়ন জাপার সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সহ -সভাপতি ডাঃ আব্দুর রহমান, মোঃ শাহিনুর রহমান, ধানদিয়া ইউনিয়ন জাপার সভাপতি প্রভাষক মোঃ আবুবক্কর গাজী, সাধারন সম্পাদক মোঃ মানিক মিয়া, সরুলিয়া ইউনিয়ন জাপার সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম খাঁন, জাপানেতা প্রশান্ত ঘোষ, জাতীয় যুব সংহতী তালা উপজেলার সাধারন সম্পাদক মোঃ আমিনুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন জাপার সভাপতি শিক্ষক মোঃ আব্দুল আজিজ, সাধারন সম্পাদক এ্যাডঃ জিল্লর রহমান,জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু, ধানদিয়া ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ- সভাপতি মোঃ আহসান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি বলেন, দেশব্যাপি ডিজেল কেরোসিন ও পেট্রোলের দাম অসহনীয় দাম সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উর্দ্ধগতির ফলে সাধারন মানুষের নাভিশ^াস উঠে গেছে। দিশেহারা হয়ে সাধারণ মানুষ আজ তাদের নায্য অধিকার হতেও বঞ্চিত হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনে লাঙ্গল প্রতিক বিজয়ী করলে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেব ইনশাল্লাহ। -
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে বাসুদেবপুর জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাওঃ আহসানুল্লাহ’র পরিচালনায় জানাজা নামাজে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস, জাবেদ আলি খাঁ, আব্দুস সালাম, রশিদুল আলমসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইউপি সদস্যবৃন্দ। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭২) হার্ড ষ্ট্রোকে দীর্ঘ তিন বছর পড়িত অবস্থায় ছিলেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ১কন্যা সস্তান রেখে গেছেন।
-
দেবহাটায় আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: ২০০৪ সালের ২১ শে আগষ্ট বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় তৎকালীন বিরোধী দলীয়নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো বর্বরোচিত গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকীতে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
রবিবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতষ্ফূর্ত অংশগ্রহনের মধ্যদিয়ে উপজেলার ঈদগাহ বাজারে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। বর্বরোচিত ওই হামলায় আহত ও নিহত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং হামলার সাথে জড়িতদের শাস্তির দাবী জানিয়ে সমাবেশটিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন প্রমূখ। এসময় আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, শেখ মোনায়েম হোসেন, মনিরুল ইসলাম মনি, আরশাদ আলী, শেখ আব্দুর রউফ, রবিউল ইসলাম, হাফিজুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ূন কবির হীম, ছাত্রলীগ নেতা তন্ময়, আবু রায়হান, কল্লোল সহ মূলদল ও সহযোগী সংগঠন গুলোর ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিাত ছিলেন। -
দেবহাটায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা : দেবহাটায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।সে উপজেলার হাদিপুর হাট খোলার মুদি ব্যবসায়ী ও জগন্নাখপুর গ্রামের শেখ মুনছুর দোকান দারের ছেলে মনিরুল ইসলাম ওরফে খোকন দোকানদার।
দীর্ঘদিন খোকন দোকানদার তার দোকানে বসে অবসরে মোবাইল থেকে বর্তমান সরকারের বিভিন্ন মিথ্যা তথ্য দেখিয়ে সাধারন মানুষকে বিভ্রান্ত করে আসছে বলে জানায় স্থাানীয় একাধিক ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আরো জানায়, আমাদের এলাকার কিছু হিন্দু পরিবারসহ আমরা সিমিত কয়েকজন আওয়মীলীগের রাজনীতির সাথে জড়িত। কিন্তু খোকন দোকানদার আমাদের দলীয় সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেশ কিছুদিন যাবৎ আমাদের সামনে অকথ্য ভাষায় গালি গালাজ করে। এমনকি সে আমাদের উদ্দেশ্য করে বলে-আওয়ামী লীগের লোকদের তালিকা করা হচ্ছে, ক্ষমতা থেকে চলে গেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ব্যপারে কোথায়ও কোন লিখিত অভিযোগ দিতে ও ভয় পাচ্ছে বলে প্রতিবেদককে জানায় ঐসব আওয়ামী লীগের কর্মী সমার্থকরা। উল্লেখ্য ২০১৩ সালে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের এই ৫ নং ওয়ার্ডটি প্রথমেই দফায় দফায় বিশৃঙ্খল ঘটনা ঘটিয়ে জামাত-বিএনপি কর্মীরা অস্থিাতিশীল করে তুলে ছিল। এদিকে বিষয়টি নিয়ে খোকন দোকানদারের কাছে জানতে চাইলে তিনি প্রথমে ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন। কিন্তু অপর এক প্রশ্নের জবাবে তিনি নিজেকে ২০০ জনের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যের তালিকায় তার নাম আছে দাবী করে বিষয়টি ঠাট্টার ছলে বলেছেন বলে জানান।
এব্যপারে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের কল্যানে কাজ করে যাচ্ছে খোকনের এটা বোঝার প্রয়োজন ছিল। তার এসব কথার তীব্র প্রতিবাদ ও তার শাস্তির দাবী জানাই।
এবিষয়ে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আথলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খোকন দোকানদার স্বাধীনতা বিরোধী বিভিন্ন কথা বলে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে এমন খবর পেয়ে তাকে ডেকেছিলাম কিন্তু সে হাজির হয়নি। আমি তার উপযুক্ত শাস্তি চাই।
এদিকে মনিরুল ইসলাম ওরফে খোকন দোকানদারের এসব কথার তীব্র নিন্দা জানিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, প্রশাসনের মাধ্যমে আমি তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।
এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন, বিষয়টি নিয়ে এখনো কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থাা নিব। -
প্রেমিক আব্দুল হালিমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: এক গৃহপরিচারিকাকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম রবিবার এক জনাকীর্ণ আদালতে এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামীর নাম আব্দুল হালিম বিশ্বাস। সে যশোর জেলার কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে। তবে আসামী খলিল পলাতক রয়েছে।মামলার বিররনে জানা যায়, কেশবপুরের ভাল্লুকঘর গ্রামের আব্দুল হালিম বিশ্বাস মায়ের সঙ্গে ১৯৯৮ সাল থেকে তার মামার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলা সদরের শিবপুরে থাকতো। অপরদিকে খুলনা জেলার পাইকগাছা উপজেলা সদরের আবু বক্কর সানার মেয়ে শারমিন সুলতানা অভাবের তাড়নায় তার নানা সাতক্ষীরার তালা উপজেলার বারুইহাটি গ্রামের আব্দুল সরদারের বাড়িতে থেকে বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতো। ২০০১ সালে হালিমের সঙ্গে শারমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০০৩ সালের ২১ জুলাই বিকেলে নানার বাড়ি থেকে গুল কিনতে এসে সে আর বাড়ি
ফেরেনি। ২৩ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলা পরিষদের সামনে মোজাম্মেল হকের বাড়ির পাশের ডোবা থেকে পুলিশ শারমিনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ২৮ জুলাই তালা থানার উপপরিদর্শক মশিয়ার রহমান বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে ধর্ষণ ও হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ শারমিনের প্রেমিক আব্দুল হালিমকে গ্রেপ্তার করে রিমাণ্ডে নেয়। রিমাণ্ড শেষে সাতক্ষীরা নালিশী আদালত খ অঞ্চলের বিচারক ইব্রাহীম খানের কাছে হালিম হত্যা ও ধর্ষণের সঙ্গে নিজেকে ও ছাত্রদল নেতা বারুইহাটির হাবিবুর রহমান, জেঠুয়ার মিন্টু, গোনালী নলতার মেহেদী ও ঘোষনগরের খলিল ধর্ষই করে। পর শারমিনের মুখে বাধা ওড়না খুলে যাওয়ার পর সে বিষয়টি সকলকে জানিয়ে দেওয়ার কথা বলায় তাকে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে লাশ গুম করার চেষ্টা করার চাঞ্চল্যকর কাহিনী তুলে ধরে বিচারকের কাছে।
মামলার প্রথম তদন্তকারি কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক আব্দুল হাই আব্দুল হালিম ও মোজাম্মেল হকের বাড়ির পাশের ব্যবসায়ি শিবপুর গ্রামের সীতানাথ রায় এর ছেলে পরিমল রায় এর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আব্দুল হালিম তার ১৬৪ ধারার জবানবন্দি প্রত্যাহারের আবেদনে উল্লেখ করেন যে তাকে নির্যাতন চালিয়ে পুলিশ ওই স্বীকারোক্তি দিতে বাধ্য করে। ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক শুনানী শেষে বিচারক মোতাজ্জিদুর রহমান মামলাটির পূণঃতদন্তের নির্দেশ দেন। একপর্যায়ে মামলার শেষ তদন্তকারি কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক লুৎফর রহমান ২০১৩ সালের ২৪ অওেক্টাবর পূর্বের অভিযোগপত্র বহাল রেখে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ এর ৯(২) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে২০১৩ সালের ৪ সেপ্টেম্বর আদালত থেকে জামিন পাওয়ার কয়েক মাস পর আব্দুল হালিম ভারতে পালিয়ে যায়। মামলার ১৬ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি এবং নথি পর্যালোচনা শেষে বিচারক এমজি আযম পলাতক আসামী আব্দুল হালিমের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা ও লাশ গুম করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধিত ২০০৩ এর ৯(২) ধারায় ও দণ্ডবিধির ২০১ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাঠগোড়ায় উপস্থিত পরিমল রায়কে বেকসুর খালাস দেওয়া হয়।
খালাস পাওয়ার পর আদালতের বারান্দায় পরিমল রায় বলেন, তাকে বিনা অপরাধে ১৯ বছর আদালতে আসতে হয়েছে। এরপরও ন্যয় বিচারহয়েছে বলে দাবি করেন তিনি।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. বসির আহম্মেদ ও অ্যাড. মনিরউদ্দিন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।