দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৩৮
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রামসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

চট্টগ্রামে যোগদানের উদ্দেশ্যে মুস্তাফিজুর রহমান এর সাতক্ষীরা ত্যাগ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২২, ২০২২
আগস্ট ২২, ২০২২ ০ কমেন্ট 722 ভিউস

সংবাদদাতা: সোমবার ২২ আগস্ট দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও পুস্প সুসজ্জিত গাড়িতে রশিটেনে তাকে বিদায় জানানো হয়।
জেলা পুলিশ সূত্র জানিয়েছে, ২০১৯ সালের ২৭ জুলাই সাতক্ষীরার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিপিএম (বার)। তিনি সুনামের সাথে দীর্ঘ ৩ বছর এক মাস দায়িত্ব পালন করেন। তিনি সাতক্ষীরা জেলায় যোগদানের পর জেলা পুলিশ অপরাধ দমনে তার নেতৃত্বে ব্যাপক সফলতা অর্জন করেছে। পুলিশি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছেদিতে রাত দিন নিরলস ভাবে কাজ করে গেছেন তিনি।
তার কর্মকালীন সময়ে নিয়মিত ৮ হাজার ৭৪৪ মামলায় ১০ হাজার ৪২৭ জন আসামি গ্রেফতার হয়। গ্রেফতারি পরোয়ানা মূলে ২৫ হাজার ৯১৮ জন আসামি গ্রেফতার করে আদালতে সোপর্দ করাহয়। মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে তিনি কঠোর পদক্ষেপ গ্রহন করেন। তার নেতৃত্বে জেলায় ২ হাজার ৩১৫ টি মাদক মামলায় ১ হাজার ৬৪৭ জন আসামি গ্রেফতার হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। যার মধ্যে ফেনসিডিল ১৩ হাজার ৬৪৩ বোতল, গাঁজা ২৯৯ কেজি, ইয়াবা ২৬ হাজার ৪৪৯ পিস, দেশি মদ ১৭৩ বোতল, বিদেশি মদ ৮০ বোতল। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এর সময় কালে জেলার বিভিন্ন থানায় ৩৮ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করাহয়।
এছাড়া তিনি চোরাচালান, ছিনতাই, নারী নির্যাতন, চুরি, ডাকাতি, উগ্রবাদী, জঙ্গিবাদ টেন্ডারবাজি রোধ কল্পে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহন করে শান্তি-শৃংখলা বজায় রাখতে সর্বদা সচেষ্ট ছিলেন। চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলা, আওয়ামী লীগ নেতা নজরুল হত্যা মামলা, সহ শতাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন ও এর সাথে জড়িত আসামি গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাবস্থা করেন তিনি।
এছাড়াও সাতক্ষীরা জেলায় সকল ডাকাতি মামলার রহস্য উদঘাটনসহ ডাকাতি ঘটনার সাথে জড়িতদের খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে লুণ্ঠিত মালামাল উদ্ধার পূর্বক আসামিদের আদালতে সোপর্দ করার ব্যাবস্থা করেন তিনি।
অপরাধ দমন ছাড়াও বিভিন্ন মানবিক কার্যক্রম করে সাতক্ষীরাবাসীর মনে মানবিক পুলিশ সুপার হিসেবে স্থান করে নিয়েছেন তিনি। করোনা মহামারিতে জেলার ৭ হাজার ৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়ে লকডাউন বাস্তবায়নে সাহসী ভূমিকা রেখেন তিনি।
তার দ্বায়িত্ব কালে জেলা পুলিশে ব্যাপক উন্নয়ন ঘটে। তিনি জেলা পুলিশের আওতায় ৪৪টির অধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। এদের মধ্যে বৃক্ষ রোপণ, পুলিশ লাইন্সের জরাজীর্ণ রাস্তা সংস্কার, মসজিদ নির্মাণ, শ্যামনগরে জেলা পুলিশের উদ্যোগে লঞ্চঘাট ও স্প্রিডবোট এর ব্যবস্থা করা হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। যার মাধ্যমে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অপরাধ করা ব্যাক্তিদের খুব সহজেই আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। জেলার ৬০০ এর বেশি হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিকাশ ও নগত প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫ লক্ষাধিক টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা জেলায় মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিপিএম (বার) তার কার্যগুনে জেলা পুলিশের সদস্য, জেলার সাধারণ মানুষ, সকল দপ্তরের নিকট একজন আস্থাভাজন, বিশ্বাসযোগ্য, কর্মপরায়ন, পেশাদার ও মানবিক পুলিশ সুপার হিসেবে নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সীমান্তে ভারতীয় রুপার গহনাসহ যুবক আটক
পরবর্তী পোস্ট
২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সামেক ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting