আহাদুর রহমান (জনি): তালায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই নিয়ে ফুঁসে উঠেছে তালার মুক্তিযোদ্ধারা। ইচ্ছামত সময়ে যাচাই বাছাইয়ের সময় নির্ধারন ও মুক্তিযোদ্ধাদের অগ্রাহ্যসহ নানা অভিযোগে ইউএনও বিরুদ্ধে ফুঁসে উঠেছেন তারা।
বেশ কিছুদিন ধরেই তালা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। দূর্বল স্বাক্ষ্য প্রমান বা জাল কাগজপত্র দেখিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম ওঠানোর চেষ্টা ছিলো এর অন্যতম কারণ। তালায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে আবেদিত সম্ভাব্য মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনজনের কাগজপত্র ও স্বাক্ষ্য প্রমাণে ব্যাপক গড়মিল পাওয়া যায়। যাচাই বাছাইয়ে তাদের মধ্যে ললিত মোহন সাহার আবেদনে উত্থাপিত কাগজ পত্র ঘষামাজা করে তৈরি করা ও স্বাক্ষী দূর্বল বলে জানান তালা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি। বাকি দুই জনের স্বাক্ষী দূর্বল ও অসংলগ্ন। কিন্তু ললিত মোহন সাহার মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্তি নিয়ে ব্যপক চাপ প্রয়োগের অভিযোগ ওঠে।
এসব অভিযোগ নিয়ে সর্বশেষ বৃহস্পতিবার (১৮’আগস্ট) তালা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সকাল ১১টায় একটি সভা আয়োজিত হয়। তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দারের সভাপতিত্বে প্রায় তিন ঘন্টাব্যাপী আয়োজিত এ সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধারা। সভায় অংশ নেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহ-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলু, খেশরার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুল, তালা সাংগঠনিক কমান্ডার তবিবুর রহমান, চিত্তরঞ্জন, আব বক্কর, নজীর আহমেদ, সিদ্দক সহ তালার অন্যান্য মুক্তিযোদ্ধারা।
আলোচনা সভার শুরুতে মুক্তিযোদ্ধারা আলোচিত ললিত মোহন সাহার সকল কাগজপত্র পর্যালোচনা করে সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনিত হন যে ললিত মোহন সাহা মুক্তিযোদ্ধা নন। যাচাই বাছাইয়ে ললিত মোহন সাহা মুক্তিযোদ্ধা না বলে সিদ্ধান্ত জানাবেন বলে প্রতিশ্রুতি দেন যাচাই তালা উপজেলা মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান। যা রেজুলেশনে অর্ন্তভূক্ত করা হয়।
অন্যদিকে ললিত মোহন সাহাকে মুক্তিযোদ্ধা বলে স্বীকৃতির জন্য একটি পক্ষ কাজ করছে। তাদের প্রতিহত করার হুশিয়ারিও দেয়া হয় তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে।
এ দিকে ইচ্ছাখুশিমত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা ও মুক্তিযোদ্ধাদের মতামত অগ্রাহ্যসহ তালা উপজেলা নির্বাহী অফিসারে বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সংসদের সভায় নানা অভিযোগ তোলেন মুক্তিযোদ্ধারা। তারা বিষয়গুলো পর্যালোচনা করছেন এবং পরবর্তীতে এধরনের কর্মকান্ডের প্রতিবাদে করণীয় নিয়েও আলোচনা করেন।
উল্লেখ্য, ললিত মোহন সাহা পক্ষে যে সাময়িক সনদ উপস্থান করা হয়েছে তার নং ১৪৮৬০। সেই ১৪৮৬০নং সনদটি খুলনা জেলা সদরের ২৩, আজিজুর রহমান সড়কের ইয়াকুব হোসেনের ছেলে বীর মুক্তিযোদ্ধা তারেক সৈয়দ আলী হাসানের নামে নিবন্ধিত। অন্যদিকে তিনি মুজিব বাহিনীর অধীনে যুদ্ধ করেছেন বলে আবেদনে তার সন্তানরা উল্লেখ করলেও সাময়িক ওসমানি সনদ উপস্থাপন ও নৌ-কমান্ডের সদস্যদের স্বাক্ষী হিসেবে উপস্থাপন করছেন।
Blog
-
ইউএনও বিরুদ্ধে ফুঁসে উঠেছে তালার মুক্তিযোদ্ধারা
-
আশাশুনির নাজমা বাঁচতে চায়, প্রয়োজন মানবিক সহায়তা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের ভ্যান ও সাইকেলের মিস্ত্রী এশার আলীর কন্যা মাথায় টিউমার অপারেশনের পর শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েছে। এ ব্যাপারে তার পিতা এশার আলি সরদার সাহায্যের জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে। এশার আলী সরদার সাংবাদিকদের জানান, তার মেয়ে নাজমা সুলতানাকে ২০১৩ সালে একই উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের সাবুদ আলী সরদারের ছেলে নাছিম উদ্দিনের সঙ্গে বিবাহ দেন। তারপর তার গর্ভে একটা কন্যা সন্তান জন্ম নেয়। কন্যা সন্তানকে নিয়ে তারা বেশ কিছুদিন সুখে শান্তিতে ঘর সংসার করে আসছিলেন। পরবর্তীতে সে পার্শ্ববর্তী রহমত আলীর মেয়ে মর্জিনা খাতুনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের জের ধরে ২০১৬ সালের শেষের দিকে আমার মেয়েকে বেদম মারপিট করে। মারপিটের এক পর্যায়ে খাটের কোনায় তার মাথার বাম সাইডে কানের উপরে আঘাত লেগে রক্ত জমাট বাধে। তাৎক্ষণিক চিকিৎসার জন্য সাতক্ষীরা ডিজিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তার মাথার ফুলা স্থানে টিউমার ধরা পড়ছে বলেন। তারপর ওখান থেকে খুলনা আবু নাসের হাসপাতাল ও গাজী মেডিকেল হাসপাতাল এবং খুলনা সিটি মেডিকেল হাসপাতাল সহ ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তারা চিকিৎসার করাতে রাজি না হওয়ায় তাকে পরবর্তীতে ২০২১ সালে ভারতের ব্যাংগুলোর সেন্ট জোসেফ হাসপাতালে ভর্তি করেন। ওখানে তার অপারেশন করা হয়। কিন্তু বর্তমানে সে চোখে দেখতে পায় না, কথা বলতে পারে না এবং চলাফেরাও করতে পারে না। তার হাত পা গুলো চিকন হয়ে গেছে। বর্তমান সে মৃত্যুশয্যায় শায়িত। তার পাষন্ড স্বামী তার কোন খোজ খবর রাখা সহ কোন সাহায্য সহযোগিতাও করে না। এদিকে তার পাষন্ড স্বামী একই গ্রামের রহমত আলীর মেয়ে মর্জিনা খাতুনকে বিয়ে করে ঘর সংসার করছে। আর অন্যদিকে তার বড় স্ত্রী অসহায় নাজমার শিশু কন্যাকে নিয়ে মৃত্যুর প্রহর গুনছে। এ ব্যাপারে তার অসহায় পিতা এশার আলি সরদার নাজমা সুলতানাকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আবেদন জনিয়েছেন মোবাইল নাম্বার ০১৭২৪৭৮৮৭৬৭ (বিকাশ)।
-
এমপি রবির সাথে মতবিনিময়ে তালা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে নব-গঠিত বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার সভাপতি মো. আবুল কাশেম সরদার, সিনিয়র সহ-সভাপতি মো. মঞ্জুর রহমান, সাধারণ সম্পাদক মো. বদিয়ার রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. কামরুল ইসলাম, সঞ্জয় কুমার ঘোষ, সাইদুর রহমান, বাসু দেব সেন, নুর হোসেন মোল্যা, মো. আয়ুব আলী, ফারজানা ইয়াসমিন, মো. আবু সেলিম, তাপস শলাকার, মো. মাহবুবর রহমান, শেখ ফারুখ হোসেন, মো. জালাল উদ্দিন, তরুণ কান্তি রায় প্রমুখ। এসময় নব-গঠিত বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার নেতৃবৃন্দদেরকে মিষ্টিমুখ করান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। -
ডাক্তার ডাকতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটায় মাকে চিকিৎসার জন্য ডাক্তার আনতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের সাধারন সম্পাদক রাইহান হুসাইন ইকরামুল। বর্তমানে তিনি সাতক্ষীরার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার মাথায় হাতে ও পায়ে ধারালো অস্ত্র ও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার রাত ৮ টার দিকে পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া গ্রামের সখিনা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
রাইহান হুসাইন ইকরামুল তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার অবস্থা আশংকা জনক। এ ঘটনার একদিন পর তার বৃহস্পতিবার সকালে তার চাচাত ভাই কামরুলকেও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ওই সন্ত্রাসীরা। আহত কামরুলের দুই পায়ে ৮টি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছে স্বজনরা। তার অবস্থাও আশংকা জনক। সে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ ও আহত ছাত্রলীগ নেতার ভাই পলাশ সানা জানান, তার মা হঠাৎ সন্ধা সাড়ে ৭ টার দিকে যুগীপুকুরিয়া গ্রামের নিজ বাড়ীতে স্টোক করে। খবর পেয়ে ডাক্তার আনতে পাশ্ববর্তী ছকিনা মোড়ে ডাঃ আবুল কালামের চেম্বারে ছুটে যান ভাই ছাত্রলীগ নেতা ইকরামুল। এ সময় তার উপর অতর্কিত হামলা চালায় ওই এলাকার কালু সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার, বিএনপি নেতা আমান, ওলিয়ার সরদার ও ছাত্তার সরদারের ছেলে আলিম সরদার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রলীগ নেতা ইকরামুলের চাচাত ভাই ইউপি সদস্য নাজিম উদ্দিনের সাথে অপর প্রার্থী আব্দুল্লাহ সরদার পরাজিত হলে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এলাকাবাসী জানায় তার জের ধরে পরাজিত প্রার্থী আব্দুলাহ সরদার তার লোকজন নিয়ে সশস্ত্র এ হামলা চালিয়েছে। এ ঘটনার এক দিন পর ইউপি সদস্য নাজিম উদ্দিনের ছোট ভাই কামরুল বৃহস্পতিবার পাটকেলঘাটা বাজার থেকে সিমেন্ট মাটি নিয়ে বাড়ী ফিরছিল। যুগিপুকুরিয়া গ্রামে তাদের বাড়ীতে রাস্তায় ঢুকলে পথিমধ্যে তার উপরেও হামলা চালায় সন্ত্রাসী আব্দুল্লাহ সরদার। এ ঘটনায় পাটকেরগাটা থানায় মামলার প্রস্তুতি চলছে। -
তালা থানায় স্বামীর স্বীকৃতি চেয়ে সুমনা বিশ্বাস এর অভিযোগ
নব কুমার দে, তালা থেকে: স্বামীর স্বীকৃতির দাবীতে পাটকেলঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। সনাতন ধর্মীয় রীতিতে বিয়ে করার পর অস্বীকার করায় তালা উপজেলার মাগুরা সুমনা বিশ্বাস স্বামীর স্বীকৃতির দাবিতে থানায় অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে সুমনা বিশ্বাস সাংবাদিকদের জানান, আমার সাথে গত ৬/১২/২০২১ তারিখে স্থানীয় কালী মন্দির থেকে হিন্দু ধর্মীয় রীতি নীতি অনুযায়ী শাখা সিঁদুরের মাধ্যমে বিয়ে হয়।মাগুরা বারুইপাড়া গ্রামের রবীন্দ্র দেবনাথের ছেলে বাপ্পী দেবনাথ (৩৪) এর সাথে বিয়ের পর কয়েক মাস গোপনীয়তা রক্ষা করি। সে আমাকে প্রতিনিয়তই আমার কাছে এসে শারীরিক সম্পর্ক করতো কিন্তু এখন সে আমার বিয়ের কথা অস্বীকার করে। এ বিষয়ে আমি তালা থানায় একটি অভিযোগ দিয়েছি। কিন্তু কিছু ক্ষমতাশালী ব্যক্তি আমার টাকা দিতে চাচ্ছে এবং বলছে টাকা নিয়ে মিটিয়ে নাও।তা না হলে সমস্যা হবে এরকম নানা কথা বলে। আমার পরিবারকে খুন জখম করবে এমন হুমকি দিচ্ছে সে যেন আমার স্বামী স্বীকৃতি দেয় এই বিচারটাই আমি চাই। সুমনা বিশ্বাস আরো জানান ভয় করিনা টাকা দিয়ে কি হবে আমি বাপ্পী দেবনাথ কে চাই, সে আমার স্বামী তার সাথে সুখে সংসার করতে চাই।
এ বিষয়ে নাম না বলা ব্যক্তি জানান শুনছি ডিস ব্যবসায়ী বাপ্পি দেবনাথ ধরা পড়ছে। বিষয়টা নিয়ে অনেক ঝামেলা চলছে। তারা একটা অভিযোগ দিয়েছিল তালা থানায় সেখানে টাকা পয়সায় দিতে চায় তারা অনেক ক্ষমতাশালী তাদের ব্যাপারে কথা বললেই হতে হচ্ছে হুমকির মুখোমুখি। মেয়েটা অনেক অসহায় ঘরের মেয়ে যাতে সুস্থ বিচার পায় সেই প্রত্যাশা করি।
এ বিষয়ে বাপ্পি দেবনাথ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এটা হচ্ছে একটা ভিত্তিহীন এটা এমন কোন কিছু না। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টা নিয়ে আমরা থানায় উভয় পক্ষকে নিয়ে বসছিলাম। তিন দিন সময় দিয়েছি সমাধানের জন্য সমাধান না করলে আইনের আওতায় আনা হবে। -
অসুস্থ আ’লীগ নেতাকে দেখতে গেলেন সদর উপজেলা চেয়ারম্যান বাবু
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অসুস্থ হারুন অর রশিদকে দেখতে গিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বৃহস্পতিবার (১৮ আগন্ট) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের সুলতানপুরের নিজ বাসাতে চিকিৎসারত ওই আ’লীগ নেতাকে দেখতে যান তিনি।
এসময় সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এবং তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান। -
দেবহাটায় স্বাবলম্বী প্রকল্পের উপকরণ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: “সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অবিরাম প্রত্যয়” এই স্লোগানকে সামনে রেখে স্বাবলম্বী প্রকল্প-১ এর উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নোঙর ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার নওয়াপাড়া আলিম মাদরাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিাত ছিলেন উপদেষ্টা সদস্য এনামুল হক বিশ্বাস, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মুহিবুল্যাহ, উদ্যোক্তা সদস্য নাজমুল হোসাইন, হাফেজ মহিউদ্দীন, হাবিবুর রহমান রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আর্থসামাজিক অবস্থাার কথা চিন্তা করে প্রান্তিক এলাকার অসহায়, দারিদ্র ও সম্বলহীনদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং এ ধরণের বেকারদের বেকারত্ব দূরীকরণে বাস্তবমূখী কাজ করেছে এ ফাউন্ডেশন। ঐক্যবদ্ধ ভাবে সমাজ সংস্কারের কাজ করলে সমাজের সকল নাগরিক সুখে শান্তিতে থাকবে।
এসময় স্বাবলম্বী প্রকল্প-১ এর আওতায় ২ জনকে ব্যাটারী চালিত, ৪ জনকে সেলাই মেশিন, ৪ জনকে ব্যবসায় সহায়তা ও ১০ জনকে ছাগল বিতরণ করা হয়। -
দেবহাটায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: “দুষ্টের দমন সৃষ্টের পালন” এই মূল মন্ত্র নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ি মন্দির আয়োজিত এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
উক্ত মঙ্গল শোভাযাত্রায় আরো উপস্থিাত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ, ঢাকা শিশু হাসপাতালের সহকারী পরিচালক কিংকর ঘোষ, দেবহাটা শ্রীশ্রী গোকুলানন্দ পাটবাড়ি মন্দির আশ্রমের সাধারণ সম্পাদক আচার্য প্রভুপাদ শ্রীল তপন কৃষ্ণ দাস গোস্বামী, শ্রী স্বপন কৃষ্ণদাস গোস্বামী, শ্রী রতন কৃষ্ণদাস গোস্বামী, দেবহাটা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ ঘোষ, শ্রীশ্রী গোকুলানন্দ বিদ্যাপিঠের সভাপতি অধীর কুমার গাইন, দেবহাটা মহাশ্মশানের সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ, শিক্ষীকা রুমা অধিকারী, বাদল রায়, দুলাল রায়, স্বপন রায়, শুভংকর বিশ্বাস, শুভংকর রায়, দীপঙ্কর রায়, সুব্রত বসাক সহ বিভিন্ন ভক্তবৃন্দ উপস্থিাত ছিলেন।
মঙ্গল শোভাযাত্রাটি দেবহাটা শ্রীশ্রী গোকুলানন্দ পাঠবাড়ি মন্দির আশ্রম প্রাঙ্গন হতে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের এসে শেষ হয়।
শোভাযাত্রার শেষে গোকুলানন্দ বিদ্যাপিঠের শিক্ষার্থীরা ৩০ মিনিট শ্রীমদ্ভবদ গীতার শ্লোক পাঠ করেন এবং ভজন সংগীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গোকুলানন্দ বিদ্যাপিঠের সাধারণ সম্পাদক আচার্য গোবিন্দ গোস্বামী। অনুষ্ঠান শেষে আগত অতিথি ও ভক্তবৃন্দের মাঝে প্রসাধ বিতরন করা হয়। -
কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী পালিত
কালিগঞ্জ ব্যুরো: দুষ্টের দমন সৃষ্টের পালনের মধ্যে যুগে যুগে ভগবান মানুষের মধ্যে অবতীর্ণ হন এবং সত্য ও সুন্দর প্রতিষ্ঠা করেন। সনাতন হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের গতকাল বৃহস্পতিবার ছিল হিন্দু শাস্ত্র মতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন।
তাই সারা দেশের ন্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী ও শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী পালিত হয়েছে। কালিগঞ্জ পুজা উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। বেলা ১২ টার সময় উত্তর কালিগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন কালীমন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাইর হয়। কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনৎকুমার গাইনের নেতৃত্বে শোভাযাত্রাটি তে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান,থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি চেয়ারম্যান গোবিন্দ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক অসিত কুমার অধিকারী ছাড়াও ১২টা ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতাকর্মী ও ভক্তরা। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁকশিয়ালী সেতু সংলগ্ন বঙ্গবন্ধু মুরাল পাদদেশে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ভগবান শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সনৎ কুমার গাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু প্রমূখ। আলোচনা সভার শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ প্রসাদ বিতরণ শেষে কৃষ্ণ ভক্তদের সংগীতা অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে। -
ফেয়ার মিশনের উদ্যোগে ফুটবল টূর্ণামেন্টের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান
ওমর ফারুক মুকুল: দবহাটা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে ৩২দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের সমাপনী খেলা বুধবার ১৭ আগষ্ট, ২২ ইং বিকাল ৪ ঘটিকায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত খেলার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের নেতা ও দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মোহনা টিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা। খেলায় একদিকে অংশগ্রহন করে দেবহাটা ফেয়ার মিশন একাদশ আর অন্যদিকে অংশগ্রহন করে পাচপোতা ফেয়ার মিশন ফুটবল একাদশ। খেলার শুরুতে জাঁকজমকপূর্ণভাবে ছোট শিশুদেরকে সাথে নিয়ে খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে। সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বলেন, ফেয়ার মিশনের মাদক বিরোধী সমাবেশ, ফ্রি ম্যাডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদানসহ এই ধরনের খেলার আয়োজন প্রশংসার দাবীদার। তিনি এই ধরনের কাজকে সাধুবাদ জানিয়ে সকল ধরনের ভাল কাজে তিনি সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। খেলায় ফেয়ার মিশনের ৩২টি শাখা দল ভিন্ন ভিন্ন দল নিয়ে এই খেলায় অংশগ্রহণ করে। শেষ খেলায় দেবহাটা ১ গোলে জয়লাভ করে। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক হোসেন। সহকারী রেফারি হিসেবে ছিলেন নাজির হোসেন, জাকির হোসেন ও রিন্টু। ভাষ্যকার হিসেবে ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার জি,এম সিরাজুল ইসলাম, ফারুক হোসেন ও জিন্নাত আলী।