Blog

  • জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত

    আহাদুর রহমান জনি: জেলা পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বদলি জনিত বিদায় সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠান সাতক্ষীরার সুশীল সমাজের উপস্থিতিতে সরব হয়ে ওঠে।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর, জেলা ও দায়রা জজ চাঁদ মোঃ আব্দুল আলিম আল রাজী, সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, বিশিষ্ট সমাবসেবক ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী সহ অন্যান্যরা।
    বিদায় জনিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বলেন, বিভিন্ন সূচকে দেখা গিয়েছে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে সাতক্ষীরা জেলার অবস্থান ভালো অবস্থানে আছে। চাকুরি জীবনের সব চেয়ে বেশি সময় সাতক্ষীরায় কাটিয়েছি। সাতক্ষীরার মানুষের জন্য কাজ করেছি। পুলিশকে জনগনের বন্ধু হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। সাতক্ষীরার মানুষ অত্যন্ত ভালো। সাতক্ষীরার কথা আজীবন আমার মনে থাকবে।
    সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি তার বক্তব্যে বলেন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান অত্যন্ত সজ্জন ব্যক্তি। জেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে তিনি অবিষ্মরণীয় অবদান রেখেছেন। তার সু-স্বাস্থ্য ও সফলা কামনা করি।
    জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্তরে রাখার জন্য পুলিশ সুপার ও জেলা পুলিশের সকলকে ধন্যবাদ জানান।
    অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আবু আফফান রোজ বাবু ও চৈতালি মুখার্জী।

  • তালায় ভূয়া সনদে মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভূক্তির চেষ্টা

    মূল সনদধারী হলেন খুলনর তারেক সৈয়দ আলী হাসান

    আহাদুর রহমান (জনি): যুদ্ধ না করলেও মুক্তিযোদ্ধার সাময়িক সনদ ঘষামাজা করে পিতাকে গেজেট ভুক্ত করার অভিযোগ উঠেছে। মৃত ললিত মোহন সাহার জিবদ্দশায় ও বর্তমানে তার ছেলেরা তাকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য অসামঞ্জস্য কাগজপত্র ও সাক্ষী উপস্থাপন করে চলেছে বলে অভিযেগ আছে। অন্য দিকে একটি পক্ষ আর্থিক সুবিধা নিয়ে তাকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
    অনুসন্ধানে জানা যায়, তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত বসন্ত সাহার ছেলে মৃত লোলিত মোহন সাহা জীবদ্দশায় নিজে মুক্তিযোদ্ধা ছিলেন বলে একাধিক ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রস্তুত করেন। যার একটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সাময়িক সনদপত্র, যার স্মারক নং-মুবিম/সা/খুলনা/প্র-৩/৪৫/২০০২/৩৯০, তারিখ-১৯-০৪-২০০৩। যার সার্টিফিকেট নং-১৪৮৬০। সাময়িক সনদপত্র গ্রহণের পর ২০০৯ সালের ১৫ মে যুদ্ধকালীণ খুলানা বিভাগের লে: অবসরপ্রাপ্ত গাজী রহমতুল্লাহ’র কাছ থেকে প্রত্যয়নপত্র গ্রহণ করেন। ২০১০ সালে মৃত্যুবরণ করেন ললিত মোহন সাহা। এরপর তার মৃত্যুর ৫ বছর পর ২০১৫ সালে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর অধিনায়ক হিসেবে আতাউল গনী ওসমানী স্বাক্ষরিত দেশরক্ষা বিভাগের স্বাধীনতা সংগ্রামের সনদপত্র। একই বছরের ৪ এপ্রিল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ তালা উপজেলা সংসদের কমান্ডার মফিজ উদ্দিনের নিকট থেকে তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়ন পত্র, দু’দিন পর ৬ এপ্রিল সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডার মোশারফ হোসেন (মশু), একই বছরের ১৫ জুলাই ধানদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও দক্ষিণ শারসা গ্রামের মৃত ফকির আহাম্মেদ গাজীর ছেলে মো: তবিবর রহমানের কাছ থেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যায়নপত্র গ্রহণ করেন।
    তবে প্রত্যয়নের বিষয়ে কিছু জানেনা সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডার মোশারফ হোসেন (মশু)। একই ভাবে তবিবর রহমান প্রত্যায়ন দেওয়ার পর জানতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন। মূলত লোলিত মোহন সাহার ছেলেরা তাকে বিভিন্ন জাল সনদসহ ভূয়া প্রত্যায়নপত্র দেখিয়ে তার কাছ থেকে প্রত্যায়নপত্রটি গ্রহণ করেছেন।
    ললিত মোহন সাহা পক্ষে যে সাময়িক সনদ উপস্থান করা হয়েছে তার নং ১৪৮৬০। সেই ১৪৮৬০নং সনদটি খুলনা জেলা সদরের ২৩, আজিজুর রহমান সড়কের ইয়াকুব হোসেনের ছেলে বীর মুক্তিযোদ্ধা তারেক সৈয়দ আলী হাসানের নামে নিবন্ধিত। মূলত তার সাময়িক সনদটি ঘষামাজা করে ললিত তৈরি করে তার মুক্তিযোদ্ধার সাময়িক সনদ। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শেষে সাময়িক সনদ দেয়া হয়। কিন্তু ললিত মোহন সাহার সন্তানরা যাচাই বাছাই কার্যক্রমে সেই জাল সাময়িক সনদ উত্থাপন করে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টায় আছে। অন্যদিকে ললিত মোহন সাহার নামে যে সাময়িক সনদ উপস্থাপন করা হয়েছে তাতেও আছে জালিয়াতির বিস্তর প্রমান।
    ললিত মোহন সাহার অর্ন্তভূক্তি প্রসংঙ্গে আপত্তি জানিয়ে ৩’অগাস্ট ২০২২ খ্রিঃ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) তে বীর মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের সহ-কমান্ডার আলহাজ্ব মোড়ল আব্দুর রশিদ, তালা উপজেলার সাবেক কমান্ডার এম এম ফজলুল হক, তালা উপজেলা ডেপুটি কামান্ডর মোঃ আলাউদ্দীন জোয়ার্দার, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা অধ্যাপক মোড়ল আবু বকর, তেতুলিয়া ইউনিয়ন কমান্ডার নজীর উদ্দীন মোড়ল, তালা উপজেলা সাংগঠনিক কমান্ডার মোঃ তবিবুর রহমান স্বাক্ষরিত একটি আবেদন করা হয়। আবেদনে মুক্তিযোদ্ধারা জানান, মৃত ললিত মোহস সাহা আদৌ কোন মুক্তিযোদ্ধা ছিল না। যে সকল স্বাক্ষী সাক্ষ্য দিয়েছে তাও তাদের অনলাইন আবেদনের ডিজির সাথে মিল নেই। অললাইন আবেদনে মুজিব বাহিনী হিসেবে আবেদন করলেও যে স্বাক্ষী উপস্থাপন করা হয়েছে তা ২ জন নৌ-কমান্ডের ও ১জন মুক্তিযোদ্ধার। নীতিমালা অনুযায়ী তার একই গ্রুপের সহযোাদ্ধা হওয়া আবশ্যক ছিলো। এ ছাড়া মুজিব বাহিনীর সদস্য হিসেবে দাবী করলে তার স্বপক্ষে তোফায়েল আহম্মেদ ও তসলিম আহম্মেদ স্বাক্ষরিত সনদ দাখিল করা আবশ্যক ছিলো। কিন্তু তার পরিবর্তে স্বাধীনতা সংগ্রামের দেশরক্ষা বিভাগের আতাউল গণি ওসমানি সনদ দাখিল করেছে, যা বীর প্রতীক লেঃ(অবঃ) গাজী রহমতুল্লাহ প্রতিস্বাক্ষরিত। কিন্তু ওসমানি সনদে ক্যাপ্টেন শফিউল্লাহের প্রতিস্বাক্ষর থাকার কথা। অন্যদিকে ১৯৭৩ সালে ইস্যুকৃত আতাউল গণি ওসমানি সনদে জেলা হিসেবে সাতক্ষীরা উল্লেখ করা হয়েছে। সে সময় সাতক্ষীরা একটি মহকুমা ছিলো। পূর্ণাঙ্গ জেলা সাতক্ষীরা ঘোষণা করা হয় ১৯৮৪ সালে। এখানে প্রমাণ হয় ললিত মোহন সাহার পক্ষে উপস্থাপন করা সাময়িক সনদটি ঘষামাজা ও জাল করে প্রস্তুত করা হয়। ভূয়া সনদ উপস্থাপন করে তালা উপজেলা সাংগঠনিক কমান্ডার মোঃ তবিবুর রহমানের কাছ থেকে প্রত্যয়ন নেওয়ায় তিনি আদালতের দারস্ত হন। তবিবুর রহমান ললিতের মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ও তার দেওয়া প্রত্যায়নপত্রটি নিয়ে সাতক্ষীরা আমলী আদালতে প্রতাপ কুমার সাহা ও তার ভাই বীরেন্দ্র নাথ সাহার বিরুদ্ধে একটি মামলা করেন। যার নং সিআর-১৯৬/২০(পাট), ধারা: ৪৬৫/৪৬৮/৪৭১/৪১৭ ও ১১৪ দ:বি:।
    আদালত অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সাতক্ষীরাকে নির্দেশ প্রদান করেন। পিবিআই তদন্তকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব (সনদ) ডা: দুলাল কৃষ্ণ রায় স্বাক্ষরিত স্মারক নং ৪৮.০০.০০০০.০০৩.৫০.০৩০.১৮.৬১ তারিখ-২৩/০২/২০২১ এর মাধ্যমে জানানো হয় সাময়িক সনদপত্রটি সঠিক নয়।
    এ বিষয়ে অভিযোগ মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সচিব নিয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের কাছে যান বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান। কিন্তু তার অভিযোগ ও প্রতারণার আশ্রয় নিয়ে তৈরি করা জাল কাগজপত্র দেখতে অসীকৃতি জানান নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে জানতে তার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
    ললিত মোহন সাহার আবেদনের বিষয়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সোবাহান জানান, ললিত মোহন সাহার মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভূক্তির জন্য যে সকল কাগজপত্র আমাদের কাছে জমা দিয়েছেন তার সবগুলোই জাল। এখন অনলাইনের যুগ। তার পক্ষে প্রদর্শিত সাময়িক সনদ অনলাইনে সার্চ করলে অন্য ব্যক্তির নাম আসে। তিনি আরও জানান একটি মহল আর্থিক সুবিধা নিয়ে ললিত মোহন সাহাকে মুক্তিযোদ্ধা বানানোর অপচেষ্টায় লিপ্ত আছে।
    এই ভাবে প্রতারণার আশ্রয় লোলিত মোহন সাহা ও পরবর্তীতে তার ছেলেরা বার বার মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম ওঠানোর অপচেষ্টা করেই যাচ্ছে।

  • ঝাউডাঙ্গায় গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের মাঠপাড়া এলাকায় নিজ বাড়ী থেকে ৬০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা। গ্রেফতারকৃত আতাউর রহমান (২৫) একই এলাকার আজিবার রহমানের ছেলে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানান, মঙ্গলবার ১৬ আগষ্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই বিজয় কুমার মজুমদারের একটি টিম অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

  • কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

    কলারোয়া ব্যুরো: কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় আলিপ নামে সাড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া চেয়ারম্যানপাড়ার বটতলা মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। শিশু আলিপ বোয়ালিয়া গ্রামের রাশিদুল ইসলাম মিন্টুর ছেলে।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ওই সময় ছেলেটি তার দাদির সাথে পাশের পুকুরে গোসল করতে যাচ্ছিল। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় কলারোয়ার দিক থেকে আসা একটি যাত্রীবাহি ব্যাটারিচালিত ভ্যান শিশুটির বুকের উপর উঠিয়ে দিয়ে পার্শ্ববর্তী স্থানে পড়ে যায়। এতে শিশুটি গুরুতর আহত হলে তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    শিশুটির দাদি রাশিদা খাতুন জানান, বাড়ির পাশের পুকুরে আলিপকে গোসল করাতে নিয়ে যাওয়ার সময় দৌড়ে পারাপারের সময় এক যাত্রীবাহি ভ্যানের নীচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আলিফ মারা গেছে বলে জানিয়ে দেন। সে তার মায়ের একমাত্র ছেলে বলেও দাদি জানান।
    কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মৃধা শিশুটির মৃত্যুর বিষয়টি শিশ্চত করে বলেন, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সুন্দরবনে স্মার্ট টিমের অভিযানে ১২ জেলে আটক

    শ্যামনগর প্রতিনিধি: বন বিভাগ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পরিচালনায় স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে মালামাল সহ ১২ জেলেকে আটক করেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোর ৬ টা হতে ঘণ্টা ব্যাপি অভিযানে নেতৃত্বে দেন স্মার্ট প্যাট্রল টিমের দলপতি মুন্সিগঞ্জ টহল ফাড়ির ইনচার্জ জিয়াউর রহমান।
    আটক জেলেরা হলেন- চুনকুড়ি গ্রামের সুন্নত আলী মেল্লার পুত্র রাশিদুল মোল্লা, সোলেমান মোড়লের পুত্র আব্দুর রউফ এবং একই গ্রামের রশিদ গাজীর পুত্র মেহেদী গাজী এবং খালেক গাজীর পুত্র রশিদ গাজী, মৃত. রশিদ সরদারের পুত্র আবু সাঈদ সরদার, মৃত. দাউদ গাজীর পুত্র রফিকুল গাজী, ফজর আলীর পুত্র মঈন মোল্যা ও শাহিন মোল্যা, আটুলিয়া গ্রামে নুর আলী গাজীর পুত্র আব্দুস সাত্তার গাজী এবং ৫ নং কয়ারা গ্রামের হামিদ সরদারের পুত্র সাহেদ আলী, আমজাদ সরদারের পুত্র শহিদুল্যাহ।
    সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল চৌধুরি সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনের আঠারোবেঁকী নামক সংরক্ষিত অঞ্চলে কাঁকড়া ধরার সময় জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ৪ টি নৌকা, ড্রাম, ১০০ কেজি কাঁকড়া ও ৮০ টি আটন জব্দ করা হয়। আটক জেলেদের বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে মাদককারবারী আটক

    শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর কৈখালী উপকূলরক্ষী বাহিনী কোস্টগার্ডের অভিযানে মাছুম সরদার নামে এক ইয়াবা কারবারী আটক হয়েছে। গত সোমবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বংশীপুর গ্রামে নিজ বাড়ি থেকে ইয়াবা বিক্রির সময় কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯০ টি ইয়াবা উদ্ধার করে আভিযানিক দল। সে ওই গ্রামে জামাল সরদারের পুত্র।
    কৈখালী উপকূল রক্ষী বাহিনীর স্টেশন অফিসার লেঃ জহুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা বিক্রির খবর গোপনে জানতে পেরে তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯০ টি ইয়াবা সহ মাছুম সরদারকে হাতে নাতে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য তাকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদক আইনে তাকে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

  • শ্যামনগরে বন বিভাগের উপর হামলার ঘটনায় আটক এক

    শ্যামনগর সংবাদদাতা: বনবিভাগের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান গাজী নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন অফিসের সদস্যরা। সোমবার (১৫ আগস্ট) বিকাল ৫টার দিকে র‌্যাব-৬ এর সহযোগিতায় বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূর আলমের নেতৃত্বে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। সে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের খালেক গাজীর ছেলে।
    এসও নূর আলম জানান, গত ১৩ আগস্ট শনিবার সুন্দরবন নিরাপত্তা টহলদান কালে নদীতে অবৈধভাবে কাঁকড়া আহরণের সময় ৭শত কেজি কাঁকড়া ও ট্রলার সহ এক জেলেকে আটক করা হয়। এসময় হাফিজুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বন বিভাগের উপর হামলা করে ট্রলার ও জব্দকৃত কাঁকড়া ছিনিয়ে নেয়। এঘটনায় বন বিভাগের সদস্যরা আহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমানকে আটক করে শ্যামনগর থানায় সোফর্দ করা হয়েছে।
    শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, আটককৃত হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

  • পাটকেলঘাটায় বয়সে ছোট প্রেমিক নিয়ে অজানায় পাড়ি জমিয়েছে গৃহবধু

    পাটকেলঘাটা সংবাদদাতা: পাটকেলঘাটায় গত ১২ আগষ্ট শুক্রবার রাত ৯টার দিকে বড়বিলা গ্রামের আমিনুর রহমানের স্ত্রী ২ সন্তানের জননী (২৭) একই গ্রামের ইসরাফিল (২০) নামের এক যুবক কে নিয়ে অজানার উদ্দেশ্যে বাড়ী ছাড়া। এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করেন হেনার স্বামী।
    ঘটনার বিবরণে জানাগেছে, বড়বিলা গ্রামের আব্দুল গণি মোড়লের পুত্রবধু আমিনুর ওরফে আমিনের স্ত্রী ২ সন্তানের জননী দীর্ঘদিন ধরে একই গ্রামের বাবলু মোড়লের পুত্র ইসরাফিল (বাবু) এর সহিত স্বামীকে ফাকি দিয়ে পরকিয়া করে আসছিল । এমনকি ইসরাফিল আপত্তিকর অবস্থায় কয়েকবার এলাকাবাসীর হাতে ধরাও পড়ে। এরপরও স্বামী আমিনুর দু’সন্তানের কথা ভেবে স্ত্রী হেনাকে ঘরে তোলে। কথায় বলে যার যে স্বভাব তা কখনও বদলাবার নয়। তারপরও হেনা প্রায় সময় ইসরাফিলের সাথে গোপনে দেখা সাক্ষাত সহ বুকের ব্যাথা হালকা করার জন্য এক স্থানে মিলিত হত। কয়েকবার এমন ঘটনা ঘটার পরও পুনরায় আমিনুর স্ত্রী হেনাকে ঘরে ফিরিয়ে আনার জন্য সালিশি বসে পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই’র নিকট। চেয়ারম্যান সাহেব পুরুষ লোভী হেনা ও ইসরাফিল কে বুঝিয়ে কমপক্ষে ৫০ জনের সামনে আমিনুরের হাতে তুলে দেয় স্ত্রী হেনাকে। কথায় বলে কয়লা ধুলে ময়লা যায়না। সালিশের ১৫ দিন যেতে না যেতে গত ১২ আগষ্ট রাতে আমিনুরের স্ত্রী হেনা স্বামীর গরু ব্যবসার ২ লক্ষ ৭২ হাজার টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে কাপড়ের আচলে ঢেকে ইসরাফিলকে সাথে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। এ ঘটনায় স্বামী আমিনুর ওরফে আমিন পাটকেলঘাটা থানায় একটি সাধারন ডায়েরী করে। এ ব্যাপারে থানা পুলিশ এখনও কোন পদক্ষেপ নেয়নি।

  • শ্যামনগরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী গ্রেফতার

    শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কাশিমাড়ী ইউনিয়ন ভূমি সহকারী (তহশিলদার) শেখ আবু সুফিয়ানকে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ। সোমবার (১৫আগষ্ট) ভোরের দিকে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) এস.এম তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশদল উপজেলা সদরে নকিপুর গ্রামস্থ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামে শেখ শাখাওয়াত হোসেনের পুত্র।
    মামলা সূত্রে জানাযায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আহসান উল্যাহ শরিফীর স্বাক্ষর জালিয়াতি করে গ্রহককে জাল মিউটিশান দাখিল করেন। বিষয়টি জানাজানি হলে ক্ষতিগ্রস্থ গ্রাহক এ্যাড. আজিবর রহমান তার বিরুদ্ধে সাতক্ষীরা স্পেশাল ট্রাইবুন্যাল আদালতে ০৬/২২ নং মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় দূর্ণীতি দমন কমিশন (দূদক) ১৯৪৭ সালের দূর্ণীতি প্রতিরোধ আইনে ৫(২), ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৩৮, ৪৭১ ও ১০৯ ধারায় ভূমি সহকারী (তহশীলদার) শেখ আবু সুফিয়ান এর বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। সে প্রেক্ষিতে সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুন্যাল আদালতের বিচারক ভূমি সহকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
    শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন বলেন, বিষয়টি শুনেছি।
    শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালত হতে গ্রেফতারী পরোয়ানি জারি হওয়ায় কাশিমাড়ী ইউনিয়ন ভূমি সহকারী শেখ আবু সুফিয়ান কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

    বি এম আলাউদ্দীন, আশাশুনি থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আশাশুনিতে সরকারি ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের শুরুতে সকল সরকারি বেসরকারি ভবন, প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও সংগঠন কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, শোক পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
    আশাশুনি উপজেলা প্রশাসন: আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মোরালে পুস্পস্তবক অর্পন, শোক র‌্যালী, আলোচনা সভা, বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া-মীলাদ মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সব শেষ হাম নাত ও দোয়া অনুষ্ঠান করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, কৃষি অফিসার রাজিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও বিশ্বজিৎ ঘোষ, পিআইও মোঃ সোহাগ খান প্রমুখ।
    আশাশুনি উপজেলা আওয়ামীলীগ: উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং শোক পতাকা উত্তোলন করা হয়। এরপর শোক ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালি, আলোচনা সভা, দুপুরে খাদ্য বিতরণ এবং মসজিদে দোয়া, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে কর্মসূচি ও আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম সভাপতিত্ব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজির মন্ডলের সঞ্চালন বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের নেতা রফিকুল ইসলাম মোল্যা, সাবেক চেয়ারম্যান আ’লীগের সাংগঠনিক সম্পাদক স.ম সেলিম রেজা মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান মিলি, বুদ্ধদেব সরকার, রনজিৎ কুমার বৈদ্য, আহসান উলস্নাহ আছু, উপজেলা কৃষকলীগের সভাপতি এন,এম,বি রাশেদ সরোয়ার শেলী, শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, যুবলীগের সাধারন সম্পাদক সাবেক জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস,এম সাহেব আলী, কৃষকলীগের সহ সভাপতি বদরম্নদ্দোজা সানা, সেক্রেটারী মতিলাল সরকার, শ্রমিকলীগের সাবেক সহ সভাপতি মনিরম্নজ্জামান বিপুল, ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, যুবলীগ নেতা পরেশ অধিকারী, আছাদুজ্জামান খোকন, তৈবার রহমান, কৃষকলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, আল আমিন হোসেন, রানা, জয়নাল, ডালিম, সেলিম, নুর মোহাম্মাদ শান্ত্ম সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
    আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণে ও বিদেহী আত্মার শান্তি কামনা করে আলোচনা সভা, নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসেন কুমার মন্ডল, ডাঃ দীপন কুমার বিশ্বাস, ডাঃ আব্দুর রহমান, ডাঃ মোঃ শহিদুল্লাহ, ডাঃ কৃষ্ণ বসাক, ডাঃ মিনাক কুমার বিশ্বাস, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ ফরহাদ হোসেন, এসআই জি এম গোলাম মোস্তাফা। অনুষ্ঠান পরিচালনা করেন এইচএ মোক্তারুজ্জামান স্বপন।
    আশাশুনি সরকারি কলেজ: অন্যান্য কর্মসূচির পাশাপাশি আলোচনা সভা করা হয়। অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক হুজ্জাতুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক ইসাক আলী, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রভাষ সজল কুমার আঢ্য, রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রভাষক পিয়ারা পারভীন, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন বাহার যুথী, সমাপনী বক্তব্য রাখেন মাসুম লাল দফাদার। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।