Blog

  • ফসিয়ার রহমানের ৬ষ্ট মৃত্যু বাষিকী স্বরণ সভা অনুষ্ঠিত

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছায় বিশিষ্ট দানবীর আলহাজ্ব মোঃ ফসিয়ার রহমান এঁর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফসিয়ার রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্টিত হয়।শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত। ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মোঃ মায়নুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • পাইকগাছায় সরকারি রাস্তার ইট রাতের আঁধারে চুরি

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের ৬টি পরিবারের চলাচল রাস্তায় ঘেরা। অভিযোগে জানা যায় উপজেলার দেবদুয়ার গ্রামে শামছের গাজীর পুত্র নুরুল গাজীর অভিযোগে একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে হাসান গাজী, মৃত ওমর আলী গাজীর ছেলে আমিনুর ইসলাম, মৃত গনি গাজীর ছেলে রফিকুল ইসলাম ও আমিনুর গাজীর ছেলে আশিক গাজীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১৩/৮/২২তারিখ অভিযোগ করেন। সরকারি ইটের রাস্তার ইট রাতের আঁধারে চুরি করে একই রাস্তায় ঘেরা বেড়া দিয়ে ৬টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। ঘটনাটি ঘটেছে দেবদুয়ার গ্রামের আজীজ গাজীর বাড়ির পার্শ্ববর্তী জসীমউদ্দীন বিশ্বাসের বাড়ির সামনে। উক্ত রাস্তার উপর বাঁশের ঘেরা বেড়া দিয়ে ৬টি পরিবারের চলাচল সহ ব্যাটারিচালিত কয়েকটি ভ্যান গাড়ি আটকে আছে। বিবাদীদের হুমকিতে ও ভয়ে রাস্তা অবরুদ্ধের কারণে ভ্যান গাড়ি আটকে পড়ায় রোজগার বন্ধ হওয়ায় মানবেতর জীবন-যাপন করছে ৬টি পরিবার। এবিষয়ে নুরুল গাজী বলেন সরকারি রাস্তায় ঘেরা বেড়া দেয়ার সময় আমি ও এলাকার জন সাধারণ বাঁধা দিতে গেলে বিবাদীগণ ভাড়া করা গুন্ডা পান্ডা সহ দা,লাঠি,শাবল,লাবনা ও দেশী অস্ত্র শস্ত্র দিয়ে মারপিট করতে আসে ও বলে ঘেরা বেড়ায় কেউ হাত দিলে জীবনে শেষ করে ফেলবো, বিবাদীগণের এমন কর্মকান্ডে আমরা ৬টি পরিবার মানবেতর জীবন যাপন করছি তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এবিষয়ে আমিনুর ইসলাম ও আশিক গাজীর কাছে জানতে চাইলে তারা বলেন দীর্ঘদিন ধরে আমরা নুরুল গাজীর জায়গা দিয়ে যাতায়াত করি ইতোমধ্যে আমাদেরকে তাদের রাস্তা দিয়ে না যেতে দেওয়ার কারণে আমরা সরকারি এই রাস্তাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কথামতো ঘেরা বেড়া দিয়েছি। এবিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • কপিলমুনিতে বিদ্যৎস্পৃষ্টে একজনের মৃত্যু

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা উপজেলার কপিলমুনিতে বিদ্যুৎস্পৃষ্টে আলাউদ্দীন গাজী (৩৬) এর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার কপিলমুনির নগরশ্রীরামপুর মোড়ে। এলাকাবাসী, নির্মাণ শ্রমিক ও পরিবার সূত্রে জানাগেছে, পাইকগাছা উপজেলার প্রতাপকাটী গ্রামের ফটিক গাজীর পুত্র আলাউদ্দীন গাজী পেশায় একজন নির্মাণ শ্রমিক। ঘটনারদিন গতকাল সকালে কপিলমুনি প্রগতি পল্ট্রী ফিডের তিন তলা ভবনের ছাদে কাজ করছিল। একপর্যায় সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে রিংটোনের রড মেজারমেন্ট করতে গিয়ে পাশে থাকা পল্লীবিদ্যুতের তারে স্পর্শ হলে সাথে সাথে বিদ্যুৎতাড়িত হয়ে ভবনের ছাদে ছিটকে পড়ে সে। এসময় অপর পাশে থাকা সহনির্মাণ শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রথমে কপিলমুনিস্থ চায়না ক্লিনিকে নিয়ে যায়। এরপর পর্যায়ক্রমে তার শাররিক অবস্থার অবনতি হলে তালা হাসপাতালের নিয়ে যায় তারা। এসময় সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুতে তার সহ সঙ্গী নির্মাণ শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, আলাউদ্দীন গাজী দীর্ঘদিন ধরে বিনয় রাজমিস্ত্রীর অন্ডারে থেকে নির্মাণ শ্রমিকের কাজ করছিল।

  • পাইকগাছার ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ভেড়িবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত

    পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা সোলাদানা ইউনিয়নের বয়ারঝাঁপা পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েকশত ছোটবড় মৎস্য ঘের। অনেক বাড়িতে পানি ঢুকে পড়েছে। রবিবার দুপুরে প্রবল জোয়ারে উপজেলার সোলাদানা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ২৩নং পোল্ডারের বয়ারঝাঁপা এলাকায় ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ওয়াপদার প্রায় ৩০ ফুট ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে কয়েক শত ছোট বড় মৎস্য ঘের তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোলাদানা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরে জোয়ারে শিবসা নদীর পানি স্বভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে বাধঁ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। পানিতে ভেসে গেছে কয়েকশত ছোটবড় মৎস্য ঘের। আমরা এলাকাবাসী বাঁধের পাশে অপেক্ষা করছি, ভাঁটার সময়ে বাঁধ নির্মানের কাজে নেমে পড়বো। তিনি আরো বলেন, বাঁধ নির্মাণ সম্ভব না হলে রাতের জোয়ারে এ ইউনিয়নের প্রায় ৫ গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, আমার ইউনিয়নের শিবসা নদীর তীরবর্তী বয়ারঝাঁপা এলাকায় ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ওয়াপদার ভেড়িবাধটি ভেঙে গিয়ে প্লাবিত হয়েছে। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্লাবিত এলাকা পরিদর্শন করেছি। ভাটার সময় উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে আমি সহ স্হানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ভেড়িবাধটির মেরামতে নেমে পড়বো বলে আশা করছি। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার জানান,বাঁধ ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে আমি সহ পাওবো’র প্রতিনিধিরা প্লাবিত এলাকায় যাই এবং উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সরবরাহকৃত প্রয়োজনীয় সরঞ্জামাদির মাধ্যমে কাজ করে ক্ষতিগ্রস্থ বাঁধটি প্রাথমিকভাবে মেরামত করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, প্রবাল জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করেছে, ভাঁটার সময় বাঁধের কাজ শুরু করা হবে। বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় জিনিস পাঠানো হয়েছে।

  • ভোমরা স্থলবন্দর আমদানি-রফতারিকারক এসোসিয়েশনের সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক: ভোমরা স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় ভোমরা স্থলবন্দরের হাসান প্লাজার পঞ্চম তলায় এ বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
    সাধারণ সভা আয়োজক কমিটির আহ্বায়ক আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোমরা স্থলবন্দর উন্নয়নের রূপকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, আমদানি-রফতানিকারক মো. রেজাউল ইসলাম, আলহাজ¦ মো. আল ফেরদৌস আলফা, আলহাজ¦ অহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, গোলাম ফারুক বাবু, বাবু সুভাষ চন্দ্র ঘোষ, শ্রী শুকুমার দাস বাচ্চু প্রমুখ। সাধারণ সভায়র আলোচনায় এসোসিয়েশনের সাংগঠনিক কর্মকান্ড বেগবান, স্থলবন্দরের সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সাধারণ ব্যবসায়ীদের সর্ব সম্মতিক্রমে আলহাজ¦ মো. আব্দুস সবুরকে ভোমরা স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মো. আল ফেরদৌস আলফা, সহ-সভাপতি গোলাম ফারুক বাবু, আলহাজ¦ অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা রাইসুল আবেদীন রাতুল, সহ-সাধারণ সম্পাদক সুকুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, দপ্তর বিষয়ক সম্পাদক জিএম খোরশেদ আলম, কাস্টম বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু, বন্দর ও বর্ডার বিষয়ক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র ঘোষ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জারজিস আহম্মেদ, প্রচার বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, সমাজকল্যানবিষয়ক সম্পাদক কিনু বিশ^াস, কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান নাসিম, আক্তার হোসেন (পানি ডাক্তার), দেলোয়ার হোসেন, আমির হামজা ও ইমরুল কায়েসকে নির্বাচিত করে সর্বমোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখ, সাধারণ সভায় উপস্থিত এসোসিয়েশনের সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটি গঠন হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিগত কমিটির দপ্তর সম্পাদক দোলোয়ার হোসেন।

  • দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক সভায় রুহুল হক এমপি

    দেবহাটা সংবাদদাতা: দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা ও মাসিক সাধারন সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন সাতক্ষীরা-৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি। ১৪ই আগষ্ট, রবিবার দুপুর ২টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুপুর ৩টায় উপজেলা সেমিনার কক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সদস্য সচিব হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। এছাড়া রুহুল হক এমপি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দুস্থ পরিবারের মাঝে শিশু খাদ্য ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

  • জোড়া খুন মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে হুমকী দেওয়ায় সংবাদ সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে টেংরাখালীতে জোড়া খুন মামলার আসামী জামিনে মুক্তি পেয়ে হুমকী দেওয়ায় সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। শ্যামনগর সুন্দরবন প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিক সম্মেলনে নিহত আব্দুল কাদের ও আমির হোসের পরিবার বলেন, গত ০৮ জুলাই ২০২২ রমজাননগর ইউয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ লালটু ও ৯নং ওয়ার্ডের সদস্য আজগার আলী বুলুদের নেতৃত্রে একদল সন্ত্রাসী বাহিনী আমার পিতা মরহুম আব্দুল কাদের ও আমার চাচা মরহুম আমির হোসেন কে নৃশংস ভাবে হত্যা করে। পরবর্তীতে আমাদের পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত মামলার প্রধান আসামীসহ কয়েক জনকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেন। বাকী আসামীগণ পলায়ন পরবর্তী মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেয়ে এসে এলাকায় ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তারা বহাল তবিয়তে এলাকায় ক্যাডার রুপে ঘুরে বেড়ানো সহ আমাদের অসহায় দুটি পরিবারকে বিভিন্ন সময়ে খুন যখমের ভয় ভীতি প্রদশন সহ তাদের বিরুদ্ধে দেওয়া মামলা তুলে নেওয়ার হুমকী দিয়ে আসছে। এছাড়াও আমাদের কে নিরুপায় ভেবে গোটা এলাকায় আমাদেরকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র মূলক নাটোক তৈরি করার পরিকল্পনা করেছে আজগার আলী বুলু, আনিছুর রহমান আনিছ, মখলেচুর রহমান মিলন, ১নং আসামীর স্ত্রী সাকিরুনেছা সহ তার সমাজের একদল হায়না দালাল, প্রতারক, ভূমিদস্য, মামলাবাজ, চাঁদাবাজ, টোলবাজ, সনদবিহীত, মাদকাসক্ত, রোখাটেদের গোপন ইন্ধন পেয়ে যাহা শ্যামনগর উপকূলীয় রমজাননগর এর নিরিহ মানুষকে জিম্মি করে অর্থ রোজগারের কারখানা তৈরী করেছে এবং তথাকথিত মারক্ষের চরিত্রহীন আইনবাজ, ধাপ্পাবাজ, আমানতের খেয়ানতকারী মিথ্যা বানোয়াট কিছু তথ্য নিয়ে উদরপিন্ডে বুধর ঘাড়ে খোলা পানিতে মাছ শিকার করতে না পেরে ছিপে কামড় এমনি এক মিথ্যা নাটোক ফেসবুক সহ বিভিন্ন পত্র পত্রিকায় ছাপিয়ে প্রশ্নবিদ্ধ করার আমরা রমজাননগর, টেংরাখালী সন্ত্রাসী হামলার শিকার জোড়া মাডার পরিবারবর্গ। ঐ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য এলাকায় পরিবেশন করে আসিতেছে এবং তারা এটাও বলে বেড়াচ্ছে বাদী এই মামলা কে পুজি করে বাদী এলাকা থেকে লক্ষ লক্ষ টাকার ফায়দা লুটছে। যা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও গুজব। আমরা অত্যান্ত দুঃখের সহিত এলাকায় মানবেতর জীবন যাপন করছি। সরাসরি সন্ত্রাসী হামলায় যাদের ভূমিকা ডাবল মাডার করার পূর্ব পরিকল্পনাকারীরা মামলার এজাহার ভুক্ত আসামীগন হাই কোট থেকে জামিন পেয়ে হত্যাকে ধামাচাপা দিতে নিজেদের অপরাধকে ঢাকতে
    সীমাহীন মিথ্যাচার করে বেড়াচ্ছে। সমাজের মানুষকে ভুল বুঝিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি কাড়ছে। রমজাননগর ইউপি ১নং ওয়ার্ডর মেঘর আজগার আলী বুলু সহ তাহার বাহিনী এবং লালটু বাহিনীর সন্ত্রাসীরা ফেসবুকে ডাহা মিথ্যাচার করেছে। কিন্তু এলাকার মানুষ ভিডিও ফুটেজে চায়নিস কুড়াল, রাম দা, লাঠি, রড, ইট পাটকেল তাদের প্রকাশ্যে হাতে মারামারি মোহড়া দেওয়ার প্রমান, আমাদের কাছে ভিডিও রয়েছে। যাহা সন্ত্রাসীরা অবগত নয়। রমজাননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বর আওয়ামী লীগের তৃনমুলে ত্যাগী পরিক্ষীত জনপ্রিয় নেতা আব্দুল বারীকে নিয়ে হত্যাকারীরা হয়রানী মুলক ভাবে এই তথ্য পরিবেশন করছে যে, মামলার অজ্ঞাতনামা আসামীদের তাড়ানো, জামিন প্রাপ্তদের মারপিট সহ ইত্যাদি ইত্যাদি কথা বলে যে ভাবে সম্মান নষ্ট করার চক্রান্ত করেছে কোন কথা সঠিক নয়। অর্থ রোজগার করার প্রশ্নই উঠেনা। কারণ দেশের মানুষ ও আইন এবং প্রসাশন অবগত আছে। চক্রান্তকারীদের ষড়যন্ত্র কোন কাজে লাগছেনা। আব্দুল বারীর জনপ্রিয়তায় ঈর্শ্বানীত হয়ে প্রতিপক্ষরা মিথ্যা পাগলের প্রলাপ ছড়াচ্ছে। ইহার প্রতিবাদ জানাই আমরা। আমরা জোড়া মার্ডার পরিবারবর্গ সকলকে অবগত করতে চায় যে, আব্দুল হামিদ লালটু সুন্দরবনের হরিণ শিকার করতে যেয়ে টেংরাখালী গ্রামের মজিদ মোল্যাকে বন্দুকের গুলি করে। হত্যা করে এবং কয়েক ডজোন মামলার আসামী এসকল মানুষ রুপি হায়নাদের হাত থেকে সমাজের মানুষ পরিত্রান চাই। হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শান্তির দাবী জানাই এবং ফাঁসি চাই। সন্ত্রাসী হামলায় মৃত্যু বরণকারী আমির হোসেনের স্ত্রী রোজিনা খাতুন ১৪ আগষ্ট ২০২২ সকাল ৮:০০ ঘটিকায় এক পুত্র সন্তান ভূমিষ্ট হয়। পিতা হারা অসহায় পুত্র নিয়ে হত্যা আমির হোসেনের স্ত্রী রোজিনা খাতুন সহ আমার পিতা কাদের। শেখের হত্যাকারীদের ফাঁসির দাবি করছি এবং সাতক্ষীরা জেলা পুলিশ সহ সকলের সহযোগিতা কামনা করছি। জামিনে মুক্তি পাওয়া সন্ত্রাসী বাহিনীর তাণ্ডব থেকে পরিত্রান পেতে আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের আইজিপি, খুলনা রেঞ্জ ডিআইজি ও সাতক্ষীরার নবগত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল ও শ্যামনগর পুলিশের ওসি সাহেবের দৃষ্টি আকর্ষন করছি।

  • জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল সেড প্রাঙ্গনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
    কল্যান সভায় জেলা পুলিশে কর্মরত অফিসার ফোর্সদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন সভাপতি। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন। উক্ত মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাসসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
    উক্ত অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আহম্মদ আলী ও মোঃ রূহুল আমিন কে বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে।

  • বরেণ্য ক্রীড়াবিদ ও সংগঠক বদরুল ইসলাম খানের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, ঐতিহ্যবাহী পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি বরেণ্য খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল ইসলাম খানের মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় সাতক্ষীরা স্টেডিয়াম চত্ত্বরে পিকে ইউনিয়ন ক্লাবের আয়োজনে পিকে ইউনিয়ের সহ সম্পাদক আহমাদ আলী সরদার এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -১ আসনের সাংসদ সদস্য এড মুস্তফা লুৎফুল্লাহ।
    শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো রেজা রশিদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, মুক্তিযোদ্ধা কামরুস সামা, সাজেক্রীসের সহ সভাপতি আশরাফুজ্জামান আশু, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ক্রীড়া সংগঠন সিরাজুল ইসলাম খান, ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সাজেক্রিসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, বদরুল ইসলাম খানের পুত্র সরফরাজ নেওয়াজ খান অর্প, বিথার রবিউল খান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন, পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ফিরোজ হসান। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য দেন আব্দুল মোমেন খান চৌধুরী শান্টু। বক্তরা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান এবং তার পরিবার গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ক্রীড়া ছিলো ধ্যান এবং জ্ঞান ছিলো বদরুল ইসলাম খানের। দেশ স্বাধীন হওয়ার পর তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। সকালে খুলনা স্টেডিয়ামে প্রাকটিস করে বাগেরহাটে অফিস করতেন। আবার বিকালে খুলনা স্টেডিয়াম এসে অনুশীলন করতেন। ব্যক্তি জীবনে তিনি খুবই ভালো মানুষ ছিলেন। ক্রীড়া সংস্থা এবং জেলার ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে সব সময় কাজ করেছেন। সাতক্ষীরা জেলার ক্রীড়া কমপ্লেক্স তার স্বপ্ন ছিলো, তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। রাস্তা ও জমি অধিগ্রহণ হলেই ক্রীড়া কমপ্লেক্সের কাজ শুরু হবে। ক্রীড়াঙ্গনে গতিশীল করার জন্য তিনি চিন্তা ভাবনা করতেন। তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করা আহ্বান জানান বক্তরা। এছাড়া বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের নামে পিকে ইউনিয়ন ক্লাবের লাইব্রীরি স্থাপনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন চেম্বার অফ কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় ক্রীড়া পুরুস্কার প্রাপ্ত তৈয়ব হাসান বাবু।

  • সিরোসিস নিয়ন্ত্রণে যা করবেন

    স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক: নামটি শুনে ভ্যাবাচ্যাকা খাওয়াটাই স্বাভাবিক। সোরিয়ান অটো ইমিউন ডিসঅর্ডার নামটি বিদঘুটে কিন্তু অনেকেরই এই রোগ আছে। ত্বকে অজস্র লাল ছোপ আর চুলকোনির সমস্যা লেগেই থাকে। বিশেষত মানুষের সামনে প্রায়শই অপ্রীতিকর অবস্থায় পড়তে হয়। অনেকের তো এই সমস্যা স্ক্যাল্পেও দেখা দিতে শুরু করে। লোকলজ্জার ভয়ে নিজেকে লুকিয়ে রাখেন অনেকেই। এটি একটি জনগত রোগ। পরিবারের সদস্যদের থেকেও ছড়াতে পারে আপনার মধ্যে।
    তবে মন খারাপের কিছু নেই। খোদ কিম কারদেশিয়ান নিজেও এই সমস্যায় ভুগেছেন ২৫ বছর বয়স থেকেই। তিনি জানিয়েছেন তার পায়ে সোরিয়াসের বেশ বড়সড় একটি দাগ আছে। তিনি মেকাপের মাধ্যমেই দাগটি লুকোনোর চেষ্টা করেন। এটুকু তো বোঝাই যাচ্ছে, এই রোগ মূলত নিয়ন্ত্রণ করতে হবে। ঘরোয়া পদ্ধতি অনুসরণেই এই রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।
    সিন্থেটিক বা চড়া সুগন্ধীওয়ালা কাপড় পরবেন না
    চড়া সুগন্ধিওয়ালা, গ্লিটারি মেকআপ কিংবা সিন্থেটিক কাপড়ের পোশাক একেবারেই পড়া যাবেনা। তাহলে বরং চুলকুনির সমস্যা বাড়বে।
    ত্বক শুষ্ক রাখবেন না কোনোমতেই
    ত্বক সবসময় আর্দ্র রাখার চেষ্টা করবেন প্রচুর পানি তো পান করতেই হবে। তবে গোসল করে বা পরিষ্কার হয়ে পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেলগোছের ময়েশ্চারাইজার মাখুন নিয়মিত। অবশ্যই বেশি গরম পানি দিয়ে গোসল করবেন না। যখনই মনে হবে ত্বক শুষ্ক লাগছে, পেট্রোলিয়াম জেলি মাখুন।
    সানস্ক্রিনে কার্পণ্য করবেন না
    ডাক্তারের পরামর্শ অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার করুন। অনেকে এ ক্ষেত্রে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। তবে ত্বক সূর্যালোকের সংস্পর্শেও আসতে হবে। মনে রাখবেন, সোরিয়াসিসে কোষ বিভাজনের হার বাড়ে। বাড়তি কোষই ত্বকের উপর জমাট বাধে। দিনে অন্তত বিশ মিনিট রোদ পোহাবেন। বে বেশিক্ষণ থাকবেন না।
    স্ট্রেস দূরে রাখুন
    নিজেকে স্ট্রেসমুক্ত রাখুন। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় ঔষধের কারণেও এই সমস্যা হতে পারে।
    ভাজাপোড়া বাতিল
    ভাজাপোড়া বাদ দিয়ে ফল-সবজিতে মনোযোগ দিন। ইমিউন সমস্যা থাকলে চিকিৎসককে জানান।