দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:৪৩
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে ভারতীয় রুপিসহ প্রতারক হাতেনাতে গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৭, ২০২২
আগস্ট ১৭, ২০২২ ০ কমেন্ট 416 ভিউস

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ভারতীয় রুপি স্বল্পমূল্যে বিক্রয়ের নামে প্রতারণাকালে হাতেনাতে এক প্রতারক জনতার হাতে আটক হয়েছে। গতকাল বুধবার সকালে দিকে উপজেলার বড়দল ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে কাজল গাজী দীর্ঘদিন ধরে ডলার/রুপি স্বল্পমূল্যে বিক্রয়ের নামে প্রতারনা করে আসছিল। এরই অংশ হিসাবে সে শ্যামনগর উপজেলার সোনা মুদারী গ্রামের বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে স্বপন কুমার মন্ডলের সাথে যোগাযোগ করে ভারতীয় রুপি স্বল্প মূল্যে বিক্রয় করার প্রলোভন দেখায়। স্বপন মন্ডল বুধবার সকালে প্রতাপনগরে গিয়ে প্রতারক কাজলের কাছে ২ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করে ভারতীয় রুপির একটি প্যাকেট গ্রহন করে। এখানে রুপি গননা করা যাবেনা, শ্যামনগরে গিয়ে গুনে টাকা বুঝ করে দেয়া হবে বলে একসাথে সেখান থেকে বের হয়। এক পর্যায়ে কাজল সুযোগ বুঝে মোটর সাইকেলে দ্রুত পালাতে থাকে। স্বপন বুঝতে পেরে তার পিছু নেয় এবং বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা খোলারমাঠ এলাকায় পৌছলে মোটর সাইকেল থামাতে সক্ষম হলে কাজল মোটর সাইকেল থেকে নেমে বিলের মধ্যে ছুটে পালাতে থাকলে এলাকার অসংখ্য মানুষ পিছু নিয়ে তাকে আটক করে। এসময় জনতা তার কাছ থেকে ৩৮ হাজার ৫ শত টাকা ও ৪০০ টাকার ভারতীয় রুপি উদ্ধার হয়। বড়দল ইউপি চেয়ারম্যান তাকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে পরিষদে এনে থানা পুলিশে হস্তান্তর করেছেন। ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত কাজল ও প্রতারনার শিকার স্বপনকে থানায় আনা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
কৈখালীতে গাঁজাসহ আটক দুই

রিলেটেড পোস্ট

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting