Blog

  • মন্ত্রী পদমর্যাদা পাওয়ায় দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে ফুলেল শুভেচ্ছা

    দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলদেশ সুপ্রিম কোর্টের মহিলা আওয়ামী আইনজীবীগন,ঢাকার পিপি অ্যাডভোকেট আবদুল্লাহ আবু ও এসোসিয়েট, ঢাকা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট ও কমিটির সদস্যবৃন্দ।
    উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
    এ ছাড়া এই দুই মেয়র ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

  • কালিগঞ্জে যুবদলের কমিটি ঘোষণায় ২ নেতা এলাকা ছাড়া, পাল্টাপাল্টি বিবৃতি প্রদান

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নিকট নেতা সাজার জন্য সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে যুবদলের ২১ সদস্যের কমিটি ঘোষণা দিয়ে উল্টো গণধোলাই থেকে রেহাই পেতে পালিয়ে এলাকা ছেড়ে রক্ষা পেয়েছে তারালি ইউনিয়ন যুবদলের আহবায়ক এস এম রাজু এবং সদস্য সচিব মোঃ আব্দুল হান্নান।

    এদিকে প্রকাশিত যুবদলের কথিত কমিটি অস্বীকার করে সভাপতি মোঃ শিমুল হাসান সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ সহ ১৯ জন সদস্য বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে জানানো হয়েছে কমিটিতে আমাদের যাদের নাম দেওয়া হয়েছে তারা অধিকাংশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা,কর্মী , সমর্থক, হঠাৎ করে গত ৮ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্যাডে তারালি ইউনিয়ন শাখার আহবায়ক এস, এম রাজু এবং সদস্য সচিব আব্দুল হান্নান স্বাক্ষরিত তারালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি প্রকাশ পাওয়ার সাথে সাথে প্রতিবাদ করে এলাকাবাসী কমিটি অস্বীকার করে তোরা জানান দাদা বিএনপি’র কেউ না বা তারা বিএনপি’র কোন কমিটিতে নাই।

    কমিটি অস্বীকার করে বিবৃতি প্রদানকারীরা হলো সভাপতি শিমুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বাবর আলী, যুগ্ন সম্পাদক সুজাউল্লা, সহ-সাধারণ সম্পাদক আশা ফু র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহতাব গাজী, দপ্তর সম্পাদক রেজাউল গাজী, প্রচার সম্পাদক শাহিন আলম,। সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আতারুল সরদার বিষয়ক সম্পাদক রফিকুল,। ইসলাম তথ্য বিষয়ক সম্পাদক মাহবুব সদ্দার, কোষাধাক্ষ আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক লিটন মোড়ল, সমাজসেবা বিষয়ক সম্পাদক আসের আলী, ধর্ম বিষয়ক সম্পাদক রজব আলী, সদস্য বাবুল গাজী, মালেক সরদার।

  • কালিগঞ্জের ভদ্রখালী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

    কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’র ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্।

    এসময় তিনি বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। মা সচেতন হলে তার ছেলে মেয়েরা ভালো মানুষ হবে, শিক্ষিত হবে। তাই প্রত্যেক মা’র উচিত সন্ধ্যার পর ছেলে মেয়ে যেন বাহিরে না থাকে সে দিকে খেয়াল রাখা।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সহ- সভাপতি এস এম আনিছুজ্জামান কহিনুর, সদস্য মনিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • অনায়াস জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক: ওয়ানডেতে দুর্দান্ত বাংলাদেশ। তো জিম্বাবুয়েতে হেসেখেলেই জিতবে তামিম ইকবালরা। ব্যবধানটাও হয়তো অনেকে ঠিক করে রেখেছিলেন- আরেকবার হোয়াইটওয়াশের আনন্দ! কিন্তু পাশার দান যে এভাবে উল্টে যাবে, তা ভেবেছিলেন ক’জনে। বাংলাদেশ হোয়াইটওয়াশ করবে কী, উল্টো নিজেরাই ডুবতে যাচ্ছিল লজ্জায়। তবে সিরিজ হারলেও এত বড় অঘটনের জন্ম দিতে দেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। তৃতীয় ওয়ানডেতে অনায়াস জয়ে শেষটা রাঙিয়ে নিয়েছে সফরকারীরা।

    আজ (বুধবার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ১০৫ রানে হারিয়েছে তামিমরা। আফিফ হোসেনের অপরাজিত ৮৫ ও এনামুল হকের ৭৬ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ। সেই লক্ষ্যে খেলতে নেমে ৩২.২ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। সফরকারীরা জয় পেলেও সিরিজ খুইয়েছে আগেই। স্বাগতিকরা তিন ম্যাচের সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

    জয়ের আনুষ্ঠানিকতা সারতে বেশ বিলম্ব হয়েছে বাংলাদেশের। ৮৩ রানে ৯ উইকেট তুলে নিলেও শেষ উইকেটে রিচার্ড এনগারাভা ও ভিক্টর নিয়াউচি ৬৮ রানের জুটি গড়ায় দেরি হচ্ছিল জয়ের বন্দরে পৌঁছাতে। মোস্তাফিজুর রহমান চতুর্থ উইকেট হিসেবে নিয়াউচিকে বোল্ড করলে এবারের সফরে ওয়ানডেতে প্রথম জয়ের মুখ দেখে বাংলাদেশ। নিয়াউচি করেছেন ৩১ বলে ২৬ রান। এনগারাভাকে তো আউটই করতে পারেনি। তিনি ২৭ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত থাকেন ৩৪ রানে।

    জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয়ে বোলিংয়ে সবচেয়ে সফল মোস্তাফিজ। তবে ম্যাচসেরার পুরস্কার জিতেছে ব্যাটিং ইনিংস থেকে। প্রয়োজনের সময় হার না মানা ৮৫ রানের ইনিংসে ম্যাচের সেরা আফিফ হোসেন। আর ব্যাটে বসন্ত চলা সিকান্দার রাজা জিতেছেন সিরিজসেরার পুরস্কার।

    প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় লজ্জার সাগরে ডুবেছে তামিমরা। সামনে ছিল আরও বড় লজ্জার মুখে পড়ার আশঙ্কা। সেটি হলো হোয়াইটওয়াশের লজ্জা। এত বড় অঘটনের সামনে যেন পড়তে না হয় সেই লক্ষ্য নিয়েই তৃতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু স্কোরবোর্ডে সেরকম রান ওঠেনি। তাই বোলিংয়ে দুর্দান্ত শুরুর প্রয়োজন ছিল। যেটি এনে দেন বোলাররা।

    শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। ডানহাতি পেসার শুরুতেই ফেরান ওপেনার তাকুজোয়ানাশে কাইতানোকে। এই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। জিম্বাবুয়ে ওই ধাক্কা সামলে ওঠার আগেই মেহেদী হাসান মিরাজের আঘাত। ডানহাতি স্পিনারের শিকার আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি (১)।

    তাদের এনে দেওয়া দুর্দান্ত শুরু কাজে লাগিয়ে জিম্বাবুয়েকে কোণঠাসা করে তোলেন এবাদত। এই সিরিজে তার খেলার কথাই ছিল না। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে কাজ করছিলেন খুলনায়। সেখান থেকেই জানতে পারেন জিম্বাবুয়ে যেতে হবে। এবাদত হোসেন উড়ে গেলেন আফ্রিকার দেশটিতে। তবে দ্বিতীয় ওয়ানডে আর খেলা হলো না। তৃতীয় ও শেষ ম্যাচে সুযোগ পেয়ে আগুন ঝরাচ্ছেন রীতিমতো। তার তোপে এলোমেলো জিম্বাবুয়ে।

    হঠাৎ পাওয়া সুযোগটা তিনি শুরুতেই কাজে লাগান। পরপর ২ বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন তিনি। শুরুটা ওয়েসলি মাধেভেরেকে দিয়ে। ১ রান করা এই ব্যাটারকে ক্যাচ বানান মিরাজের হাতে। এবাদতের ওই উৎসব থামতে না থামতেই আরেকটি চমক। এবার আরও উচ্ছ্বাসে ভেসে যাওয়ার পালা। কারণও আছে, আউট করেছেন যে এবারের সফরের সবচেয়ে কঠিন ব্যাটারকে। আগের দুই ওয়ানডের ভাগ্য যিনি লিখে নিয়েছিলেন, সেই সিকান্দার রাজাকে প্রথম বলেই আউট করলেন এবাদত!

    টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজে যেন আরও আলো ছড়িয়ে যাচ্ছিলেন রাজা। ওয়ানডের দুই ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি। শুধু কি তাই, দুই ইনিংসে তাকে আউটই করতে পারেননি বাংলাদেশের বোলাররা! অপ্রতিরোধ্য হয়ে ওঠা সেই রাজাকে কিনা প্রথম বলেই বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখালেন এবাদত।

    এই পেসারের তোপের পর জোড়া আঘাত হানেন তাইজুল। তাতে ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। স্পিন ভেল্কিতে দিশেহার আফ্রিকার দেশটি। স্বাগতিকদের আশা জাগানো ইনোসেন্ট কাইয়াকে দিয়ে বাঁহাতি স্পিনারের খোলেন উইকেটের খাতা। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে তিনে নামা ব্যাটারকে ফেরান ১০ রানে। খানিক পর আবারও তাইজুলের আঘাত। দ্বিতীয় শিকার লোয়ার মিডল অর্ডারের টনি মুনিয়োঙ্গা। উইকেট ছেড়ে খেলতে এসে উইকেটকিপার মুশফিকুর রহিমের স্টাম্পিংয়ের শিকার তিনি। ফেরার আগে করে যান ১৩ রান। তাতে জিম্বাবুয়ে ৪৯ রানে হারায় ৬ উইকেট।

    এবাদত ও তাইজুল জোড়া আঘাত হানলেন। উইকেটের খাতা ‍খুলেছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজও। মোস্তাফিজুর রহমান বাদ থাকবেন কেন! তিনি বরং সতীর্থ সবাইকে ছাড়িয়ে যান। এবাদত-তাইজুলদের সাফল্যে মোস্তাফিজ বোলিংয়ে আসেন দেরিতে। তবে উইকেট পেতে বেশি সময় লাগেনি। নিজের দ্বিতীয় ওভারেই সাফল্যের ভেলায় ভাসেন লুক জঙ্গোয়ে আউট করে। বাঁহাতি পেসারের বলে এনামুল হকের হাতে ধরা পড়েন তিনি ১৫ রান করে। ২৫ বলের ইনিংসে আছে দুটি বাউন্ডারি।

    মোস্তাফিজের উইকেট আনন্দ সবে শুরু। কারণ নিজের পরের ওভারেই জোড়া আঘাত হানেন তিনি। তৃতীয় বলে প্যাভিলিয়নের পথ দেখান ক্লিভে মাদান্দেকে। এই উইকেটকিপার ব্যাটার একপ্রান্ত আগলে রেখে চেষ্টা করলেও সফল হতে পারেনি। ৪৫ বলে ৪ বাউন্ডারিতে ২৪ রান করে ফিরে যান তিনি।

    ২ বল বিরতি দিয়ে আবারও মোস্তাফিজের উইকেট। এবার তার শিকার ব্র্যাড এভান্স। মিরাজের হাতে ক্যাচ বানিয়ে তাকে আউট করেন ২ রানে। শেষটাও মুড়ে দিয়েছেন কাটার মাস্টার। সব মিলিয়ে ৫.২ ওভারে ১৭ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। আর ২টি করে উইকেট পেয়েছেন এবাদত ও তাইজুল।

    সংক্ষিপ্ত স্কোর:

    বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৬/৯ (আফিফ ৮৫*, এনামুল ৭৬, মাহমুদউল্লাহ ৩৯, তামিম ১৯, মিরাজ ১৪; জঙ্গোয়ে ২/৩৮, এভান্স ২/৫৩)।

    জিম্বাবুয়ে: ৩২.২ ওভারে ১৫১ (এনগারাভা ৩৪*, নিয়াউচি ২৬, মাদান্দে ২৪, জঙ্গোয়ে ১৫, মুনিয়োঙ্গা ১৩; মোস্তাফিজ ৪/১৭, তাইজুল ২/৩৪, এবাদত ২/৩৮)।

    ফল: বাংলাদেশ ১০৫ রানে জয়ী।

    সিরিজ: তিন ম্যাচের সিরিজ জিম্বাবুয়ে ২-১ ব্যবধানে জয়ী।

    ম্যাচসেরা: আফিফ হোসেন।

    সিরিজসেরা: সিকান্দার রাজা।

  • সাতক্ষীরা থানার এএসআই শরিফুলের প্রচেষ্টায় দীর্ঘ দিনের বিরোধ মিমাংসা, মিষ্টি মুখ

    ভূয়া ওয়ারেশ কায়েম সনদ দেখিয়ে পৈত্রিক জমি দখল চেষ্টার অভিযোগ ছনকা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আমিনুর রহমানের বিরুদ্ধে উঠেছে। এতে ভুক্তভোগী একই গ্রামের মৃত. আ: জলিলের ছেলে মো. সহিদুল ইসলাম প্রতিকার পেতে ৫ জুলাই সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের আ: জলিল পৈত্রিক সূত্রে ছনকা মৌজায় ১৯ শতক ও দাঁতভাঙ্গা বিলে ১৩২ শতক জমি ভোগ দখল করছিল। আ: জলিলের মৃত্যুর পরে ওই জমি তার (আ: জলিল) ওয়ারেশ মো: সহিদুল ইসলাম চাষাবাদ ও ভোগদখল করেন। এদিকে ছনকা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আমিনুর রহমান কথিত একটি ওয়ারেশ কায়েম সনদের ফটোকপিতে তার মায়ের দাদীর ফুফাতো ভাই আ: জলিল দাবী করে ওই জমি দখল করতে উদ্যত হয়। উপরিউক্ত ঘটনা থেকে পরিত্রাণ পেতে মো. সহিদুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আমিনুর রহমান ও এন্তাজ আলীর স্ত্রী সালেহা বেগমকে বিবাদী করে সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগটি আমলে নিয়ে সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী অভিযোগটি তদন্তের জন্য এএসআই শরিফুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। সেই প্রেক্ষিতে এএসআই শরিফুল ইসলাম উভয়পক্ষকে উপস্থিত হওয়ার জন্য দিন ধায্য করলে বিবাদী পক্ষ তালবাহনা করে ঘোনা ইউপি চেয়ারম্যান’র উপর মিমাংসার জন্য অফিসার ইনচার্জকে অনুরোধ করেন। অত:পর ঘোনা ইউপি চেয়ারম্যান উভয় পক্ষকে গত ১৬ জুলাই উপস্থিত হওয়ার জন্য নোটিশ করেন। কিন্তু বিবাদী পক্ষ আমিনুর রহমানগং চেয়ারম্যান’র নোটিশ প্রত্যাখান করে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়নি। সর্বশেষ এএসআই শরিফুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় গত ৮ আগস্ট স্থানীয় গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে একটি শালিশের মাধ্যমে উভয়পক্ষের বিরোধ মিমাংসা করতে সক্ষম হয়। ওই শালিশী আপোষনামায় উভয়পক্ষ স্বাক্ষী সাবেক ইউপি সদস্য মুনছুর আহমেদ, বকুল হয়দার, মো. শাহিনুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গের সম্মুখে বিরোধপূর্ণ কর্মকান্ডে জড়িত হবে না মর্মে স্বাক্ষর করেন। এবং এক আনন্দঘন পরিবেশে মিষ্টি মুখের মাধ্যমে মিমাংসা নিষ্পতি হয়।

  • শ্যামনগর নৌ পুলিশের অভিযানে ভারতীয় গরু সহ নৌকা জব্দ

    শ্যামনগর সংবাদদাতা: শ‍্যামনগর উপজেলার রমজান নগর রায়নগর নৌ পুলিশ ফাঁড়ীর অভিযানে মঙ্গলবার( ৯ই আগষ্ট )২০২২ তারিখ দিবাগত রাত ২ টা ১৫ মিনিটে রায়নগর নৌ-পুলিশের ইনচার্জ তারক বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিত্বে সঙ্গীয় ফোস্ নিয়ে সুন্দরবনের কালীন্দী নদীর চর থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ টি ভারতীয় গরু একটি নৌকা উদ্ধার করে যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা এবং ২০ মিটার দৈঘ্য একটি কাঠের নৌকা যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা জব্দ করেন ৷
    পরবর্তীতে গরুগুলো কালীগঞ্জ বসন্তপুর কাস্টমে হস্তান্তর করেন এবং নৌকাটি নৌ-পুলিশ সংলগ্ন অফিসের পাশে ছিদ্র করে ডুবিয়ে রাখা হয়েছে।উক্ত গরু ও নৌকা উদ্ধারের বিষয়ে রমজান নগর রায়নগর নৌ-পুলিশের ইনচার্জ তারক বিশ্বাস ঘটনার সত্যতা শিকার করেন।

  • সমবায় কর্মকর্তা অজয় ঘোষ এখন ভূমিদস্যুদের নেতা

    হাবিবুর রহমান: তালায় হাইব্রিড আওয়ামী লীগের পাতিনেতা, চরমপন্থী বাহিনীর সদস্য, সরকারী কর্মচারীদের সমন্বয়ে গঠিত ভূমিদস্যু, দখলবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কব্জায় রসাতলে গিয়েছে তালা উপজেলা। তাদের ত্রাসের রাজত্ব কায়েম করতে গঠিত করেছে তৎকালীন চরমপন্থী বাহিনীর সদস্য ও বিশেষ বাহিনী নিয়ে দুটি স্পেশাল টিম। এমনকি এসকল সরকারী কর্মচারীদের সরব উপস্থিতির দেখা মেলে বিভিন্ন দলীয় অনুষ্ঠানেও।
    তালা উপজেলা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে আওয়ামী লীগের পাতিনেতা, চরমপন্থী বাহিনীর সদস্য, সরকারী কর্মচারীদের নিয়ে গঠিত তালিকায় রয়েছে আওয়ামী লীগের বহিস্কৃত নেতা ও আলোচিত লুৎফর নিকারী হত্যা মামালা প্রধান আসামী, ভ‚মিদস্যুদের গডফাদার সরদার গোলজার, শফি সরদার, শিমুল, তৎকালীন চরমপন্থী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সিরাজুল মোড়ল, উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা অজয় কুমার ঘোষ, উপজেলা নির্বাহী অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামান মনির সহ আরও অনেকে।
    উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা ও ঘোষ নগর গ্রামের অমল ঘোষের পুত্র অজয় কুমার তালায় সরকারী চাকুরী করে। সেই সুবাদে দখলবাজদের সাথে আতাঁত করে জমি জবর দখল করে হয়েছেন কোটিপতি। এই অজয় কুমার তালা উপজেলা সমবায় অফিসকে গড়ে তুলেছেন নিজের মত করে। সেখানে সরকারী কোন সুবিধা নিতে গেলে তাকে দিতে হয় বিশেষ অংকের অর্থ। সমবায় অফিসে সমিতির লাইসেন্স ও লাইসেন্স আপডেট করতে গেলে ফাইল প্রতি ৩০-৪০ হাজার টাকা না দিলে কাজ না হয়ে ঝুলে থাকবে। এমনকি সরকারী ওই অফিসে দিনে ও রাতে গোপনে-প্রকাশ্য বৈঠক করেন তালা ক্ষমতাশালী ভ‚মিদস্যুরা। তালা রাজ্জাক ডেকোরেটর ও সমবায় অফিসে হলো ভ‚মিদস্যুদের বৈঠকখানা। এসকল ভ‚মিদস্য‚রা বিবাদমান জমির মালিক দুই পক্ষের সাথে আলোচনা বসেন মীমাংশার নাম করে। পরে বিবাদমান জমি তাদের নিজেদের নামে লিখে নেয় তালার এই ভূমিদস্যুরা। এরপর করা হয় দখল কার্যক্রম। তার চলমান প্রক্রিয়া হিসেবে তালা উপজেলা হাসপাতালে সামনে ও টেলিফোন এক্সচেজ্ঞ অফিসের পিছে ৩ একর জমি জবর দখল করার বিশেষ উৎসবে মেতে উঠেছেন এই সকল ভূমিদস্যুরা। যার সাথে সরাসরি অজয় কুমার ঘোষ জড়িত। প্রকাশ থাকে যে, জরীপ ৩৫ ডিপি ২০৬৫ খতিয়ানে ২.৯৩ একর জমির পুরো জাল জালিয়াতির আশ্রয় নিয়ে দখল করার চেষ্টা করছে তারা। উক্ত খতিয়ানে ১ নং ক্রমিকে আকিমুদ্দীন শেখ এর নামের নিচে গ্রুপ লাইন টানা এবং অত্র খতিয়ানে আবুল কাশেম গংদের কোন দখল নাই। জরীপে ৩১ ধারা শেষে যা প্রিন্টে চলে যায়। কিন্তু জাল-জালিয়াতির মাধ্যমে পর্চা সৃষ্টি করে জমির রেষ্ট্রিঃ করে নাম পত্তন করেছে অজয়। জমি দখলে না থাকলে জমির নিবন্ধন ও নামপত্তন করা যায়না। কিন্তু তারপরও জাদুবলে অজয় এসএ ১৪৩ নং খতিয়ানের ২৭৭ দাগের ২.৯৩ একর জমির মধ্যে ৬ শতক জমি নিজ নামে নিয়েছে প্রশাসনিক ঝামেলা সামাল দেয়ার জন্য।
    অজয় কুমার ঘোষ তার আপন কাকা মাষ্টার দুলাল ঘোষের কয়েক ১ একর ৭৪ শতক ভিটা বাড়ি ও ১২ বিঘা ঘেরের জমি জোর প‚র্বক দখল করে নিয়েছে। এর পাশপাশি অজয় কুমার ঘোষ তালার স্থানীয় হওয়ার সুবাদে সরকারী চাকুরীর সাথে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে তার উপস্থিতি ও তার ব্যবহৃত ফেসবুক আইডিতে উপজেলার কিছু পাতিনেতা এবং পোড় খাওয়া কিছু আওয়ামী লীগ নেতার ছবি পোস্ট করে নিজের সুবিধা হাসিল করে চলেছেন।
    এই সমবায় অফিসের কর্মকর্তা অজয় কুমার ঘোষের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সমবায় নেতারা বলেন, তালার সমবায় দপ্তরে কোন কাজ করতে গেলে অজয় কে মোটা অংকের ঘুষ দিতে হবে। টাকা দিতে অস্বীকার করলে তার সন্ত্রাসী ও ভ‚মিদস্যু বাহিন দ্বারা হেনস্তা করা হয়। মূলত প্রতিমাসে অজয় কুমার ঘোষ অফিস থেকে মোটে না হলেও ৩ লক্ষ টাকা ইনকাম করেন।
    অজয় কুমার ঘোষের বড় কাকা মাষ্টার দুলাল ঘোষের মেয়ে জানান, আমরা এখন খুব অসহায়ত্বর মাঝে দিন যাপন করছি। এই অজয় ও তার বাবা অমল ঘোষ তৎকালীন ইউএনওর মাধ্যমে ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের দাদু কাছ হতে প্রাপ্ত ১ একর ৭৪ শতক জমি দখল করে নিয়েছেন। ঘেরের ১২ বিঘা জমি দখল করে বিক্রয় করে দিয়েছেন অজয়। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এছাড়া তালায় কিছু ভূমিদস্যু ও সন্ত্রাসীদের সাথে অজয় সখ্যতা গড়ে তুলে বিরোধপূর্ণ ৪ শতক জমির একটি জাল দলিল তৈরী করে ৮ শতক জমি দখল করার পায়তারা করছেন।

  • তালাজুড়ে ‘ইমার্জেন্সি টিম’ আতংক

    হাবিবুর রহমান: তালাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ইমার্জেন্সি টিম। যে কোন ধরনের তড়িৎ হামলার ক্ষেত্রে গুরুত্বপ‚র্ন ভ‚মিকা পালন করে টিমটি। তাদের দাপটে মুক ও বধিরের ভ‚মিকা পালন করে তালাবাসী।
    তালা উপজেলাব্যাপী দাপিয়ে বেড়ায় দখলবাজদের ইমার্জেন্সি টিম। গোলজার পুরো বাহিনীর নেতৃত্বে থাকলেও ইমার্জেন্সি টিমের দায়িত্বে আছে সরদার ফারুক। সরদার ফারুকের নেতৃত্বে ইমার্জেন্সি টিমের প্রধান সদস্যরা হলো প‚র্ব বাংলা কমিউনিস্ট পার্টির জনযুদ্ধের সদস্য ও সরকারের কাছে আত্মসমর্পন করা শিমুল সানা, তালা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ, বারুইআটি গ্রামের শিমুল মোড়ল, শফিকুল ইসলাম সরদার, আনিস সরদার, মোজাহিদ পাল তালার খাজরাকাটি গ্রামের আলামিন, তুহিন শেখ, খানপুর গ্রামের লাভলু সরদার, শাহাজান সরদার, জিয়ালা নলতার জিয়া নিকারী। বাকি সদস্যরা ১২টি ইউনিয়ন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র সজ্জিত বিশেষায়িত গ্রুপটিকে সমীহ করে চলে প্রশাসনের কর্তাব্যক্তিরা। অপরগ্রুপটি জমি দখলের সময়ে মাঠ পর্যায়ে কাজ করে। ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে চলা এ টিমের আখড়া তালা উপজেলা হাসপাতাল রোড়ের আব্দুর রাজ্জাকের ডেকোরেটর দোকানে।
    তাদের প্রধান কাজ হলো গডফাদার ও তার শীর্ষ নেতাদের যেকোন নির্দেশনা তড়িৎ বাস্তবায়ন করা। কেউ গডফাদার ও শীর্ষ ভ‚মিদস্যুদের বিরুদ্ধে কথা বললেই ১০ মিনিটের মধ্যে এই টিম হাজির হয়ে যায় তার কাছে। চলে দেশিয় অস্ত্রে অভিনব কায়দায় নির্যাতন। ফলে স্বাধীন রাষ্ট্রের জনগন হয়েও বাক স্বাধীনতা নেই তালাবাসীদের।
    প্রতিনিয়তই কোননা কোন ব্যক্তি তালায় এই ইমার্জেন্সি টিমের দ্বারা আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে উল্লেখ যোগ্য ঘটনা হলো খানপুরে জুধিষ্টিরের বাড়ি হামলা, মুড়াকালিয়া গ্রামের ফতেমা বেগমের বাড়িতে হামলা। এ ছাড়াও এ বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে জখম হয়েছেন শিবপুরে আশরাফ খাঁ, আটরইর মোজাম্মেল হক মোড়লকে পিটিয়ে মৃত ভেবে পানিতে ভাসিয়েদেয়, খানপুরের গফুর সরদারকে জখম করে তার ঘের কেটে মাছ বের করে দেয়। অপরদিকে তালার চাঞ্চল্যকর লুৎফর নিকারি হত্যার সাথে জড়িত আছে এই টিমের জিয়া নিকারী। আরও অসংখ্য হামলার ঘটনা ঘটেছে যা ভিকটিমরা বলতে ভয় পান।

  • তালায় একছত্র আধিপত্য ভূমিদস্যুদের

    হাবিবুর রহমান: তালায় দখলবাজ ভ‚মিদস্যুদের দাপটে অতংকিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিরোধপ‚র্ণ জমির মালিকরা আছে জমি খোয়ানোর হুমকিতে। একেরপর এক বিরোধপ‚র্ণ জমি দখল, পাল্টা দখল ও ক্রয়-বিক্রয়ে কোটিপতি বনে গেছে এক সময়ের চরমপন্থি ও পাতি নেতারা।
    অনুসন্ধানে জানা যায়, তালার বারুইহাটি গ্রামের নুর আলী সরদারের ছেলে সরদার গোলজার দুই গ্রুপে শতাধীক সদস্য নিয়ে বিশাল দখলবাজ বাহীনি গড়ে তুলেছে। এর মধ্যে একটি গ্রুপ ইমার্জেন্সি কাজে ব্যবহার হয়। মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র সজ্জিত বিশেষায়িত গ্রুপটিকে সমীহ করে চলে প্রশাসনের কর্তাব্যক্তিরা। অপর গ্রুপটি জমি দখলের সময়ে মাঠ পর্যায়ে কাজ করে। ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে প্রতিদিন কোন না কোন জমি দখল করতে এ দুটি বাহিনীর মহড়া চলে তালা উপজেলা হাসপাতাল রোড়ের আব্দুর রাজ্জাকের ডেকোরেটর দোকানে।
    তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হিসাব সহকারি মনিরুজ্জামান, সমবায় অফিসের সহকারী অজয় ঘোষ, সমাজ সেবা অফিসের মাঠ সুপারভাইজার সুলতান গাজী প্রশাসনকে ম্যানেজ করার নামে লক্ষ লক্ষ টাকা চুক্তিতে অফিস টাইম সহ গভীর রাত পর্যন্ত জমি দখল নিয়ে বৈঠকে ব্যস্ত থাকেন। সিরাজুল ইসলাম ম্যানেজের দায়িত্বে নিয়োজিত থাকেন। এ ক্ষেত্রে প্রতিটা বিরোধপ‚র্ণ জমি দখল নিতে জমির মূল্য অনুযায়ী অর্ধেক টাকায় চুক্তি করা হয়। পাল্টা দখল নিতে এক তৃতীয়াংশ দিতে হয় এই সমন্বিত বাহিনীকে। আবার জমির বেচা-কেনায়ও গোলজার বাহিনীকে আনুপাতিক হারে টাকা গুনতে হয়, নইলে দখলে বাধা আসবে।
    এই বাহিনীর দাপটে অতংকিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে ভীতি সন্ত্রস্থ থাকায় গোলজার বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে চায় না। গডফাদারের নির্দেশনায় ও গোলজারের নেতৃত্বে তালা উপজেলা নির্বাহী অফিসারের হিসাব সহকারী মনিরুজ্জামান, সমবায় অফিসের সহকারী অজয় ঘোষ, সমাজ সেবা অফিসের মাঠ সুপার ভাইজার সুলতান গাজী, সরদার গোলজার অবৈধ টাকার পাহাড় গড়েছেন এই জমি দখলবাজী ব্যবসা করে। তালা মেলা বাজারের কোটি টাকা ম‚ল্যের বাড়ী ও জমি জবর দখল করে বিক্রি করে দিয়েছে। প্রতি নিয়তই তাদের দ্বারা তালায় ভুমিহীনের সংখ্যা বাড়ছে। তাই জেলা প্রশাসন ঘোষিত ‘ভুমিহীন মুক্ত উপজেলা তালা’ মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
    তালা মোবারকপুর গ্রামের মৃত আকিমুদ্দিন শেখের পুত্র আলাউদ্দিন শেখ জানান, বাবা-চাচাদের জীবদ্দশায় মিমাংশিত এজমালি সম্পত্তি ৭০ বছর যাবৎ শান্তিপূর্ণ ভোগ দখলে থাকার পরও আজ গোলজার বাহিনী আমাদের তাড়িয়ে দখল করে নিচ্ছে।
    তালার সদর ইউনিয়নের ৮ নং সদর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন জানান, আমার পৈত্রিক জমিতে তাদের অধিকার বেশী হয়েছে। সন্ত্রাসীদের ভয়ে এলাকার মানুষ বাপ-দাদার সম্পতিতে যেতে পারছে না।
    তালা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ ফয়সাল জানান, তালা প্রেসক্লাব সংলগ্ন সাবেক ২১৭ দাগের আমার ক্রয়কৃত জমি ও বাড়ীতে আমি শান্তি পূর্ণ বসবাস করে আসছি প্রায় ৯ মাস যাবৎ, সম্প্রতি এক বায়না পত্র দেখিয়ে আমাকে উচ্ছেদের পায়তারা করছে গোলজার।
    তালা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম জানান, কেউ আইন শৃংখলার বিঘ্ন ঘটালেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

  • তেলের দাম বাড়ল, রাতেই কার্যকর

    জাতীয় ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আজ (শুক্রবার) রাত ১২টা থেকে এটি কার্যকর হবে।

    নতুন দাম অনুযায়ী- ডিজেল ও কেরোসিন লিটার ১১৪ টাকা, অকটেন ১৩৫ এবং পেট্রল লিটার ১৩০ টাকা করা হয়েছে।

    শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাংলাদেশের তুলনায় অনেক বেশি হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এ পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে এই দাম পুনঃনির্ধারণ করা হলো।

    আজই রাজধানীর বারিধারায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।তিনি বলেন, ‘যেহেতু বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, সেই জায়গায় আমাদের খুব চিন্তাভাবনা করতে হবে। এটার সরাসরি প্রভাব পড়ে জনগণের ওপর। ডিজেল, পেট্রল, অকটেন- এগুলো যেন একটা সহনীয় পর্যায়ে থাকে। দেশ ও দশের কথা চিন্তা করে আমরা একটা অ্যাডজাস্টমেন্টে যাব।’

    এ সময় তিনি বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে প্রয়োজন অনুযায়ী নিয়মিতভাবে জ্বালানির দাম সমন্বয় করার পক্ষে মত দিয়ে বলেন, ‘যদি বাড়তির দিকে থাকে, তবে বাড়তি, যদি কমতির দিকে থাকে তাহলে কমতির দিকে। এখন যেহেতু বাড়তির দিকে, তাই পার্শ্ববর্তী দেশ ও বিশ্বের অবস্থা বিবেচনায় একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত। যদি বিশ্ববাজারে দাম কমে আসে, আমরাও চেষ্টা করব সেই অনুযায়ী দাম কমাতে।’

    উল্লেখ্য, সর্বশেষ গত বছরের নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছিল সরকার।