মন্ত্রী পদমর্যাদা পাওয়ায় দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে ফুলেল শুভেচ্ছা

দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলদেশ সুপ্রিম কোর্টের মহিলা আওয়ামী আইনজীবীগন,ঢাকার পিপি অ্যাডভোকেট আবদুল্লাহ আবু ও এসোসিয়েট, ঢাকা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট ও কমিটির সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। এ বিষয়ে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ ছাড়া এই দুই মেয়র ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

Recomended