দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৪০
সাতক্ষীরায় এক বন্ধুর ছিনতাইয়ের কবলে আরেক বন্ধু 
সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
তিন সন্তানকে ফেলে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

সাতক্ষীরা সফর করলেন ব্রুনাই রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১২, ২০২২
আগস্ট ১২, ২০২২ ০ কমেন্ট 609 ভিউস

শ্যামনগর সংবাদদাতা: বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালাম এর রাষ্ট্রদ‚ত হাজী হারিস বিন ওসমান একদিনের ব্যক্তিগত সফরে আজ সাতক্ষীরা সফর করেছেন।
সূত্রে জানা যায়, সাতক্ষীরায় এসে তিনি সদরের বিনেরপোতা সংলগ্ন মোস্তফা শ্রীম্প হ্যাচারী এন্ড কালচার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে বৃক্ষ রোপণ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশিকুর রহমান প্রমুখ। পরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার কে সম্মাননা ক্রেস্ট দেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হারিস বিন ওসমান ।
বৃক্ষরোপণ শেষে সাতক্ষীরা সার্কিট হাউস প্রাঙ্গণে সরকারি ভাবে আনুষ্ঠানিক ভাবে গার্ড অব অনার প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। এরপর তিনি সরাসরি শ্যামনগরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে দুপুরে ঐতিহ্যবাহী বংশীপুর শাহী মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। এসময় দেশ ও জাতির কল্যানে ব্রুনাই রাষ্ট্রদ‚ত হাজী হারিস বিন ওসমান দোয়া মোনাজাত পরিচালনা করেন। জুম্মার নামাজ শেষে তিনি মধ্যাহ্নভোজ ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের উদ্দেশ্যে রওয়ানা হন।
আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছালে সম্মানিত অতিথি বৃন্দ দেরকে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ।
ফুলেল শুভেচ্ছা গ্রহন শেষে সুন্দরবনের নানা পদের মাছ, মাংস, কেওড়া দিয়ে তৈরি বিভিন্ন আইটেমের মেন্যু দিয়ে আয়োজিত দুপুরের মধ্যহ্ন ভোজে অংশ নেন ব্রুনাই রাষ্ট্রদ‚ত হাজী হারিস বিন ওসমান। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি এ.কে ফজলুল হক, সাতক্ষীরা-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জগলুল হায়দার এমপি যোগ দেন।
মধ্যহ্ন ভোজ শেষে ব্রুনাই রাষ্ট্রদ‚ত সুন্দরবনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য স্পিডবোট যোগে কলাগাছিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় তার সফরসঙ্গী হিসেবে ভোরের পাতা গ্রুপের সিইও মোহাম্মদ আবেদ সাইদুল্লাহ, সিইও আব্দুল্লাহ ওমর নাসিফ, ডিরেক্টর কাজী জারজিস বিন এরতাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম খান বাবু, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সুন্দরবন ভ্রমণ শেষে সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করার উদ্দেশ্যে তিনি শ্যামনগর ত্যাগ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জ্বালানি তেলের মুল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির দু’গ্রুপের পৃথক কর্মসূচী
পরবর্তী পোস্ট
মাদক বিক্রিতে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধা সহ ৬ জনকে কুপিয়ে জখম

রিলেটেড পোস্ট

গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই ৩, ২০২৬

গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...

জুলাই ১, ২০২৬

শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল

জুলাই ১, ২০২৬

ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি

জুলাই ১, ২০২৬

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

জুন ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting