দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৪
সাতক্ষীরা পৌরসভায় বিএনপির টিকিট কার হাতে?
পদ্মা ব্যারেজ -পানির অধিকার আদায় ও নদী প্রবাহ...
সাতক্ষীরায় মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ
তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ
ভারতীয় জলদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ সুন্দরবন, আতঙ্কে জেলে-বাওয়ালিরা
পানিতে ভাসছিল দুই শিশুর মরদেহ
পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ​
পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে দু’জন গ্রেফতার
পরিবেশ রক্ষায় শ্যামনগরের সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ...
আশাশুনিতে বিরোধপূর্ণ জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালালিড নিউজসাতক্ষীরা জেলা

তালার চরমপন্থী নেতা সিরাজুল ২০ কোটি টাকার মালিক

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৪, ২০২২
আগস্ট ৪, ২০২২ ০ কমেন্ট 623 ভিউস

হাবিবুর রহমান: জিরো থেকে শুরু করলেও দখলবাজি করে হিরো হয়েছে চরমপন্থী বাহিনীর শীর্ষ নেতা সিরাজুল। একের পর এক বিরোধপূর্ণ জমি কিনে গডফাদারদের সহযোগীতায় বনেছে আঙুল ফুলে কলাগাছ। তার দখলবাজী থেকে রেহায় পায়নি খোদ পুলিশের এক কনস্টেবল।
অনুসন্ধানে জানা যায়, এক সময়ে তালার সাধারণ মানুষের ঘুম হারাম করা চরমপন্থী সংগঠনের শীর্ষ নেতা ছিলো সিরাজুল। তালার ত্রাস বিপ্লবী কমিউনিস্ট পার্টি মৃণাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে সে পরিচিত। ২০০৭ থেকে জরুরী অবস্থা জারী থাকায় পরবর্তী ২ বছর সিরাজুল পালিয়ে ভারতে ছিলো। বর্তমান সরকার ক্ষমতায় এলে পিতার হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেয় সে। কিন্তু সুবিধা করতে না পেরে এক সময় যোগ দেয় আওয়ামী লীগে। তারপর থেকে মূলত শুরু হয় তার উত্থান। একের পর এক জমি দখল করতে থাকে সে। গড়ে তোলে বিশেষায়িত বাহিনী। যে বাহিনীর কাজ হচ্ছে বিরোধপূর্ণ শরীকের জমি খুঁজে বের করা। সেখানে শালিষের নামে শরীকদের মধ্যে বিরোধ আরো চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি ঘোলাটে করতে দু’পক্ষ থেকে সুবিধা নিয়ে জমি পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। তবে সে সুবিধা হলো জমির অংশ। শরীকের সেই জমির বেশ কিছুটা অংশ দেয়ার জন্য দু’পক্ষকেই প্রস্তাব দেয়া হয়। যে পক্ষ প্রস্তাব গ্রহণ করে তারা সে পক্ষের কাছ থেকে প্রথমে জমি লিখে নেয়। পরে শুরু করে দখলবাজি। জমির যত বৈধ কাগজ থাকুকনা কেন, এ গ্রুপটির কাছে সেসবের কোন দাম নেই। গায়ের জোরই শেষ কথা।
দখলবাজি করে অগাধ সম্পদের মালিক হয়েছে সিরাজুল। চরমপন্থা থেকে বের হয়ে আসার পর কপর্দকহীন সিরাজুলের মেহেন্দীগঞ্জের আলিশান বাড়িটি তৈরি করতে প্রায় ২ কোটি টাকার ওপর খরচ হয়েছে। অপরদিকে তালার মেলাবাজারে জালাল ডাক্তারের একটি বিরোধপূর্ণ জমি শালিষ করতে গিয়ে একই কায়দায় দখল নেয়। সেখানেও দেড় কোটি টাকা খরচ করে ৩তলা একটি বাড়ি আছে সিরাজুলের। এক কনস্টেবলও তালায় জমি কিনে একই ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছেন। একই অবস্থায় পতিত আছে তালার আরও দুই সাংবাদিক। অসংখ্য সাধারণ মানুষ তাদের অত্যাচারের কাহিনী বলতে পারেনা। দখলবাজির টাকায় কিনেছে ৫০ বিঘার উপর কৃষি জমি। বর্তমানে তার মোট সম্পদের পরিমান ২০ কোটি টাকারও বেশি। এ বিষয়ে সিরাজুল ঘেরে মাছ চাষ করে অবস্থার পরিবর্তন হয়েছে জানালেও ঘের করার নেপথ্যে আছে জমি দখল। সিরাজুলদের প্রচন্ড রাজনৈতিক চাপের কাছে অসহায় খোদ প্রশাসন। ফলে গডফাদারের ছত্রছায়ায় থাকা সিরাজুলদের দৌরাত্ম দিনকে দিন বাড়ছেই।
সিরাজুলের গ্রুপে মোটেই সাধারণ কোন মানুষ নেই। এ গ্রুপে উপজেলা ভাইস চেয়ারম্যান মশিয়ার, গোলজার সহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, সাবেক চরমপন্থী সদস্য সহ বিভিন্ন সংগঠন ও সরকারি দপ্তরের স্থানীয় কর্মচারীও আছে। তেমনই একজন হলো নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে হিসাব সহকারী মনিরুজ্জামান মনির। সরকারি সম্পদ লুটপাট ও অবৈধ টাকার পাহাড় বানিয়ে নামে, বেনামে জায়গা জমি কিনে কোটিপতি হয়েছে সেও।

০ কমেন্ট
1
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দলের কর্মীরাই রাজনৈতিক শক্তি: এমপি বাবু
পরবর্তী পোস্ট
তেলের দাম বাড়ল, রাতেই কার্যকর

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভায় বিএনপির টিকিট কার হাতে?

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

সেপ্টেম্বর ১৮, ২০২৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজা, মেলার অপেক্ষায় সাতক্ষীরা

সেপ্টেম্বর ১৮, ২০২৬

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে বীথিকা বিনতে হোসাইনের নির্দেশনায় সপ্তাহব্যাপী...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় এতিম শিশুদের মধ্যে ছাত্রদলের মশারি ও কয়েল...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting