Blog

  • দেবহাটায় ম্যাডকল বিশুদ্ধ খাবার পানি প্রকল্পের উদ্বোধন

    স্টাফ রিপোর্টার: দেবহাটায় ম্যাডকল নামে বিশুদ্ধ খাবার পানির শুভ উদ্বোধন করা হয়েছে। দেবহাটা উপজেলার ঈদগাহ বাজারে সমবায় ভিত্তিক বিশুদ্ধ খাবার পানি প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ্ব মঈনউদ্দীন ময়না। ইং ১৩/০৬/২০২২ সোমবার বিকাল ৫ টা ৩০ মিনিটে সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজারস্থ প্রকল্প কার্য্যালয় চত্বরে ‘সমবায় ভিত্তিক বিশুদ্ধ খাবার পানির প্লান্টের’ উদ্বোধন প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এসময় দেবহাটা বিআরডিবি চেয়ারম্যান জাকির হোসেন, ইউপি সচিব মহাসিন আলী, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সমবায় অফিসের অডিটর মালতী রানী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • পাটকেলঘাটায় ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামী গ্রেফতার

    নব কুমার দে,তালা: সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানা পুলিশ ৩ জন সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার করেছে। সিআর ওয়ারেন্ট ভূক্ত আসামীরা হলোঃ ১। মোঃ কুতুবউদ্দীন সরদার, পিতা-মকবুল সরদার, সাং-সরুলিয়া, ২। উত্তম কুমার দাশ, পিতা-মৃত তারপদ দাশ, সাং-বড়বিলা, ৩। দেব কুমার মন্ডল, পিতা-মৃত অনন্ত মন্ডল, সাং-কাটাখালী সর্বথানা- পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরা। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান,পাটকেলঘাটা থানার তদন্ত কর্মকর্তা মোঃ বাবলুর রহমান খান, সোলাইমান কবির, রিপন মলি­ক, জ্যোর্তিময় মণ্ডল, নারায়ণ চন্দ্র মণ্ডল, মোঃ লিটন শেখ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে এই তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

  • সাতক্ষীরা শহরে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়ানুষ্ঠান

    প্রেস বিজ্ঞপ্তি: ১২ই জুন শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরা শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। শাখা পরিচালক মাহমুদ হাসানের ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় প্রধান পরিচালক আবরারুল হক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক সাব্বির আহমেদ রাফি। দোয়া শেষে পরীক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

  • তালায় মাদকদ্রবোর অপব্যবহার রোধকল্পে কর্মশালা

    বিশেষ প্রতিবেদক, তালা: তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রবোর অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ণ বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার(১৩ ই জুন) সকালে তালা শিল্পকলা হলরুমে কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান,উপজেলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায়,মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সাতক্ষীরা এর এসআই আলতাফ হোসেন প্রমূখ। কর্মশালায় তালা উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়,উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • তালায় স্বাস্থ্য সহকারীকে কুপিয়ে জখম

    নজরুল ইসলাম/ নব কুমার দে, তালা: তালায় পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী কামরুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ক্লিনিক ভাঙচুর ও ওষুধ ছিনতাইকালে বাধা দেওয়ায় তাকে কোপানো হয়। সোমবার (১৩ জুন) সকাল ১০টার দিকে যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ। আহত কামরুল ইসলাম (৩৬) তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলামের ছেলে। তিনি যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী হিসেবে দায়িত্বরত। আটক বিল্লাল হোসেন যুগিপুকুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী,মাদকসেবী ও বখাটে হিসেবে পরিচিত। তালা হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন জানান, যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত সিএইচসিপি হিসেবে ছিলেন সুবর্ণা বিশ্বাস। তিনি মাতৃকালীন ছুটিতে রয়েছেন। তার পরিবর্তে স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম সেখানে দায়িত্ব পালন করছিলেন। সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেনের নেতৃত্বে চার-পাঁচজন আতর্কিতভাবে ক্লিনিকে হামলা চালায়। ক্লিনিক ভাঙচুর ও ওষুধ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম বাধা দিলে তাকে ধারালো রামদা দিয়ে মাথায়, হাতে, বুকে কোপানো হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর মুম‚র্ষু অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য সহকারী নাজমুল হুদা জানান, এর আগে বিল্লাল হোসেন ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি সুবর্ণা বিশ্বাসকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিভিন্ন সময় ক্লিনিক ভাঙচুর করতে উদ্যত হতো। এসব নিয়ে পৃথক সময়ে দুটি সাধারণ ডায়েরিও করেছেন সুবর্ণা বিশ্বাস। আজ কামরুল ইসলামকে কুপিয়েছে। আমরা স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীন হয়ে পড়েছি। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ধারালো দা দিয়ে কুপিয়েছে স্বাস্থ্য সহকারী কামরুল ইসলামকে। ঘটনায় জড়িত বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আশাশুনির গোয়ালডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    আশাশুনি ব্যুরো: ভারতে মহানবী হযরত মুহাম্মদ (স.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আশাশুনির গোয়ালডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) বিকাল ৪টায় থেকে মাগরিবের আগ পর্যন্ত এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মুসলিম নবী প্রেমিক তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত মিছিলটি জন সমুদ্রে পরিণত হয়। গোয়ালযাঙ্গা বাজার বকুলতলা থেকে মিছিলটি শুরু হয়ে গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয় হয়ে তেঁতুলিয়া ব্রিজ পর্যন্ত যেয়ে মিছিলটি পূনরায় বকুলতলায় গিয়ে শেষ হয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা ডা.  ইছাহক আলীর সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক জামালনগর জাামে মসজিদের ইমাম মুফতি ইখলাছুর রহমান, ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, হাফেজ আবু যায়েদ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু ও জুফিকার আল জুলি, মাও: আব্দুল ওয়াজেদ, হাফেজ শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু রায়হান সুমন প্রমুখ। সাংবাদিক এম এম সাহেব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে  যুবদল নেতা শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আহসান হাবীব, মাও: আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, মাও: আনোয়ার হোসেন, আজহারুল ইসলাম আজগর, সেকেন্দার আলী, রেজাউল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক নেতা আজিজুর রহমান প্রমুখ বক্তব্য মঞ্চে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তরা বলেন, মহানবী (সা.) ও বিবি আয়েশা (রা.) কে বিদ্রæপকারী নুপুর শর্মা ও নবীন জিন্দালের ফাঁসি দাবী করেন এবং ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো, সংসদে প্রতিবাদ বিল ও নিন্দা প্রস্তাব উত্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। এছাড়া ভারতীয় পণ্য বর্জন করার জন্য দেশের জনগনের প্রতি আহবান জানান।

  • তালায় স্বর্গীয় দিলিপ মুখার্জ্যীর ৮ম মৃত্যু বার্ষিকি পালিত

    বিশেষ প্রতিবেদক, তালা: তালার কৃতি সন্তান অতিরিক্ত ডি,আই,জি শ্যমল মুখার্জ্যীর স্বর্গীয় পিতা বাবু দিলিপ মুখার্জ্যীর ৮ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্বর্গীয় প্রার্থনা করা হয়েছে। সোমবার (১৩ জুন) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে গীতাপাঠ ও প্রার্থনা সভার মধ্যদিয়ে প্রায়াত আত্মার সৎগতি কামনা করা হয়। তিনি ১৫ ই জুন ১৯৪১ সালে তালার বারুই পাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জম্মগ্রহন করেন। এবং ১৩ ই জুন ২০১৪ সালে মৃত্যুবরন করেন। স্বর্গীয় দিলিপ মুখার্জি অতিরিক্ত ডি,আই,জি শ্যামল মুখার্জ্যীর পিতামহ ছিলেন। তিনি ছিলেন সদালাপি মিষ্টভাষী সাদামনের নিরাহংকারী মানুষ। মরহুমের প্রায়াত আত্মার সৎগতি কামনা করে সোমবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরের গীতাপাঠ প্রার্থনাসভা অনুষ্টিত হয়। প্রার্থনা সভা পরিচালনা করেন ঢাকেশ্বরি মন্দিরের পুরহিত ধর্মগুরু তপন ভট্রাচার্জ।

  • বিনেরপোতায় সরকারি জমি সাড়ে তিন লাখ টাকায় বিক্রি

    নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের বিনেরপোতায় সরকারি ১০ শতক জমি বিক্রির অভিযোগ উঠেছে। হস্তান্তরের নামে ইস্কান্দার নামের এক ব্যক্তি সাড়ে তিন লাখ টাকায় জমিটি বিক্রি করে।
    অনুসন্ধানে জানা যায়, ২০০২ সালে কুশখালীর নেয়ামত হোসেনের ছেলে এস্কান্দার তার ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় বসুন্ধরায় শ্বশুর বাড়িতে আসে। সেই থেকে শ্বশুরের ঘরটি নিজের ব্যাবহারের জন্য ব্যবহার করে। সেখানে থাকাকালীন বেশ কয়েকজনের সাথে বিতন্ডায় জড়িয়ে পড়ে ইস্কান্দার। তিন বছর প‚র্বে পানি সরকারের মালিকানাধীন সেই ১০ শতক জমি তিন ভাগে ৩ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয় এস্কান্দার। প্রথম ধাপে ১ লক্ষ ২৫ হাজার টাকায়, দ্বিতীয় ধাপে ৮০ হাজার টাকায় ও তৃতীয় ধাপে আবারও ১লক্ষ ২৫ হাজার টাকায় পানি উন্নয়ন বোর্ডের মোট ১০ শতক জমি বিক্রী করে।
    স্থানীয় মঞ্জুয়ারা জানান, এ জায়গাটি সরকারি। ইস্কান্দার তিন দাগে জমিটি বিক্রি করেছে।
    এ নিয়ে ক্রেতা মফিজুল ইসলাম জানান, ইস্কান্দার আমার কাছে জায়গাটি বিক্রি করেছে। জায়গা কিনে আমি ঘর বানিয়ে আছি। জায়গাটি কেনা বৈধ হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি ওই ক্রেতা। দেখাতে পারেনি কোন বৈধ কাগজপত্রও। তবে তিনি জানতেন না জায়গাটি সরকারি।
    এ নিয়ে ইস্কান্দার জানান, জায়গাটির কোন কাগজপত্র নেই। তবে তিনি বিক্রি করেননি, হস্তান্তর করেছে বলে জানান। শেষ মেষ পানি উন্নয়ন বোর্ডের জায়গা বিক্রি করা অবৈধ। এবং তিনি ভুল করেছেন বলে স্বীকার করেন।
    এ বিষয়ে নায়েব কামরুল ইসলাম জানান, বিষয়টি আমি জানি না। তবে তদন্তপ‚র্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • স্বাস্থ্য সেবার নামে চলছে ক্লিনিক ব্যাবসা

    পর্ব -এক
    জেলার অধীকাংশ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের নীতিমালা উপেক্ষিত

    জহুরুল কবীর: সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।
    এসব প্রতিষ্ঠানের বেশির ভাগেরই গুনগতমান প্রশ্নবিদ্ধ। বিধি অনুযায়ী প্রয়োজনীয় চাহিদার ন্য‚নতমও বিদ্যমান নেই এসব প্রতিষ্ঠানে। শুধু তাই নয়, সরকারি হাসপাতাল থেকে নির্দিষ্ট দ‚রত্ব বজায় রেখে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান স্থাপনের যে নিয়ম রয়েছে, তার কোনো নজির খুজে পাওয়া যাবে না সাতক্ষীরা শহরে। বর্তমান সাতক্ষীরা এখন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের শহরে রূপ নিয়েছে।
    অভিযোগ রয়েছে, সদর হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী ভাগিয়ে এনে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় খরচের পাহাড়। একজন ম‚মুর্ষ রোগীর একদিনে খরচ হয়, বেড (জরুরী কেবিন) ভাড়া তিন’শ থেকে দুই হাজার টাকা, অক্সিজেন এক’শ পঞ্চাশ থেকে ছয়শত টাকাসহ ইসিজি জরুরী ডাক্তার (প্রতিকল) ফিস, এক্স-রে ইত্যাদি ল্যাব টেস্ট খরচ বাবদ ১৫ থেকে ৪০ হাজার টাকার বিল ভাউচার হাতে ধরিয়ে দিয়ে সাধারণ রোগীদের আর্থিক বিপদের সম্মুখিন করা হয়। যেন চিকিৎসার নামে ব্যবসার আড়ৎ। সাতক্ষিরা সদর হাসপাতালের সন্নিকটে গড়ে ওঠা এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কারোরই নেই হালনাগাৎ নিবন্ধন। এবিষয়ে স্বাস্থ্য বিভাগের ভুমিকা প্রশ্নবিদ্ধ। অভিযোগ আছে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর মদতে এসমন্ত প্রতিষ্ঠানে অপরাধ অনিয়ম হয়েই চলেছে। অনুমোদন পেয়েছে এসব প্রতিষ্ঠান।
    খোদ সিভিল সার্জনের নাকের ডগায় বিধিবহির্ভ‚ত ও নিন্মমানের এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। কিন্তু এগুলোর তদারকি বা মান নিয়ন্ত্রণে নেই কোনো কার্যকর পদক্ষেপ। ফলে চিকিৎসা পাওয়ার বদলে প্রতারিত হচ্ছে চিকিৎসা প্রার্থীগণ।
    প্রাপ্ততথ্যে জানা যায়, সরকারি হাসপাতাল থেকে এক কিলোমিটার বা বিশেষ ক্ষেত্রে আধা কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের সুযোগ নেই। কিন্তু সদর হাসপাতালের চারপাশে আধা কিলোমিটারের মধ্যেই গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার।
    বিশেষ করে সদর হাসপাতালের প‚র্ব-পশ্চিম ও দক্ষিণ পাশে গড়ে উঠেছে প্রায় ২০টির মতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া কদমতলা থেকে সামেক হাসপাতাল পর্যন্ত ছোট-বড় প্রায় অর্ধশতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে।
    এসব প্রতিষ্ঠানের বেশির ভাগেরই প্রয়োজনীয় ভৌত (কক্ষ) সুবিধা নেই। নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি, বর্জ্য ব্যবস্থাপনা। নেই ডিউটি ডাক্তার, ডিপ্লোমা নার্স, টেকনিশিয়ান, কর্মকর্তা-কর্মচারীসহ প্রয়োজনীয় জনবল। ক্লিনিক-ডায়াগনস্টিকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পরিবেশও নেই এসব প্রতিষ্ঠানে। বলতে গেলে প্রয়োজনীয় চাহিদার ন‚্যনতম সুযোগ-সুবিধা বিদ্যমান নেই এসব বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে। তার পরও এসব প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগের নিবন্ধন পেয়েছে, নবায়নও হচ্ছে। আর এর সুবাদে উন্নত চিকিৎসাসেবার নামে মানুষ ঠকানোর ব্যবসা করছে এসব মানহীন প্রতিষ্ঠান।
    স্বাস্থ্য বিভাগ স‚ত্রে জানা গেছে, বেসরকারি ক্লিনিকের নিবন্ধন পেতে প্রয়োজনীয় ভৌত সুবিধা, সার্বক্ষণিক ডাক্তার, ডিপ্লোমা নার্স, ওয়ার্ডবয়, আয়া, ক্লিনারসহ প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি, স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকা আবশ্যক। স‚ত্রমতে, ১০ বেডের একটি ক্লিনিকের অনুমোদনের ক্ষেত্রে শুধু রোগীর ওয়ার্ডের জন্য প্রতি বেডে ৮০ বর্গফুট করে মোট ৮০০ বর্গফুট জায়গা লাগবে। সেই সঙ্গে ওটি রুম, পোস্ট ওপারেটিভ রুম, ওয়াস রুম, ইনস্ট্রুমেন্ট রুম, লেবার রুম, ডক্টরস ডিউটি রুম, নার্সেস ডিউটি রুম, অপেক্ষমাণ কক্ষ, অভ্যর্থনাকক্ষ, অফিস কক্ষ, চেইনঞ্জিং রুম, স্টেরিলাইজার রুম, ভান্ডার রুমসহ সামঞ্জস্যপ‚র্ণ অন্তত ১৩টি রুম থাকতে হবে।
    এছাড়া পুরুষ ও মহিলাদের জন্য আলাদা প্রয়োজনীয়সংখ্যক টয়লেট, প্রশস্ত সিঁড়ি, জেনারেটরসহ প্রয়োজনীয় ক্ষেত্রে (বিল্ডিং তিনতলার অধিক হলে) লিফটের ব্যবস্থা থাকতে হবে। শীতাতপনিয়ন্ত্রিত ওপারেশন থিয়েটার, ওপারেশন টেবিল, ওপারেশন থিয়েটারে পর্যাপ্ত আলোর ব্যাবস্থা, সাকার মেশিন, অ্যানেসথেসিয়া মেশিন, ডায়াথারমি মেশিন, জরুরি ওষধসম‚হের ট্রে, রানিং ওয়াটার, অক্সিজেন, আইপিএসের ব্যবস্থা থাকতে হবে। এছাড়া কোভিটসহ জরুরী রোগীদের জন্য সেন্টাল অক্সিজেন লাইনের ব্যাবস্থা থাকাটা জরুরী। সাধারণ বর্জ্য, ধারালো বর্জ্য, জীবাণুযুক্ত বর্জ্য, তরল বর্জ্যসহ সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনাও থাকা অণ্যাবশ্যকীয়। জনবলকাঠামোতে বিশেষজ্ঞ ডাক্তার, তিন জন ডিউটি ডাক্তার, ছয় জন ডিপ্লোমা নার্স, প্রয়োজনীয় অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ডবয়, আয়া, ক্লিনার থাকতে হবে। কিন্তু হাতে গোনা পাঁচ-সাতটি ছাড়া অধিকাংশ হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে এসব নিয়ম-নীতি উক্ষেত ।
    এসব প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে নিজ নিজ প্রতিষ্ঠান পরিচালনা করছে। স্বাস্থ্য বিভাগের মদতে গড়ে ওঠা মানহীন এসব বেসরকারি প্রতিষ্ঠান সরকারি হাসপাতাল, বাস স্ট্যান্ড থেকে পরিবহন চালকের ছদ্দবেশী দালালের মাধ্যমে রোগী ধরে এনে চিকিৎসাসেবার নামে প্রতারণা করছে প্রতিনিয়ত। পাড়া মহল্লার ‘গ্রাম ডাক্তার’গণ এসব প্রতিষ্ঠানের কমিশন এজেন্ট হিসেবে কাজ করে থাকেন।
    সাতক্ষীরা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল বলেন, তাদের সমিতিভুক্ত ১৪০টি প্রতিষ্ঠান রয়েছে। সমিতির বাইরেও কিছু প্রতিষ্ঠান রয়েছে বলে তিনি স্বীকার করেছেন।
    উপরোক্ত বিষয়ে জেলা সিভিল সার্জন ডাক্তার হোসেন সাফায়াত জানান, যেসমস্ত প্রতিষ্ঠানে নীতিমালা উপেক্ষিত সেসব প্রতিষ্ঠানের এরটিরও নিবন্ধন হালনাগাত নেই।

  • আতংকের নাম পাসপোর্ট অফিস

     

     প্রতিদিন লাখ টাকা আদায়;
     উপজেলা প্রতি ১০ থেকে ২০জন দালাল;
     সদর নিয়ন্ত্রন করে রিপন;

    আহাদুর রহমান জনি: সাতক্ষীরা পাসপোর্ট অফিসকে ঘিরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক সাহাজান কবির। জেলাব্যাপী ছড়িয়ে দেয়া দালালদের নেটওয়ার্কের মাধ্যমে সিন্ডিকেট গড়ে তুলে সেবা গ্রহীতাদের হয়রানি করে অর্থ আদায় করা হচ্ছে। কখনো সরাসরি, কখনো বিকাশ বা কখনো অফিসের কর্মচারীদের মাধ্যমে এ টাকা তোলা হয়।
    অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাহাজান কবিরের পৃষ্ঠপোষকতায় অফিসের অন্যান্য কর্মকর্তারা ও ট্রাভেল এজেন্সি নামধারী অনলাইনে আবেদন ফরম প‚রণ করার দোকানের নামে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। সদর উপজেলার পাসপোর্টের দালালদের দলনেতা রিপন। এছাড়াও কাটিয়া লষ্কর পড়া শান্ত, কদমতলা রফিকুল, মোস্তাফিজ ও ডালিম, মাদ্রাসা সহকারি সুপার সোনা সহ আরও অনেকে।
    শুধু এরা নয় পাসপোর্ট অফিসের পার্শ্বে অবস্থিত সবকটি কম্পিউটারের দোকানেই এ অবৈধ সুবিধা নেয়া যায়। এছাড়াও পৌরসভার সামনে, পোস্ট অফিস সহ বিভিন্ন স্থানে কম্পোজের দোকানের নামে পাসপোর্টের দালালি ব্যবসা করছে তারা। আবেদন করার জন্য নির্দিষ্ট কম্পিউটার বিল পরিশোধের পর অতিরিক্ত ১৫০০ টাতা হাতে দিলেই হবে। এসব কম্পিউটারের দোকানের আবেদন সব জমা হয় রিপনের কাছে। সেই সবাইকে স্লিপ ও কাগজ তুলে দেয়। সে একটি বিশেষ চিহ্ন দিয়ে দিলেই তা পাসপোর্ট অফিসে পাঠানো হয়। অনেক সময় পাসপোর্ট অফিসের কেরানী বা অন্য কোন কর্মকর্তা এসে তার কাছ থেকে টাকা ও আবেদনের কাগজ নিয়ে যায়। আবার কখনো সে নিজেই গিয়ে দিয়ে আসে।
    শ্যামনগর উপজেলার দালাল প্রধান হিসেবে কাজ করে উৎপল মন্ডল। জালিয়াতির ও হয়রানীতে সবার শীর্ষে। ১০০ পাসপোর্ট করলে ৯০% ইচ্ছাকৃত ভুল করে হয়রানীমূলকভাবে পাসপোর্টধারীদের জিম্মি করে মোটা অংকের টাকা আদায় করে এবং ভারতীয় বিভিন ভিসায় হয়রানী করে থাকে। এ শ্যামনগর উপজেলার পাসপোর্ট ও ভিসা জগতের চাঁদাবাজির শীর্ষে অবস্থান করছে। মোহনা ডিজিটাল স্টুডিও এন্ড ফটোষ্ট্যাট এর মিঠু; রংধনু ডিজিটাল স্টুডিওর প্রোঃ বাসুদেব মন্ডল; বিসমিল্লাহ কম্পিউটারের রবিউল ইসলাম; রশিদ কম্পিউটার এন্ড ফটোষ্ট্যাটের মোঃ আব্দুর রশিদ; মা-মনি কম্পিউটার এন্ড ডিজিটাল স্টুডিওর সুমন তরফদার; রহমান গ্যাস হাউসের গোলাম রহমান; মুন্সিগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর ইউডিসি প্রবীর কুমারসহ শ্যমনগরের বিভিন্ন ফটো স্টুডিও, কম্পিউটার কম্পোজের দোকান সহ অনেকেই ভ্রাম্যমান ভাবে পাসপোর্টের দালালি করে। শুধু শ্যমনগর উপজেলায় নয় এরকম সিন্ডিকেট প্রত্যেকটি উপজেলায় নিয়োগ দেয়া আছে।
    কালিগঞ্জের ঢাকা স্টুডিওর মালিক রশিদ ছাড়াও জাহাঙ্গীর, সঞ্জয়, বিশ্বজিৎ, শফিক, মিলন এরা পাসপোর্ট অফিসের চিহ্নিত দালাল। এদের প্রত্যেকেরই আছে ফটো স্টুডিও, কম্পিউটার কম্পোজের দোকান।
    উপজেলার দালালরা অফিসের বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে থাকে। অনেক সময় সরাসরি দিয়ে যায়। আবার সেবাগ্রহীতাদের হাতে করেও পৌছে দেয় অতিরিক্ত টাকা। এরপর কোন রকম হয়রানি ছাড়াই তৈরি হয় পাসপোর্ট। এভাবে জেলাব্যাপী প্রতিদিন ৪০ থেকে ১০০টি পর্যন্ত পাসপোর্ট আবেদন করা হয়।
    সিন্ডিকেটটি এতটাই শক্তিশালী যে আবেদনকারী যেই হোকনা কেন অবশ্যই তাকে উপরি দিয়েই পাসপোর্ট পেতে হবে। এ ক্ষেত্রে ৫ বছর মেয়াদী পাসপোর্ট প্রতি ব্যাংক ড্রাফটের পর অতিরিক্ত ১ হাজার ৫শ টাকা সালামি দিতে হয়। যদি ওই পাসেপোর্টের মেয়াদ ১০ বছর হয় তাহলে সেই সালামি হয় ৩হাজার টাকা।
    এখানেই শেষ নয় আরও আছে। পাসপোর্টের আবেদনের জন্য জমাকৃত প্রয়োজনীয় কাগজপত্রের কোনটিতে যদি ভুল ধরা পড়ে তাহলে ওই ঘুষের পরিমান কোথায় গিয়ে ঠেকবে তা কেউ বলতে পারেনা। পাসপোর্ট রিনিউয়ের ক্ষেত্রে হয়রানির গভীরতা আরও বেশি। তাই ঘুষের পরিমানও বেশি। রিনিউয়ের ক্ষেত্রে দালালরা সর্বপ্রথম পুরোনো পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র দেখতে চায়। যদি কোন ভুল থাকে তাহলেই সে মোতাবেক হবে দরদাম। যদি কারও জাতীয় পরিচয় পত্রের সাথে পাসপোর্টের নামের বানান মিল না থাকে অথবা অন্য কোন তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঘুষের টাকা গুনতে হয়।
    উল্লেখ্য, সম্প্রতি দেশের ৬৯টি পাসপোর্ট অফিসের দুর্নীতি নিয়ে একটি সংস্থার গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয় সাতক্ষীরা পাসপোর্ট অফিসের প্রতি মাসে ১৫ হাজার টাকা তোলা হয়। সত্য হলো এটিই যে প্রতিদিন কমপক্ষে ১লাখ থেকে ২ লাখ টাকা আদায় করা হয়। কি পরিমান সেবা গ্রহীতা হয়রানির স্বীকার হয় তা পাসপোর্ট অফিসের সার্ভার খতিয়ে দেখলেই পাওয়া যাবে।