দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৯:৪৯
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

পাইকগাছার তিন ইউনিয়নের সংযোগ সড়কের বেহাল অবস্থা, আশু সংস্কার প্রয়োজন

কর্তৃক kobirubel.satnadee জুন ১১, ২০২২
জুন ১১, ২০২২ ০ কমেন্ট 454 ভিউস

প্রমথ সানা, পাইকগাছা থেকে: খুলনার জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর, লতা ও দেলুটি  তিন ইউনিয়নের সংযোগ সড়কটি শত শত  খানা খন্দে পরিনত হয়েছে।রাস্তাটির বেহাল অবস্থার কারণে জন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। ৪ কিলিমিটার ওই সড়কটি ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বর্ষার পানি জমে রয়েছে। ঝুঁকি নিয়ে চলছে যান বাহন । প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। পথচারী সহ ইউনিয়নবাসী সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। উপজেলার গদাইপুর ইউনিয়নের মধ্য দিয়ে হাড়িয়া খেয়াঘাট পর্যন্ত ৪ কিলোমিটার পাঁকা সড়কটি দীর্ঘ ১০ বছর ধরে  ইট উঠে খানা খন্দে পরিনত হয়েছে। সড়কটি গদাইপুর, লতা ও দেলুটি ইউনিয়নের সযোগ সড়ক হিসাবে ব্যবহার হয়ে থাকে। এ সড়ক দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার মানুষ আসা যাওয়া করে। তারপরেও এ সড়কের পাশে রয়েছে অসংখ্য চিংড়ি ঘের ও বাগদা চিংড়ির ডিপু। ঘেরের মাছ বহনের জন্য নছিমন করিমন ট্রলি, মটরসাইকেল ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। বিশেষ করে গৌরঙ্গখালীর খালের পাশ দিয়ে কচুবুনিয়া গেট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা একেবারেই চলা চলের অনুপযোগি হয়ে পড়েছে।

স্থানীয় দবির সরদার জানান, রাস্তাটি এতই খারাপ বৃষ্ট হলে মটর সাইকেল ও বাইসাইকেল অনেক সময় ঠেলে নিয়ে যেতে হয়। ভুক্তভোগী রেজাউল করিম বলেন, কচুবুনিয়ায় আমার একটি চিংড়ি ঘের রয়েছে। প্রতিদিন আমার দুইবার যাওয়া আসা করা লাগে। রাস্তার উপর কাঁদা ও ইট উঠে খানাখন্দে পানি জমার কারণে মটর সাইকেল ও বাইসাইকেল ঠেলে নিতে হয়। আমরা খুব বিপদের মধ্য রয়েছি। ভাড়ায় চালিত মটর সাইকেল চালক প্রশান্ত মন্ডল বলেন আমরা দীর্ঘদিন এ রাস্তায় ভাড়ায় মটর সাইকেল চালিয়ে আসছি। কিন্তু একটু বৃষ্টি হলে আর  মটর সাইকেলে চালানো যাচ্ছেনা। আমি ভাড়ায় মটরসাইকেল চালিয়ে যা পাই তাই দিয়ে চলে সংসার। এখন বৃষ্টির সময় মটর সাইকেল চালাতে পারছি না। গত দুই দিন আগে মটরসাইকেল চালাতে গিয়েছিলাম ইটের পরে কাঁদায় সরে পড়ে পায়ে আঘাত সহ মটরসাকেল ভেঙ্গে গেছে। সাহস পাচ্ছিনা ওই পথে মটর সাইকেল চালাতে। রাস্তাটি সংস্কারের জন্য পাইকগাছা কয়রার সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাগদা চিংড়ি ব্যবসায়ী  মিঠু, টিপু, আব্দুর জব্বার বলেন, প্রায় ১০ বছর এ সড়কটি চলাচলে অনুপয়োগি হয়ে পড়েছে। প্রতিনিয়ত যাতায়াতকারীরা নিরাপদে আসা-যাওয়ার ভাবনায় এখন মহাচিন্তিত। একটু বৃষ্টি হলেই গাড়ি চলাচলতো দুরের কথা রাস্তায় হাঁটা যায় না। বর্তমানে সড়কটি খানাখন্দ নিয়ে চলাচল করছে। রাস্তায় খানা খন্দের কারণে দুর্ঘটনা ঘটছে অহরহ। সড়কটি খারাপ হওয়ায় উপজেলা শহরে মাছ নিতে অধিক নসিমন ভাড়া দিয়ে নিতে হয়।

লতা ইউনিয়নের পথচারী বিশ্বজিৎ বিশ্বাস জানান, আমার মা মঙ্গলবার রাতে ভিশন অসুস্থ হয়ে পড়ে। আমি ভ্যান যোগে হাসপাতালে আনতে চাইলে কোন ভ্যান চালক আসতে চইনি। উপায় না পেয়ে মটর সাইকেলে করে কোনমতে হাসপাতালে এনেছি। রাস্তার সমস্যার কারণে হাসপাতালে যেতে অসুস্থ রোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া রোগীদের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে। বিশেষ করে লতা দেলুটি ইউনিয়নের হাড়িয়া, তেঁতুল তলা, লতা, শংকরদানা, মধুখালী গেওবুনিয়াএলাকার রোগিরা এ সড়ক দিয়ে অনা নেওয়া করা হয়। সড়কটি দ্রæত সংস্কারের জন্য দাবী জানান তিনি।

পাইকগাছা উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, হাড়িয়া ব্রিজ হতে লতা খেয়াঘাট হয়ে জামতলা পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার কাজ চলমান রয়েছে। পরের ৪ কিলোমিটার রাস্তা যশোর খুলনা রুরাল ইনফ্রেসট্রকটর ডেভলপমেন্ট প্রজেক্ট (জে কে আর আই ডি পি) দেয়া হয়েছে। সেখান থেকে আনুমোদ পেলে টেন্ডরের আহবান করা হবে। তবে বর্ষামৌসুমের আগে সড়কটি করা সম্ভব হবে না। সড়ক দিয়ে যাতে চলাচল করা যায় তার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেশবপুরে চিংড়ির পোনা বিতরণ
পরবর্তী পোস্ট
মহানবী (সা.)কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

রিলেটেড পোস্ট

ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 

জুন ২৪, ২০২৬

শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting