Blog

  • দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত বেড়ে ৩৩

    চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার (৫ জুন) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সাড়ে ১১টা পর্যন্ত ৩৩ জনের লাশ এসেছে। লাশগুলো হাসপাতালের মর্গে রাখা আছে। সকাল ৯টার পর যে লাশগুলো আনা হয়েছে, সেগুলো চেনার উপায় নেই। পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা লাগতে পারে।’
    তিনি আরও বলেন, ‘অধিকাংশরাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের তথ্য আমাদের কাছে নেই। আহতদের মধ্যে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে ৮৪ জন। সেই সঙ্গে সিএমএইচ, বেসরকারি হাসপাতাল পার্ক ভিউ, ন্যাশনাল হাসপাতাল ও মেট্রোপলিটনসহ বিভিন্ন হাসপাতালে অনেকে চিকিৎসাধীন আছেন। কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।’

  • দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত বেড়ে ২৮

    চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার (৫ জুন) বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ২৮ জন নিহতের খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘১১টা ১৫ মিনিট পর্যন্ত ২৮ জনের লাশ এসেছে। লাশগুলো হাসপাতালের মর্গে রাখা আছে। সকাল ৯টার পর যে লাশগুলো আনা হয়েছে, সেগুলো চেনার উপায় নেই। পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা লাগতে পারে।’

    চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজিব পালিত বলেন, ‘২৮ জন মারা গেছেন। দগ্ধ অবস্থায় চার শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।’

    ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন ২১ জন। আহতরা সিএমএইচে চিকিৎসাধীন। কয়েকজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

    অগ্নিকাণ্ডে নিহত ফায়ার সার্ভিসের কর্মীর মধ্যে একজনের নাম মনিরুজ্জামান (৩২)। অন্যদের নাম জানা যায়নি। নিহতদের মধ্যে আরও চার জনের নাম জানা গেছে। তারা হলেন—মোমিনুল হক,  মহিউদ্দিন, হাবিবুর রহমান ও রবিউল আলম।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‌‘ফায়ার সার্ভিসের সব ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে তীব্রতা কিছুটা কমেছে। এরই মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে পানির সংকট দেখা দিয়েছে। এ জন্য আমরা নিরাপদে অবস্থান করছি। পানির ব্যবস্থা করে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।’

    এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা প্রশাসনের উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আলমগীর জানান, কন্ট্রোল রুমের মাধ্যমে হতাহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিপোতে আমদানি-রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার ছিল। ডিপোর কনটেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় হতাহত হয়েছে বেশি। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

  • আগুন নেভাতে কতক্ষণ লাগবে বলা মুশকিল: ফায়ার সার্ভিস ডিজি

    জাতীয় ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন গেলো ১২ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। এখনও সেখানে থেমে থেমে বিস্ফোরণ হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ লাগবে, তা নিশ্চিত করে বলতে পারছে না ফায়ার সার্ভিস।

    রবিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

    তিনি বলেন, ‘আগুন নেভাতে কত সময় লাগবে, বলা মুশকিল। কারণ এখনও সেখানে বিস্ফোরণ হচ্ছে।’

    ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ঘটনাস্থলে ডিপো মালিকপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।

    আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তিনি বলেন, ‘আমাদের অগ্রাধিকার এখন আগুন নেভানো। ঢাকা থেকে আমাদের একটা টিম আসছে।’

    ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস ডিজি। তিনি বলেন, ‘কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর আগে কীভাবে আগুন লেগেছে বলতে পারছি না।’

  • সীতাকুণ্ডের আগুনে নিহত বেড়ে ২২

    জাতীয় ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন। 

    ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন ২১ জন। আহতরা সিএমএইচে চিকিৎসাধীন। কয়েকজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

    অগ্নিকাণ্ডে নিহত ফায়ার সার্ভিসের কর্মীর মধ্যে একজনের নাম মনিরুজ্জামান (৩২)। অন্যদের নাম জানা যায়নি। নিহতদের মধ্যে আরও চার জনের নাম জানা গেছে। তারা হলেন—মোমিনুল হক,  মহিউদ্দিন, হাবিবুর রহমান ও রবিউল আলম।

    শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ডিপোতে এখনও আগুন জ্বলছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতায় কাজ করছে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিচ্ছে সেনাবাহিনী।

    অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৫ জুন) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সকাল সোয়া ১০টা পর্যন্ত ২০ জন মারা গেছেন। লাশগুলো হাসপাতালের মর্গে রাখা আছে।’

    চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজিব পালিত বলেন, ‘২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ অবস্থায় চার শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।’

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব ইউনিটে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে আগুনের মাত্রা কিছুটা কমেছে। এরই মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে পানির সংকট দেখা দিয়েছে। এ জন্য আমরা নিরাপদে অবস্থান করছি। পানির ব্যবস্থা করে আবারও উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিপোতে আমদানি-রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার ছিল। ডিপোর কনটেইনারে রাসায়নিক ছিল, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় হতাহত হয়েছে বেশি। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

  • মণিরামপুরে আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

    আরিফুল ইসলাম, মণিরামপুর থেকে: মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যশোরের মণিরামপুরে আওয়ামীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যাক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান। প্রতিবাদ সমাবেশ শেষে মণিরামপুর পৌরশহরে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তরুণ আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা আওয়ামামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা যুব মহিলী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, আওয়ামীলীগনেতা অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, সহকারি অধ্যাপক আবু হাসান, কালিপদ মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম সম্পাদক মামুন অর রশিদ জুয়েল, পৌর যুবলীগের আহবায়ক লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পৌর কাউন্সিলর আবদুল কুদ্দুস, ছাত্রলীগনেতা সাইদুর রহমান জনি, রাজু আহম্মেদসহ প্রমুখ।

    এদিকে এদিন বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে আলাদা ভাবে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামীলীগনেতা সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামীলীগনেতা  অনন্ত দেবনাথ, হাশেম আলী, সন্দীপ ঘোষ, গৌর কুমার ঘোষ, শহিদুল ইসলাম মিলন,  আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা ফজলুর রহমানসহ প্রমুখ।

  • কালিগঞ্জ উপজেলা আ’লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪-জুন)বিকাল ৪টায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির  প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের আয়োজনে কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরীম আলী মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম-সম্পাদক, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল  মুখার্জীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার । এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ৭ নং  তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,নাজমুল আহসান, অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, প্রস্তাবিত কমিটির যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সোহেলউদ্দিন ,কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি ,জাতীয় শ্রমিক লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সবুর ,খান ওসমান প্রমূখ। এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।

  • মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

    কালিগঞ্জ (সাকক্ষীরা) প্রতিবেদক: দ্রæতগতিতে মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধু মাদক কিনতে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণীর শুভ নামে ১ স্কুল শিক্ষার্থীকে চাপা দিলে সে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রæত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে।  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়া খালি হাট এর সামনে রাস্তার উপর শনিবার( ৪ জুন) বেলা সাড়ে ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ বেড়াখালি গ্রামের রনজিত জেলের পুত্র এবং বাশদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। ওই সময় ঘাতক শ্রীধর কাটি গ্রামের আনসার- ভিডিপি কমান্ডার রুহুল আমিন এর পুত্র মাদকসেবী রাকিব বিল্লা (২২) ও তার বন্ধু কৃষ্ণনগর বাজারের কাঠমিস্ত্রি শহিদুল ইসলাম (২৫)। ওই সময় উত্তেজিত জনতা মোটর সাইকেলসহ ঘাতক ২জনকে ধরে গণপিটুনি দিয়ে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে সকাল হতে দেন-দরবার করে ১ লক্ষ ৩০ হাজার টাকায় দফারফা করে পুলিশি হয়রানি হতে রক্ষা পেতে চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল তাদেরকে ছেড়ে দেয়।

    প্রত্যক্ষদর্শী ফতেপুর গ্রামের সুনীল সরকার, পরিমল, হাবিবুর, সহ একাধিক ব্যক্তি জানান, একটি মোটর সাইকেল যোগে মাদক কেনার জন্য রাকিব বিল্লাহ ও শহিদুল গোবিন্দকাটি গ্রামের দিকে যাচ্ছিল। ওই সময় শিক্ষার্থী শুভ ওই রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছিলো তখন তাকে দ্রæত গতি সম্পন্ন মোটরসাইকেল ধাক্কা দিলে পড়ে যায়। ওই সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘটনার পরপরই উত্তেজিত জনতা দুই মাদকসেবীর সহ মোটরসাইকেল জব্দ করে গণপিটুনি দিয়ে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল এর নিকট পরিষদে হস্তান্তর করে। সেখানে দীর্ঘ দেন-দরবার করে ১লক্ষ ৩০ হাজার টাকায় দফা রফা করে ছেড়ে দিলেও থানা পুলিশকে জানানো হয়নি। এ ব্যাপারে জানার জন্য দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল এর নিকট একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান। তিনি আরো বলেন আমি এই মাত্র আপনার নিকট থেকে জেনেছি আমি দ্রæত সেখানে পুলিশ পাঠাচ্ছি।

  • পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

    পাইকগাছা (খুলনা) প্রতিবেদক: পাইকগাছার লতা বি,জি,পি শামুকপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। শনিবার সকাল ১০ টায় বি,জি,পি শামুকপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গদারডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্ধোধনী খেলায় অংশ নেয়। খেলায় বিজিপি শামুকপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-১ গোলে গদারডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়েকে পরাজিত করে। এসময় উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, প্রধান শিক্ষক নাজিরা আক্তার, লক্ষন চন্দ্র মন্ডল, প্রসেনজিত সরকার, পরিমল চন্দ্র বৈদ্য, ইউপি সদস্য কুমারেশ মন্ডল, পুলকেশ রায়, আজিজুল ইসলাম, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, লতা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কালিপদ বিশ্বাস, বি,জি,পি শামুকপোতা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সদানন্দ মন্ডল,  আওয়ামীলীগ নেতা মদন মোহন মন্ডল।

  • বাল্য বিবাহ প্রতিরোধে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ

    কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরিাধ, ইফটিজিং প্রতিরোধ ও কৈশরকালীন স্বাস্থ্য সচেতনামূলক প্রশিক্ষণ বুধবার ১ জুন বিকালে উপজেলার মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র চন্দ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বজলুর রহমান। এ সময় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের ১ শত জন ছাত্রীর মাঝে স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • সিন্ডিকেটের কব্জায় সাতক্ষীরা পাসপোর্ট অফিস

    প্রধান পৃষ্ঠপোষক উপ-পরিচালক সাহাজান কবির

    আহাদুর রহমান জনি: সাতক্ষীরা পাসপোর্ট অফিসকে ঘিরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাহাজান কবির। আবেদন জমা পড়লেই টাকার গন্ধ খোঁজেন পাসপোর্ট কর্মকর্তা-কর্মচারী। আবেদনে কোন ভুল থাকলে অথবা নির্ধারিত দিনের বদলে অন্য দিন আসতে বলে, সার্ভার বন্ধ ইত্যাদি ভুল তথ্য দিয়ে হয়রানির সীমা ছাড়িয়ে ঘুষ আদায় করা হয়। সরকারের জনগুরুত্বপ‚র্ণ সেবার দপ্তরটি এখন জনহয়রানির সীমা ছাড়িয়েছে।

    সাতক্ষীরার পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট মেলে না। পাসপোট সেবায় স্বচ্ছতা আনতে সরকার অনলাইনে আবেদনের উদ্যোগ গ্রহণ করে। দালাল মুক্ত পাসপোট অফিস সহ অনেক পদক্ষেপ গ্রহন করার ফলে স্বচ্ছ সেবার পরিবর্তে সেই অনলাইনের ডিজিটাল আবেদনকে হয়রানির হাতিয়ার বানিয়েছে চক্রটি। পাসপোট আবেদনের অনলাইন কপি, ব্যাংক ড্রাফট সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেয়ার সময় পাসপোর্ট অফিসের তালিকা ভুক্ত দালালদের বিশেষ চিহ্ন দেওয়া থাকলে সহজেই পাসপোর্ট মেলে। কিন্ত দালাল ছাড়া সরাসরি গেলে ছোট খাটো সংশোধন যোগ্য ত্রুটিকে পুঁজি করে আবার কোন কোন কোন সময় নিজেদের দোষ সার্ভারকে দিয়ে দিনের পর দিন সেবা গ্রহীতাকে হয়রানি করতে থাকে। হয়রানির মাত্রা এতটাই বেশি যে, বারে বারে পাসপোর্ট অফিসে গিয়ে অর্থ ব্যয় করতে করতে এক সময় তা পাঁচ অঙ্কের প্রাথমিক ঘর ছাড়িয়ে যায়। এর মাধ্যমে সেবা গ্রহীতাদের পরিষ্কার বার্তা দেয়া হয় দালাল ছাড়া পাসপোর্ট করা যায়না। একপ্রকার বাধ্য হয়েই দালালের আশ্রয়-প্রশ্রয়ে পাসপোর্ট গ্রহণ করতে হয়।

    অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক সাহাজান কবিরের পৃষ্ঠপোষকতায় অফিসের অন্যান্য কর্মকর্তারা ও ট্রাভেল এজেন্সি নামধারী অনলাইনে আবেদন ফরম প‚রণ করার দোকানের নামে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। সিন্ডিকেটটি এতটাই শক্তিশালী যে আবেদনকারী যেই হোকনা কেন অবশ্যই তাকে উপরি দিয়েই পাসপোর্ট পেতে হবে। এ ক্ষেত্রে ৫ বছর মেয়াদী পাসপোর্ট প্রতি ব্যাংক ড্রাফটের পর অতিরিক্ত ১ হাজার ৫শ টাকা সালামি দিতে হয়। যদি ওই পাসেপোর্টের মেয়াদ ১০ বছর হয় তাহলে সেই সালামি হয় ৩হাজার টাকা।
    এখানেই শেষ নয় আরও আছে। পাসপোর্টের আবেদনের জন্য জমাকৃত প্রয়োজনীয় কাগজপত্রের কোনটিতে যদি ভুল ধরা পড়ে তাহলে ওই ঘুষের পরিমান কোথায় গিয়ে ঠেকবে তা কেউ বলতে পারেনা। পাসপোর্ট রিনিউয়ের ক্ষেত্রে হয়রানির গভীরতা আরও বেশি। তাই ঘুষের পরিমানও বেশি। যদি কারও জাতীয় পরিচয় পত্রের সাথে পাসপোর্টের নামের বানান মিল না থাকে অথবা অন্য কোন তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ঘুষের টাকা গুনতে হয়।
    জেলা পাসপোর্ট অফিসের হয়রানির সীমা কোথা গিয়ে শেষ হবে জনমনের এ প্রশ্নের উত্তর দিবেন কে? ২য় পর্বে থাকবে গ্রাহক হয়রানি ও চাঁদা আদায়ের শিকার ভুক্তভোগীদের মতামত। জানতে চোখ রাখুন সাতনদীতে……    ২য় পর্ব পড়তে ক্লিক করুন