Blog

  • অবৈধ বালু উত্তোলনে ভাঙনের মুখে ইছামতি

     

    • কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার;

    • খানজিয়া রঘুনাথপুরে ইজারা নিয়ে সুইলপুর ও চকগোবিন্দ থেকে বালু উত্তোলন;

    আহাদুর রহমান জনি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইছামতি নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে কুদ্দুস নামের এক ইজারাদার। উপজেলা খানজিয়া রঘুনাথপুর মৌজার ইছামতি নদীর বালুচরে বালুমহাল ইজারা নিয়ে সুইলপুর ও চকগোবিন্দ থেকে বালু তুলছে সে। ফলে ভাঙনের মুখে পড়েছে ওই এলাকার বেড়িবাঁধ। ইতোমধ্যেই হারিয়ে গেছে জেগে ওঠা ১৫০ একর চরের ১৪০ একর।

    ভিডিও প্রতিবেদনটি দেখতে ক্লিক করুন

    ইছামতিতে ভাঙন

    সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে নতুন বালুমহাল হিসাবে ঘোষণা করতে হাইড্রোগ্রাফিক সার্ভে করার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয় থেকে পানি উন্নয়ন বোর্ডকে দায়িত্ব দেয়া হয়। পানি উন্নয়ন বোর্ড দায়িত্ব সম্পন্ন করে জানায় ইছামতি নদীর ১ নং খতিয়ানের ১দাগ, ২৩দাগ ও ১০২৩ দাগের মোট ২০ একর জমি বালু মহালের জন্য ইজারাদেয়ার যোগ্য। এর মধ্যে জেলা প্রশাসক কার্যালয় থেকে সুইলপুর বালুমহাল হিসেবে ঘোষণা করা হয়। অন্যদিকে চকগোবিন্দ মৌজার ১০ একর জমি ঘোষণাযোগ্য বা প্রস্তাবিদ বালু মহাল হিসেবে জানানো হয়। কিন্তু এসব জায়গা থেকে এখনও বালু উত্তোলনের অনুমতি দেয়া হয়নি। চলতি বছরের মার্চ মাসে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত খানজিয়া রঘুনাথপুর মৌজার ইছামতি বালুচরের ১৫ একর জমি ভ্যাট, ট্যাক্স সহ ৭১ লক্ষ টাকায় ইজারা নেয় বসন্তপুরের আব্দুল কুদ্দস। কিন্তু তিনি ইজারার উল্লেখিত স্থান থেকে বালু না তুলে সদ্য ঘোষিথ বালু মহাল সুইলপুর ও প্রস্তাবিত চকগোবিন্দ ডুবোচরের বালু তুলছেন।

    সুইলপুরে ট্রলারে স্থাপিত ড্রেজারে বালু উত্তোলন হচ্ছে।

    তার এ কাজে ঢাল হয়ে আছেন স্থানীয় চেয়ারম্যান নাজমুল। ফলে সরকার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। পরবর্তীতে সহসাই এ জায়গা ইজারা নেবে না কোন ব্যক্তি। কারণ ইতোমধ্যেই প্রতিদিন ১৫ থেকে ২০টি ট্রলারে করে বালু তোলা হচ্ছে।
    তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর কুদ্দস সাতনদীকে জানান, ‘আমার বিরুদ্ধে করা ওই সব অভিযোগ মিথ্যা। আমি খানজিয়ার যে জায়গা ইজারা নিয়েছি সেখান থেকেই বালু তুলছি। বালুটা একটু চিকন হলেও এ ক্ষতি আমি মেনে নিয়েছি। তবে ইজারাল্লোখিত জমি ছাড়া অন্য জমি থেকে বালু তোলার অভিযোগটি সম্প‚র্ন মিথ্যা।’ অন্যদিকে চেয়ারম্যান নাজমুলের সাথে যোগাযোগর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
    অন্যদিকে অপরিকল্পিত বালু তোলায় ভাঙনের মুখে পড়েছে ইছামতি নদীর বেড়ি বাঁধ। ফলে নদীর আশেপাশে বসবাসকারীরা আতঙ্কে দিনযাপন করছে। ইতোমধ্যেই নদী গর্ভের চরে জন্ম নেওয়া ১৫০ একর বনভ‚মি বিলীন হয়েছে।

    দমদমায় আনলোড করা হচ্ছে এ সরকারের রাজস্ব ফাঁকি দেয়া বালু

    স্থানীয় আব্দুল সেলিম পাড় জানান, ‘নদী থেকে অবৈধভাবে বালু তোলার কারণে আমরা ভাঙনের মুখে পড়ছি। এদিকে যে জায়গায় বালু তোলা হচ্ছে এসব জায়গা আমাদের জানা মতে বালু তুলতে সরকারের নিষেধ আছে।’ নদীর মাঝে গড়ে ওঠা বনভ‚মি নিয়ে সেলিম বলেন, ‘এই বনটি প্রায় ১০-১৫ বছরের পুরোনো। আমি নিজে হাতে করে অনেকগুলো কেওড়া সহ নানা প্রজাতির গাছ লাগিয়েছিলাম। সেসব বড় বড় গাছ পুরোটাই ভেঙে পানিতে তলিয়ে গেছে। এখন যে আকারে দেখেছেন এর চেয়ে দশগুন বড় ছিলো বনটি। আমাদের এলাকার চেয়ারম্যানের কাছে এ নিয়ে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু চেয়ারম্যান নিজেই এখন বালু বেচে খায়। আমাদের কথা আমলে নেয় না।’
    সাতনদীকে আরেক বাসিন্দা আব্দুল জলিল বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় কাদের নামের এক ব্যক্তি বালু তুলছে। যেভাবে পারছে নদীর যে জায়গা থেকে পারছে বালু তুলছে। বাঁধের কয়েক জায়গায় ইতোমধ্যে ভাঙন শুরু হয়েছে। সামনে বর্ষ আসছে। তখন নদীর ¯্রােত বেশি থাকবে। ভাঙনও বাড়বে।’

    মাত্র একটি ড্রেজার দিয়ে খানজিয়া রঘুনাথপুর থেকে বালু তোলা হচ্ছে।

    দমদমার বাসিন্দা আব্দুল হান্নন সাতনদীকে বলেন, ‘আমার ২০ বিঘা ঘের ছিলো। সেটি নদীগর্ভে বিলীন হতে হতে আর মাত্র ১২ কাটা অবশিষ্ট আছে। নদীর গতিপথ ঘুরে যাওয়ার কারণেই এমনটা হচ্ছে। আর অপরিকল্পিত বালু তোলার কারণে নদীর গতিপথ ঘুরে যাচ্ছে।’
    ইছামতির মৎসজীবী বলেন, ‘নদীর গতিপথ কোথায় ঘুরবে তা তো আমরা বলতে পারিনা। কিন্তু বালু তোলার পর থেকে এ বনটি ভেঙে ছোট হয়ে গেছে। এটি প্রায় এক কিলোমিটারের মত বড় ছিলো। কিন্তু এখন দেখতেই পাচ্ছেন কত ছোট হয়েছে।
    এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন সম্ভব হয়নি।

  • জুনের মধ্যেই কাউন্সিল করতে হবে

    *বিদ্রোহীদের থাকছেনা সদস্যপদ, অনুপ্রবেশ করতে পারবেনা হাইব্রিড-জামায়াত বিএনপির কেউই;

    *তৃণম‚লের দাবী: তালা-কলারোয়ায় সংসদ নির্বাচনে চাই দলীয় প্রার্থী, স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ;

    আহাদুর রহমান জনি: কেন্দ্রীয় নেতাদের কাছে পেয়ে মনের ক্ষোভ উগরে দিলেন আওয়ামী লীগের তৃণম‚ল নেতৃবৃন্দ। দলীয় বিভাজন সৃষ্টি, হাইব্রিড নেতা সৃষ্টি, বিদ্রোহীদের ছড়াছড়ি, দলে জামায়াত-বিএনপি’র অনুপ্রবেশ, ত্যাগী নেতা-কর্মীদের কোনঠাসা করাসহ নানা অগঠনতান্ত্রিক কর্মকান্ড নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগ করেন তৃণম‚ল নেতৃবৃন্দ। কেন্দ্র নেতারা এসব অভিযোগের ব্যবস্থার করণীয় ও তৃণম‚লকে সংগঠিত করে আগামী সংসদ নির্বাচনে দলকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
    শুক্রবার শুক্রবার (০৩ জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিমে ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ।
    কাজী জাফরউল্লাহ বলেন, আসার প‚র্বে সাতক্ষীরার কথা শুনে হতাশ হয়েছিলাম। কিন্তু তৃণম‚লের কথা শুনে আশার আলো দেখতে পাচ্ছি। সংগঠনের স্বার্থে তারা এক হয়ে কাজ করবে এ বিশ্বাস আমাদের মাঝে জন্মেছে। তিনি আরও বলেন ওয়ার্ড পর্যায়ে সদস্য নবায়নের মাধ্যমে ওয়ার্ড কাউন্সিল, ইউনিয়ন কাউন্সিল, উপজেলা কাউন্সিল করতে হবে। তৃণম‚ল পর্যায়ের ভীত মজবুত না করলে সংগঠন মজবুত হবে না। তাই তৃণম‚লের ভীত মজবুত করতে হবে।
    বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য, বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. মো. আমিরুল আলম মিলন এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. গ্লোরিয়া সরকার ঝর্না, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলাম সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার প্রমুখ।
    বিশেষ বর্ধিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও প্রয়াত নেতৃবৃন্দের সম্মানে শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। তৃণম‚ল নেতৃবৃন্দকে প্রাধান্য দিয়ে আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন আমরা আজ বলতে নয় শুনতে এসেছি। সাতক্ষীরা জামায়াত অধ্যুশিত এলাকা। এজন্য এ জেলার সাংগঠনিক কাঠামো দ‚র্বল। তবে এ দ‚র্বলতা কাটিয়ে উঠে কিভাবে শক্তিশালী করা যায় তা আমাদের জানাবেন। এসময় তিনি তৃণম‚ল নেতৃবৃন্দকে তাদের বক্তব্য পেশ করতে দেন। ৭টি উপজেলার ইউনিট ও একটি পৌর ইউনিটের নেতৃবৃন্দ তাদের বক্তব্য পেশ করেন।
    ইউনিটের নেতৃবৃন্দ বর্ধিত সভায় সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পরাজয়ের কারণ হিসেবে জানান নৌকার বিরুদ্ধে নৌকার বিদ্রোহী প্রাথী ও তাদের মদদদাতা হিসাবে সক্রিয় সহযোগীতা কারী হিসেবে জেলা ও উপজেলা আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ জড়িত। এছাড়াও দলে হাইব্রিড,জামায়ত-বিএনপির অনুপ্রবেশ কারীরাও নৌকার বিপক্ষে কাজ করে।
    আ ফ ম বাহাউদ্দীন নাছিম এসময় বলেন, “দলের বিরুদ্ধে প্রার্থী হলে চিঠি বা কোন নির্দেশনা ছাড়াই দল থেকে বহিস্কার করা হয়েছে। আওয়ামী লীগ বিভক্ত হয়নি, কতিপয় নেতারা বিভক্ত হয়েছে। যারা দলের বড় পদ নিয়ে বসে থাকবেন অথচ কাজ করবেননা। তাদের দলে দরকার নেই। জামায়াত-বিএনপি ও হাইব্রিড দলে ঢোকানো যাবেনা। এরা দলের ভাল চায়না। তারা দলের ভিতরে থেকে দলের ক্ষতি করে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে রাজনীতিকভাবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে দলকে শক্তিশালী করতে হবে। এজন্য দ্রুত সকল বিভেদ ভুলে ২৮ জুনের মধ্যে সকল কাউন্সিল শেষ করার আহবান জানান তিনি”
    তৃণম‚ল নেতৃবৃন্দেরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানান যে, সাতক্ষীরা জেলায় কোন কোন ইউনিটে ২ থেকে ৭বছর পর্যন্ত দলীয় কাউন্সিল হয়নি। যার কারণে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। যদি ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কাউন্সিল হয় তাহলে যেন তা সাংগঠনিক প্রক্রিয়ায় হয়। হাইব্রিড, ফুলের তোড়া দিয়ে দলে যোগদান করা, বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে প্রকৃত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে তৃণম‚লের কাউন্সিল হলে দল শক্তিশালী ও সংগঠিত হবে। স্বাধীনতার বিপক্ষের শক্তি, জামায়াত-বিএনপির হাতে ক্ষমতা তুলে দেয়ার কাউন্সিল নয়। আমরা দেখেছি যে পৌর একটি ওয়ার্ডে কাউন্সিলে বিএনপি ও জামায়াতের নাশকতা মামলার আসামীদের অংশ নিতে।
    তালা-কলারোয়া আওয়ামী লীগের তৃণম‚ল নেতৃবৃন্দ জোর দাবি তোলেন তালা ও কলারোয়ায় ওয়ার্কাস পার্টির এমপি হওয়ায় এ দুই উপজেলায় আওয়ামী লীগে বিভাজন সবচাইতে বেশি। দুটি উপজেলায় আওয়ামী লীগের একটি গ্রুপ ওয়ার্কাস পার্টির এমপির সমর্থক, আরেকটি গ্রুপ আওয়ামী লীগের। তবে এমপির সমর্থক আওয়ামী গ্রুপটি শক্তিশালী ভ‚মিকায় অবতীর্ন হয়ে আরেকটি গ্রুপকে চাপে রাখে। কিন্তু তাতে ক্ষতিগ্রস্থ হচ্ছে ম‚লত আওয়ামী লীগ। এ দুটি উপজেলায় আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী। তাই আগামীতে এ আসনে দলীয় প্রাথী মনোনয়ন পেলে দল আবারও শক্তিশালী অবস্থায় ফিরে যাবে। ম‚লত ওয়ার্কাস পার্টির এমপির মদদে আওয়ামী লীগে বিভাজন সৃষ্টি করে সাংগঠনিক কাঠামো দ‚র্বল করে রাখে।
    সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে বলেন, আমি নৌকার প্রার্থী হওয়া স্বত্বেও মাওলানা খালেকের বাহিনী আমাকে মেরে জীবন নাশের চেষ্টা করে। আমার হাতপা ভেঙে খন্ড খন্ড হয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সহায়তায় প্রথমে ঢাকায় ও পরে ভারতে চিকিৎসা হওয়ায় বেঁচে আছি।
    আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার) বরেন, ১৯৯৬ সালে বয়েজ স্কুল মাঠে বিএনপির তৎকালীন সহ-সভাপতি রউফ চেয়ারম্যান আমার নেত্রীর কাপড় খুলে নেওয়ার বক্তব্য দিয়েছিলেন। সে ১৪-১৫টা নাশকতা মামলার আসামী। সে আমাদের রাজনৈতিক বড় প্রতিবন্ধকতা।
    কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবানে তৃণম‚ল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, , বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান শ্যমনগর’র অসীম কুমার মৃধা প্রমুখ।
    বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক তৃণম‚ল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘‘কোন হাইব্রিড স্বাধীনতা যুদ্ধের পরাজিত স্বপক্ষের কোন ব্যক্তি দলে যেন ঠাঁই না পায় এটা নেতৃর স্পষ্ট বক্তব্য। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী ও প্রার্থীর স্বপক্ষে কাজ করা, মিটিং মিছিলে অংশগ্রহণ করা ও স্টেজে যারা বক্তব্য রেখেছে, যারা প্রত্যক্ষভাবে সহযোগীতা করেছে তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংগঠনে কোন পদ বা সদস্য হতে পারবেনা। তাদেরকে বাদ দিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন ওয়ার্ড কমিটি করতে হবে।
    এক প্রশ্নে জবাবে মোজাম্মেল হক বলেন, জেলা-উপজেলা পর্যায়ে যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন তাদের বিষয়টি ইতোপ‚র্বে নিষ্পত্তি হয়েয়েছে। তারা এই নির্দেশনার আওতায় আসবে না। যে উপজেলা কমিটিগুলো অনুমোদনের অপেক্ষায় আছে উক্ত কমিটি গুলো উপজেলার সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্যদের সমন্বয়ে যাচাই বাছাই করে জেলা কমিটিকে অনুমোদনের জন্য দেয়ার নির্দেশ করে। তবে বিদ্রোহীদের বাদ দিয়ে এ কমিটি করার নির্দেশ দেয়া হয়।

    এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এরতেজা হাসান, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, মাস্টার নীলকণ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো. আসাদুজ্জামান বাবু, আ. হ. ম তারিক উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওসমান গনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অনিত কুমার মুখার্জী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মুজিব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক জিএম শফিউল আযম লেনিন, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ বাবু রাজ্যেশ্বর দাস, নির্বাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, এবিএম মোস্তাকিম, অ্যাডভোকেট মোজহার হোসেন কান্টু, শেখ নুরুল ইসলাম, নরীম আলী মাস্টার, মো. মুজিবুর রহমান, ফিরোজ আহমেদ স্বপন, শেখ নাসেরুল হক, শেখ আব্দুর রশিদ, মো. শাহ্জাহান আলী, মো. সাহাদাত হোসেন, ঘোষ সনৎ কুমার, এসএম আতাউল হক দোলন, মো. মনিরুজ্জামান মনি, আমিনুল ইসলাম লাল্টু, সাঈদ মেহেদী, মো. আব্দুল কাদের, সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ফিরোজ আহমেদ, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, মীর মোশারফ হোসেন মন্টু, মো. আসাদুজ্জামান অসলে, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, এনামুল হক ছোট, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, মিসেস কহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন নাহার মুন্নি, মো. সামছুর রহমান, মীর জাকির হোসেন, মিসেস মাহফুজা রুবি ও ইসমত আরা বেগম প্রমুখ। এছাড়া ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • খুলনা দুদক কার্যালয়ে আগুন

    খুলনা প্রতিনিধিঃ- দুর্নীতি দমন কমিশন, খুলনা বিভাগীয় কার্যালয়ের ৩য় তলায় ৬টি কক্ষে আগুন লেগে ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে । বৃহস্পতিবার(২ জুন) বিকেল পৌনে ছয়টার দিকে ভবনের জানালা হতে ধোয়া বের হতে দেখে পাশ্ববর্তী দমকল বিভাগের দু’টি ইউনিট ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দুদকের ডিএডি কামরুজ্জামান জানান, আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র বিনষ্ট হয়েছে। তিনি বলেন, ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশীর ভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে গিয়েছিল। হঠাৎ ৩য় তলায় শব্দ এবং পরে ধোঁয়া দেখে পাশেই দমকল বিভাগে খবর দেয়া হয়। দমকল বিভাগ দরজার তালা এবং জানালার কাচঁ ভেঙ্গে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দুদকের পরিচালক মন্জুর মোরশেদ এবং উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ দু’জনই শিক্ষা সফরে দেশের বাইরে রয়েছেন। দমকল বিভাগের আজিজুর রহমান জানান, ৬টা কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে। দমকল বিভাগ দ্রুত আসায় আগুন ছড়াতে পারেনি।

  • শ্যামনগরে এ্যাডঃ জহুরুল হায়দার বাবু’র কর্মী সম্মেলন

    আমজাদ হোসেন মিঠু,শ্যামনগর থেকে: শ্যামনগরে এ্যাডঃজহুরুল হায়দার বাবু’র কর্মী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২রা জুন) বিকাল ৫টায় বাসস্ট্যান্ড চত্বরে শ্যামনগর বাসীর আ য়োজনে কর্মী সম্মেলন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জহরুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, নুরনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, ভুরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সানা,উপজেলা শ্রমিক লীগের সভাপতি এস,এম কামরুল হায়দার নান্টু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক আব্দুর রব সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সদর ইউনিয়নের ইউপি সদস্য ও বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মীরা উপস্থিত হন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা আব্দুস সালাম।

  • দেবহাটায় “পিবিজিএসআই” শীর্ষে মাদ্রাসা শিক্ষার্থী দুই সহোদর

    নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের “পিবিজিএসআই” শীর্ষক স্কিমের আওতায় উ”চ মাধ্যমিক পর্যায়ে (ঐঝঈঅ/অঈঅ) শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন দেবহাটার দুই সহোদর। বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) শীর্ষক স্কিমের আওতায় রেজাল্ট অর্জন করেছেন মাদরাসা শিক্ষার্থী আপন দুই ভাই। ২০২০ সালের মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম (এইচ.এস.সি) পরীক্ষায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গুনাকরকাটী খাইরিয়া আজিজীয়া কামিল মাদরাসা থেকে অংশ নিয়ে আশাশুনি উপজেলাতে প্রথম ¯’ান সহ সাতক্ষীরা জেলার মধ্যে মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে সবোর্চ্চ ১৩১৯ পেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন মুহিব্বুল্লাহ। এছাড়া দেবহাটা উপজেলার হাদিপুর জগন্নাথপুর আহ্ছানিয়া আলিম মাদরাসা থেকে আলিম পরীক্ষা ২০২০ সালে অংশ গ্রহণ করে উপজেলা পর্যায়ে ছাত্রদের মধ্যে প্রথম ¯’ান অধিকার করেছেন আহসান উল্লাহ। তারা দুজনে হাদিপুর জগন্নাথপুর আহ্ছানিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম ও আলহাজ্ব তাসলিমা হাসানাৎ দম্পতির  সন্তান। একই সাথে পরিবারের ২ ভাই এর সফলতায় পরিবারের সকলের মাঝে আনন্দের সৃষ্টি করছে। তাদের এই সফলতায় পরিবারের পক্ষ থেকে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানান।

    জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার প্রাপ্ত মুহিব্বুল্লাহ বলেন, পরিবারের সকলেল কাছে থেকে খুবই বেশি সহযোগীতা পেয়েছি। সাথে আমার অক্লান্ত পরিশ্রমে আজকে এই সফলতা পেয়েছি। এছাড়া আমার মেঝ ভাই মুজাহিদুল ইসলাম বর্তমানে আমেরিকা সরকারের ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে আমেরিকার অ্যালাবামার অর্বান ইউনিভার্সিটিতে পি.এইচ.ডি গবেষণা করছেন, তারই অনুপ্রেরণায় আমাদের এমন সফলতা।

    একসাথে ২ সন্তানের এমন সফলতার বিষয়ে জানতে চাইলে মাওলানা আব্দুস সালাম বলেন, তাদের এমন সফলতার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। সকলের দোয়া চাই, যেন তারা দেশের মানুষের উপকারের জন্য কাজ করতে পারে। সরকার তাদের মেধার মূল্যয়ন করেছেন এজন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানা”িছ।

    এদিকে এই দুই শিক্ষার্থী বর্তমানে ধর্মীয় আদর্শ শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষায় শিক্ষিত করার লক্ষে আহসান উল্লাহ বর্তমানে সাতক্ষীরা সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট এ সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ছোট ছেলে মুহিব্বুল্লাহ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি তে অধ্যায়ন করছে। ভবিষ্যতে আহসান উল্লাহ সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে কনস্ট্রাকশন কোম্পানিতে নিজেকে নিয়োজিত করতে চায়। এছাড়া মুহিব্বুল্লাহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করে গুগল, মাইক্রোসফট, ফেসবুক এর মত প্রতিষ্ঠানে যোগ দিতে চায়।

    উল্লেখ্য মাধ্যমিক ও উচ্ছ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের “পিবিজিএসআই” শীর্ষক স্কিমের আওতায় উ”চ মাধ্যমিক পর্যায়ে (ঐঝঈঅ/অঈঅ) শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার হিসাবে সরকারের নিকট থেকে প্রত্যেক কে ২৫ হাজার টাকা ও সম্মাননা স্বারক প্রদান করা হবে বলে জানা গেছে।

  • দেবহাটায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

    লিটন ঘোষ বাপী, দেবহাটা: ” তামাক মুক্ত পরিবেশ, সুস্বা¯ে’্যর বাংলাদেশ ” এই শ্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ” বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২২  উদযাপন উপলক্ষে র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩১ মে সকাল ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম.খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা স্বা¯’্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল লতিফ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রব লিটু। উপ¯ি’ত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বশার, জনস্বা¯’্য প্রকৌশলী মোঃ জুয়েল হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, আইডিয়ালের নির্বাহী পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা বৃন্দ, সূধী বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ।

  • তালায় কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত

    তালা অফিস থেকে নজরুল ইসলাম: সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি,জেলার প্রথম সংবাদপত্র দৈনিক কাফেলার সম্পাদক ও প্রকাশক,  বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মোতালেবের ২০ তম মৃত্যু বার্ষিকীতে তালা প্রেসক্লাবের উদ্যেগে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। তালা প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (২ মে) বিকালে তালা প্রেসক্লাবের হলরুমে স্মরণ সভায় সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম। স্মরণ সভায় ও দোয়া অনুষ্ঠানে তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মান্নান,সাংগঠনিক সম্পাদক মোঃবাবলুর রহমান,প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন,দপ্তর সম্পাদক শেখ ইমারান হোসেন,যুগ্ম-দপ্তর সম্পাদক হাসান আলী বাচ্চু,কার্যনিরর্বাহী সদস্য লিটন হুসাইন, জহর হাসান সাগর,সাগর মোড়ল,ফটো সাংবাদিক কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম তার বক্ত্যবে বলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মোতালেবে কুমিরা মহিলা ডিগ্রী কলেজ,সাতক্ষীরা ছফুরুন্নেসা ডিগ্রী কলেজ,সাতক্ষীরা ডে নাইট ডিগ্রী কলেজ, কুমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ছিলেন। এছাড়া তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা হয়ে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ করণের জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন। স¥রণ সভার আলোচনা শেষে বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মোতালেবের সহ প্রায়াত সকল সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও মোনজাত পরিচালনা করেন তালা উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ¦ মাওলানা তাওহীদুর রহমান।

  • শ্যামনগর উপজেলা আ’লীগের বর্ধিত সভা

    শেখ আব্দুল হাকিম,শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন. কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক তদারকি কমিটির আহবায়ক, দৈনিক ভোরের পাতার সম্পাদক ও এফবিসিসিআই’র পরিচালক ড.কাজী এরতেজা হাসান।

    শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা তদারকি কমিটির সদস্য সচিব কাজী আখতার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, মাহফুজা সুলতানা রুবিসহ শ্যামনগর উপজেলা শাখার কার্যকরী কমিটির সদস্য,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক  এবং দলীয় সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

  • আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

    দিয়া, জুবায়ের, তাহরিমা, মহিম, মায়িশা, নিহা ও সুমাইয়া বিজয়ী

    মাসুদুর রহমান মাসুদ : সাতক্ষীরা জেলার ১২ নং আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত ভবিষ্যতের নের্তৃত্ব তৈরীতে সহায়ক এ নির্বাচনে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে মোট ভোটার ছিল ৩৫৬ জন। বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেনীর প্রত্যেক শ্রেণী থেকে ২ জন করে এবং এর মধ্যে যেকোন শ্রেণী থেকে অতিরিক্ত আরও ১ জন সহ মোট ৭ জন কাউন্সিলর নির্বাচনে মোট ২০ জন ছাত্র-ছাত্রী কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে। নির্বাচন শেষে অন্যান্য শিক্ষকদের সহায়তায় ভোট গণনা শেষে রিটানিং অফিসার প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল ফলাফল ঘোষণা করেন।

    ঘোষিত ফলাফলে ৩য় শ্রেণী থেকে প্রতিদ্ব›িদ্ব মোট ৬ জন প্রার্থীর মধ্যে  দিয়া (রোল ৩২) ২০২ ভোট ও জিএম জুবায়ের আহমেদ (রোল ৩৫) ১২৭ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এ শ্রেনীর প্রতিদ্ব›িদ্ব অন্যান্যদের মধ্যে তাহমিদুজ্জামান শুভ (রোল ১১০) ৬৩ ভোট, নিতুল মোজাদ্দেদ (রোল ১১৪) ৩৮ ভোট, মহসীন হোসেন (রোল ১১৩) ৩২ ভোট এবং মোস্তাকিম সরদার (রোল ৬০) ১৭ ভোট পায়।

    চতুর্থ শ্রেণীর প্রতিদ্ব›িদ্ব সর্বোচ্চ মোট ১০ জন প্রার্থীর মধ্যে তাহরিমা মেহজাবিন (রোল ২) ৯৮ ভোট এবং মুন্তাসির রহমান মহিম (রোল ৮) ৮৪ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এ শ্রেনীর প্রতিদ্ব›িদ্ব অন্যান্যদের মধ্যে সজীব হোসেন (রোল ৯৬) ৮১ ভোট, সাবরিনা মেহেরিন (রোল ১) ৬৬ ভোট, অন্তরা হাবীবা (রোল ৯২) ৪৯ ভোট, আকসা ইসলাম (রোল ৯৪) ৩৯ ভোট, রাফসান জামান অরণ্য  (রোল ৫) ৩০ ভোট, জান্নাতুল ফেরদৌস (রোল ১২২) ৩০ ভোট, নুসরাত জাহান (রোল ১২১) ২৮ ভোট এবং সামীর আহমেদ (রোল ১৮) ১৮ ভোট পায়।

    ৫ম শ্রেণীর প্রতিদ্ব›িদ্ব ৪ জন প্রার্থীর মধ্যে মায়িশা মৌনতা (রোল ৯১) ২১৭ ভোট ও তাসনিম আক্তার নিহা (রোল ২) ২০৯ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এ শ্রেনী থেকে সুমাইয়া ইসলাম (রোল ৯৯) ১৪৮ ভোট পেয়ে অতিরিক্ত আরও ১ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছে। এ শ্রেণীর প্রতিদ্ব›িদ্ব অপর প্রার্থী ফারদিনা আফরিন (রোল ৫) ৭৭ ভোট পায়।

    নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিল ৫শ শ্রেণির আসফিয়া আফরিন সারাহ, সহকারী প্রিজাইডিং রাকিব নুর আনন, তারিনা সুলতানা, নির্বাচন কমিশনার মালিহা তাবাসছুম ঐশী, পোলিং অফিসার তাহাসিনুল ইসলাম, ফাহিম শাহরিয়ার, মেঘা খাতুন ও জুলেখা খাতুন, পুলিশ সদস্য আনিসা আক্তার, মারিয়া সুলতানা, শাহারুল ইসলাম ও ইমরুল কায়েস (৪), আনছার সদস্য হিসেবে ছিল ৪র্থ শ্রেণির শাওন, সামিউল, রিফাত, তাহমিদ, প্রিতম, সাকিব ও গোলাম রসুল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ ভোটগ্রহণ পরিদর্শন করেন।

  • জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় রাউন্ডে প্রথম ডাক্তার দম্পতির সন্তান

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় রাউন্ডে দেশত্ববোধক গানের প্রতিযোগিতায় জারিফ তানহার প্রথম নির্বাচিত হয়েছেন। সে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী। সেই সাথে তার বোন তাহিয়াত ভাব সংগীতে প্রথম হয়ে সাতক্ষীরা জেলার নাম উজ্জ্বল করেছে।

    উল্লেখ্য যে, সাতক্ষীরার বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ জাকির হোসেন ও মিসেস শামীমা জাকির দম্পতির কন্যা তাহিয়াত গত ২১-০৫-২০২২ তারিখে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে সপ্তম শ্রেনীতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তার পিতা-মাতা সবার কাছে পুত্র ও কন্যার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।