Home Blog Page 1307

তালার অবসরপ্রাপ্ত কর্পোরাল শেখ খায়রুলের দাফন সম্পন্ন

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালার ভায়ড়া গ্রামের শেখ পাড়া নিবাসী অবসরপ্রাপ্ত কর্পোরাল শেখ খায়রুল ইসলাম আর নেই।(ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

জানা যায়, শনিবার বিকেলে হার্ড এ্যাটাক জনিত কারণে অবসরপ্রাপ্ত কর্পোরাল শেখ খায়রুল ইসলাম মৃত্যুবরণ করেন। রবিবার সকাল ৯টায় তার সময় ভায়ড়াগ্রামে জানাযার নামাজ শেষেণ পারিবারিক কবর দাফন করা হয়েছে। এর আগে অবসরপ্রাপ্ত কর্পোরাল কে সশস্র বাহিনীর  পক্ষথেকে গার্ড অব অনার  প্রদান করেন নৌবাহিনীর পেটি অফিসার মোঃ আমিনুল ইসলাম। এসময় মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও আতœার মাগফিরাত কামনা করে জানাযার নামাজে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

কালিগঞ্জে অনিবন্ধিত ২ ডায়াগনস্টি সেন্টার বন্ধ ঘোষণা ও জরিমানা

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে : অবৈধ অর্থাৎ অনিবন্ধিত ও নবায়ন বিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ  ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সময়সীমা শেষে গতকাল (২৯ মে) রবিবার বেলা ১১ টা হতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৩টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের খবর পে য়ে কৃষ্ণনগর বাজারের একটি ক্লিনিক মালিক তালাবদ্ধ করে পালি য়ে যায়। অভিযানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়বুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকোনুজ্জামান বাপ্পি অনুমোদনবিহীন দুটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক ভুল স্বীকার করলে মৌতলা বাজারে অবস্থিত ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক অলিউল্লাহ কে ১৫ হাজার টাকা এবং সেকান্দর নগর চৌমুহনী বাজারে অবস্থিত আজিজিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক তারেক আজিজ কে ২৫ হাজার টাকা জরিমানা করে বন্ধ ঘোষণা ও সতর্ক করা হয়।

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়বুর রহমান সাংবাদিকদের জানান উপজেলায় মোট ৩০ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। এরমধ্যে ৭ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদিত থাকলেও বাকি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য অধিদপ্তরের কোন নিবন্ধন নাই। পর্যায়ক্রমে সবগুলো ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হবে। কোন অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক পরিচালিত হতে দেয়া হবে না।

তালায় ছেলে-বৌমার হাতে গর্ভধারিনী মা আহত

 নব কুমার দে,তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন ধানদিয়া গ্রামের অশোকের মোড় নামক স্থানে মাতা গীতা রানী বয়স( ৫৫) পিতা অরুণ সাহা বয়স (৬০)বাদী হয়ে ছোট ছেলে প্রকাশ সাহা এর নামে একটা অভিযোগ দায়ের করেছেন। রবিবার (২৯ মে) সকালে সাংসারিক কাজ নিয়ে ঝগড়া হয়।এ ব্যাপারে গীতা রানী বলেন আমার ছেলে প্রকাশ সাহা বয়স (৩৫) ও আমার ছেলের বউ মৌসুমী সাহা বয়স (২৮)আমাকে বিভিন্ন দিন বিভিন্ন সময় আমাকে নিহত করার হুমকি দিচ্ছে। সে আমার গোপন স্থানে লাথি মারার চেষ্টা করে আমি নিজেই রক্ষার জন্য তাকে একটা চড় মারি পরে আমার ছেলে প্রকাশ সাহা আমাকে ধরে নিয়ে ঘরে আটকে রেখে মারধর করে আমি আহত অবস্থায় থানায় এসে একটা অভিযোগ দায়ের করছি।

এ ব্যাপারে ঘটনাস্থলে গেলে গীতা রানীর ছেলে প্রকাশ সাহা আমাদের কাছে অস্বীকার করে ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমাদের নিউজ না করতে বলেন। এ ব্যপারে গীতা রানীর স্বামী (অরুণ সাহা) বলেন আমার স্ত্রী অসুস্থ তারপরও তার সংসারের কাজের সহযোগীতা করে আজ সকালে আমি ঘুম থেকে ওঠার আগে আমার স্ত্রীকে মারে আমি এ ব্যাপারে একটা সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি জানান অভিযোগ পেয়েছি সঠিকভাবে তদন্ত করে অপরাধী কে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।

অবৈধ ও অনিবন্ধিত নিউজ পোর্টালগুলোই ছড়াচ্ছে ভূয়া খবর

বিভিন্ন সেক্টরকে জিম্মি করে চলছে বে-শুমার চাঁদাবাজি;

আহাদুর রহমান জনি: অনিবন্ধিত ও অবৈধ অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেতনা নদী খনন নিয়ে অপপ্রচারে মেতেছে একটি মহল। গতকাল সাতনদীতে ‘বেতনার সাড়ে ২৩ কিলোমিটার খননে বরাদ্দ হয় ৫০ কোটি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যাতে বেতনা খননের জন্য বরাদ্দের আসল চিত্র উঠে আসে। অথচ ওইসব অনিবন্ধিত ও অবৈধ অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই কাজের জন্য ৪৭৫ কোটি টাকা বরাদ্দের কথা প্রচার করা হচ্ছে যা সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে।
সাতক্ষীরার বেতনা নদীতে খননের জন্য ৪৪ কিলোমিটার এলাকা চিহ্নিত করা হয়। তবে তার অর্ধেক সাড়ে ২৩ কিলোমিটার খননের জন্য তিন প্যাকেজের মাধ্যমে টেন্ডার হয়। সে অনুযায়ী খনন কাজ চলমান আছে। যা আগামী জুনে শেষ হবে। অপরদিকে ওই ৪৪ কিলোমিটারের মধ্যে বাকি সাড়ে ২০ কিলোমিটার খননের জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান আছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা জেলা কার্যালয়ের পওর বিভাগ-২ সূত্রে জানা যায়, প্রথম প্যাকেজে বেতনা খনন হচ্ছে কলারোয়া বাজার থেকে ঝাউডাঙ্গা পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৬৮ লাখ টাকা। এই প্যাকেজে প্রায় ৭ লক্ষ কিউবিক মিটার নদীর পলি অপসারিত হবে। এ অংশে ভ‚-পৃষ্ট থেকে -.৭৯০ মিটার গভীর আছে। যা খননের পর -২.৩৮ মিটার গভীরতায় শেষ হবে। এই ধারাবাহিকতা তৃতীয় প্যাকেজের শেষ পর্যন্ত -৩.০৩ মিটার পর্যন্ত গভীর হবে।
দ্বিতীয় প্যাকেজে বেতনা খনন হচ্ছে ঝাউডাঙ্গা থেকে রাজনগর পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৫৩ লাখ টাকা। এই প্যাকেজে প্রায় ৯ লক্ষ ৭১হাজার কিউবিক মিটার নদীর পলি অপসারিত হবে।
তৃতীয় প্যাকেজে বেতনা খনন হচ্ছে রাজনগর থেকে শাল্যে পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ১৩ লাখ টাকা। এই প্যাকেজে প্রায় ১৯ লক্ষ ২৩ হাজার কিউবিক মিটার নদীর পলি অপসারিত হবে।
শুধু বেতনা নদী খননের ইস্যু নয়, জেলার সকল উন্নয়ন প্রকল্প, রাজনৈতিক অঙ্গন, নারী শিশু পাচার থেকে চোরাই ঘাট পরিচালনা, আদম পাচার, অস্ত্র-সোনা পাচারকারী সিন্ডিকেট, জেলার খাদ্য ও স্বাস্থ্য বিভাগ, মাদক সিন্ডিকেট ও ভোমরা বন্দরের কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এসব সেক্টরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কৌশলে জিম্মি করে অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টালগুলোর নামে বেশুমার চাঁদাবাজি চলছে জেলা জুড়ে। এর মধ্যে অধিকাংশরাই এসব করে কোন রকমে জীবন জীবিকা নির্বাহ করছে। তবে চিহ্নিত একটি অবৈধ নিউজ পোর্টালের পরিচালক এসব সেক্টরকে জিম্মি করে শুধু জীবন-জীবিকা নয় সম্পদের পাহাড় গড়ছে। অনুসন্ধানে ইতোমধ্যে চাঞ্চল্যকর এসব তথ্য সাতনদীর হাতে উঠে এসেছে।

কৈখালীতে অন্তঃস্বত্বাকে বাঁচাতে গিয়ে ভাগ্নের মাথায় চাপাতির কোপ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: বেড়াতে গিয়ে চাপাতির কোপে মাথায় ৬টি সেলাই নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে কাতরাচ্ছেন আব্দুল কাদের। এদিকে পেটে লাথি দিয়ে তারই ফুফু আসিয়া নামের এক অন্তঃস্বত্তার ভ্রুন হত্যারও অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে শ্যমনগরের প‚র্ব কৈখালীতে শরিফুল ইসলামের বাসায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল কাদের শহরের ইটাগাছার ন‚র ইসলামের ছেলে। কাদের সাতনদীকে জানান, গতকাল (শুক্রবার) আমার ফুফুর বাড়িতে দাওয়াত ছিলো। তাই শ্যমনগরের পূর্ব কৈখালীতে আমার ফুফুর বাড়িতে বেড়াতে যাই। দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা সুন্দরবন দেখতে যাই। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি কিছু লোকজন আমার ফুফুকে মারধোর করছে। এসময় আমি ঠেকাতে গেলে তাদের মধ্য থেকে ইস্রাফিল কয়াল নামের এক ব্যক্তি চাপাতি দিয়ে আমার মাথায় কোপ মারে। আরো কয়েকজন আমাকে লাঠি দিয়ে মারতে থাকে। আমার ফুফু আসিয়াকেও বেধরড় মারপিট করে তারা। আমার মালিকানাধীন সাতক্ষীরা ল-১২৭৮৮০ নং মোটরসাইকেল (Yamaha FZ- V3) ভাংচুর করে। পরে তারা আমার মোটর সাইকেলটি নিয়ে যায়। আমাদের হাসপাতালে যেতে না দিয়ে অবরুদ্ধ করে রাখে ইস্রাফিলের নেতৃত্বে ওই সন্ত্রাসী বাহিনী। পরে আমার বাবা ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ সদস্যরা যেয়ে আমাদের উদ্ধার করে। এসময় তৃতীয় পক্ষের মধ্যস্থতায় মোটরসাইকেলটি উদ্ধার হয়।
নির্যাতিতা আসিয়া বেগমের স্বামী শরিফুল ইসলাম সাতনদীকে জানান, প‚র্বের কিছু বিষয় নিয়ে আমার মামা অজিবর সরদারের সাথে ই¯্রাফিল কয়াল ও জাহাঙ্গির কয়ালদের সাথে বিরোধ আছে। তাদের অপকর্মের বিষয়ে আমি নানা ভাবে আজিবর সরদারকে সহায়তা করার অপরাধে একাধিক মিথ্যা মামলায় আমাকে জড়িয়েছে পর্যন্ত। অথচ তাদের সাথে আমার কোন বিরোধ ছিলো না। শুক্রবার কোনরকম উষ্কানি ছাড়াই আমার বাড়িতে হামলা করে প‚র্ব কৈখালীর হোসেন কয়ালের ছেলে ইস্রাফিলের নেতৃত্বে তার ছেলে আশিক কয়াল, জলিল সরদার ও তার ছেলে জাহিদুল সরদার, রহমত উল্লাহ সরদার, হোসেন কয়ালের ছেলে জাহাঙ্গীর কয়াল ও মিকাইল কয়াল, মোরশেদ কয়ালের ছেলে মিজান কয়াল, আবুল হোসেনের ছেলে মিয়ারাজ, আনোয়ার হোসেন, আনারুল, আজাদ গাজী। এসময় ইস্রাফিল কায়ল আমার অন্তঃস্বত্ত¡া স্ত্রীকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। বাকিরা সবাই মিলে আমার স্ত্রীর পেটে ও বুকে লাথি মারতে থাকে। এসময় আমাদের বাড়িতে বেড়াতে আসা আমার স্ত্রীর ভাগ্নে আব্দুল কাদের ঘটনাস্থলে পৌছে তার ফুফুকে বাচাতে গেলে তাকেও সন্ত্রাসী বাহিনীর সবাই মিলে মারতে থাকে। একপর্যায়ে ইস্রাফিল বাড়ি থেকে চাপাতি নিয়ে এসে কাদেরর মাথায় কোপ দেয়। কাদেরের মাথা কেটে রক্ত ঝরতে থাকে। খবর পেয়ে আজিবর মামা আমাদের বাঁচাতে গেলে তাকেও মারপিট করে তারা। তাদের লাঠির বারিতে মামার ডান হাত ফুলে গেছে, ভেঙ্গেও যেতে পারে। পরে পুলিশ যেয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।
শ্যামনগরের প‚র্ব কৈখালী গ্রামের রহমতুল্লাহ সরদারের ছেলে আজিবর সরদার সাতনদীকে জানান, আমি খবর পাই শরিফুলদের বাড়িতে ইস্রাফিলরা হামলা করেছে। তারাতাড়ি তাদের বাড়িতে গিয়ে দেখি শরিফুলের স্ত্রীকে মাটিতে ফেলে লাথি মারছে ইস্রাফিল, আশিক, জলিল, জাহিদুল, জাহাঙ্গীর, মিকাইল, মিজানুর সহ বেশ কয়েকজন তাদের মারছে। ইস্রাফিল চাপাতি দিয়ে কোপ দিলে শরিফুলদের বাড়িতে বেড়াতে আসা আব্দুল কাদের আহত হয়। তাকে উদ্ধার করতে গেলে আমাকেও বেধরক মারপিট করে তারা।
গুরুতর আহত থাকায় এ বিষয়ে অন্তঃস্বত্ত্বা আছিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আহতদের উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা রাব্বি সাতনদীকে জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে। তবে কোন পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি।

জেলায় অনিবনন্ধিত ক্লিনিক দুই শতাধীক

সোমবার থেকে অ্যাকশন; আলটিমেটাম শেষ হচ্ছে আজ: 

জহুরুল কবীর: অনিবন্ধিত ও নবায়নবিহীন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আজ রবিবার সেই সময় শেষ হচ্ছে। এ সময়ের মধ্যেও যেসব অবৈধ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হবে না, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা সাতনদীকে জানিয়েছেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন সাফায়াত। ইতোমধ্যেই এরকম কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বলে তিনি জানান। অবৈধ্য ক্লিনিক গুলোর বিরুদ্ধে কোন অভিযান পরিচালিত হবে কিনা জানতে চাইলে ডাক্তার হুসাইন সাফায়াত জানান, সোমবার সিদ্ধান্ত জানানো হবে। জেলায় কতগুলো বৈধ্য ও অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে তার তালিকা আগামী সোমবার দিবেন বলেও তিনি জানান। তবে অনুসন্ধানে জানাযায়, জেলায় প্রায় দুই শতাধীক বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এদের মধ্যে অধিকাংশই নিবন্ধনের জন্য আবেদন কৃত তবে অনুমোদিত নয়।
২৫ মে বুধবার অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ে স্বাস্থ্য অধিদফতরে এক সভা অনুষ্ঠিত হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মনিটরিং ও সুপারভিশন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করতে হবে। অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে এ কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে।
যেসব প্রতিষ্ঠান নিবন্ধন গ্রহণ করলেও নবায়ন করেননি, তাদের নিবন্ধন নবায়নের জন্য সময়সীমা প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নবায়ন গ্রহণ না করলে, সেসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করতে হবে।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অপারেশনের সময় এনেস্থিশিয়া প্রদান ও ওটি অ্যাসিস্ট করার ক্ষেত্রে নিবন্ধিত চিকিৎসক ছাড়া অন্যদের রাখা হলে সেসব প্রতিষ্ঠান ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নিতে হবে।
যেসব প্রতিষ্ঠান নতুন নিবন্ধনের আবেদন করেছেন, তাদের লাইসেন্স প্রদানের কার্যক্রম দ্রুত শেষ করতে হবে। লাইসেন্সপ্রাপ্তির আগে এসব প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারবে না।
উক্ত বিষয়ে গতকাল শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন জানান অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। এর মধ্যে আমরা সময় বেঁধে দিয়েছি। সেই সময় শেষ হলে আমরা বসবো। নিবন্ধনের কতটা অগ্রগতি হয়েছে, অবৈধ কতগুলো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ হয়েছে, আমরা তা দেখব। এরপর সে অনুযায়ী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট যারা আছেন, তাদের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত ও ব্যবস্থা নেব।
ডা. বেলাল বলেন, সারা বাংলাদেশে কতগুলো অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার আছে, সেই তথ্য আমাদের কাছে নেই। নিবন্ধনের জন্য আবেদন করলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে, এতগুলো আবেদন এসেছে, এতগুলো লাইসেন্স দেওয়া হয়েছে, এতগুলো ওয়েটিংয়ে আছে। তবে যারা আবেদনই করেনি, তাদের তথ্য আমরা জানব কী করে?
তালিকা ছাড়া অভিযান কোন উপায়ে পরিচালনা করা হচ্ছে— জানতে চাইলে তিনি আরও বলেন, অবৈধগুলোর নির্দিষ্ট তালিকা না থাকলেও বৈধদের তালিকা জেলা সিভিল সার্জনদের কাছে রয়েছে। যেমন ধরুন, নরসিংদী জেলায় ৫০টি নিবন্ধিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে— সেই তালিকটি ওই জেলার সিভিল সার্জনের কাছে রয়েছে। এর বাইরে যেগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে অবশ্যই সিভিল সার্জন বলতে পারবেন। সে অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি। অভিযানের ক্ষেত্রে সিভিল সার্জনের বড় একটি ভ‚মিকা রয়েছে।

কোমরপুরে ভুমিহীন পরিবারকে উচ্ছেদের অপচেষ্টায় হামলা: জখম

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামে এক বিত্তশালী কর্তৃক একটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের লক্ষ্যে হামলা চালিয়ে একজনকে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের উত্তর কোমরপুর গ্রামে। হামলায় আহত উত্তর কোমরপুর গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে মোঃ শহিদ গাজী বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। সরেজমিনে তদন্তে গিয়ে উপস্থিত এলাকার প্রায় অর্ধ শতার্ধিক নারী-পুরুষ জানান, ইং ২০১৪ সালে পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ আলীম কোমরপুর মৌজার ১৮৯খতিয়ানের ১০২দাগে ৩০ শতাংশ খাস জমিতে শহীদ গাজী সহ ৮টি অসহায় ভূমিহীন পরিবারকে পূর্ণবাসন করেন। গত সাত বছর যাবত উক্ত ভূমিহীন পরিবার গুলো বরাদ্দকৃত জমিতে ঘরবাড়ি তৈরী করে বসবাস করে আসছিল। কিন্তু অত্র খাস জমিতে অসহায় ভূমিহীন পরিবার গুলোর পূর্ণবাসন মেনে নিতে পারেননি খাসজমি সংলগ্ন বসবাস কারী বিত্তশালী মৃত আফসার আলীর ছেলে আঃ ছালাম গাজী(৫৫)। আঃ ছালাম গাজী প্রায় সময় তার বসত বাড়ীর সংলগ্ন ভূমিহীন পরিবার শহীদ গাজীর বরাদ্দকৃত খাসজমি অবৈধ ভাবে দখলে নেওয়ার পায়তারা করছিল। যার প্রেক্ষিতে শুক্রবার ২৬ মে শহিদ গাজী তার বসত ঘর মেরামত করার সময় বেলা আনুঃ সাড়ে ১২টায় আঃ ছালাম, তার স্ত্রী আফরোজা খাতুন, ছেলে সাগর সহ বহিরাগত কয়েক জন লোক ভূমিহীন শহিদ গাজী ও তার স্ত্রী ফতেমা খাতুনের  উপর হামলা ও বসত ঘরে ভাংচুর করে। আঃ ছালামের হেসু(দা) এর কোঁপে ডান পেটের পাজড়ে কাটা জখম করে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত শহীদ গাজীর কাছে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি উপরক্ত ঘটনার হুবহু বিবরন দিয়ে জানান, এ ব্যাপারে তিনি দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ব্যাপারে দেবহাটা থানার আফিসার ইন চার্জ শেখ ওবায়দুল­াহ বলেন, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি দ্রত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।আইন শৃঙ্খলা অবনতি কারি যেই হোক ছাড় দেওয়া হবে না।

কলারোয়ায় ক্রীড়ানুষ্ঠানের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কলারোয়া ব্যুরো: কলারোয়া সরকারি কলেজে ‘মুজিব জন্মশতবর্ষ বার্ষিক বহিঃ ক্রীড়া- ২২’র আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ ক্যাম্পাসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্যে তিনি বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশ সাধনে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে। তিনি পড়াশুনার সাথে সাথে শিক্ষার্থীদেরকে খেলাধুলায় মনোযোগী হয়ে দেশের গৌরব অর্জনে নিজেকে সু-নাগরিক হিসাবে গড়ে তোলার আহবান জানান। কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস ও থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা।

কলেজের প্রভাষক টি,এম মঞ্জুর আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডি,এম শাহনাওয়াজ আলম, ক্রীড়া কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ সবুর, সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, প্রভাষক শেখ শরিফুল ইসলামসহ শিক্ষক- কর্মচারী, সুধি ও শিক্ষার্থীবৃন্দ। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলেজের আইসিটি প্রভাষক সাদমান সাকিব, কন্ঠশিল্পী শিক্ষার্থী ফারিয়া মেহজাবিন মাহিমা ও পূর্নিমা সরকার।

অভয়নগরে গাঁজা গাছ সহ আটক ১

নিজেস্ব প্রতিবেদক, যশোর: যশোর অভয়নগরে  সুরেশ বিশ্বাস (৫২) নামের এক ব্যাক্তিকে গাঁজার গাছ সহ  আটক করে অভায়নগর থানা পুলিশ। গত শুক্রবার দুপুরে সুন্দলি ইউনিয়নের ডহর মশিহাটি গ্রামের বাড়েদা বড় পুকুর পাড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত সুরেশ বিশ্বাস ওরফে (গনেশ পাগল) ডহর মশিহাটি গ্রামের বাড়েদা বড় পুকুর পাড় এলাকার সুরেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র। অভয়নগর থানার এস আই শাহ আলম ও এস আই বনি আমিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিহাটি বাড়ির ঘরের পিছন থেকে ০২ কেজি ওজনের একটি গাঁজার গাছ সহ নরেন্দ্রনাথ বিশ্বাসের পুত্র সুরেশ বিশ্বাসকে আটক করে। এ সময় সুরেস বিশ্বাসের পুত্র সুব্রত বিশ্বাসকে পাওয়া যায়নি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শামীম জানান, সবুজ জাতীয় গাজাঁর ওজন ০২ কেজি। যার আনুমানিক মূল্য ২০,০০০ টাকা। আটক সুরেশ বিশ্বাসের বিরুদ্ধে আইন ২০১৮ সালের মাদকদ্রব্য আইনে ৩৬(১) স্মারনি ১৮(ক)মামলা (মামলা নং-২৩) রুজু করে বিকেলে আদালত প্রেরণ করা হয়েছে।

কেশবপুরে বিনামূল্যে টয়লেট স্থাপন উপকরণ বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে দারিদ্র্য বিমোচন ও সেনিটেশনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ১১জন হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২৮ মে সকালে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে ওই টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল সভাপতিত্ব ও বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন প্রকল্প কর্মকর্তা মাসুদা বেগম বিউটির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ও কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষক উজ্জল ব্যানার্জী, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আখতার মুকুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, সাংবাদিক দিলীপ মোদক, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহিলা মেম্বার দিল হাসনা মুক্তা, অবসরপ্রাপ্ত সহকারি কৃষি কর্মকর্তা রাম দুলাল দাস ও সমাজসেবক আব্দুল গফফার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার।