কেশবপুরে বিনামূল্যে টয়লেট স্থাপন উপকরণ বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে দারিদ্র্য বিমোচন ও সেনিটেশনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ১১জন হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২৮ মে সকালে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে ওই টয়লেট স্থাপন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল সভাপতিত্ব ও বিনামূল্যে সেমি-পাকা টয়লেট স্থাপন প্রকল্প কর্মকর্তা মাসুদা বেগম বিউটির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ও কেশবপুর উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষক উজ্জল ব্যানার্জী, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আখতার মুকুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, সাংবাদিক দিলীপ মোদক, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহিলা মেম্বার দিল হাসনা মুক্তা, অবসরপ্রাপ্ত সহকারি কৃষি কর্মকর্তা রাম দুলাল দাস ও সমাজসেবক আব্দুল গফফার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার।

Recomended