Blog

  • একটি ভ্রুণের হারিয়ে যাওয়ার গল্প

    নিজস্ব প্রতিবেদক: বাবা চেয়েছিলেন ছেলে বড় সরকারি চাকরি করবে। মা চেয়েছিলেন বাড়িতেই থাকবে। শরিফুল আসিয়া দম্পতির দেখভাল করবে। কিন্তু বিধিবাম। স্বপ্ন পূরণ হলোনা তাদের। সুন্দর পৃথিবীর আলো দেখা হলো না তার। মায়ের গর্ভ থেকেই অভিমানে চলে গেলো পেশাচিক ঘৃনিত ধরাধাম থেকে।

    ভিডিওটি দেখতে ক্লিক করুন: https://fb.watch/dlRBmVsnr4/
    শরিফুল ইসলামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামে। তার সহধর্মীনি আসিয়া। আসিয়া অন্তঃস্বত্ত্বা। এই দম্পতির বারো বছর বয়সী একটি ছেলে আছে। তাদের কোল আলো করে আসছিলো আরো এক পুত্র সন্তান। কিন্তু মে’র ২৭ তারিখ মানুষ রুপি একদল অমানুষ এই দম্পতির বাড়িতে পূর্ব শত্রুতার জেরে হামলা করে। এসময় তারা শরিফুলের অন্তঃস্বত্ত্বা স্ত্রী আসিয়াকে বে-ধড়ক পেটায়। লাথি মারতে ভোলেনি তার গর্ভের সন্তানকেও। শুধু তাই নয়। অবরুদ্ধ করে রাখা হয় কয়েকঘন্টা। জরুরী চিকিৎসা সেবাও নিতে পারেননি তারা। কিন্তু ৯৯৯এ ফোন দিলে কয়েকজন পুলিশ সদস্য গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসা নেওয়ার জন্য তারা আসেন সাতক্ষীরা সদর হাসপাতালে। দফায় দফায় টেস্ট, মেডিসিনের কড়া নিয়ম মানলেও বাঁচেনি আসিয়ার গর্ভের পুত্র সন্তানটি। চারদিন লড়াই করে অবশেষে মঙ্গলবার সকাল ১০টার দিকে ছেড়ে গেল সকল মায়া।
    শরিফুল ইসলাম বলেন, পূর্বের কিছু বিষয় নিয়ে আমার মামা অজিবর সরদারের সাথে ইস্রাফিল কয়াল ও জাহাঙ্গির কয়ালদের সাথে বিরোধ আছে। তাদের অপকর্মের বিষয়ে আমি নানা ভাবে আজিবর সরদারকে সহায়তা করার অপরাধে একাধিক মিথ্যা মামলায় আমাকে জড়িয়েছে পর্যন্ত। অথচ তাদের সাথে আমার কোন বিরোধ ছিলো না। শুক্রবার কোনরকম উষ্কানি ছাড়াই আমার বাড়িতে হামলা করে পূর্ব কৈখালীর হোসেন কয়ালের ছেলে ইস্রাফিলের নেতৃত্বে তার ছেলে আশিক কয়াল, জলিল সরদার ও তার ছেলে জাহিদুল সরদার, রহমত উল্লাহ সরদার, হোসেন কয়ালের ছেলে জাহাঙ্গীর কয়াল ও মিকাইল কয়াল, মোরশেদ কয়ালের ছেলে মিজান কয়াল, আবুল হোসেনের ছেলে মিয়ারাজ, আনোয়ার হোসেন, আনারুল, আজাদ গাজী। এসময় ইস্রাফিল কায়ল আমার অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। বাকিরা সবাই মিলে আমার স্ত্রীর পেটে ও বুকে লাথি মারতে থাকে। এসময় আমাদের বাড়িতে বেড়াতে আসা আমার স্ত্রীর ভাগ্নে আব্দুল কাদের ঘটনাস্থলে পৌছে তার ফুফুকে বাচাতে গেলে তাকেও সন্ত্রাসী বাহিনীর সবাই মিলে মারতে থাকে। একপর্যায়ে ইস্রাফিল বাড়ি থেকে চাপাতি নিয়ে এসে কাদেরর মাথায় কোপ দেয়। কাদেরের মাথা কেটে রক্ত ঝরতে থাকে। খবর পেয়ে আজিবর মামা আমাদের বাঁচাতে গেলে তাকেও মারপিট করে তারা। তাদের লাঠির বারিতে মামার ডান হাত ফুলে গেছে, ভেঙ্গেও যেতে পারে। পরে পুলিশ যেয়ে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। হামলার ঘটনায় শরিফুল শ্যমনগর থানায় ২৮/০৫/২০২২খ্রিঃ ৪৬/১৯৬নং একটি মামলা দায়ের করেন। অবশ্য হামলাকারীরা শরিফুল ও তার নিকটাত্মীয়দের
    অবশ্য এসব বিষয়ে হামলাকারীদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
    মামলা তদন্তকারী কর্মকর্তা কে এম রেজাউল করীম জানান, উভয় পক্ষের মামলা নথিভুক্ত হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে। তবে এলাকার পরিস্থিতি এখন শান্ত। ভ্রুণ হত্যার বিষয়ে তিনি বলেন মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ নিয়ে কোন তথ্য দেয়া যাবে না।

  • পাটকেলঘাটায় কৃষকদের মাঝে সার বিতরণ

    পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিবেদক : পাটকেলঘাটা ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে গত এপ্রিল মাসে কৃষকদের মাঝে পাট বীজ প্রদান করেন। গত ২ দিন ব্যাপী সেই সকল পাট চাষিদের মাঝে চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই সার বিতরণ করেন। কৃষক প্রতি ৬ কেজি ইউরিয়া,  ৩ কেজি ড্যাভ, ৩ কেজি পটাশ ২৬১ জন পাট চাষিদের মাঝে বিতরণ করা হয়। এ সময় চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই কৃষকদের বলেন সরকার পাট চাষিদের উপর নজর দিয়েছেন যাতে কৃষকরা ভালো পাট চাষ করে দেশের উন্নয়ন করতে পারে। সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা সদর ৫নং ওয়ার্ড মেম্বার শেখ জামসেদ আলী, ইউপি সদস্য শেখ মাসুদ রানা, আজিবার গাজী, আছির উদ্দীন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ভোমরায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরায় জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০মে) বিকাল ৫টায় ভোমরার সাবেক চেয়ারম্যান ও ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে শ্রীরামপুর বাজার মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠান করা হয়। এসময় ভোমরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহানুর ইসলাম, সাধারন সম্পাদক কাজী আ: রশিদ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নিজাম, সদর উপজেলার যুবদলের সদস্য সচিব গোলাম মোস্তফা(সোনা), বিএনপি নেতা জাহাঙ্গীর, ফরিদ আহম্মেদ খান লাল্টু ও যুবদলের সাদ্দাম হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • তালায় উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

    তালা অফিস থেকে নজরুল ইসলাম: সোমবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে তালায় উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও তালা উপজেলা সাংগঠনিক টিমের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলামের সভাপত্বিতে সদস্য সচিব আ.হ.ম. তারেক উদ্দীন সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক কমিটির সদস্য কাজী আকতার হোসেন, এড. ওসমান গনি, সরদার মুজিব, সন্তোষ কুমার দাস, শেখ নুরুল ইসলাম, ঘোষ সনৎ কুমার ও মীর জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, সদস্য নাজমুন নাহার মুন্নি, মিসেস মাহফুজা রুবি  সহ উপজেলা আওয়ামীলী ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

  • তালায় জামায়েত নেতা আছাদুল কতৃক দেশীয় অস্ত্র দিয়ে হামলা

    তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় উপজেলা জামায়েত ইসলামের শীর্ষ নেতা ও বহু অপকর্মের হোতা আছাদুলের নেতৃত্বে প্রতিপক্ষ আলিমকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করার ঘটনা ঘটেছে।এ ঘটনায় আব্দুল আলিম মারাতœক ভাবে আহত হয়ে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় এলাকাবাসী জানান, সোমবার(৩০ মে) সকাল আনুমানিক ৭ টার দিকে তালার আগোলঝাড়া গ্রামে ঘের সংক্রান্ত বিরোধ ও ইউপি নির্বাচনে ভোট করাকে কেন্দ্র করে উপজেলা জামায়েতের শীর্ষ নেতা ও বহু অপকর্মের হোতা আছাদ সহ ১৫-২০ জন একত্রিত হয়ে আলিমকে দা দিয়ে মাথায় কোপ ও শাবল,বাঁশ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এর আগে গতরাতে এলাকার জামায়েত নেতা আছাদুল সন্ত্রাসী বাহিনী ভাড়া করে নিয়ে নুর আলী মোড়লের ছেলে আলিমকে মারার জন্য খোঁজাখুজি করেন। তৎক্ষণাত গ্রামবাসি প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। আহত আব্দুল আলিম জানান, তালার আগোলঝাড়া গ্রামের দধিসরা বিলের ঘেরের ডিট নেওয়া কেন্দ্র করে ও সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট করাকে কেন্দ্র করে প্রথমে সন্ত্রাসী বাহিনা দ্বার খোঁজাখুজি ও পরে সকালে একা পেয়ে দা দিয়ে মাথায় ফাটিয়ে দিন জামায়েত নেতা আছাদুর মোড়ল। পরে জামায়েত নেতা আছাদুল মোড়ল আমাকে হাসপাতালে নিয়ে যেতে বাঁধা প্রদান করলে পুলিশ প্রশাসন এসে হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়। সে এর আগেও বহু অপকর্মের সাথে জড়িত রয়েছেন। এলাকায় এক প্রকার সন্ত্রাসী বাহিনী তৈরী করে ত্রাস সৃষ্টি করে চলেছেন আছাদুর মোড়ল। ঘটনার বিষয়ে আছাদুর মোড়ল অস্বীকার করে বলেন,আমাকে আব্দুল আলিম মারপিট করেছে। এবং আমার স্ত্রীকেও সে মারপিট করেছে।আমরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, ঘের সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। দু,পক্ষয় থানায় আভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সাতক্ষীরা মেডিকেলে সেবার মানে অগ্রগতি, রাকিবুলের সফল অপারেশন সম্পন্ন

    তালা অফিস থেকে নজরুল ইসলাম: খুলনার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মোঃ সালাউদ্দীন সেখ এর একমাত্র পুত্র মোঃ  রাকিবুল ইসলাম ( ২১) গত ২৯ মে রবিবার সকাল ১০ টায় বাইসাইকেল থেকে পড়ে যায় এবং আঘাত প্রাপ্ত হয়। বেলা সাড়ে দশটা থেকে  প্রসাবের রাস্তায় প্রচুর রক্ত প্রসাব শুরু হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ র্থ তালায় পুরুষ সার্জারী ওয়ার্ডের এম,এস ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। আর্থিক সংগতি নাথাকায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান ও মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এসএম নজরুল ইসলাম তার চিকিৎসা ভার গ্রহন করেন। সাংবাদিক এসএম নজরুল ইসলাম জানান, গতকাল মেডিকেলে ভর্তি করার পর থেকে ভাইপো সৌরভ খাঁন এর দায়িত্ব দেই রাতদিন দায়িত্বপালন করে।  বেলা ১টার সময় ওটিতে নেওয়া হয় বেলা ৩ টা ৩০ মিনিটে সফলভাবে  অপারেশন শেষহয়। সাতক্ষীরা  মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সহ সকল ষ্টাফ অত্যন্ত আন্তরিকতার সাথে  অপারেশন করেন। প্রসাব লাইনের সাথে নল সেট করে বাহিরে প্রসাব ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার ও ষ্টাফদের আন্তরিকতায় রাকিবুলের পিতা মাতা স্ত্রী খুশি।

  • রায় নগর নৌ-পুলিশের অভিযানে গাঁজা সহ আটক-১

    আব্রাহাম লিংকন: শ্যামনগরের ভেটখালীতে ভ্রাম্যমান আদালতে ১ জনকে ৪ দিনের জেল ও ১ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন। ৩০ মে ২০২২ তারিখ ২.৩০ মিনিটের সময় ভেটখালী বাজারে স্বর্নকারের দোকানে প্রকাশ্য গাঁজা সহ তাইজুল ইসলাম নামের এক যুবককে ভেটখালী রায় নগর নৌ-পুলিশের ইনচার্জ তারক বিশ্বাস আটক করেন। বিষয়টি পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন ঘটনাস্থলে যেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৪২(১) ধারা অনুযায়ী আটক ব্যক্তিকে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০০ টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরণ করেন।

  • কলারোয়ায় পুকুরে গোসল করার সময় এসআই’র মৃত্যু

     

    কলারোয়া ব্যুরো: কলারোয়ায় পুকুরে গোসল করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে থানার উপ পরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম (৪০) মৃত্যু বরণ করেছেন। রবিবার সকালে কলারোয়া থানার পুকুরে সাঁতার কাটার সময় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা। এসআই রাশিদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে।

    কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে কলারোয়া থানার পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের সদস্যরা অচেতন অবস্থায় এসআই রাশেদুল ইসলামকে ইমারজেন্সি বিভাগে আনেন। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করে দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তিনি মারা গেছেন। হাসপাতালের সব কার্যক্রম শেষে তাঁর মরদেহ নিয়ে যায় পুলিশ।

    কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. ওবায়দুল্লাহ বলেন, থানার পুলিশের এক এসআই গোসল করার সময় আকস্মিক পানিতে ডুবে যান। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ ওসি নাসির উদ্দিন মৃধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানান। পরে তাৎক্ষণিক স্টেশন লিডার ওবায়দুল্লাহর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে দুই মিনিটের মধ্যেই অচেতন অবস্থায় ডুবে যাওয়া পুলিশ সদস্যকে উদ্ধার করে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

    কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, রাশিদুল ইসলাম দেড় মাস আগে কলারোয়া থানায় পুলিশের এসআই পদে যোগদান করেন। সকালে থানার পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় কার্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

  • মুন্সিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আতাউল হক দোলন

    নজরুল ইসলাম শ্যামনগর থেকে: শ্যামনগরের মুন্সিগঞ্জ মাধ্যমিক  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০ টায় বিদ্যালয়ের কক্ষে গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়। মোটা ৯ ভোটের মধ্যে এস এম আতাউল হক দোলন ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচত হয়।এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা একাডেমীক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিনা হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মাঝি ও অন্যান্য  শিক্ষক প্রতিনিধি , ভূমি দাতা অচিন্ত্য মন্ডল সহ  অভিভাবক সদস্যরা।

  • পাটকেলঘাটায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

    এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে: খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা কুমিরা নামক স্থানে গতকাল সকাল ৯টার দিকে যাত্রীবাহী পরিবহন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ সময় বাস ও ট্রাকের সামনের গøাস ভেঙ্গে চূর্ণ বিচুর্ণ হয়ে যায়। তবে বাসের যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

    পুলিশ সূত্রে জানা গেছে খুলনা থেকে ছেড়ে আসা বালুভর্তি ট্রাক যার নং: খুলনা-শ-১১-০১৯৩ সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরিতগামী ঢাকা যাত্রীবাহী পরিবহন যার নং: যশোর-ব-১১-০১৫৫ কুমিরা বাজারে পৌছানো মাত্র নিয়ন্ত্রন হারিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ সময় মহাসড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ২টি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।