Home Blog Page 1308

কেশবপুরে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরিাধ, ইফটিজিং প্রতিরোধ ও কৈশরকালীন স্বাস্থ্য সচেতনামূলক প্রশিক্ষণ শনিবার ২৮ মে সকালে উপজেলার পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক শওকত হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহসান উল্লাহ সানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র চন্দ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ রোকাইয়া হোসেন পলি, ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস। এসময় পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১ শত জন ছাত্রীর মাঝে স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মরিচ্চাপ নদী খননে অনিয়মের অভিযোগ,কর্তৃপক্ষ নিরব

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের দক্ষিন পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত মরিচ্চাপ নদী খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ নিরব ভুমিকা পালন করছে। মরিচ্চাপ নদী খনন কাজ শুরু হলে জনগন ব্যাপক খুশি হয়েছিল, কিন্ত খনন কাজের ব্যাপক অনিয়ম হচ্ছে, প্রসস্থ কমানো হচ্ছে,আর মাটি উচু করে নদীর গভীরতা দেখিয়ে ঠিকাদার দায়সারা কাজ করছে, মাঝে মাঝে সাংবাদিক নামধারিরা বেশ কয়েকজন নদী খনন কাজ পরিদর্শনে আসলে ঠিকাদার ঠিকই ম্যানেজ করে যেনতেন ভাবে নদী খনন কাজ অব্যাহত রাখছে। এদিকে নদীর তলদেশ খনন না করে নদীর তীরের পাশে সামান্য দায়সারা মাটি কাটা হচ্ছে। নদীর মূল অংশতে কোন মাটি কাটা হচ্ছে না। জানাা গেছে নদীর দু’পাশে মাটি উচু করে নদীর গভীরতা দেখানো হচ্ছে,  শনিবার সকালে সরজমিন ঘুরে দেখা গেছে মরিচ্চাপ নদী খনন নামে ব্যাপক অনিয়ম হওয়াই জনগন সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করার প্রস্তুতি গ্রহন করছে, খনন কাজ শেষ না করেই ঠিকাদার হিজলডাঙ্গা সংলগ্ন থেকে উত্তর গামী নদীতে পানি ছেড়ে দেছে, কিভাবে দেখবে নদী খনন কাজ, সরজমিনে তদšন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন না করলে জনগন মন্ত্রনালয়ে আবেদন করবে বলে শোনা গেছে। তাই দ্রæত সরজমিনে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হোক উর্ধতন কর্তৃপক্ষের কাছে এমন দাবি সচেতন মহলের।

বেতনা খননে সাড়ে ২৩ কিমিতে বরাদ্দ ৫০ কোটি

কাজের গুনগত মান প্রশ্নবিদ্ধ, অভিযোগ খোদ সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির

আহাদুর রহমান জনি: সাতক্ষীরার বেতনা নদীতে তিনটি প্যাকেজে চলছে প্রথম পর্যায়ের ৫০ কোটি ৩৪ লাখ টাকায় সাড়ে ২৩ কিলোমিটার খনন কাজ। বেতনার আরও সাড়ে ২০ কিলোমিটার খনন ট্রেন্ডার প্রক্রিয়ায় আছে। তবে কাজের গুনগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা জেলা কার্যালয়ের পওর বিভাগ-২ সূত্রে জানা যায়, বেতনা নদীর কলারোয়া বাজার থেকে আশাশুনি খোলপেটুয়া নদীর সংযোগ পর্যন্ত মোট ৪৪ কিলোমিটার নদী খননের আওতা ভুক্ত করা হয়। এর মধ্যে তিনটি প্যাকেজে সাড়ে ২৩ কিলোমিটার নদী খননের জন্য টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরু হয়। যা বর্তমানে শেষ পর্যায়ে আছে। প্যাকেজ ১ এ কলারোয়া বাজার থেকে ঝাউডাঙ্গা বাজার পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার, প্যাকেট ২ এ ঝাউডাঙ্গা থেকে সাতক্ষীরা সদরের রাজনগর পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার ও প্যাকেজ ৩ এ রাজনগর থেকে শাল্যে পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার নদী খনন চলছে। তবে কাজের গুনগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এপ্রিলের ১৭ তারিখে বেতনা খনন পরিদর্শনে গিয়ে মীর মোস্তাক আহমেদ রবি সয়ং একটি লাইভে এ অভিযোগ করেন।
প্রথম প্যাকেজে বেতনা খনন হচ্ছে কলারোয়া বাজার থেকে ঝাউডাঙ্গা পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৬৮ লাখ টাকা। এই প্যাকেজে প্রায় ৭ লক্ষ কিউবিক মিটার নদীর পলি অপসারিত হবে। এ অংশে ভূ-পৃষ্ট থেকে -.৭৯০ মিটার গভীর আছে। যা খননের পর -২.৩৮ মিটার গভীরতায় শেষ হবে। এই ধারাবাহিকতা তৃতীয় প্যাকেজের শেষ পর্যন্ত -৩.০৩ মিটার পর্যন্ত গভীর হবে। এই প্যাকেজের কাজ বাস্তবায়নের দায়িত্বে আছে যৌথভাবে আছে ঠিকাদার আবুল কালাম আজাদ ও মিজানুর আলম।
দ্বিতীয় প্যাকেজে বেতনা খনন হচ্ছে ঝাউডাঙ্গা থেকে রাজনগর পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৫৩ লাখ টাকা। এই প্যাকেজে প্রায় ৯ লক্ষ ৭১হাজার কিউবিক মিটার নদীর পলি অপসারিত হবে। এই প্যাকেজেরও কাজ বাস্তবায়নের দায়িত্বে আছে যৌথভাবে আছে ঠিকাদার আবুল কালাম আজাদ ও মিজানুর আলম।
তৃতীয় প্যাকেজে বেতনা খনন হচ্ছে রাজনগর থেকে শাল্যে পর্যন্ত সাড়ে ৮ কিলোমিটার। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ১৩ লাখ টাকা। এই প্যাকেজে প্রায় ১৯ লক্ষ ২৩ হাজার কিউবিক মিটার নদীর পলি অপসারিত হবে। এই প্যাকেজের কাজ বাস্তবায়নের দায়িত্বে আছে যৌথভাবে আছে ঠিকাদারি প্রতিষ্ঠান এডিএল ও এজেডডিএল।
সাতক্ষীর পানি উন্নয়ন বোর্ডের পওর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ সাতনদীকে জানান, বেতনার ৪৪ কিলোমিটার এলাকা খননের আওতায় আসবে। বর্তমানে তিন প্যাকেজে বেতনার সাড়ে ২৩ কিলোমিটার খনন কাজ শেষ পর্যায়ে আছে। আগামী জুনে এই প্যাকেজগুলোর কাজ শেষ হবে। বাকি সাড়ে ২০ কিলোমিটার খনন প্রকল্প ই-ভ্যালিশান জারি আছে। আশা করি খুব শীঘ্রই বাকি অংশের কাজ শুরু হবে।
৪৪ কিলোমিটারের এ প্রকল্পটি সম্পন্ন হল উপকৃত হবেন এলাকার হাজার হাজার কৃষক, বাড়বে মৎস্য আহরণ। নদীতে বাড়বে পানি ধারণ ক্ষমতা। শুকনো মৌসুমে সেচের মাধ্যমে চাষাবাদ করতে পারবেন কৃষক আবার বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রন হবে। ফলে বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে ফসল এছাড়াও নদীতে বাড়বে মৎস্য আহরণ।

মণিরামপুরে ধর্ষণ চেষ্টার শিকার নারী মৃত্যু ভয়ে বাড়ি ছাড়া, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: যশোর মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের প্রভাবশালী  পরিবারের নির্যাতনে এক অসহায় নারী বাড়ী ছাড়া হয়েছে।শুধু তাই নয় ওই প্রভাবশালী পরিবারের সন্তান আসাদ দীর্ঘ দিন ধরে ঐ নারীকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অশালীন অঙ্গভঙ্গি সহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভুক্তভোগী নারী আগেও এই প্রভাবশালী পরিবারের সদস্যদের হাতে নির্মম নির্যাতনের শিকার হলে মনিরামপুর থানায় লিখত অভিযোগ দায়ের করলে বিবাদী প্রভাবশালী পরিবার হওয়ায়  বিভিন্ন ভাবে ভয়ভীতি  প্রর্দশনের মধ্যে অভিযোগ প্রত্যাহার করাতে বাধ্য করে।স¤প্রতি গত ১২ মে আবারও ওই প্রভাবশালী পরিবারের সদস্য চরিত্রহিন লম্পট আসাদ ঐ নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যার্থ হয়ে  স্বর্ণের কানের দুল একটা আইটেল মোবাইল ছিনিয়ে নেয় যার আনুমানিক মূল্য মূল্য ৬০হাজার টাকা। তবে ঐ নারী নিজের ইজ্জত বাঁচাতে ও ঘরে থাকা স্বর্ণের দামী একজোড়া কানের দুল রক্ষা করতে রুমে থাকা টর্চ লাইট দিয়ে আঘাত করলে লম্পট আরো ক্ষিপ্ত হয়ে ঐ নারীর উপর হামলা করলে সন্তান কে রেখে ঘর থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে।তবুও লম্পট আসাদ ক্ষান্ত না হয়ে দল বেধে ঐ নারীর পিছনে ধাওয়া করে। একপর্যায়ে রাস্তায় উঠলে অসহায় নারীর ভাইকে পেয়ে তাকে হত্যার জন্য মারপিট করতে উদ্যাত্ব হয়।পাশে থাকা প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে তাকে রক্ষা করে বলে জানান ভুক্তভোগী নারীর ভাই ইব্রাহিম মোড়ল।

এ বিষয়ে মণিরামপুর থানায়  আসাদ (৩৫)পিতা মৃত্যু অজেদ আলী মোড়ল কে প্রধান বিবাদী করে সঙ্গীয় আনার (৫০)পিতা মৃত্যু শহিদুল­াহ, মোঃ শামিম (২০)পিতা মোঃ আসাদ মোঃ রাসেল (২৫)পিতা মোঃ মোসলেম মোড়ল,ইমদাদুল (৩৫) পিতা আমজেদ আলী মোড়ল হাসান(৩৭) পিতা মুনছুর আলী মোড়ল  সর্ব সাং ডুমুরখালি মণিরামপুর যশোর কে বিবাদী করে লিখত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় লিখতে অভিযোগ দায়ের করলে বিবাদী পক্ষ আরো ক্ষিপ্ত হয়ে অসহায় নারীকে হত্যা করবে এমন ভয়ভীতি ও হুমকি দিয়ে বিভিন্ন এলাকায় খোঁজখুজি করছে বলে ভুক্তভোগী নারী জানান।তবে গত ১২ মে উক্ত  ঘটনার পর থেকে অসহায় নারী বাড়ী ছাড়া হতে বাধ্য হয়েছে মৃত্যুর ভয়ে। নারীর পক্ষে প্রভাবশালী কেউ না থাকায় পথে পথে ঘুরছে বলে জানান ভুক্তভোগী নারীর ভাই ইব্রাহিম মোড়ল ও ঘটনার স্বাক্ষীরা সহ স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী। এবিষয়ে তদন্ত কর্মকর্তা ঝাঁপা ফাড়ির ভারপ্রাপ্ত  কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি  বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

তালার গঙ্গারামপুর গ্রামবাসী ডাকাত ও চোরের আতঙ্কে

নব কুমার দে, তালা থেকে: সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে ডাকাত ও চোরের আতঙ্কে রাতের ঘুম হারিয়ে গেছে। গঙ্গারামপুর গ্রামের সাধারণ জনগণ ডাকাত ও সংঘবদ্ধ চোরের হাত থেকে রক্ষা পেতে লিখিত অভিযোগ দায়ের করেছে উপজেলা ও থানায়। পাটকেলঘাটা থানাধীন দুই জনকে আটক করেছে পুলিশ। একজন বরাতপুর গ্রামের নজরুল সরদার ওরফে (সাদ্দাম)(৩৭)সে করিম সরদারের ছেলে আর একজন আসামী সুমন সরদার সে একই থানার নওয়াকাটী গ্রামের আবুল সরদার এর ছেলে ধৃত এই ব্যাক্তিদের বিরুদ্দে ডুমুরিয়া তালা ও পাটকেলঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।

অভিযোগে বলা হয়ছে সংঘবদ্ধ চোর ডাকাত দল বহিরাগত স্ব স্ব ব্যক্তি শুরবাড়িতে অবস্থান করে। কিন্তু তারা এলাকায় রাতের আধারে গরু, ছাগল, ভেড়া মহিষ, ইঞ্জিভ্যান, ইজিবাইক, সাইকেল, মটরসাইকেল ডাকাতি করে বিভিন্ন হাটবাজারে বিক্রয় করে।

 গত রবিবার (২২মে )আনুমানিক রাত দুই টার দিকে গঙ্গারামপুর গ্রামের মফিজুল শেখের গোয়াল ঘর থেকে দুইটি গাভী গরু চুরি হয় যার আনুমানিক মুল্য পাঁচলক্ষ টাকা। চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকার সাধারন জনতা ধাওয়া দিলে গরু রেখে পালিয়ে যায় চোরেরা। এর (৬মাস )পুর্বে সুমন নামের এই চোর উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এর বাড়ি থেকে একটি সাইকেল চুরি করে সিসি ক্যামেরায় ধরা পড়ে। কিছুদিন পরে তালার ঘোষনগর গ্রামের আকাম শেখে মটরভ্যান চুরি করে পাটকেলঘায় জনতার হাতে আটক ও ইজিবাইক চুরি করে ডুমুরিয়ায় পুলিশের হাতে আটক হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান বলেন। আসামিদের নামে তিনটি মামলা হয়েছে ডাকাতির চেষ্টা (১টা) চুরির (২টা) এদের আইনের আওতায় আনা হবে।

পাঁজিয়া যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আবু হাসান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁজিয়া বাজারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহŸায়ক নাজমূল হুসাইন সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বাবু, হাবিবুর রহমান, টিটু আহমেদ, সদস্য জিয়াউর রহমান, ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ, আজিজুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মঙ্গলকোটে রংধনু আর্ট স্কুলের উদ্বোধন

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের মঙ্গলকোটে ইউনিয়নের বসুন্তিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার বিকালে রংধনু আর্ট একাডেমী নামে একটি আর্ট স্কুলের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলকোট ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চুর সভাপতিত্বে ও প্রভাষক মহাসিন হোসেন মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে রংধনু আর্ট একাডেমীর উদ্বোধন ঘোষণা করেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আতিয়ার রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মঙ্গলকোট আওয়ামী লীগনেতা আব্দুল খালেক ও ইউপি সদস্য কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি ইব্রাহীম রেজা, উন্নয়নের পরিচালক আব্দুর রহিম, সাংবাদিক শামীম আখতার মুকুল, সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ।  উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংধনু আর্ট একাডেমীর চেয়ারম্যান নাজমূল হুসাইন ও পরিচালক মিষ্টি মন্ডল। উল্লেখ্য, প্রতি শুক্রবার বিকালে বসুন্তিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আর্ট ও সুন্দর হাতের লেখা শেখানো হবে।

রমজাননগর ও কৈখালী রিপোটর্স ক্লাবের কমিটি গঠন

আব্রাহাম লিংকন: শুক্রবার বিকাল ৪ টায় ভেটখালী বাজারে নয়াডাক অফিসে রমজাননগর ও কৈখালী রিপোটাস ক্লাবের কমিটি গঠন সংক্রানস্ত এক জরুরী সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালের চিত্র পত্রিকার শাহিন আলম। সভায় আহবায়ক কমিটির মোঃ হুমায়ুন কবির, মহসিন হুদা ও আলী মোরতোজা সংগঠনের গঠনতন্ত্র পেশ করে। উপস্থিত সদস্যদের ভেতর ভোটের মাধ্যমে দৈনিক সুপ্রভাতের নরুন্নবী ইসলাম সভাপতি ও দৈনিক কালের চিত্রের শাহিন আলম সাধারন সম্পাদক নির্বাচিত হয়। এছাড়া সহ সভাপতি পাদে আব্রাহাম লিংকন, রাকিবুল ইসলাম ও আলী মোরতোজা,  সহ সাধারন সম্পাদক পদে শহিদুজ্জামান লিয়ন, কোষাধ্যক্ষ পদে আঃ কাদের, সাংগঠনিক সম্পাদক পদে আশিকুজ্জামান লিমন, মনির হোসেন, প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম, কাযকরী সদস্য পদে এমাম হোসেন,  আলফাজ হোসেন ও রুহুল আমিন নির্বাচিত হয়। এ সময় নবগঠিত কমিটির কাছে আহবায়ক কমিটি দায়িত্বভার হস্তান্তর করেন।

তালায় পূর্ব শত্রæতার জেরে মারপিট আহত ৫

বিশেষ প্রতিবেদক,তালা: তালায় পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিত ভাবে আব্দুল কুদ্দুস গাজীর পরিবারের সদস্যদের মারাতœক ভাবে আহত করা অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এঘটনায় তালা থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন,তালার আটারই গ্রামের বারী গাজীর পুত্র আব্দুল কুদ্দুস গাজী,আব্দুল কুদ্দুস গাজীর পুত্র সবুজ গাজী,ছাব্বির গাজী,বৌমা স¦প্না বেগম,স্ত্রী মারুফা বেগম। আহতরা তালা হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনারা বিবরণে জানাযায়, আটারই গ্রামের আব্দুল কুদ্দুস গাজীর সহিত একই গ্রামের বারী গাজীর পুত্র হক গাজী(৫২),মহাসিন গাজী(৫০)ও তার ছেলে মুরছালিম গাজীর বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে গত বুধবার দুপুর আনুমানিক ১২ টার দিকে আব্দুল কুদ্দুস গাজী তার ভোগ দখলীয় জমিতে রোপনকৃত আম গাছ হতে আম পাড়িতে গেলে প্রতিপক্ষরা বাঁধা প্রদান করেন। গাছের আম পাড়ায় বাঁধা প্রদানের কারন জানিতে চাইলে প্রতিপক্ষরা কুদ্দুস গাজীকে লোহার রড,শাবল ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। সে সময় কুদ্দুস গাজীর স্ত্রী ,বৌমা ও দুই ছেলে মারপিট ঠেকাতে আসিলে তাদেরকেও বেধড়ক ভাবে মারপিট করেন প্রতিপক্ষরা। এবং মারপিট করে প্রস্থানের সময় পরিবারের সদস্যদের সহ কুদ্দুস গাজীকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করেন। এঘটনার পরে স্থানীয় লোকজনের সহয়তায় আহত ৫ জন তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, তালা থানায় একটি এজাহার করেছেন কুদ্দুস গাজী। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাওলানা আব্দুল হালিম যশোর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের সারুটিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল হালিম যশোর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন । জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে তাঁকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়। যশোর জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি গত সোমবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম। ২০১৯ সালেও তিনি জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন বলে জানিয়েছেন মাওলানা আব্দুল হালিম।