Home Blog Page 1309

কেশবপুর সদর ও মজিদপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

0

আবু হাসান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ ও মজিদপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবিরের পরিচালনায় ২৬ মে সকালে সদর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা । বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৫ শত ৩৬ টাকা, ব্যায় দেখানো হয়েছে  ১ কোটি ৪৩ লক্ষ ৭ হাজার ৩ শত ৬৫ টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে  ৪৭ হাজার ১ শত ৭১ টাকা। বাজেট আলোচনায় অংশ নেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সংরক্ষিত ইউপি সদস্য রাশিদা বেগম, শাহানাজ বেগম, নাজমা সুলতানা, সাধারণ ইউপি সদস্য কামাল হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, এ কে এম রেজওয়ানুর রহমান, রাশেদুল ইসলাম লিটন, কামরুজ্জামান কামাল, স্বরজিৎ দাস, শহীদ কামাল মিঠু প্রমুখ।

অপরদিকে ২৬ মে দুপুরের উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের সচিব আবুল হোসেনের পরিচালনায় মজিদপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ। বাজেটে মোট আয় দেখানো হয়েছে  ১ কোটি ৩৪ লক্ষ ৮৮ হাজার ৭ শত টাকা।, মোট ব্যায় দেখানো হয়েছে ১কোটি ৩৪ লক্ষ ১৭ হাজার ৮ শত টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৭০ হাজার ৯ শত  টাকা।

বাজেট আলোচনায় অংশ নেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান গাজী, সংরক্ষিত ইউপি সদস্য হামিদা বেগম, রেশমা খাতুন, নাজমা খাতুন, সাধারণ ইউপি সদস্য এম সাইফুর রহমান, মহিউদ্দীন বুলবুল, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান, ফজলুর রহমান, জিয়াউর রহমান, আসাদুজ্জামান, আব্দুস সামাদ প্রমুখ।

রমজাননগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

0

আব্রাহাম লিংকন: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহীতার ভিত্তিতে শক্তিশালী, আদর্শ ও কার্যকর ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে ইউনিয়নবাসীর অংশ গ্রহনে বৃহস্পতিবার বিকাল ৫টায় এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, ইউ,পি সদস্য মোঃ সোহরাব হোসেন, মোঃ রুহুল আমিন, আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলম , মোঃ আব্দুস সালাম, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মিস্ত্রী মনোরঞ্জন, মোঃ আব্দুল হামিদ লাল্টু, আজগর আলী(বুলু), সংরক্ষিত সদস্যা আসমা পারভীন সহ গন্যমান্য ব্যক্তবর্গ। উক্ত উন্মুক্ত বাজেট অধিবেশন পরিচালনা করেন ইউ,পি সচিব মোঃ আবু হেনা।

কলারোয়ায় র‌্যাবের অভিযানে ভূয়া সেনা সদস্য আটক

0

কলারোয়া ব্যুরো: কলারোয়ায় র‌্যাবের অভিযানে ভুয়া সেনাবাহিনীর সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দমদম বাজার থেকে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ভুয়া সেনা সদস্য আব্দুর রহমান (২৬) কে আটক করা হয়। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দক্ষিণ পুইজালা গ্রামের মৃত শহিদুল সরদারের পুত্র। আটককের পর র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যররা তার দেহ তল­াশি করে সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড, সেনাবাহিনীর একটি ফুল শার্ট ও একটি ফুল প্যান্ট, আব্দুর রহমান নামীয় একটি নেইম প্লেট, ফরমেশন সাইন একটি, বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট একটি, সোল্ডারব্যাচ দুই জোড়া যাহাতে ইংরেজীতে অজঞওখঊজণ লেখা আছে, বাংলাদেশ সেনাবাহিনীর মূল্যেবোধ ও চেতনাকার্ড ১ টি, বাংলাদেশ সেনাবাহিনীর পোষাক পরিহিত ধৃত আসামীর পাসপোর্ট সাইজের ছবি তিন কপি, পুরাতন সোল্ডার ব্যাগ একটি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা জানান, আব্দুর রহমান সেনাবাহিনীর সদস্যের পরিচয় নিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দলটি রাত ৮টার দিকে তাকে আটক করে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিকট হতে প্রাপ্ত আইডি কার্ডটি ভুয়া। এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে বিভিন্ন নারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করতো বলে সে স্বীকার করেছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হওয়ায় শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেনসিডিল সহ শাবানা আটক

0

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা যশোর: যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ সাবানা খাতুন (৩৫) নামের এক নারী মাদকব্যবসায়ী আটক হয়েছে। সে উপজেলার নির্বাসখোলা পশ্চিম পাড়া গ্রামের আয়নদ্দিন গাজির মেয়ে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঝিকরগাছা থানাকে মাদক মুক্ত করার লক্ষ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তের সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার বিকাল ৩টা ১০ মিনিটের সময় থানার জরুরী ডিউটি অফিসার এসআই(নিঃ) আব্দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট করে থানাধীন পারবাজার থানার মোড় নামক স্থানের যশোর টু বেনাপোল গামী এমএম বাস তল­াশী চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ সাবানা খাতুনকে আটক করেন। এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, থানার সেকেন্ড অফিসার এস.আই (নিঃ) আমির হোসাইন। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনের ৩৬ (১) এর ১৪ (খ) ধারার আওতায় সন্ধ্যায় মামলা রুজু করা হয়েছে।। মামলা নং-১৪, তাং-২৭/০৫/২০২২। উক্ত মামলায় বিচারের জন্য আসামীকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মণিরামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

0

আরিফুল ইসলাম, মণিরামপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে মণিরামপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ  মিছিলটি শুরু হয়ে মণিরামপুর পৌরশহরে প্রদক্ষিণ করে। মিছিল শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি’র সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, জেলা আওয়ামীলীগ সদস্য ও মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক অসিত দেবনাথ, আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, তরুণ আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্দীপ ঘোষ, আওয়ামীলীগ নেতা সাবেক জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাফেজ মাহবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক এসএম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান অভিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।

কালীগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

0

 হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুল ইসলাম নামে ১ মাদক কারবারি কে ৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মো লেংগা গ্রামের নুর ইসলামের মুদি দোকানের সামনের রাস্তা হতে বৃহস্পতিবার (২৬ মে) রাত পৌনে ১২টার সময় অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান, থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান এর নেতৃত্বে উপসহকারী পরিদর্শক নকীব ও সহকারী উপ পরিদর্শক আবু জাফর তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। ওই সময় তার কাছে রক্ষিত একটি ব্যাগ হতে ৩৫ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি হাফিজুল ইসলাম (২৫) উপজেলার আড়ং গাছা গ্রামের মহব্বত আলীর পুত্র। উক্ত ঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক আবু জাফর বাদ বাদী হ য়ে গতকাল থানায় একটি মাদক আইনে মামলা দা য়ের করেছে। মামলা নং ৩৯। আটককৃত মাদক কারবারিকে গতকাল জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

দেবহটায় ফেয়ার মিশনের ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0

দেবহাটা ব্যুরো: অসহায়, দুঃস্থ্য মানুষের দৌরগোড়ায় চিকিৎসা সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশন নিরালস কাজ করে চলেছে। এই ধারাবাহিকতায় গতকাল ২৭ মে, শুক্রবার, মাঝ পারুলিয়া ফুলবাড়ীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টায় ৮ম বারের মত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করা হয়। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে ফেয়ার মিশনের পরিচালক আঃ কাদের মহিউদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেয়ার মিশনের উপদেষ্টা, ভোমরা সি, এন্ড এফ এর কাষ্টম ও দপ্তর বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা আলহাজ্জ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ফেয়ার মিশনের উপদেষ্টা হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি, এম স্পর্শ, দেবহাটা উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, সাধারন সম্পাদক আবু রায়হান বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল বিভাগের প্রধান ডাঃ শরিফুল ইসলাম, সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এম,ও ডাঃ বিপ্লব মন্ডল, খুলনা ন্যাশনাল হাসপাতালের চিকিৎক আরাফাত আজম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অহিদুজ্জামান, সাতক্ষীরা গ্রামিন চক্ষু হাসপাতালে চুক্ষ বিশেষজ্ঞ ডাক্তার শামিম হোসেন, গাইনি ডাক্তার রেহানা পারভীন ও গ্রামিন চক্ষু হাসপাতালের ম্যানেজার মিরাজুল ইসলাম মিরাজ। সকাল ৯টা হতে বেলা ১টা পর্যন্ত চলা উক্ত মেডিকেল ক্যাম্পে গাইনী, চক্ষু, মেডিসিন, শিরা ও সার্জিক্যাল বিষয়ে চিকিৎসা সেবা নেন অংসংখ্যা মানুষ। উক্ত মেডিকেল ক্যাম্প থেকে অসংখ্যা নারী পুরুষ ফেয়ার মিশন আয়োজিত উক্ত মেডিকেল ক্যাম্প থেকে  চিকিৎসা সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ৫০০শত জন নারী পুরুষ উক্ত মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষদ নেন। এছাড়াও উক্ত মেডিকেল ক্যাম্পে সাতক্ষীরা মাতার তেরেসা ডাইগোনিষ্টিক সেন্টারের পক্ষ থেকে রক্তের গ্রæপ নির্নায় ও ডাইবেটিকস ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়।

বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ সংরক্ষণে শিক্ষার্থীদের মত ও অভিজ্ঞতা বিনিময় সফর

0

 

নিজস্ব প্রতিবেদক: বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ সংরক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুরের গাছের পাঠশালা ও কৃষি জাদুঘর পরিদর্শন করেছে সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ মে) গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের আয়োজনে ১৬ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল মত ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে গাছের পাঠশালা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক সোহেল উদ্দীন ও  বারসিকের সহকারী কর্মসূচি কর্মকতা গাজী মাহিদা মিজান। পরিদর্শনকালে গাছের পাঠশালার পরিচালক ইয়ারব হোসেন শিক্ষার্থীদের বিলুপ্ত প্রায় নানা প্রজাতির গাছের নাম, গুণাগুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেন। শিক্ষার্থীরা সাথে সাথে তা লিপিবদ্ধ করে নেন।

গাছের পাশাপাশি ছাত্রছাত্রীদের কেঁচো কম্পোস্ট, টায়কো কম্পোস্ট, ভারবি কম্পোস্ট ও তরল সার সম্পর্কেও ধারণা দেওয়া হয়। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মাম্পি দত্ত বলেন, উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায় গাছের গুণাগুণসহ বিভিন্ন উদ্ভিদের সাথে নতুন পরিচিত হয়েছি। যা আমাদের একাডেমিক ক্ষেত্রে অনেক কাজ দেবে। প্রভাষক সোহেল উদ্দীন বলেন, গাছের পাঠশালা ও কৃষি জাদুঘরে এসে আমরা খুবি আনন্দিত। এখানে বিভিন্ন ধরনের গাছের সাথে শিক্ষার্থীরা পরিচিত হয়েছে  ও বিস্তর ধারণা লাভ করেছে। বিলুপ্ত নানা প্রজাতির গাছের দেখাও পেয়েছি। এগুলো সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। পরে শিক্ষার্থীদের ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা উপহার দেন ইয়ারব হোসেন।

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং/গোডাউন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ৭৭টি মনোনয়ন পত্র সংগ্রহ

0

নিজস্ব প্রতিবেদক: ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ত্রি-বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১১জুন নির্বাচনকে সামনে রেখে গত ২৫ জুন মনোনয়ন পত্র সংগ্রহের দিনে ১৩টি পদে  ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর ৪১টি মনোনয়ন বিক্রি হয়েছে এবং ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ১৩টি পদে ৩৬টি মনোনয়ন বিক্রি হয়েছে। দুটি সংগঠনের ১৩টি পদের বিপরীতে ৪৭টি মনোনয়ন পত্র বিক্রয় হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী তফশীলে খসড়া ভোটার তালিকা অনুযায়ী ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর ভোটার সংখ্যা ১২৫৩ এবং ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ভোটার সংখ্যা ১১৯৮ জন। আগামী ১১ জুন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোমরায় শ্রমিকদের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।

খুলনায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

0

খুলনা প্রতিবেদক: খুলনায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান বাচ্চু (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মে) নগরীর হরিণটানা থানা এলাকার জিরোপয়েন্ট শিকদার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু নগরীর দারোগাপাড়া এলাকার মসজিদ লেনের বাসিন্দা মাহাবুবের ছেলে। সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক।

 হরিণটানা থানার পুলিশ জানায়, দুপুর ২ টার দিকে জিরোপয়েন্ট থেকে বাচ্চু রাস্তা পার হয়ে শিকদার মার্কেটের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। কয়েকজন পথচারী থানায় খবর দিলে তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘাতক ট্রাক আটক করা সম্ভব হয়নি।

 হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক বলেন, দুর্ঘটনায় নিহতের কোমর থেকে পা পর্যন্ত ড্যামেজ হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে খুমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।