Home Blog Page 1310

ফিংড়ীতে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর বাড়ী লুট

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে ফিল্মি স্টাইলে হাত-পা বেঁধে মুদি ব্যবসায়ীর বাড়ী লুটের ঘটনা ঘটেছে। গ্রাম বাসীর সহযোগীতায় উদ্ধার হলো মুক্তার আলীর পরিবার। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামে।

সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, ঘটনার রাতে দূষ্কৃতিকারীরা হাবাসপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মুক্তার আলীর বাড়ীতে রাতের আধারে প্রবেশ করে। এসময় গভীর ঘুমে থাকা মুক্তার আলী ও তার স্ত্রীকে হাত,পা, চোখ ও মুখ বেঁধে ফিল্মি স্টাইলে বাড়ীর মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুট করে। এবিষয়ে মুক্তার আলী এ প্রতিবেদককে জানান, ঘরের সাদ দেওয়ার জন্য বিদেশ থেকে সোনালী ব্যাংকে আমার ছেলের পাঠানো নগদ ১লাখ টাকা (যা আমি সম্প্রতি ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ীতে রেখেছিলাম), স্বর্ণালঙ্কার, বিদেশ থেকে ছেলের পাঠানো একটি মূল্যবান টার্স মোবাইল ফোন, জমি জায়গার মূল্যবান কাগজপত্র সহ দোকানের বিভিন্ন ধরণের মালামাল লুটপাট করে নিয়ে যায় দূষ্কৃতিকারীরা। তাদের ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন ছুটে এসে মুক্তার আলী ও তার স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন। এসময় মোক্তার আলী ৯৯৯ নাম্বারে ফোন দিলে সাতক্ষীরা সদর থানা পুলিশের পক্ষ থেকে ঐ রাতেই ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ তন্ময় হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনার সাথে জড়িতদের ব্যবসায়ী মুক্তার আলী চিনতে পারলেও নিজের পরিবারের নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করতে পারছেন না তিনি। তবে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দূষ্কৃতিকারীদের পরিচয় জানাবেন বলে জানান তিনি। এঘটনায় এলাকায় এক অজানা আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায় মুক্তার আলীর বাড়ী থেকে লুট হওয়া নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মূল্যবান কাগজপত্র ও মালামাল উদ্ধার সহ এ কাজের সাথে জড়িতদের অতি দ্রæত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

0

কালিগঞ্জ প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে ওড়নার সাহায্যে গলায় ফাঁস দিয়ে মোহাসিনা মারিয়া (১৫) নামে এক মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে অবস্থিত ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাসিন কবির এবং দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা পারভীনের মেয়ে। কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল মোহাসিনা মারিয়া।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক আশীষ কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১ টার দিকে উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর গ্রামে অবস্থিত বাড়ির শয়নকক্ষের সিলিং ফ্যান থেকে মোহাসিনা মারিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়িতে সবাই একসাথে নাস্তা করেন। এরপর মহাসিন কবির কলেজে এবং রেহানা পারভীন দুই মেয়েকে নিয়ে স্কুলে চলে যান। এসময় মারিয়া ও তার দাদী বাড়িতে অবস্থান করছিলেন। বেলা সাড়ে ১১ টার দিকে মারিয়া’র ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান তার দাদী। অনেকবার ডাকলেও সাড়া মিলছিল না তার। পরবর্তীতে প্রতিবেশীরা দ্বিতল ভবনের কক্ষের পিছন দিকের একটি জানালা দিয়ে ঘরের সিলিং ফ্যানে মোহাসিনা মারিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এলাকায় অত্যন্ত নম্র, ভদ্র ও মেধাবী হিসেবে পরিচিত মোহাসিনা মারিয়ার আত্মহত্যার ঘটনায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আশাশুনিতে ঘের ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেয়ার অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনিতে সালাম সরদার নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পা মাটিতে লাগানো ছিল। স্থানীয়দের ধারণা,তাকে শ^াসরোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

সালাম সরদার (৬০) উপজেলার শ্রীউলা গ্রামের মৃত ছুরমান আলী সরদারের বড় ছেলে। নিহত সালাম সরদারের ভাই বাবু সরদার জানান, তার ভাই ৩০ বছর আগে শ্রীউলা থেকে চলে গিয়ে ১কিলোমিটার দুরে কালিগঞ্জ উপজেলার ইউছুপপুর গ্রামে বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে তিনি একটি মুদি দোকানও পরিচালনা করেন। পাশাপাশি ঘের ব্যবসা করেন। বৃহস্পতিবার সকালে তিনি খবর পান, শ্রীউলা গ্রামের সরকারী পুকুরের পাশে একটি শিশু গাছের ডালে বড় ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। খবর পাওয়ার পরপরই তিনি পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। তবে ভাইয়ের পা মাটিতে ছিল এবং গাছের কাছাকাছি তার মরদেহটি ছিল। এছাড়া তার ভাই রাতে বের হয়ে আর বাড়িতে ফেরেননি।

তিনি প্রশ্ন রেখে বলেন,গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলে ভাইয়ের পা মাটিতে থাকার কথা না। পাশাপাশি তার জিহŸা মুখের মধ্যে থাকার কথা না। তার ভাইকে শ^াসরোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান,মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরো জানান।

ই-গভর্নেন্স সেমিনারে অংশ নিতে অধ্যাপক রুহুল হক এখন সিঙ্গাপুরে

0

সচ্চিদানন্দদেসদয়: সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি আইসিটি বিষয়ে আন্তর্জাতিক ই-গভর্নেন্স পরিসংখ্যান সেমিনারে অংশ নিতে সিঙ্গাপুরে পৌছেছেন। উন্নয়নশীল ডিজিটাল সরকারের আইসিটি বিষয়ে আন্তর্জাতিক ই-গভর্নেন্স পরিসংখ্যান সেমিনারে অংশ নিতে সরকারি সফরে সিঙ্গাপুর পৌছেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। আগামীকাল (২৭ মে) সকাল ৯ টা থেকে সিংগাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “উবাবষড়ঢ়রহম উরমরঃধষ এড়াবৎহসবহঃ ঝঃৎধঃবমরবং : অহ ঙৎরবহঃধঃরড়হ ড়হ ব-এড়াবৎহধহপব ”  শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। ২৭ মে সিংগাপুরের স্থানীয় সময় সকাল ৯ টা  থেকে ৩০ মে বিকাল পর্যন্ত এই সেমিনার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সেমিনারের শুভ উদ্বোধন করবেন।

বাংলাদেশ থেকে ডাঃ রুহুুল হক এমপি ও আরও ৭ জন সংসদ সদস্য এই সেমিনারে অংশগ্রহণ করছেন।

কলারোয়া প্রাণিসম্পদের হেডক্লার্ক রাজ্জাকের কোটি টাকার উৎস কোথায় ?

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া প্রাণিসম্পদ অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারী হেডক্লার্ক আব্দুর রাজ্জাকের কোটি টাকার উৎস কোথায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। এই আব্দুর রাজ্জাক চাকরির শুরু হতে অদ্যবধি ৩৪ বছর কলারোয়া উপজেলা প্রাণী সম্পদ আফিসের হেডক্লাক হিসাবে চাকরি করে আসছে। যার কারণে অফিসটি তার নিজস্ব সম্পদ হয়ে গেছে। যা ইচ্ছা তাই করেন। কাউকে তোয়াক্কা করেন না। অফিসারদেরকেও ঝাড়ি মারেন। ৩৪ বছরে যতগুলো অফিসার প্রাণী সম্পদের দায়িত্ব নিয়ে এসেছেন তারা সকলেই তার কাছে জিম্মি।

গোপন সূত্র জানা গেছে যদি কোন অফিসার তার কথা না শুনে সিন্ডিকেট তৈরি করে তাকে অপদস্থ করেছে। তার কথা না শুনলে বিপদ। গত ৩৪ বছরে কলারোয়া প্রাণী সম্পদ অফিসে কোটি কোটি টাকা সরকারি বরাদ্দ এসেছে। এ সকল বরাদ্দে নাম মাত্র উপকৃত হয়েছে খামারিরা ও প্রাণীরা চাষিরা। সমস্ত জায়গায় রাজ্জাকের হস্তক্ষেপ। কলারোয়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার খামারি ও সেবা নিতে আসা বিভিন্ন মানুষ রাজ্জাকের কাছে হেনস্তার শিকার হয়। দুব্যবহারের শিকার হয়। সেবা নিতে আসা বিভিন্ন মানুষ সেবা ও পাইনা বরং এই আব্দুর রাজ্জাকের দুব্যবহারের শিকার হয়। সে হেডক্লার্ক হওয়া সত্বেও তার আচার ব্যবহার দেখে মনে সেই অফিসের বস। অফিসের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দেয়।তাছাড়াও তার অত্যাচারে অতিষ্ট অফিসের কর্মচারি ও প্রকল্পে চাকরিরত লোকজন। হেড ক্লার্ক আব্দুর রাজ্জাক হয়েছেন “রাজ্জাক সাহেব” তাকে রাজ্জাক সাহেব হিসাবে সম্ভোধন না করলে তার সমস্য আছে। হোক সে অফিসার বা কর্মচারি বা সাধারণ মানুষ।

একাধিক খামারি জানিয়েছেন সরকারি কোন প্রনোদনা ঔষধ কোন কিছু আনতে গেলেই এই রাজ্জাকের রোশানলের শিকার হতে হয়। টাকা ছাড়া কোন কিছুই চোখে দেখেন না তৃতীয় শ্রেণীর কর্মচারি রাজ্জাক। তিনি বলেন টাকাই সব কিছু। মারা গেলে থেকে যাবে শুধু টাকা। আমার মৃত্যুর পর পরিবার পরিজন যাতে রাজার হালে কাটাকা পারে সেই ব্যবস্থা করছি। টাকা থাকলে সব কিছুই হয়।

সূত্র আরো জানায়; তৃতীয় শ্রেণীর কর্মকচারি বিশেষ ক্ষমাতাধর নিজে সাহেব হওয়া আব্দুর রাজ্জাক বর্তমানে কোটিপতি। সাতক্ষীরা শহরে রয়েছে বিলাশ বহুল অট্টালিকা, গাড়ি। নামে বে-নামে ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা। এই সূত্র আরো জানায় পরিবারের লোকজন বাদেও আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ঘনিষ্ট জনে কাছে আছে তার কোটি কোটি টাকা। জানা যায় বিভিন্ন ঘনিষ্টজনকে দিয়ে বিভিন্ন ব্যবসায় টাকা ইনভেস্ট করে কালো টাকা সাদা কারা চেষ্টায় নেমেছে সে। আব্দুর রাজ্জাকের রয়েছে বিলাশ বহুল জীবনযাপন। বহুতল অট্টালিকা, গাড়ি, নিজের ছেলের বিলাশ বহুল গাড়ি যা মানুষকে বিস্মিত করেছে। কলারোয়ার বিভিন্ন শ্রেনীর মানুষ হেড ক্লার্ক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সঠিকভাবে তদন্তপূর্বক ব্যবস্থা নিয়ে তার অবৈধ সকল টাকা খুজে বের করার জোর দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। তারা আরো দাবি করেছেন রাজ্জাকের আগের অবস্থা ও বর্তমান অবস্থা যাতে খুজে বের করা হয়। এ ব্যাপারে আব্দুর রাজ্জাকের বক্তব্য জানতে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষ্যে খুলনায় সাংবাদিকদের কর্মশালা

0

 প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ৫ থেকে ৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। খুলনা সিটি কর্পোরেশনসহ জেলায় দুই লাখ ৯৬ হাজার পাঁচশত ৮৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সাথে সাথে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমত সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে খুলনা সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে স্কুল হেলথ ক্লিনিক সভাকক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক মোঃ ফরিদ উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সরকারি কর্মকর্তাসহ খুলনায় কর্মরত  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কুশুলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

0

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: ২০২২-২৩ অর্থবছরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হ য়েছে। গত বৃহস্পতিবার (২৬ মে) বিকাল ৫টার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে ২ কোটি ৬৬ লক্ষ ৫০ হাজার ৫শত টাকার বাজেট ঘোষণা করা হয়।

উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগ এর সঞ্চালনায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল­াহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এবং অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম, মূল বাজেট পেশ করেন অত্র ইউনিয়ন পরিষদের সচিব ডি, এম মনিরুজ্জামান এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আকলিমা খাতুন,  তাহমিনা, জোসনা বেগম, পুরুষ সদস্য আবু মুসা সরদার, খায়রুল আলম, শহিদুর রহমান বাবু, মনিরুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল গাফফার সরদার, ফারুক হোসেন, কাজী রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমূখ। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানের ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, সুধী, সাংবাদিক , শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত ইউনিয়ন বাসীর পক্ষ থেকে বাজেট সম্পর্কিত উন্মুক্ত আলোচনা অংশগ্রহণ করেন অঞ্জলি দাস, মতিয়ার রহমান, শাহাজাহান সরদার, মাহফুজা খানম, আন্না খাতুন, রামকৃষ্ণ রায় প্রমুখ।

কালিগঞ্জে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে গণধোলাই

0

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: স্কুল ভবনে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের মাসের পর মাস প্রধান শিক্ষকের সহায়তায় যৌন নির্যাতন এবং মারপিটের ঘটনায় শহিদুল ইমরান নামে এক লম্পট শিক্ষক কে গণধোলাই দিয়ে বিদ্যালয় থেকে বয়কট অপসারণের দাবি জানিয়েছে ছাত্রী অভিভাবকরা। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গত বুধবার (২৫মে) বেলা ১০টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ওই সময় সহায়তাকারী অত্র স্কুলের প্রধান শিক্ষক আজমল হোসেন অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে সহায়তা করলে এ যাত্রায় রেহাই পায়। পরে বিষয়টি অভিভাবকরা মোবাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা কে জানালে তদন্তের আশ্বাস এ পরিস্থিতি শান্ত হয়।

বিষয়টি জানার পর বৃহস্পতিবার (২৭ মে)বেলা সাড়ে ১১ টার সময়  উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্কুলে গেলে সেখানে সাংবাদিক দেখে সহায়তাকারী প্রধান শিক্ষক তেলে বেগুনে জ্বলে ওঠে সাংবাদিকদের উপর চড়াও হয়। ওই সময় শিক্ষা কর্মকর্তা এর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তদন্তের সময় এলাকার অভিভাবক রেহেনা খাতুন, সাবিনা বেগম, পারভিন, মাহফুজা খানম, রোজিনা আক্তার, আছিয়া বেগম, সালমা, রবিউল ইসলাম, লাভলু, মেহেদী সহ একাধিক অভিভাবক গণ সাংবাদিকদের জানান, গান্ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলার চকপরানপুর গ্রামের শওকত এর পুত্র শহিদুল ইমরান পঞ্চম শ্রেণীর ছাত্রীদের শ্রেণিকক্ষ ও স্কুলের গোপন কক্ষে পড়া দেখার অজুহাতে মাসের পর মাস যৌন হয়রানি নির্যাতন চালিয়ে আসছে।

বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক আজমাল হোসেনকে জানিওেয় কোনো প্রতিকার না পাওয়ায় তারা বাড়িতে যেয়ে পিতা-মাতাকে জানায়। বিষয়টি জানতে পেরে অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে একত্রিত হয়ে স্কুলে যেয়ে ঐ শিক্ষককে গণধোলাই দিলে প্রধান শিক্ষকের সহায়তায় পালিয়ে রক্ষা পায়। পরে আমরা বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মোবাইল এর মাধ্যমে জানালে তিনি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক শহিদুল ইমরানের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান পড়া না পারায় এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে আমাকে ফাঁসানো হয়েছে। এ প্রসঙ্গে ওই স্কুলের প্রধান শিক্ষক আজমল হোসেন জানান শিক্ষক শহিদুল ইমরান এর উপর হামলার পর আমি ঘটনা জানতে পারি। ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান ঘটনার তদন্তে এসেছি সত্যতা পেলে জেলা শিক্ষা কর্মকর্তার নিকট ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদন পেশ করব। উপজেলা প্রশাসনের এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রশাসনিক দুর্বলতা কারনে প্রতিনিয়ত কোনো-না-কোনো বিদ্যাল য়ের ছাত্রী হয়রানি, ছাত্র বলাৎকার মতন বিকৃত ঘটনা ঘটে চলেছে। অনেক ঘটনার সত্যতা মেলায় কোন শাস্তিমুলক ব্যবস্থা না নেওয়ায় প্রতিনিয়ত ঘটনা ঘটেই চলেছে। বিষয়টি জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে উপজেলাবাসী।

দেবহাটায় গাছ কেটে সাবাড় , থানায় অভিযোগ!

0

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় অবসরপ্রাপ্ত কর্মচারী উপজেলা নির্বাহী অফিসারের সাবেক প্রসেস সার্ভারের মৎস্য ঘেরে প্রবেশ করে গাছ কর্তন ও জীবন নাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় উপজেলা কাজিমহল্লা গ্রামের মৃত বাসতুল্লাহ গাজীর পুত্র আফতাবউদ্দীন বাদি হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

লিখিত অভিযোগে আফতাবউদ্দীন জানান, আমি দীর্ঘদিন ধরে গাজীরহাট-কামটা সড়কের দক্ষিন পাশ্বে বিলে নিজস্ব জমিতে মৎস্য ঘের পরিচালনা করে আসছি। বুধবার আমার ঘেরের ভেড়ি বাধ উচু করার জন্য কয়েকজন শ্রমিক নিয়ে কাজ করি। বেলা ১১টার দিকে হঠাৎ পাশ্ববর্তী ঘের ব্যবসায়ী কাজিমহল্লা গ্রামের মৃত আব্দুল গফ্ফারের পুত্র আব্দুল অদুত ও তার পুত্র আব্দুল ওয়াহেদ আমার ঘেরের ভেড়িতে লাগানো কলাগাছ কেটে সাবাড় করে। এ সময় আমি সহ আমার শ্রমিকরা গাছ কাটতে নিষেধ করলে অদুত ও পুত্র তাদের হাতে থাকা দা-কুড়াল নিয়ে আমাকে মেরে ফেলার জন্য ছুটে আসে। এসময় আমি আতœরক্ষার জন্য নিরুপায় হয়ে সেখান থেকে দৌড়ে অন্যত্র সরে গেলে তারা আমাকে জীবন নাশের হুমকি সহ বিভিন্ন গালাগালাজ করে চলে যায়।

এবিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

নলতায় অসহায় পরিবারে খাদ্য সহায়তা প্রদান

0

নিজস্ব প্রতিবেদক: সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার নভো জীবন ইউকে এর সহযোগীতায়, নবজীবন ও নলতা ইউনিয়নের সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে গরীব, অসহায় পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি অসিত কুমার সরকার, নবজীবনের এডমিন এইচআর রেজাউল করিম, প্রোগ্রাম অফিসার আশিকুরজ্জামান, সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন। এ সময় খাদ্য সহায়তার অংশ হিসাবে চাল, ডাল, আটা, সোয়াবিন তেল, চিনি, গুড়া দুধ সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।