ফিংড়ীতে হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর বাড়ী লুট

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে ফিল্মি স্টাইলে হাত-পা বেঁধে মুদি ব্যবসায়ীর বাড়ী লুটের ঘটনা ঘটেছে। গ্রাম বাসীর সহযোগীতায় উদ্ধার হলো মুক্তার আলীর পরিবার। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে ফিংড়ী ইউনিয়নের হাবাসপুর গ্রামে।

সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানাগেছে, ঘটনার রাতে দূষ্কৃতিকারীরা হাবাসপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মুক্তার আলীর বাড়ীতে রাতের আধারে প্রবেশ করে। এসময় গভীর ঘুমে থাকা মুক্তার আলী ও তার স্ত্রীকে হাত,পা, চোখ ও মুখ বেঁধে ফিল্মি স্টাইলে বাড়ীর মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুট করে। এবিষয়ে মুক্তার আলী এ প্রতিবেদককে জানান, ঘরের সাদ দেওয়ার জন্য বিদেশ থেকে সোনালী ব্যাংকে আমার ছেলের পাঠানো নগদ ১লাখ টাকা (যা আমি সম্প্রতি ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ীতে রেখেছিলাম), স্বর্ণালঙ্কার, বিদেশ থেকে ছেলের পাঠানো একটি মূল্যবান টার্স মোবাইল ফোন, জমি জায়গার মূল্যবান কাগজপত্র সহ দোকানের বিভিন্ন ধরণের মালামাল লুটপাট করে নিয়ে যায় দূষ্কৃতিকারীরা। তাদের ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন ছুটে এসে মুক্তার আলী ও তার স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন। এসময় মোক্তার আলী ৯৯৯ নাম্বারে ফোন দিলে সাতক্ষীরা সদর থানা পুলিশের পক্ষ থেকে ঐ রাতেই ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ তন্ময় হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনার সাথে জড়িতদের ব্যবসায়ী মুক্তার আলী চিনতে পারলেও নিজের পরিবারের নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করতে পারছেন না তিনি। তবে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দূষ্কৃতিকারীদের পরিচয় জানাবেন বলে জানান তিনি। এঘটনায় এলাকায় এক অজানা আতঙ্ক বিরাজ করছে। এমতাবস্থায় মুক্তার আলীর বাড়ী থেকে লুট হওয়া নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মূল্যবান কাগজপত্র ও মালামাল উদ্ধার সহ এ কাজের সাথে জড়িতদের অতি দ্রæত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।

spot_img

More from this stream

Recomended