Home Blog Page 1311

দেবহাটায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা

0

লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: দেবহাটায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিসেফ এর সহযোগীতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়নে দেবহাটা প্রেসক্লাবের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা ক্রীড়া সং¯’ার সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, কুলিয়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য সামছুজ্জামান ময়না, পারুলিয়া ২নং ওয়ার্ড ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, রূপান্তরের প্রতিনিধি তৌহিদ হাসান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আইএসপি অফিসার আজমির হোসন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের জেলা সমন্বয়কারী কাকলী সরকার।

এসময় বক্তরা বলেন, কোভিড-১৯ আমাদের মাঝে পূর্বের মত না থাকলেও পুরোপুরি ভাবে বিদায় নেয়নি। তাই স্বা¯’্য সচেতনতা ও সাধারণ মানুষকে সচেতনতার আওতায় আনতে হবে। সকল বয়সী মানুষকে ভ্যাক্সিনের আওতায় আনতে হবে। এজন্য জনসচেতনতা বাড়ানোর জন্য বেশি বেশি উঠান বৈঠাক, মাইকিং, লিফলেট বিতরন সহ বিভিন্ন কর্মসূচিত বাস্তবায়নের কথা বলা হয়। এদিকে প্রকল্পটির পক্ষ থেকে ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি দীর্ঘ মেয়াদী জনসচেতনতা মূলক কর্মকান্ড বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করা হয়।

কলারোয়ায় পাট চাষিদের কর্মশালা

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় বস্ত্র ও পাট মন্ত্রাণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং স¤প্রসারণ ”শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে কলারোয়া উপজেলায় দুই দিন ব্যাপি পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও বুধবার সকাল ১০টা থেকে কলারোয়া পাইলট হাইস্কুলের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস।

প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ  প্রদান করেন সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নূরুল ইসলাম। আরো প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন সাতক্ষীরা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা কলারোয়া অনির্বান বিশ্বাস। প্রশিক্ষণ কর্মশালায় ১০ টি ইউনিয়ন থেকে ১৫০ জন পাট চাষি অংশগ্রহণ করেন।

সাতক্ষীরায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিকারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ভবন নির্মাণে পৌর আইন লঙ্ঘনের প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে পৌরসভার রাজার বাগান পূর্বপাড়া গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি শহিদুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুল কওসার, সহ-সভাপতি মফিজুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল আলিম, সদস্য আব্দুল গফ্ফার প্রমূখ।

বক্তারা অভিযোগ করে বলেন, পৌর আইন লঙ্ঘন করে রাজার বাগান পূর্বপাড়ার নতুন বাসিন্দা ইমাদুল সরদার বাড়ি নির্মাণ করছেন। এসময় তারা প্রতিবেশীর জমির উপরে ছাদের কার্নিস বাড়িয়ে কাজ শুরু করে। এতে বাধা দিলে ইমাদুল সরদার প্রতিবেশীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানালে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ইমাদুল সরদারকে পৌর আইন মেনে ও প্রতিবেশীদের ক্ষতি না করে ভবন নির্মাণের নির্দেশনা দেন। কিন্তু পৌর কাউন্সিলরের নির্দেশনা না মেনে তিনি একইভাবে ভবনের কাজ করতে থাকেন। বিষয়টি নিয়ে দুইপক্ষের মধ্যে একদিন হাতাহাতি হয়। ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাড়িতে নির্ধারিত দিনে উভয়পক্ষকে হাজির হওয়ার নোটিশ দেয়। কিন্তু ইমাদুল সরদার পুলিশ ফাড়িতে নির্ধারিত দিনে হাজির হননি। পরে লিখিত অভিযোগ পেয়ে সদর থানায় পুলিশের পক্ষ থেকে শালিসে ডাকা হলেও ইমাদুল সরদাররা শালিসে হাজির হয়নি। অবাক করার বিষয় হচ্ছে, তারা পুলিশের আহবানে সাড়া না দিলেও তাদের পক্ষ নিয়ে পুলিশ যখন তখন ঘটনাস্থলে যাচ্ছে এবং ইমাদুল সরদারের অর্থে প্রভাবিত হয়ে তার প্রতিবেশীদের অহেতুক হয়রানি করছে। সাতক্ষীরা পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করলে পৌরসভা তাদের নির্মাণ কাজ বন্ধ রাখতে বলে। কিন্তু সে নির্দেশনাও না মেনে কাজ অব্যাহত রাখে। স্থানীয় এলাকাবাসী এবিষয়ে প্রতিবাদ করলে ইমাদুল সরদার একটি মিথ্যা নাটক সাজিয়ে সদর থানায় আমার পিতা এবং আমাকেসহ ৫ জন অসহায় ব্যক্তির বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় পুলিশ আমাকে আটক করে কারাগারে প্রেরণ করে। আমি স¤প্রতি জামিনে মুক্তি পেয়ে বাড়ি আসলে ইমাদুল আবারো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানিসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে যাচ্ছে। মানববন্ধন থেকে ইমাদুল কর্তৃক মিথ্যা মামলার দায় থেকে অব্যাহতি প্রদান পূর্বক ইমাদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতক্ষীরার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। পরে একই দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন গ্রামবাসী।

জেলা ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

0

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক শিষ্ঠাচার বহির্ভূত ও অবান্তকর বক্তব্যের প্রতিবাদের সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেনের নেতৃত্বে বুধবার (২৫শে মে) বিকেল সাড়ে ৫ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। সেখানে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী সাইফ মাহমুদ জুয়েলের পুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।
বিক্ষোভ  মিছিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদ হাসান, কলরোয়া ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ তানভির হোসেন জুয়েল, কালীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিমসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

0

ঢাকা থেকে প্রকাশিত ভোরের পাতা পত্রিকার অনলাইন সংস্করনে প্রকাশিত গত ২৪ মে ‘সাতক্ষীরাতে সক্রিয় ছাত্রদল-শিবির, আখের গোছাতে ব্যস্ত ছাত্রলীগ!’ শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উল্লেখিত সংবাদে আমার বিরুদ্ধে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে তা আদৌ সত্য নয়। একটি মহল আমার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য সাংবাদিককে ভুল, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে উক্ত সংবাদটি প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সুমন হোসেন
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা জেলা শাখা।

নানা বিতর্কে শেষ হলো সাতক্ষীরা জেলা ছাত্রলীগের মেয়াদ

0
  • কমিটি ঘোষণার নামে কোটি টাকা আদায়;

  • আছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অপহরন, জমিদখল সহ নানাবিধ অভিযোগ;

নিজস্ব প্রতিবেদক: নানা বিতর্কের মাধ্য দিয়ে আজ শেষ হলো বিবাহিত, অছাত্র ও মাদকাসক্তদের নিয়ে গঠিত সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ। কমিটি ঘোষণায় টাকা আদায়, টেন্ডারবাজি, জমিদখল, আর একের পর এক চাঁদাবাজির অভিযোগে আছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বিরুদ্ধে। গতবছরের ২৪ মে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এস এম আশিকুর রহমানকে সভাপতি ও সুমন হোসেনকে সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে।
তথ্যানুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে চাঁদাবাজি, টেন্ডারবাজি, অপহরন, জমিদখল সহ নানাবিধ অভিযোগ আছে। জমি দখলের জন্য তার একটি বিশেষায়িত বাহিনী আছে। গত মাসের ২৮ এপ্রিল ছাত্রলীগের সাতক্ষীরা সদর উপজেলা শাখার রাজিব ইমরাকে সভাপতি ও হাসানুজ্জামাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। কিন্তু বিভিন্ন পত্র-পত্রিকায় ফলাও করে টাকার বিনিময়ে কমিটি দেয়ার বিষয়টি সামনে এলে পহেলা মে সদর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। এদিকে উপজেলা ও থানা পর্যায়ে ছাত্রলীগের কমিটি দিতে সভাপতি-সাধারণ সম্পাদক দুই পোস্টের বিনিময়ে কমিটি প্রতি ২০ লক্ষ টাকা করে আদায় করছে। এভাবে প্রায় পৌনে কোটি টাকা আদায় করেছে আশিকের নেতৃত্বাধীন গ্রæপটি। তাদের ও তাদের ঘোষিত কমিটির নেতাদের এসব কর্মকান্ডে বিরক্ত হয়ে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। জেলা ছাত্রলীগের এক সদস্য এ তথ্য দেন। তিনি আরও জানান, সম্প্রতি সপ্তাহকাল ব্যাপী চেষ্টা করেও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে দেখা করতে পারেননি এসএম আশিকুর রহমান।
সর্বশেষ মেয়াদ প‚র্তির তিনদিন প‚র্বে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মৎস চাষি স্বপন মন্ডলের ঘের দলবল নিয়ে দখল করতে যায় ছাত্রলীগ সভাপতি। এসময় স্থানীয়দের তোপের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।
এদিকে ক্ষমতা পাওয়ার পরপরই আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনের এক নেতার জমিতে বালি ফেলাকে কেন্দ্র করে চাঁদা দাবি করে আশিক ও তার দলবল। চাঁদা না দেয়ায় কয়েকদফায় তার ওই জমিতে গিয়ে টিনসেড ভাংচুর করে। অবশেষে তিন দফায় এক লক্ষ টাকা চাঁদা আদায় করে শান্ত হয় তারা। এখন তার ব্যবহৃত কার্যালয়টিও দখল করে অস্থায়ী ভাবে ব্যবহার করছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
চলতি বছরের ২৪ এপ্রিল ইটাগাছায় মুজিবুর রহমানের ৭ শতক জমি দেড় লক্ষ টাকার বিনিময়ে শাহাজান বিশ্বাসদের দখল করিয়ে দেয় ছাত্রলীগ সভাপতি আশিকের নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতা। তাদের সহায়তা করে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
জেলা পরিষদের মালিকানাধীন তালা-ইসলামকাটি-সুজনশাহা-পাটকেলঘাটা সড়কের দু’ধারের ৯৫৪টি গাছ বিক্রির জন্য টেন্ডার আহবান করা হয়। টেন্ডার জমা দেয়ার সময় অন্যান্য ব্যবসায়ীদের বাধা প্রদান করে ছাত্রলীগ। শুধু মাত্র একজনকেই টেন্ডার দাখিল করতে দেয়া হয়। এ নিয়ে বেশ মোটা অংকের টাকা আদায় করে ছাত্রলীগ।
গতমাসে সাতানি বাজারস্থ কবীর নামের এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে মাইক্রোযোগে অপহরন করে আশিকের নেতৃত্বাধীন গ্রæপটি। কবীরের কাছে এক ব্যক্তির ১০ লক্ষ টাকা পাওনা আদায়ের জন্য মোটা অঙ্কের কমিশনে এই কাজ করে আশিক। এ নিয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করলেও ছাত্রলীগের ভয়ে শেষ পর্যন্ত মামলা করেনি কবীর। কবীরের মোবাইল নম্বরে এ বিষয়ে জানতে চাইলে পারিবারিক নিরাপত্তার কথা বলে ফোন কেটে দেয় কবীর।
জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে একটি গ্রæপের সদস্য ঈদের সময় দেবহাটা থেকে ২০০ বোতল ফেন্সিডিল সংগ্রহ করে সাতক্ষীরায় বিক্রির করে। সম্প্রতি ডুমুরিয়ায় ইয়াবাসহ আটক হয় বাহিনীর সে। তবে সভাপতি আশিকের প্রচেষ্টায় ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে তাকে মুক্ত করা হয়। ঈদুল ফিতরের সময় ভারতীয় এক পাসপোর্ট যাত্রীকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে ওই একই ব্যক্তি। ঘটনা জানার পর ভারতীয় হাইকমিশনারের চেষ্টায় ও প্রশাসনের হস্তক্ষেপে ওই ভারতীয়কে ছেড়ে দেয় তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান, এসবই অপপ্রচার। একটি গ্রæপ কেন্দ্রে আমাদেরকে হেয় করতেই এসব প্রচার দিয়ে বেড়াচ্ছে
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের এসব বিতর্কিত কর্মকান্ডের বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩রা নভেম্বর জেলা ছাত্রলীগের তৎকালীন আংশিক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়ে আগ্রহীদের নিকট থেকে জীবনবৃত্তান্ত আহবান করেন। জীবনবৃত্তান্ত জমা দেয়ার শেষ দিন ছিল ২০১৯ সালের ১৮ ডিসেম্বর। ঘোষণা পেয়ে ৬৪জন জীবনবৃত্তান্ত জমা দিয়ে লবিং গ্রুপিং শুরু করে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃত্ব ও আওয়ামী লীগের একাধীক সংসদ সদস্য তাদের মতামতও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে পাঠান। একজন সংসদ সদস্য কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে অছাত্র ও বিবাহিত কাউকে দিয়ে জেলা ছাত্রলীগের কমিটি না করার জন্য পরামর্শ দেন। কিন্তু সেসব পরামর্শ আমলে না নিয়ে বিতর্কিতদের সভাপতি ও সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত আংশিক কমিটির সভাপতি এস এম আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি হাসিম উদ্দিন হিমেল, ফজলে রাব্বী শাওন, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদ পারভেজ ইমন, হাসানুজ্জামান শাওন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম ও মাসুম পারভেজ হালিম।

কালিগঞ্জে ভূমি দখল, লুটপাট ও ভাঙচুরের মামলায় এসও সাবেক সাংসদ , চোরাকারবারির বিরুদ্ধে সমন জারি

0

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষের রেকর্ডের জমি জবরদখল. ভাঙচুর ও লুটপাটের ঘটনার মামলায় পানি উন্নয়ন বোর্ডের এস,  ও সাবেক সংসদ সদস্য চোরাকারবারি সহ ১১ জনের নামে বিজ্ঞ আদালতের সমন জারি হয়েছে।

সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত এর ২ এ গত ২৪ এপ্রিল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণ পুর গ্রামের আইনজীবী রফিকুল ইলাহী বিশ্বাস বাদী হয়ে মামলা দায়েরের পর সমন জারি করা হয়। যাদের প্রতি সমন জারি হয়েছে তারা হলেন জাতীয় পার্টির (নাফি) গ্রুপের সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন মোড়ল, তার পুত্র রিঙ্কু এবং মমরেজপুর গ্রামের মৃত নুর আহমদ বিশ্বাসের পুত্র নুসরাত এবং রবিউল ইসলাম বিশ্বাস, পশ্চিম নারায়ন পুর গ্রামের মৃত গহর আলীর পুত্র চোরাকারবারি জয়নাল আবেদীন, আলী গাজীর পুত্র আলাউদ্দিন গাজী, তার স্ত্রী মনোয়ারা বেগম, নাজিমুদ্দিন বিশ্বাসের পুত্র আবুল হোসেন, হোসেনপুর গ্রামের রজব আলী মোল­ার পুত্র সার্ভেয়ার আব্দুর রহমান, গহর আলী মোল­ার পুত্র রজব আলী মোল­া এবং কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী এস, ও একাধিক মামলার আসামি তনময় হালদার।

মামলা সূত্র থেকে জানা যায় পূর্ব নারায়ণ পুর গ্রামের মৃত আলহাজ্ব মহব্বত আলী বিশ্বাসের পুত্র আইনজীবী রফিকুল এলাহী বিশ্বাসের সঙ্গে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন গং এর সঙ্গে নারায়ণ পুর মৌজার আর, এস৭৫১ ও  ৯৫১নং খতিয়ানে আর, এস  ১৬৪২,১৬৪৪ও ১৬৪৫ দাগে ৩০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত জমিকে কেন্দ্র করে বিজ্ঞ দেওয়ানী আদালতে ৯৩/২২মামলা এবং জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৫৪ধারা এ পিটিশন ৪৫২/ ২২ও ১০৭ধারায় পিটিশন ১৯০/ ২২মামলা এ কারণ দর্শানোর নোটিশ অমান্য করে এ লুটপাটের ঘটনার মামলায় সমন জারি হয়। তবে এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাদাত হোসেন এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তনময় হালদার সাংবাদিকদের জানান পানি উন্নয়ন বোর্ডের জমির মাপ জরিপ করতে গেলে রফিকুল এলাহী গং এর সদস্যরা তাদের উপর হামলা করে। এ ঘটনায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। বিরোধীয় জমি পানি উন্নয়ন বোর্ডের বলে তিনি দাবি করেন।

সাংবাদিক ইয়ারবকে মারপিটের ঘটনায় তালা ও পাটকেলঘাটা প্রেসক্লাবের নিন্দা

0

বিশেষ প্রতিবেদক,তালা/ পাটকেলঘাটা (তালা) প্রতিবেদক:  সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডে তথ্য নিতে গিয়ে বেধড়ক মারপিটের শিকার হয়েছেন মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক ইয়ারব হোসেন। এসময় সাতক্ষীরা পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়েরের নেতৃত্বে আনসার সদস্যরা তাকে মারিপট করেন। এঘটনায় ৬ জন ও অজ্ঞাত ১০-১২ জনের নামে মামলা করেন সাংবাদিক ইয়ারব। একজন সিনিয়র সাংবাদিক ইয়ারব হোসেনে বিনা দোষে মারপিট করায় তীব্র নিন্দা ও দোষীদের অতিবিলম্বে গ্রেফতারের দাবিতে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সভাপতি এস,এস নজরুল ইসলাম, সি:সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যক্ষ  সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক  বাবলুর রহমান, দপ্তর সম্পাদক  শেখ ইমরান হোসেন, যুগ্ন-দপ্তর সম্পাদক হাসান আলী বা”চু, খান প্রচার সম্পাদক নাজমুল হুসাইন, সি:কার্যকারী সদস্য এস,এম লিয়াকত হোসেন,শেখ আব্দুস সালাম, এস,এম আকরামুল ইসলাম, বিএম বাবলুর রহমান, কার্যকারী সদস্য মো:বাহারুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ, এস,এম জহর হাসান সাগর, কার্যকারী সদস্য আব্দুল মজিদ, সোহাগ মোড়ল, কাজী ইমদাদুল বারী জীবন, মো: লিটন হুসাইন, মো: আফজাল হোসেন,বিএম বোরহান উদ্দীন, মো: বাহারুল মোড়ল, মো: রুহুল আমিন মোল্লা, মো: হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, আল-মাহবুব হুসাইন, অš‘ দাশ, আব্দুল্লাহ আল মামুন, সোনালী রহমান বাবলু, মেহেদী হাসান সাক্ষর, সাইদুর রহমান আকাশ, তপু শেখ, শরিফুল ইসলাম, ফারুক খাঁন, সাধারণ সদস্য মো: জিয়াউর রহমান, মো: সাগর মোড়ল,ইকরামুল ইসলাম প্রমুখ।

পাটকেলঘাটা প্রেসক্লাব: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর গুন্ডা বাহিনীর দ্বারা সিনিয়র সাংবাদিক দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ইয়ারব হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাটকেলঘাটা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ। সভাপতি শেখ জহরুল হক, সহ-সভাপতি খান নাজমুল হক, সাধারন সম্পাদক আব্দুল মতিন, যুগ্ন সাধারন সম্পাদক ইয়াসিন আলী সরদার, আব্দুস সালাম পান্না, দপ্তর সম্পাদক এস এম মজনু, ক্রীড়া সম্পাদক এম এম জামান মনি, সদস্য আব্দুল মমিন, হেলাল উদ্দীন, কুমার ইন্দ্রজিত সাধু, শাহিন বিশ্বাস, আল মামুন, নব কুমার দে, আল আমিন, আতাউর প্রমুখ।

শ্যামনগরে নদী থেকে বালু উত্তোলন করায় ব্যবসায়ীকে জরিমানা

0

জিয়াউর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগরে ভাঙন কবলিত নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার (২৩মে) বেলা ৩টায় উপজেলার খোলপেটুয়া নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল্লাহ। এসময় খোলপেটুয়া নদীথেকে বালু উত্তোলন করায় মালামাল সহ দুই ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়। আটক দুই ব্যবসায়ী হলেন- বড় কুপট গ্রামের মহিন উদ্দীন শেখের ছেলে আঃ রহিম শেখ ও বেলায়য়েত গাজীর ছেলে মজিদ গাজী।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহীদুল্লাহ বলেন, ভাঙন কবলিত খোলপেটুয়া নদীথেকে ড্রেজার মেশিন দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এধরনের অভিযান অব্যহত থাকবে তিনি জানান।

জাতীয় শিক্ষা সপ্তাহে নবজীবন ইনষ্টিটিউটের সাফল্য

0

প্রেস বিজ্ঞপ্তি: গত ১৮ মে ২০২২ “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২” অনুষ্ঠিত হয়। উক্ত শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এবং নবজীবন ইনষ্টিটিউট বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে এবং সাফল্য অর্জন করে। নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট এ প্রতিযোগীতায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট হতে অধ্যক্ষ জনাব শেখ রফিকুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। এছাড়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসাবে নির্বাচিত হন আর এস ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান জনাব মোঃ সুমন রেজা। একই প্রতিষ্ঠান হতে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৭ম পর্বের ছাত্র মোঃ মাগফুর রহমান। উল্লেখ্য যে, মোঃ মাগফুর রহমান “জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২” এর রচনা প্রতিযোগীয়ায়ও প্রথম স্থান অধিকার করেন। এছাড়া শ্রেষ্ঠ স্কাউট গ্রæপ হিসাবে নবজীবন ইনষ্টিটিউট নির্বাচিত হয়। বলা বাহুল্য যে, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট ও নবজীবন ইনষ্টিটিউট সুদীর্ঘ সময় ধরে মেধা, মননশীলতা ও কারিগরি শিক্ষায় অসামান্য কৃতিত্বের মাধ্যমে তার ধারাবাহিকতাকে অক্ষুন্ন রেখে চলেছে।