Home Blog Page 1312

কালিগঞ্জে সড়ক দূর্ঘটনায় গৃহবধূ নিহত

0

কালিগঞ্জ প্রতিবেদক: কালিগঞ্জ আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাবেয়া খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) সকালে জেলার কালিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মামলার হাজিরা দিতে সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে সাতক্ষীরা আদালতে যাচ্ছিলেন রাবেয়া। কালিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রæত গতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন রাবেয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

কালিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ শ্রীপুর চ্যাম্পিয়ন

0

হাফিজুর রহমান: কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্সআপ হয়েছে ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদ দল। মঙ্গলবার (২৩মে) মঙ্গলবার বিকাল থেকে কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লীগ পযায়ের খেলা  দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন, ভাড়াশিমলা  ইউনিয়ন ও তারালী ইউনিয়ন পরিষদ মধ্যে লিগ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। পয়েন্টর ভিত্তিতে ফাইনালে দক্ষিণ ইউনিয়ন দল ও ভাড়াসিমলা  ইউনিয়ন দল একে অপরের মুখোমুখি হয়। খেলায় গোলশূন্য ড্র হলে  ট্রাইবেকার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ৪ ও ভাড়াসিমলা ইউনিয়ন ১ গোল করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরস্কার প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বেও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল­াহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ন সম্পাদক আশেক মেহেদী, কোষাধ্যাক্ষ শামসুল কবির খোকন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি, আশেক সদস্য সৈয়দ মমিনুর রহমান। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে ভাড়াশিমলা ইউনিয়নের খেলোয়ার আসাদুর রহমান সাদ, সেরা খেলোয়াড় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন এর খেলোয়ার ইয়াসিন, ও সেরা গোলরক্ষক একই দলের সাইদুর রহমান। খেলার বিরতির সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফারি শেখ ইকবাল আলম বাবলুকে উপজেলা রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়।

দেবহাটায় তুচ্ছ ঘটনায় মহিলাকে পিটিয়ে জখম

0

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় তুচ্ছ ঘটনায় এক মহিলাকে পিটিয়ে জখম করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে উপজেলা সদর ইউনিয়নের গোপাখালি গ্রামের কিনু সরদারের পুত্র আব্দুল্লাহ সরদারের (৪০) বাড়িতে।

রবিবার সকাল ৯ টায় আব্দুল্লাহ সরদারের রান্না ঘরের উপরে অব¯ি’ত আম গাছের ডাল নাড়া দিয়ে আম পাড়ার এক পর্যায়ে চালের এরামিট ভেঙ্গে যাওয়ার আশঙ্খায় আব্দুল্লাহ সরদারের স্ত্রী শিরিনা বেগম (৩৫) শরিফ ইকবল (২০)কে গাছের ডাল নাড়া দিয়ে আম পাড়তে নিষেধ করে। এ সময় শরিফ ইকবল ক্ষিপ্ত হয়ে তার চাচি শিরিনা বেগমকে আক্রমন করে এলোপাতাড়ি লাথি, চড়, ঘুসি মেরে শরীরের বিভিন্ন ¯’ানে ফোলা জখম করে। এক পর্যায়ে শিরিনা বেগমের ডান চোখে স্ব-জোরে ঘুসি মেরে রক্তাক্ত জখম করে। এ সময় শরিফ ইকবল শিরিনা বেগমকে জীবননাশের হুমকি দিয়ে তাকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা শিরিনা বেগমকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শিরিনা বেগমের স্বামী আব্দুল্লাহ সরদার বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ বিষয় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যব¯’া নেওয়া হবে।

দেবহাটায় জমি বিরোধে হামলা : আহত ২

0

 

নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে। আহত দুইজন পিতা–পুত্র এবং উপজেলার চাঁদপুর গ্রামের মৃত নরিম গাজীর পুত্র ইব্রাহিম গাজী (৫৫) এবং ইব্রাহিম গাজীর পুত্র বাপ্পি গাজী (২৪)। বর্তমানে বাপ্পি গাজী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরলেও তার পিতা ইব্রাহিম গুরুতর অসু¯’ অব¯’ায় সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের ইব্রাহিম গাজীর বাড়িতে।

এব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষে বাপ্পি গাজী দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানাযায়, চাঁদপুর গ্রামের নরিম গাজীর পুত্র হাবিব গাজী (৪৬), একই গ্রামের আদর আলী গাজীর পুত্র লিয়াকাত গাজী (৩৫), আদর আরী গাজীর স্ত্রী ফরিদা বেগম (৫৫) এবং হবিবর গাজীর স্ত্রী মরিয়াম খাতুন (৩৫) জমাজমা সংক্রান্ত বিরোধের জেরে ইব্রাহিম গাজী (৫৫) এর বসতবাড়ির উঠানে এসে কথাকাটি করতে থাকে। এক পর্যায়ে  ইব্রাহিম গাজী (৫৫) কে হাবিব গাজী (৪৬) পিছন দিক থেকে ইট দিয়ে এবং লিয়াকাত গাজী (৩৫) তার হাতে থাকা লাঠি দ্বারা আঘাত করে শরীরের বিভিন্ন ¯’ানে ফোলা ও রক্তাক্ত জখম করে। এ সময় ইব্রাহিম গাজীর পুত্র বাপ্পি গাজী ঠেকাতে গেলে তাকেও এলোপাতাড়ি মারপিট করে ফোলা জখম করে। বাপ্পি গাজী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেলেও তার পিতা ইব্রাহিম গাজী এখনও সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানাযায়।

এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

তালায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/বালিকা (অনূর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে ) বিকালে  উপজেলা ক্রীড়া সং¯’ার সার্বিক সহযোগিতায় তালা  ফুটবল মাঠে(বি,দে স্কুল মাঠ) ফাইনায় খেলায় উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন এড. মুস্তফা লুৎফুল্লাহ(এমপি)।

জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা উপজেলা ক্রীড়া সং¯’ার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম,  তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, তালা মহিলা অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা মহিলা সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান,ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক,খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  কামরুল ইসলাম লাল্টু,শিক্ষক ও সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসান,তালা সদর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল জব্বার প্রমুখ।

ফাইনাল খেলায় তালা সদর ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে ইসলামকাটি ফুটবল একাদশকে পরাজিত করেন। এবং ম্যান অফদি ম্যাচ ও ম্যান অফদি সিরিজ মনোনীত হয়েছেন তালা সদর টিমের খেলোয়াড় জুবায়ের। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মীর হারুন-অর-রশিদ পুকার ও সাব রেফারী মীর কাউয়ুম ইসলাম ডাবলু, শেখ হাবিবুর রহমান হাবিব এবং ধাড়াভাষ্যকার ছিলেন শিক্ষক শেখ জাহাঙ্গীর হাসান।

তালা উপজেলা শুমারি কমিটির অবহিতকরন সভা

0

বিশেষ প্রতিবেদক, তালা: তালায় উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা শুমারি কমিটির অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরন সভায়উপজেলা পরিষদ হলরুমে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২২ এর অবহিতকরন সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা পরিষ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় সাতক্ষীরা জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তালা মো: বছির উদ্দীন, উপজেলা শুমারি সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান সহ ৬জন জোনাল কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানগণ ও শুমারী কমিটির সদস্যবৃন্দ উপ¯ি’ত ছিলেন।

কালিগঞ্জে তারালী ভূমি অফিস নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

0

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে:- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণে ঠিকাদার আজমল ও সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। জনগণের তোপের মুখে ঘটনাস্থলে যেয়ে নির্মাণ কাজের অনিয়মের সত্যতা পেয়ে প্রকৌশলী জাকির হোসেন নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

ঘটনাটি ঘটেছে শনিবার (২১ মে) দুপুর ১২টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামে নির্মাণাধীন ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। সোমবার বেলা সাড়ে ১১ টার সময় সরেজমিনে জাফরপুর গ্রামে গেলে জাফরপুর গ্রামের  ফারুক হোসেন. মহব্বত আলী. সাবেক ইউপি সদস্য দিনু. ইসরাইল. যুবলীগ নেতা আশরাফুল ইসলামসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান দীর্ঘদিনের তারালি ইউনিয়ন বাসীর ভোগান্তি দূর করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা. উপজেলা প্রকৌশলীর তত্ত¡াবধানে ৭০ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে  ৪১ শতক জমির উপর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ শুরু করে।

শুরুতেই কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের ঠিকাদার আজমাল হোসেন নদীর লোনা বালু ২/৩ নম্বর ইট এবং নিম্নমানের খোয়া দিয়ে যাবতীয় ঢালাই এবং গাথুনির কাজ চলে আসছে। বিষয়টি স্থানীয় জনগণের নজরে পড়লে তারা প্রথমে নিষেধ করলে তা অমান্য করে ঠিকাদারের সহকারি ফয়সাল হোসেন কাজ চালিয়ে গেলে উত্তেজিত জনতা ইটের গাঁথুনি ভেঙে দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

 খবর পেয়ে শনিবার আনুমানিক দুপুর ব১২টার সময় কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ ব্যাপারে ঠিকাদার আজমাল হোসেন এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন কাজ চলাকালীন এবং ঢালাই এর সময় উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের লোকের উপস্থিতিতে কাজ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন সাংবাদিকদের জানান মূলত কাজটি সাতক্ষীরা জেলা প্রকৌশলী অফিসের আমরা শুধু তত্ত¡াবধানে আছি। তবে আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজে অনিয়মের সত্যতা মেলায় কাজ বন্ধ করে দিয়েছি। আজ জেলা প্রকৌশলী এসে ব্যবস্থা নেবে তবে ঈদের লম্বা ছুটিতে ঠিকাদার আজমাল হোসেন কাউকে না জানিয়ে এই কাজ করেছে বলে তিনি জানান। ঘটনার আরো সত্যতা জানার জন্য সাতক্ষীরা জেলা প্রকৌশলী নারায়ণ চন্দ্র এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান আমি খবর পেয়েছি আগামীকাল অর্থাৎ আজ মঙ্গলবার ঘটনাস্থল কাজ পরিদর্শনে আসবো। সত্যতা পেলে ব্যবস্থা নেব।

তালা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শেখ আব্দুল হাই

0

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে: পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই তালা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর নির্বাচকমন্ডলী উপজেলার প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের বিভিন্ন বিষয়ের উপর জরিপ করে তাকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করেন। এর আগে তিনি একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সরুলিয়া ইউপির নির্বাচিত চেয়ারম্যান হিসেবে একজন সৎ ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে সুপরিচিত। প্রধান শিক্ষক হিসেবে তিনি যতদিন দায়িত্ব পালন করবেন ততদিন পর্যন্ত তিনি যাহাতে এভাবে সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে অবসরে যেতে পারেন এজন্য তিনি সকলের নিকট দোয়া আর্শিবাদ কামনা করেছেন।

সাংবাদিক ইয়ারব হোসেনের ওপর হামলার প্রতিবাদে সুন্দরবন প্রেসক্লাবের মানববন্ধন

0

নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আবুল খায়েরের নির্দেশে সাংবাদিক ইয়ারব হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন করেন। সোমবার (২৩ মে)বিকাল ৫ টাই মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা। গত ২২ মে ২০২২ তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলোর সম্পাদক ইয়ারব হোসেনের উপর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবুল খায়েরের নির্দেশে অফিসের স্ট্যাফ সহ দারোয়ানের অর্তকিত হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধনে দূর্নীতিবাজ কর্মকর্তা আবুল খায়েরের বিরুদ্ধে মামলার পর গ্রেফতারের দাবী করেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, অনলাইন পোর্টাল সমাজের আলোর সাংবাদিক মোঃ ফজলুল হক, পত্রদূত পত্রিকার সাংবাদিক আক্তার হোসেন, দৈনিক সাত নদী পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও সুন্দরবন প্রেসক্লাবের প্রচার সম্পাদক জি এম নজরুল ইসলাম,আজকের তথ্য পত্রিকার সাংবাদিক ও সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল­াল হোসেন, সাংবাদিক রুস্তম আলী, সুপ্রভাত সাতক্ষীরার সাংবাদিক মাছুম বিল­াহ, পত্রদূত পত্রিকার সাংবাদিক মাহফুজুর রহমান তালেব, সাংবাদিক  ওসমান গনী, সাংবাদিক রাকিব হোসেন, সাংবাদিক  ফারুক হোসেন, সাংবাদিক আঃ কাদের, সাংবাদিক ইসমাইল হোসেন, সাংবাদিক আব্দুল­াহ আল-মামুন, সাংবাদিক হুদা মালী ও সাংবাদিক আশিকুজ্জামান লিমন।

তালায় দৃষ্টি প্রতিবন্ধী ও মহিলাকে মারপিট

0

নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তালার খলিলনগর গোনালী নলতা গ্রামে দৃষ্টি প্রতিবন্ধী মতিয়ার সরদার (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগমকে বেধড়ক মারপিট ও স্লীতাহানি করেছে একই এলাকার সামছুর সরদারের ছেলে  ইবাদুল সরদার। বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী মতিয়ার সরদার ও তার স্ত্রী হাসিনা বেগম গুরুত্বর আহত হয়ে তালা হাসপাতালে চিকিৎধীন রয়েছে।

বিবরণে জানা যায় , রবিবার দুপারে প্রতিবন্ধী মতিয়ার সরদার ঘাসের জমিতে শত্রতা করে ইবাদুল সরদারের ছাগল বেধে রেখে যাই। এক পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধী মতিয়ারের স্ত্রী হাসিনা বেগম তাদের জমি থেকে ছাগল খুলে ইবাদুলের বাড়িতে নিয়ে গেলে দৃষ্টি প্রতিবন্ধী ও তারস্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাচ করতে থাকে। একপর্যায়ে হাসিনা বেগমকে বেধড়ক ভাবে কিল, ঘুসি সহ স্লীতাহানির ঘটনা ঘটায় এবং দৃষ্টি প্রতিবন্ধী মতিয়ারকেও মারপিট করে ইবাদুল।

মতিয়ার সরদারের পুত্র ইউনুছ সরদার জানান, আমার পিতা অন্ধ, আমার মা অন্যর জমিতে কাজ করে আমাদের সংসার চালাই। ইবাদুল আমার পিতা ও মাতাকে বেধড়ক মেরেছে। আমার মা রক্তবমি করছে। বুকে স্বজোরে কিল ও ঘুসি মারাতে এমন হচ্ছে। তালা থানাতে আমি বাদি হয়ে অভিযোগ করেছি। আমি আমার পিতা ও মাতাকে বেধড়ক মারায় প্রসাসনের হস্তক্ষেপ কামনা  করি।

খলিলনগর ইউনিয়ন ক্যাম্পের এস আই শহিদুর ইসলাম জানান,অভিযোগের ভিত্তিতে আমি ঘটনা স্থলে এসেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।