Home Blog Page 1313

শ্যামনগরের দ্বীপায়ন হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

0

উপকুলীয় প্রতিনিধি: শ্যামনগর উপজেলার  পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান  অনঙ্গ কুমার মন্ডল এর ব্যাপক দুর্নীতি নিয়ে এলাকার সুধী সমাজে নানান অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঐ বিদ্যালয়ের  ভুমিদাতা ও বিদ্যালয়ের সাবেক সভাপতি ব্রজেন্দ্রনাথ বিশ্বাস গত ২৮/০৪/২২ তারিখে মাধ্যমিক ও  উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান এর নিকট প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল কতৃক স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম দুর্নীতি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পত্রে সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সুপারিশ রয়েছে। উক্ত অভিযোগ পত্রটি শিক্ষা বোর্ড গত ১০/০৫/২২ তারিখে গ্রহন করেছে। অভিযোগ পত্রে উল্লেখ্য,প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল দায়িত্ব গ্রহনের পর হতে বিভিন্ন নিয়োগে বিদ্যালয়ে আতœীয় স্বজনদেরকে বিদ্যালয়ে নিয়োগদান,  ভুমিদাতাদের উপেক্ষা করে গত ২০/০৩/২২ তারিখে কতৃপক্ষকে ম্যানেজ করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করা হয়।

এই কমিটিতে তার আপন শ্যালক ডালিম কুমার ঘরামী কে সভাপতি করায় স্থানীয় অভিভাবক সদস্যদের মাঝে ক্ষোপের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে যাহাতে গঠনতন্ত্রী পরিপন্থী সভাপতি বাতিলের জন্য বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নিকট ভূমিদাতার অভিযোগ।

অভিযোগ পত্রের সাথে সংযুক্ত কপিতে উল্লেখ করেন,  প্রধান শিক্ষকের পিতা খগেন্দ্র নাথ মন্ডলকে সুকৌশলে বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা করেছে,  তার স্ত্রী অনিতা রানী ঘরামীকে সহকারী শিক্ষক নিয়োগ, সহ এ ছাড়া আরো কয়েকজন আতœীয়কে  বিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন।

দীর্ঘদিন বিদ্যালয়ে জনবল কম থাকার স্বত্বেও প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল  বিগত কমিটির মাধ্যমে নিয়োগ দিতে পারিনাই  এজন্য সুকৌশলে বর্তমান নতুন কমিটি গঠন করে নিয়োগ বার্নিজ্য সহজেই করতে পারবেন বলে।

২০২২ সালে ম্যানেজিং কমিটিতে নিজ লোকের মাধ্যমে গঠন করা হয়েছে।  তার স্ত্রী অনিতা রানী ঘরামীকে মহিলা শিক্ষক সদস্য ২ তার শ্যালক অশীষ কুমার ঘরামী কে শিক্ষক সদস্য  ভাবে ১-৭ নং সদস্য বিশিষ্ট কমিটিতে নিজ লোকের নেওয়া হয়েছে। বিদ্যালয়ের ভূমিদাতা দীপক কুমার বিশ্বাসের পুত্র সত্য ভূষণ বিশ্বাস জানান  ডালিম কুমার ঘরামী অত্র এলাকার সন্ত্রাসী, দখলবাজ, এলাকার শান্তিপূর্ণ অবস্থানকে সর্বদায় দখল, চাঁদাবাজ,মামলাবাজ ও সন্ত্রাসী কার্যকালাপের দ্বারা বিশৃংখলা পরিবেশ সৃষ্টি অব্যাহত রেখেছে। এই ডালিম কুমার ঘরামী  বি এন পি/ জামাত রাজনৈতিক মতাদর্শের অনুপ্রবেশ কারী।

পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  অনঙ্গ কুমার মন্ডল ভূমিদাতাদের  মতামত না নিয়ে, এমনকি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর নির্দেশনার বাহিরে যেয়ে  তড়িঘড়ি করে, যড়যন্ত্রের তঞ্চকতা মুলুক ভাবে ঐ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করে,  গত ২৩.০৩.২২ তারিখে বিদ্যালয়ের কার্যদিবসের সময় সূচীর পরে অর্থ্যাৎ বিকাল ৫.৩০ মিনিটে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর উপস্থিতে কমিটি গঠন করা হয়। যেটি মোটেও গঠনতন্ত্রে বিধি সম্মত নয়।এটাকে কেন্দ্র করে আজ এ এলাকায় সুধী সমাজে নানান প্রশ্নের ঝড় উঠছে।

 স্থানীয় কয়েকজন জানান, পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়টি নিয়ে নানান প্রশ্নের ঝড় উঠছে এলাকার অভিভাবক মহলে। স্থানীয় ( নাম প্রকাশে অনুইচ্ছুক কয়েকজন)  জানান এই বিষয়টি নিয়ে গত ২১.০৩.২২ তারিখে সত্য বিষয়টি কেন্দ্র করে বিদ্যালয়ে ভুমিদাতার মহান ত্যাগ কে  মিথ্যাচার করা সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয়। যেটি ঐ এলাকার গুনীজনদের অবহেলার একটি বিষয়। এ বিষয়ে ভূমিদাতারা নিরবে মনের ক্ষোভ  নিয়ে চলছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডলের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার স্কুল এলাকার মধ্যেই মাইকিং করেছি কমিটি গঠন নিয়ে, তাছাড়া বিদ্যালয় কমিটি গঠন বিষয়টিতে আমার কোন হাত নেই,  এখানে মাধ্যমিক শিক্ষা অফিসার কমিটি গঠনের দায়িত্ব।

এখানে শিক্ষা অফিসার আমাকে যে নির্দেশ দিবে সে ভাবেই আমি কাজ করব। আমাকে নিয়ে স্থানীয় কয়েকজন তথা বিদ্যালয়ের একজন ভূমিদাতা ও সাবেক সভাপতি ব্রজেন্দ্র নাথ বিশ্বাস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর,  চেয়ারম্যান মহাদয়ের নিকট অভিযোগ করেছেন কমিটি গঠন  ও নিয়োগ সংক্রান্ত বিষয় । এখানে স্কুল এলাকার অভিভাবকদের নেওয়া হয়েছে, আমি ঐ এলাকায় বিবাহ সুত্রে কেউ না কেউ আমার আতœীয় । তাছাড়া নিয়োগ দিয়েছে আমার আগের প্রধান শিক্ষক ।  আমাকে নিয়ে এভাবেই অভিযোগ দেয়াটাই ঠিক হচ্ছে না।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তেজারত এর নিকট জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে ঐ এলাকার কয়েকজন সমস্যা করছে, যদি সমস্যা মনে হত তাহলে মনোনয়ন পত্র যখন দেওয়া হয়েছে তখন অভিযোগ তুলতে পারতো যারা এখন অভিযোগ তুলছে, আমি  উপস্থিত ছিলাম, সুষ্ঠু ভাবে কমিটি গঠন হয়েছে।

 পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল কে নিয়ে ঐ এলাকায় বিভিন্ন স্থানে কমিটি গঠন,  নিয়োগ বার্নিজ্য,  স্কুলে মাধ্যমিকের( এস এস সি  পরিক্ষার্থী) ফরম ফিলাপ,  বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট হতে বেতন, পরীক্ষার ফি বাবদ বেশী টাকা নেওয়া সহ নানান অভিযোগ উঠেছে,  এলাকার সুধী সমাজ এই প্রধান শিক্ষকের দুর্নীতির বিষয়টি কতৃপক্ষ কতৃক তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ দাবী জানিয়েছেন।

সাগরদাঁড়ী ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

0

আবু হাসান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউপি সচিব অপূর্ব কুমার পালের সঞ্চালনায় ২৩ মে সকাল ১০ টায় সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করেন সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তো। বাজেটে ২০২২-২৩ অর্থ বছরে আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৪ শত ৪৯ টাকা ও ব্যায় দেখানো হয়েছে ২ কোটি ৩৫ লাখ ২২ হাজার ৫ শত ৭৪ টাকা এবং উদ্বৃত তহবিল দেখানো হয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৮ শত ৭৫ টাকা। উন্মুক্ত বাজেট সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, ইউপি সদস্য সবুর শেখ, আসাদুজ্জামান, জিয়ামত আলী, নূও ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, শরিফা খাতুন, মুক্তা পারভীন, হাচিনা খাতুন প্রমুখ।

অপরদিকে ইউপি সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় ২৩ মে সকাল ১১ টায় পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন। বাজেটে ২০২২-২৩ অর্থ বছরে আয় দেখানো হয়েছে ১ কোটি ০৬ লাখ ৯৪ হাজার টাকা ও ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ০৬ লাখ ৪৬ হাজার টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৪৮ হাজার টাকা। উন্মুক্ত বাজেট সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা গোলাম সরদার, প্রবীণ ব্যাক্তি কফিল উদ্দীন, প্রদীপ ব্যানার্জী, ইউপি সদস্য শহিদুল্লাহ, মহিলা আওযঅমী লীগের সালেহা বেগম, যুবলীগনেতা হাদিউজ্জামান জয় প্রমুখ।

সাংবাদিক ইয়ারব এর উপর হামলার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন

0

আশাশুনি ব্যুরো: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আবুল খায়েরের নির্দেশে সাংবাদিক ইয়ারব হোসেনের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশাশুনিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩মে) সকাল ১০টায় আশাশুনি স্মৃতিসৌধ সংলগ্ন আশাশুনি প্রেসক্লাব সড়কে আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম চক্রবর্তী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাধারন সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সমীর রায়, সাংবাদিক এমএম সাহেব আলী, ফায়জুল কবির, মোস্তাফিজুর রহমান, আশাশুনি ফ্রেÐস ক্লাবের সাধারন সম্পাদক পরেশ অধিকারি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইয়ারব হোসেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের কাছে বেতনা নদী খননের তথ্য জানতে গেলে সেখানকার কর্মকর্তা ও কর্মচারীসহ বহিরাগত সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে আহত করেন। নদী খননের নামে সাতক্ষীরায় চলছে অনিয়ম ও দর্নীতি। চলছে কোটি কোটি টাকার লুটপাট। বক্তারা এ সময় আগামী সাতদিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ প্রকৌশলী আবুল খায়েরকে অপসারণসহ জড়িতদের শাস্তির দাবি জানান।

বক্তারা আরো বলেন- আশাশুনি উপজেলা সহ দক্ষিনাঞ্চল দুর্যোগপ্রবন এলাকা। এসব এলাকার মানুষ ‘ত্রাণ চায় না টেঁকসই বেড়িবাঁধ চায়’। উপজেলার প্রায় ২৪ কি.মি. জ্বরাজীর্ণ হয়ে রয়েছে। পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তারা সে দিকে না তাকিয়ে তারা আশাশুনির মরিচ্চাপ নদীর খনন করে যাচ্ছেন। এখানেই শেষ নয়, তারা মরিচ্চাপ ব্রীজের পশ্চিমপাশ থেকে শ্রীকলস হয়ে শোভনালী পর্যন্ত নতুন বেড়িবাঁধ নির্মান করার প্রকল্পের কাজ শুরু করেছেন। মরিচ্চাপ নদী খননের মাটি দিয়েই যে বাঁধ হয়ে যাবে তার জন্য নতুন করে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নিয়েছেন।

মরিচ্চাপ ব্রীজ থেকে আশাশুনি সদরের গোডাউন ঘাট পর্যন্ত আশাশুনি বাজার প্রায় সীমাবদ্ধ। মরিচ্চাপ নদীর অব্যহত ভাঙনে আশাশুনি বাজার ভাঙতে ভাঙতে প্রায় বিলুপ্ত হতে চলেছে। পাউবোর এই কর্মকর্তারা মরিচ্চাপ ব্রীজ থেকে আশাশুনি সদরের গোডাউন ঘাট পর্যন্ত এই এলাকাটুকু নদীর সমান অংশে মাটি না দিয়ে আশাশুনি আরও সংকীর্ণ করে তুলেছেন। স্থানীয় সাংসদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র হস্তক্ষেপে ষড়যন্ত্রমূলক এই কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির চিত্র একদিনে বলে শেষ করা যাবে না উল্লেখ করে বক্তারা আবুল খায়েরের মত সকল পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তার অবৈধ সম্পদের হিসাব, সাংবাদিকদের অবাধ তথ্য অধিকার নিশ্চিতকরণ, ইয়ারব হোসেনের মারপিটের ঘটনার সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার করতে মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

আওয়ামী পরিবারের মানবিক ছাত্রলীগ নেতা জি এম আশিক

0

নিজস্ব প্রতিবেদক: দেবহাটার পরিচিত ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে ও পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলর মোঃ রফিকুল ইসলামের ভাতিজা। এছাড়াও আওয়ামী লীগের হেভিওয়েট পদে আছে পরিবার পরিজনের মধ্যে অনেকেই আছে। অথচ নিজের আছে আলাদা পরিচয়। কোভিড-১৯ পরিস্থিতির প্রথমদিকে যখন সবাই করোনাক্রান্তদের লকডাউনে একঘরে করার জন্য বিভিন্ন মহলে ফোনে যোগাযোগ করছে, তখন মানবতার হাত বাড়িয়ে দৌড়েছেন লকডাউনকৃত বাড়িগুলোয়। পৌছে দিয়েছেন জরুরী নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এ ছাড়াও নিয়মিতই চালিয়েছেন মাক্স, স্যানিটাইজার সহ সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম। বলছি দেবহাটার ছাত্রলীগ কর্মী জিএম আশিকের কথা।
খুলনা সরকারি বঙ্গবন্ধু কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় থেকেই ছাত্রলীগের আদর্শেজড়িয়ে যান। তৎকালিন কলেজটির ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করতেন তিনজন ছাত্র নেতা। তাদের মধ্যে নাজিম মোড়ল অন্যতম। নাজিম মোড়ল বর্তমানে খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন। নাজিম মোড়লের সাথে কথা হলে তিনি জানান, আশিক ইন্টারমিডিয়েট থেকে আমাদের সাথে ছাত্রলীগের মতাদর্শের সৈনিক ছিলো। দলীয় যে কোন প্রোগ্রামে তার স্বতস্ফ‚র্ত অংশগ্রহন ছিলো চোখে পড়ার মত। সে এখন নিজ জেলায় অবস্থান করে। কিন্তু তার অভাববোধ আমাদের কাছে সবসমই হয়।
দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দেবহাটা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ সাতনদীকে জানান, জিএম আশিক একজন ভালো ছেলে। সে ছাত্রলীগের প্রতিটি কর্মকান্ডে অংশগ্রহণ করতো। সে ছাত্রলীগ কর্মী।
দেবহাটা উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি সাইফুর রহমান সুমন সাতনদীকে জানান, সবুজ ভাইয়ের সময় থেকেই আশিককে দলীয় কার্যক্রমে অংশ নিতে দেখেছি। আমাদের সময়েও সে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছে।
এখানেই শেষ নয়, আরও আছে। মাত্র ১৮ বছর বয়সেই জি এম আশিক নিজ ইউনিয়নের কিশোর ও যুবাদের সাথে নিয়ে একটি সংগঠনের মাধ্যমে নিজ ইউনিয়নের সামাজিক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেন। কিশোর যুবাদের এ সংগঠনটির নাম দেবহাটা হেল্প ব্যাংকিং। অসহায় দুঃস্থ্য মানুষদের সহায়তা করাই প্রতিষ্ঠানটির ম‚ল উদ্দেশ্য। ২০১৮ সালের ১৬ জুন পারুলিয়ার বাসিন্দা ও বর্তমান এলজিইডির কর্মকর্তা মোঃ আকবর হোসেনের হাত দ্বারা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। তারই দিক নির্দেশনায় পরিচালিত হত প্রতিষ্ঠানটি। একাধিকবার অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী দেয়া হয়েছে। স্কুলের অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বই, খাতা, কলম দেয়া হয়েছে। করা হয়েছে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মস‚চিও। মেডিক্যাল ক্যাম্পও করা হয়। প্রতিষ্ঠানটি পরিচালিত হয় কিশোর-যুবাদের ব্যক্তিগত অর্থায়নে। আর্তমানবতার সেবায় সদা জাগ্রত থাকার দৃঢ়প্রত্যয় ব্যাক্ত করেছেন আশিক।

পাটকেলঘাটায় রবীন্দ্র জয়ন্তী পালিত

0

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে: বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬১ তম রবীন্দ্র জয়ন্তী ২০২২ যথাযথ মর্যাদায় সাতক্ষীরা জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের উদ্যোগে গতকাল বিকাল ৪টায় প্রধান কার্যালয় পাটকেলঘাটায় পালিত হয়েছে। রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সভাপতি অধ্যপক প্রশান্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, সাতক্ষীরা দিবা নৈশ কলেজের অধ্যাপক কবি মুস্তাক আহমেদ শুভ্র, রবি ঠাকুরের জীবন নিয়ে আলোচনা করেন তালা বাজার কমিটির সাবেক সভাপতি জুনায়েদ আকবার, তালা উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার ময়নুল ইসলাম, খলিষখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মাষ্টার বিধান দাশ, কুমিরা মহিলা কলেজের অধ্যাপক দেবজিত মিত্র। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক জাকির হোসেন। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাটকেলঘাটায় দশম শ্রেণির ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় মারপিট

0

নব কুমার দে/এস এম মজনু: সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন খলিশখালী ইউনিয়ন কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপারের হাতে দশম শ্রেণির ছাত্রকে অফিস কক্ষে আটকে রেখে বেতের লাঠি দিয়ে নির্মমভাবে টর্চার করার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ মে) সকালে এই ঘটনা ঘটে। কাশিয়াডাগ দাখিল মাদ্রাসা প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে ২০২০ সালে গনেশ পুর গ্রামের ইব্রাহিম নামের এক ছাত্রকে টর্চার চালায় আহত অবস্থায় ওই ছাত্রকে হসপিটালে ভর্তি করা হয়। এবারও একই ঘটনা ঘটলো মাদ্রাসা সুপার মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্র গাজী গোলাম রসূল কে মাদ্রাসার অফিস কক্ষে টর্চার করার প্রমাণ মিলেছে।

আহতের বড় ভাই সবুজ জানান,আমার ছোট ভাই কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসায় দশম শ্রেণীর ছাত্র সে মোবাইল ফোন নিয়ে যাওয়া কেন্দ্র করে মারধর করে গুরুতর জখম করে আমি ঘটনা যানতে পেরে ঘটনাস্থলে যায় শুনি তার প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে সে নিজেই থানায় যেয়ে একটা অভিযোগ করছে।

আহত গোলাম রসুল জানায়,আমি মোবাইল ফোন নিয়ে মাদ্রাসায় যাই, পরে হুজুর আমার কাছে মোবাইল চাইলে বলি নগদ একাউন্ট থেকে টাকা উঠাতে নিয়ে এসেছি টাকা উঠিয়ে আবার বাড়িতে রেখে আসবো। হুজুর আমার কথায় কর্ণপাত না করে আমাকে বেতের লাঠি দিয়ে মারতে থাকে। তখন আমি হুজুরকে বলি আমার বাবা নেই আমাকে আর মারবেন না আমার হাত ফুলে ব্যাথা করছে। আমি বাড়িতে যাব বললে মাদ্রাসা সুপার আমার পাঞ্জাবির কলার ধরে অফিস কক্ষে নিয়ে যায় পুনরায় মারধর করতে থাকে পরবর্তীতে গ্রাম্য ডাক্তার দিয়ে আমাকে চিকিৎসা করে আমি সুস্থ হয়ে থানায় একটা অভিযোগ করি পরে সবাই আমাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে বাড়িতে। আমি এ ব্যাপারে কোনো বিচার পাই নাই আমি এব্যাপারে সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।

 ওই ছাত্রর মা জানায়,আমার ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে আমরা কিছু করলে আমার ছেলের লাইফটা নষ্ট করে দেবে এমন কথা বলায় বাধ্য হয়ে থানা থেকে চলে আসি আমার ছেলেকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার শাস্তি চাই।

বক্তব্য জানতে চাইলে মাদ্রাসা সুপার আব্দুর রাজ্জাক ক্ষমতার দাপট দেখিয়ে সাংবাদিকদের সাথে উত্তেজিত হয়ে রক্তচক্ষু ভাব দেখিয়ে বলে তোমাদের জবাব দিতে রাজি না যদি বলতে হয় তাহলে আমাদের স্কুল কমিটির আগে ডাকবো তার পরে কথার উত্তর দেবো। দাম্ভিক এ মাদ্রাসা সুপার এর বিরুদ্ধে কমপক্ষে এলাকাবাসী সূত্রে জানা যায় ছয় থেকে ৭টি নাশকতার মামলা রয়েছে তার নামে।

 এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ওসি বলেন অভিযোগ পেয়ে ছিলাম কিন্তু অভিযোগের বাদী নিজেই ক্ষমা করে দিয়েছে সালিশের মাধ্যমে ক্ষমা করা হয়েছে।

খুলনায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

0

প্রেস বিজ্ঞপ্তি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী, নিরপেক্ষতায় বিশ্বাসী এবং সঠিকভাবে নির্বাচন পরিচালনায় বিশ্বাসী। একটি নির্ভুল ভোটার তালিকা অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত। তিনি শুক্রবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনসহ যে কোন নাগরিক সেবায় জাতীয় পরিচয়পত্র আবশ্যক। তাই সঠিকভাবে তথ্য নিতে হবে। তিনি তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে বলেন, সঠিকভাবে তথ্য নিতে প্রমাণক হিসেবে পাসপোর্ট, জন্মনিবন্ধন অথবা এসএসসি সনদের সাহায্যে ব্যক্তির নামের বানান ও আনুষঙ্গিক তথ্য যাচাই করা যেতে পারে। তিনি বলেন, ইভিএম একটি গ্রহণযোগ্য পদ্ধতি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিএম’র ব্যবহার যে কোন পর্যায়ে দলমত নির্বিশেষে সব দলের অংশগ্রহণকে উৎসাহিত করে।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না। অনুষ্ঠানে স্বাগত জানান আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ ইউনুচ আলী। ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে তথ্য উপস্থাপন করেন থানা নির্বাচন কর্মকর্তা সোমেন বিশ^াস।

উল্লেখ্য, দেশে ৭ম বারের মতো ২০২২ সালের ২০ মে তারিখ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়ে আগামী ৯ জুন পর্যন্ত চলবে। ১০ জুন থেকে ছবি তোলা শুরু হবে। ২০২৩ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২ মার্চ চুড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এবারের ভোটার তালিকায় ১ জানুয়ারি ২০০৫ তারিখের পূর্বে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নাম অন্তর্ভূক্ত করা হবে।

সাংবাদিক জুলফিকার আলীর মুক্তির দাবিতে তালা প্রেসক্লাবের বিবৃতি

0

প্রেস বিজ্ঞপ্তী: সাতক্ষীরার কলারোয়ার সাংবাদিক জুলফিকার আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তির দাবিতে এক প্রেস বিজ্ঞপ্তী প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, সভাপতি এস,এস নজরুল ইসলাম, সি:সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক            শেখ জলিল আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যক্ষ  সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক  বাবলুর রহমান, দপ্তর সম্পাদক  শেখ ইমরান হোসেন, যুগ্ন-দপ্তর সম্পাদক হাসান আলী বাচ্চু, খান প্রচার সম্পাদক নাজমুল হুসাইন, সি:কার্যকারী সদস্য এস,এম লিয়াকত হোসেন,শেখ আব্দুস সালাম, এস,এম আকরামুল ইসলাম, বিএম বাবলুর রহমান, কার্যকারী সদস্য মো:বাহারুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ, এস,এম জহর হাসান সাগর, কার্যকারী সদস্য আব্দুল মজিদ, সোহাগ মোড়ল, কাজী ইমদাদুল বারী জীবন, মো: লিটন হুসাইন, মো: আফজাল হোসেন,বিএম বোরহান উদ্দীন, মো: বাহারুল মোড়ল, মো: রুহুল আমিন মোল্লা, মো: হাফিজুর রহমান, শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব, আল-মাহবুব হুসাইন, অন্তু দাশ, আব্দুল্লাহ আল মামুন, সোনালী রহমান বাবলু, মেহেদী হাসান সাক্ষর, সাইদুর রহমান আকাশ, তপু শেখ, শরিফুল ইসলাম, ফারুক খাঁন, সাধারণ সদস্য মো: জিয়াউর রহমান, মো: সাগর মোড়ল প্রমুখ।

উল্লেখ্য,গত ২৮ এপ্রিল কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রওশন আলী বাদী হয়ে ১ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাংবাদিক জুলফিকার আলীর নামে থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

উল্লেখ্য,গত ২৮ এপ্রিল কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রওশন আলী বাদী হয়ে ১ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাংবাদিক জুলফিকার আলীর নামে থানায় একটি মামলা দায়ের করেন। পরদিন কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

কেশবপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে গৌরীঘোনা, সুফলাকাটি ও পাঁজিয়া ইউনিয়ন দল সেমিফাইনালে

0

আবু হাসান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) ২য় রাউন্ডের ৬টি দলের খেলা শুক্রবার বিকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গৌরীঘোনা ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে হাসানপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। একই মাঠে সুফলাকাটি ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে বিদ্যানন্দকাটি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।

অপরদিকে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টাইব্রেকারে পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।

উক্ত ফুটবল টুর্নামেন্টে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান মুনজুর রহমান, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা  প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার বিকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে গৌরীঘোনা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম সুফলাকাটি ইউনিয়ন ফুটবল একাদশ এবং ২য় সেমিফাইনালে পাঁজিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম সাতবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

কলারোয়ার আম গেল ইউরোপে, রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক

0

কলারোয়া ব্যুরো: তৃতীয় দফায় দেশের গন্ডি পেরিয়ে ইউরোপের বাজারের উদ্দেশ্যে রওয়ানা হলো কলারোয়ার আম। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলার ইলিশপুর এলাকার কৃষক কবিরুল ইসলাম ডাবলুর আম বাগান থেকে সরকারি নিয়ম মেনে ২ হাজার কেজি (২ মেট্রিকটন) হিমসাগর আম লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আর বিদেশে আম পাঠাতে পেরে খুশি আম চাষীরা।

এর আগে গত ১৪ মে এসিআই লজিষ্টিক লিঃ এর মাধ্যমে ১০০ কেজি গোবিন্দভোগ আম হংকংয়ে এবং ১৬ মে জিয়েল ইন্টারন্যাশনাল লিঃ এর মাধ্যমে ৪০০ কেজি হিমসাগর আম লন্ডনে রপ্তানি করা হয়। এবছর সাতক্ষীরা জেলা থেকে ১০০ মেট্রিকটন আম বিদেশের বাজারে যাচ্ছে বলে জানা গেছে কৃষিস¤প্রসারন অধিদপ্তর সূত্রে।। আমের স্বাদ ও মান ভাল হওয়ায় রপ্তানীও বাড়ছে সাতক্ষীরার আম।

এ সময় আম রপ্তানির কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। রপ্তানীকারক প্রতিষ্ঠান জিয়েল ইন্টার ন্যাশনাল লিমিটেড এর মাধ্যমে এ আম রপ্তানি করা হচ্ছে।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নূরুল ইসলাম, জেলা বিপনন কর্মকর্তা সালেহ মোহাম্মদ আব্দুল­াহ, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’র প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ‘সফল’ প্রকল্পের সহায়তায় সাতক্ষীরা থেকে নিরাপদ আম রপ্তানী করা হয়।

সাতক্ষীরা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম জানান, এর আগে ২০১৪ সাল থেকে সাতক্ষীরার আম রপ্তানী হচ্ছে ইউরোপের ফ্রান্স,জার্মানী,লন্ডন,ইটালি ও পর্তুগালে। সারা বাংলাদেশ থেকে এবার ৬০০ মেট্রিকটন আম বিদেশে রপ্তানী হবে। এর মধ্যে সাতক্ষীরা থেকে ১০০ মেট্রিক টন গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আম ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি হওয়ার কথা রয়েছে। নিরাপদ পরিবেশ বান্ধব আম চাষের জন্য ৫০০ চাষীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। জেলায় ১৩ হাজার ১০০ জন আম চাষীর ৫ হাজার ২৯৯ টি বাগান রয়েছে। তিনি আরো জানান, জেলায় এবার আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধরন করা হয়েছে ৫০ থেকে ৬০ হাজার মেট্রিকটন।

 জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, সাতক্ষীরা আমে একটি সুনাম রয়েছে দেশ জুড়ে। দিন দিন আন্তজার্তিক বাজারেও সাতক্ষীরার আমের চাহিদা বেড়েছে। ইরাক ও আরব আমিরাতে সাতক্ষীরার আম নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। আন্তজার্তিক পর্যায়ে বিভিন্ন দেশে আরো বেশী সাতক্ষীরার আম রপ্তানী করতে পারলে আরো বেশী বেশী বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি এ সময় কোন রকম ক্যামিক্যাল না মিশিয়ে কৃত্রিম উপিায়ে আম চাষ করার জন্য চাষীদের কাছে আহবান জানান। কৃষিসম্পসারণ অধিদপ্তরের সহযোগিতায় সাতক্ষীরা জেলা থেকে নিরাপদ স্বাস্থ্যসম্মত আমসহ অন্যান্য সবজির ধারাবাহিক রপ্তানী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি এ সময় আশাবাদ ব্যক্ত করেন।