দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:৪২
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরের দ্বীপায়ন হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মে ২৩, ২০২২
মে ২৩, ২০২২ ০ কমেন্ট 408 ভিউস

উপকুলীয় প্রতিনিধি: শ্যামনগর উপজেলার  পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান  অনঙ্গ কুমার মন্ডল এর ব্যাপক দুর্নীতি নিয়ে এলাকার সুধী সমাজে নানান অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঐ বিদ্যালয়ের  ভুমিদাতা ও বিদ্যালয়ের সাবেক সভাপতি ব্রজেন্দ্রনাথ বিশ্বাস গত ২৮/০৪/২২ তারিখে মাধ্যমিক ও  উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান এর নিকট প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল কতৃক স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম দুর্নীতি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পত্রে সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সুপারিশ রয়েছে। উক্ত অভিযোগ পত্রটি শিক্ষা বোর্ড গত ১০/০৫/২২ তারিখে গ্রহন করেছে। অভিযোগ পত্রে উল্লেখ্য,প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল দায়িত্ব গ্রহনের পর হতে বিভিন্ন নিয়োগে বিদ্যালয়ে আতœীয় স্বজনদেরকে বিদ্যালয়ে নিয়োগদান,  ভুমিদাতাদের উপেক্ষা করে গত ২০/০৩/২২ তারিখে কতৃপক্ষকে ম্যানেজ করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন করা হয়।

এই কমিটিতে তার আপন শ্যালক ডালিম কুমার ঘরামী কে সভাপতি করায় স্থানীয় অভিভাবক সদস্যদের মাঝে ক্ষোপের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে যাহাতে গঠনতন্ত্রী পরিপন্থী সভাপতি বাতিলের জন্য বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নিকট ভূমিদাতার অভিযোগ।

অভিযোগ পত্রের সাথে সংযুক্ত কপিতে উল্লেখ করেন,  প্রধান শিক্ষকের পিতা খগেন্দ্র নাথ মন্ডলকে সুকৌশলে বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা করেছে,  তার স্ত্রী অনিতা রানী ঘরামীকে সহকারী শিক্ষক নিয়োগ, সহ এ ছাড়া আরো কয়েকজন আতœীয়কে  বিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন।

দীর্ঘদিন বিদ্যালয়ে জনবল কম থাকার স্বত্বেও প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল  বিগত কমিটির মাধ্যমে নিয়োগ দিতে পারিনাই  এজন্য সুকৌশলে বর্তমান নতুন কমিটি গঠন করে নিয়োগ বার্নিজ্য সহজেই করতে পারবেন বলে।

২০২২ সালে ম্যানেজিং কমিটিতে নিজ লোকের মাধ্যমে গঠন করা হয়েছে।  তার স্ত্রী অনিতা রানী ঘরামীকে মহিলা শিক্ষক সদস্য ২ তার শ্যালক অশীষ কুমার ঘরামী কে শিক্ষক সদস্য  ভাবে ১-৭ নং সদস্য বিশিষ্ট কমিটিতে নিজ লোকের নেওয়া হয়েছে। বিদ্যালয়ের ভূমিদাতা দীপক কুমার বিশ্বাসের পুত্র সত্য ভূষণ বিশ্বাস জানান  ডালিম কুমার ঘরামী অত্র এলাকার সন্ত্রাসী, দখলবাজ, এলাকার শান্তিপূর্ণ অবস্থানকে সর্বদায় দখল, চাঁদাবাজ,মামলাবাজ ও সন্ত্রাসী কার্যকালাপের দ্বারা বিশৃংখলা পরিবেশ সৃষ্টি অব্যাহত রেখেছে। এই ডালিম কুমার ঘরামী  বি এন পি/ জামাত রাজনৈতিক মতাদর্শের অনুপ্রবেশ কারী।

পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  অনঙ্গ কুমার মন্ডল ভূমিদাতাদের  মতামত না নিয়ে, এমনকি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর নির্দেশনার বাহিরে যেয়ে  তড়িঘড়ি করে, যড়যন্ত্রের তঞ্চকতা মুলুক ভাবে ঐ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করে,  গত ২৩.০৩.২২ তারিখে বিদ্যালয়ের কার্যদিবসের সময় সূচীর পরে অর্থ্যাৎ বিকাল ৫.৩০ মিনিটে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর উপস্থিতে কমিটি গঠন করা হয়। যেটি মোটেও গঠনতন্ত্রে বিধি সম্মত নয়।এটাকে কেন্দ্র করে আজ এ এলাকায় সুধী সমাজে নানান প্রশ্নের ঝড় উঠছে।

 স্থানীয় কয়েকজন জানান, পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়টি নিয়ে নানান প্রশ্নের ঝড় উঠছে এলাকার অভিভাবক মহলে। স্থানীয় ( নাম প্রকাশে অনুইচ্ছুক কয়েকজন)  জানান এই বিষয়টি নিয়ে গত ২১.০৩.২২ তারিখে সত্য বিষয়টি কেন্দ্র করে বিদ্যালয়ে ভুমিদাতার মহান ত্যাগ কে  মিথ্যাচার করা সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয়। যেটি ঐ এলাকার গুনীজনদের অবহেলার একটি বিষয়। এ বিষয়ে ভূমিদাতারা নিরবে মনের ক্ষোভ  নিয়ে চলছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডলের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার স্কুল এলাকার মধ্যেই মাইকিং করেছি কমিটি গঠন নিয়ে, তাছাড়া বিদ্যালয় কমিটি গঠন বিষয়টিতে আমার কোন হাত নেই,  এখানে মাধ্যমিক শিক্ষা অফিসার কমিটি গঠনের দায়িত্ব।

এখানে শিক্ষা অফিসার আমাকে যে নির্দেশ দিবে সে ভাবেই আমি কাজ করব। আমাকে নিয়ে স্থানীয় কয়েকজন তথা বিদ্যালয়ের একজন ভূমিদাতা ও সাবেক সভাপতি ব্রজেন্দ্র নাথ বিশ্বাস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর,  চেয়ারম্যান মহাদয়ের নিকট অভিযোগ করেছেন কমিটি গঠন  ও নিয়োগ সংক্রান্ত বিষয় । এখানে স্কুল এলাকার অভিভাবকদের নেওয়া হয়েছে, আমি ঐ এলাকায় বিবাহ সুত্রে কেউ না কেউ আমার আতœীয় । তাছাড়া নিয়োগ দিয়েছে আমার আগের প্রধান শিক্ষক ।  আমাকে নিয়ে এভাবেই অভিযোগ দেয়াটাই ঠিক হচ্ছে না।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তেজারত এর নিকট জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে ঐ এলাকার কয়েকজন সমস্যা করছে, যদি সমস্যা মনে হত তাহলে মনোনয়ন পত্র যখন দেওয়া হয়েছে তখন অভিযোগ তুলতে পারতো যারা এখন অভিযোগ তুলছে, আমি  উপস্থিত ছিলাম, সুষ্ঠু ভাবে কমিটি গঠন হয়েছে।

 পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মন্ডল কে নিয়ে ঐ এলাকায় বিভিন্ন স্থানে কমিটি গঠন,  নিয়োগ বার্নিজ্য,  স্কুলে মাধ্যমিকের( এস এস সি  পরিক্ষার্থী) ফরম ফিলাপ,  বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট হতে বেতন, পরীক্ষার ফি বাবদ বেশী টাকা নেওয়া সহ নানান অভিযোগ উঠেছে,  এলাকার সুধী সমাজ এই প্রধান শিক্ষকের দুর্নীতির বিষয়টি কতৃপক্ষ কতৃক তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষ দাবী জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাগরদাঁড়ী ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
পরবর্তী পোস্ট
তালায় দৃষ্টি প্রতিবন্ধী ও মহিলাকে মারপিট

রিলেটেড পোস্ট

শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 

এপ্রিল ১৮, ২০২৬

শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা ও...

এপ্রিল ১৮, ২০২৬

সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির...

এপ্রিল ১৬, ২০২৬

জরাজীর্ণ বেড়িবাঁধ সংস্কারে জরুরি দাবি, ঝুঁকিতে পদ্মপুকুরের উপকূলীয়...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সুন্দরবনে ঝড়ে নিখোঁজ মৌয়ালদের পাশে এমপি গাজী নজরুল...

এপ্রিল ১৫, ২০২৬

শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দূর্ণীতির অভিযোগ ।

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা রেঞ্জে ‘পঞ্চপান্ডবের’ ঘুষ বাণিজ্যে দিশেহারা জেলেরা

এপ্রিল ১৫, ২০২৬

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারের মৎস্য ঘের দখল

এপ্রিল ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting